All posts by lutfor

বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি রোধে এগিয়ে আসার আহ্বান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত সেমিনারে বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি রোধে পুরকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার চুয়েটের পুরকৌশল বিভাগ ও সেন্টার ফর রিভার, হারবার অ্যান্ড ল্যান্ডস্লাইড রিসার্চের যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তনবিষয়ক সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষণা বিজ্ঞানী ড. মো. রাশেদ চৌধুরী।

চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়। বাংলাদেশও এই ঝুঁকির মধ্যে রয়েছে। তবে যতটা না ঝুঁকির মধ্যে আছে, তার চেয়ে অনেক বেশি আতঙ্ক তৈরি করা হচ্ছে। সেজন্য প্রয়োজনীয় গবেষণা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা হওয়া প্রয়োজন। পুরকৌশলীদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। এই সেমিনার জলবায়ু পরিবর্তন এবং তার পরিবর্তিত প্রভাব বিষয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা দেবে।

সেন্টার ফর রিভার, হারবার অ্যান্ড ল্যান্ডস্লাইড রিসার্চের (সিআরএইচএলএসআর) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রহমান ভূঁইয়া, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান।

বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

হাফ ভাড়া না নিতে চাওয়া ও খারাপ আচরণ করায় দেওয়ান পরিবহনের কয়েকটি বাস আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুরে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়ার পরিবর্তে ফুল ভাড়া চাওয়ায় হেলপার ও চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। প্রতিবাদ করায় শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন হেলপার। পরে তিতুমীর কলেজের সামনে বেশ কয়েকটি দেওয়ান বাস আটকে দেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুরে একই ঘটনায় অগ্রদূত পরিবহনের কয়েকটি বাস আটকে দিয়েছিল শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বনানী থানার এসআই আব্দুল হক আব্বাসী জানান, খবর পেয়ে আমরা তিতুমীর কলেজের সামনে যাই। সেখানে যান চলাচল স্বাভাবিক আছে।

প্রসঙ্গত, রাজধানীর বেশিরভাগ বাসের দরজার উপরে বা পাশেই লেখা রয়েছে, ‘হাফ পাশ নাই’ অর্থাৎ শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ নেই। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, বাস সংশ্লিষ্টরা ভাড়া নিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। কখনো কখনো হাতাহাতির মত ঘটনাও ঘটে।

এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া গত বছর গণমাধ্যমকে জানিয়েছিলেন শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া আদায় করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া আছে। তবুও কেউ এর ব্যত্যয় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উত্তেজক ওষুধ খাইয়ে নারীদের যৌনকর্মে বাধ্য’, খুন হলেন কবিরাজ

যৌন উত্তেজক ওষুধ খাইয়ে নারীদের যৌনকর্মে বাধ্য করতেন এক কবিরাজ। অনেকদিন ধরেই এমন অভিযোগ ছিল চান মিয়া নামের এক কবিরাজের বিরুদ্ধে। সম্প্রতি জাকির হোসেন নামের এক ব্যক্তির স্ত্রীকে তিনি এই কাজে বাধ্য করেন বলে অভিযোগ পাওয়া যায়।

এমন অভিযোগের পর কবিরাজ চান মিয়াকে কুপিয়ে হত্যা করেছেন ‘ভুক্তভোগী নারী’র স্বামী জাকির। পরবর্তীতে তিনি নিজেই দা হাতে থানায় আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ শহরতলীর সতাল পাক্কার মাথায় এই ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার মৃত আব্দুল মোতালিবের ছেলে। পেশায় কাঠমিস্ত্রী চান মিয়া এলাকায় কবিরাজ হিসেবে পরিচিত। অন্যদিকে জাকির হোসেন একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, কাঠমিস্ত্রি ও কবিরাজ চান মিয়া তার কাছে যাওয়া নারী রোগীদের যৌন উত্তেজক ওষুধ খাইয়ে এলাকার কিছু লম্পট যুবকদের যৌন লালসা চরিতার্থ করার সুযোগ করে দিতেন। একই এলাকার জাকির হোসেনের স্ত্রীকেও একই কাজে ব্যবহার করার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পার্শ্ববর্তী সতাল পাক্কার মাথা এলাকায় জাকির হোসেন দা দিয়ে কুপিয়ে চান মিয়াকে মারাত্মক আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর জাকির নিজেই দা নিয়ে থানায় গেলে তাকে আটক করা হয়।

এদিকে এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা বাদী হয়ে জাকির হোসেনকে আসামি করে মামলা করেছেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান বলেন, এ ঘটনায় অভিযুক্ত জাকিরকে গ্রেফতার করা হয়েছে। জবানবন্দিতে তিনি বলেছেন, স্ত্রীকে যৌন উত্তেজক ওষুধ খাইয়ে যৌনকর্মে বাধ্য করায় তিনি চান মিয়াকে খুন করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদনে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

সিলেটে ভারতীয় মদসহ আটক ২

৪৪৮ বোতল ভারতীয় মদসহ সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

উপজেলার জাফলং নকশিয়া পুঞ্জি এলাকা থেকে শুক্রবার (২৭ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার আগলছপুর গ্রামের যতীশ দেবের ছেলে রাজু দেব (২২) ও জাফলং নকশিয়া পুঞ্জি এলাকার হোসেন টেনশনের ছেলে এডিমান ডিখার (১৮)।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৪৮ বোতল ভারতীয় মদের চালানসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত মদের অনুমানিক মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

নারীদের রাইড শেয়ারিং চালু করল ‘ও ভাই’

আগামী শনিবার থেকে নারী রাইডারদের নিয়ে নারীদের জন্য বিশেষ সেবা চালু করতে যাচ্ছে ‘ও ভাই সলিউশনস লিমিটেড’-এর জনপ্রিয় রাইড শেয়ারিং সেবা প্ল্যাটফর্ম ‘ও ভাই’। এরই মধ্যে নিবন্ধিত বেশ কিছু নারী রাইডারসহ আরো ৫০ জন নারী রাইডারকে এ সেবাদানে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই তারা রাইডার হিসেবে এ সেবাদান কার্যক্রমে যুক্ত হবে। এ ছাড়া অপেশাদার নারীদের জন্য ‘ও ভাই’ তাদের নিজস্ব প্রশিক্ষণকেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ও ভাই’ অ্যাপের অন্তর্ভুক্ত ‘ও বোন’ অপশনে গিয়ে শুধু নারীরাই রাইড শেয়ারিং সেবা গ্রহণ করতে পারবে। ঢাকার নারীদের সড়কপথে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছন্দে চলাচলের জন্য ‘ও ভাই’ এই সেবা নিয়ে এসেছে। ‘ও ভাই’ প্রাথমিক প্রশিক্ষণের মাধ্যমে নারী রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করছে। এই অ্যাপে একটি ‘ইন-অ্যাপ’ এসওএস ফিচার রয়েছে, যার মাধ্যমে নারীরা যেকোনো সময় ‘ও ভাই’ মূল সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবে। ‘ও ভাই’ দেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। নতুন একটি উদ্যোগ হলেও এরই মধ্যে ইমার্জেন্সি এসওএস, বাধ্যতামূলক হেলমেট, ৫০ কিলোমিটারের গতি নিয়ন্ত্রক, পরিচ্ছন্নতা ও বিভিন্ন রকমের পেমেন্ট অপশনসহ নানা আকর্ষণীয় ফিচারের মাধ্যমে এ সেবা জনপ্রিয়তা অর্জন করেছে।

আকর্ষণীয় শরীর গঠনের ৪ সহজ উপায়

ক্যালরিযুক্ত পানীয় থেকে দূরে থাকতে হবে

কাঙ্ক্ষিত ওজন পেতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেসব পানীয়তে ক্যালরি আছে সেসব এড়িয়ে চলতে হবে। পান করতে হবে শুধু পানি। কিন্তু কতটুকু। শরীরের ওজনের অর্ধেক আউন্স পানি পান করা শ্রেয়। অর্থাৎ আপনার ওজন যদি ২০০ পাউন্ড হয় তাহলে দৈনিক আপনাকে ১০০ আউন্স পানি পান করতে হবে।

লক্ষ্য স্থির

যেকোনো বিষয়ে সাফল্য পেতে হলে লক্ষ্য স্থির করতে হবে। কত দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে আবার তাড়াহুড়া করা যাবে না, কেননা দ্রুত লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বাস্থ্যের ক্ষতি করা যাবে না।

বাড়িতে খাওয়া

বাইরে অর্থাৎ রেস্টুরেন্টে খাওয়াদাওয়া দারুণ ব্যাপারে। মাঝেমধ্যে বাইরে খেলে মনটা ভালো থাকে। তবে সব সময়ের জন্য এ অভ্যাস করা মোটেও ভালো নয়। অফিসের কাজে বা অন্য কারণে অনেকটা সময় ভ্রমণে থাকতে হলে এ নিয়মটা অবশ্য মেনে চলা কঠিনই হয়।

চিনি আপনার শত্রু

চিনি যে শরীরের জন্য শত্রুর সমান, এটা কমবেশি সবাই শুনে থাকবেন। কিন্তু এটাই সত্যি। ক্যান্ডি, মিষ্টি যদি আপনার প্রিয় খাবারের শীর্ষে থাকে তাহলে তা এখনই বদলে ফেলা উচিত। যতক্ষণ না আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন ততক্ষণ এই ‘শত্রু’ থেকে আপনাকে দূরে থাকতে হবে।

সাবেক স্বামীর হাত ধরেই পর্দায় ফিরছেন অপু

 

ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে ফের একসঙ্গে পর্দায় আসছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের সর্বশেষ ছবি ‘পাঙ্কু জামাই’ নানা জটিলতা পেরিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ঈদেই ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।

এ সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ছবিটি মুক্তি পেতে অনেক বিলম্ব হলেও আশা করি দর্শক সিনেমাটি গ্রহন করবে। নিজের কাছেও ভালো লাগছে যে, অনেক দিন পর আবার পর্দায় আসছি। ‘পাঙ্কু জামাই’ নামের সঙ্গে মিল রেখেই ছবিটি নির্মাণ করা হয়েছে রোমান্টিক ও কমেডি ধাঁচে। পুরো ছবিতেই রয়েছে হাসি আনন্দ। গত রোজার ঈদে শাকিব অপু নিয়ে এসেছিলেন ‘রাজনীতি’। এই রোজার ঈদে তারা নিয়ে আসছেন ‘পাঙ্কু জামাই’।

এ ছবির নির্মাতা আবদুল মান্নান। তিনি বলেন, ছবির কাজ শেষ করতে প্রায় তিন বছরের মতো সময় লেগেছে। তবে এত সময় লেগেছে শাকিব খান ও অপু বিশ্বাসের মাঝে মনোমালিন্যের জন্য। তারপরও ক্ষোভ নেই। আমার প্রযোজক এরইমধ্যে প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আশা করছি, আসছে ঈদে ছবিটি মুক্তি দিতে পারব।

জেনে নিন, অ্যালার্জি থেকে মুক্তির ৫টি উপায়

ডেস্ক রিপোর্ট।। চিংড়ির লোভনীয় পদটা বেশ আনন্দে খাচ্ছেন।ব্যাস কিছুক্ষণ পরেই গা ফুলে ঢোল।বা ঘর পরিষ্কার করতে গিয়ে হেঁচে একাকার।এরকম স্কিন অ্যালার্জির রয়েছে শত শত কারণ।আর এগুলো থেকে নিজেকে মুক্ত রাখাও বেশ কঠিন।একটু অসাবধান হলেই,ব্যাস, স্কিনে অ্যালার্জি আক্রমণ।তাই আজ দিচ্ছি এই স্কিন অ্যালার্জি থেকে মুক্ত থাকার কিছু টিপস।দেখে নিন কীভাবে মুক্ত থাকবেন স্কিন অ্যালার্জি থেকে।

১. বেকিং সোডা :  স্কিন অ্যালার্জি থেকে মুক্ত থাকতে অনেক সময় ডাক্তাররা বেকিং সোডা ব্যবহারের পরামর্শ দেন।কারণ বেকিং সোডা সত্যি খুব ভালো কাজ করে স্কিন অ্যালার্জি থেকে মুক্ত থাকতে।

ব্যবহার পদ্ধতি : স্নানের জলে একটু বেকিং সোডা মিশিয়ে স্নান করতে পারেন যখন অ্যালার্জি দেখা দেবে।না হলে সপ্তাহে দু থেকে তিনদিন এটা করতে পারেন অ্যালার্জি থেকে মুক্ত থাকার জন্য।এছাড়াও এক বালতি গরম জলে এক কাপ বেকিং সোডা মিশিয়ে নিন।এবার ওই গরমজলে যেখানে অ্যালার্জি হয়েছে সেই জায়গাটি ডুবিয়ে রাখুন।ধরুন হাতে বা পায়ে অ্যালার্জি হয়েছে,তাহলে হাত বা পা-টা ওই জলে ডুবিয়ে রাখুন।৩০ মিনিট রাখুন।তারপর জলে থেকে তুলে মুছে নিন।বা গায়ে অ্যালার্জি হলে ওই বেকিং সোডা দেওয়া জল অ্যালার্জির স্থানে লাগাতে পারেন।

২. অ্যাপেল সিডার ভিনিগার : এটাও খুব ভালো কাজ করে অ্যালার্জির সমস্যায়।এটা অ্যালার্জি-জনিত সম্পূর্ণ ভাইরাসকে নির্মূল করে।আর শরীরকে অ্যালার্জির হাত থেকে বাঁচায়।
ব্যবহার পদ্ধতি : একটা পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিন।এবার এতে তুলোর বল ডুবিয়ে, অ্যালার্জির জায়গায় লাগান।১০ মিনিট রাখুন।এটা দিনে দু’বার করে করুন।দেখবেন কত তাড়াতাড়ি অ্যালার্জি থেকে মুক্ত হবেন।
অ্যামেরিকান গার্ডেন অ্যাপেল সিডার ভিনিগার,৪৭৩ এম.এল

৩. লেবুর রস : লেবুর রসে আছে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা যে কোনো স্কিন প্রবলেম নির্মূল করার সাথে সাথে,অ্যালার্জির মত স্কিন প্রবলেমও খুব সহজেই কমিয়ে দেয়।

ব্যবহার পদ্ধতি : কিচ্ছু না,জাস্ট লেবুর রস আপনার অ্যালার্জির জায়গায় লাগান।তারপর শুকিয়ে গেলে ধুয়ে নিন।এটা সাময়িক একটু জ্বালা করতে পারে।কিন্তু এটা দেখবেন কত তাড়াতাড়ি আপনার এই সমস্যা কমিয়েও দেবে।

৪. অ্যালোভেরা জেল : অ্যালোভেরায় আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল,অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান।তাই বুঝতেই পারছেন অ্যালোভেরা জেল কত ভালো কাজ করবে,এইসব স্কিন ইনফেকশনে।

ব্যবহার পদ্ধতি : একদম ফ্রেশ অ্যালোভেরা জেল হলে খুব ভালো।এক্ষেত্রে বাড়িতে গাছ থাকলে খুব ভালো।না হলে দোকান থেকে ভালো অ্যালোভেরা জেল কিনে নিন।এবার এই জেল জাস্ট অ্যালার্জির জায়গায় লাগিয়ে রাখুন।আধঘণ্টা রাখুন।তারপর ধুয়ে নিন।দিনে দু’বার করে করুন।

 

৫. পুদিনা পাতা : বাজারে গিয়ে আগে কিনুন পুদিনা পাতা,কারণ এটা আপনাকে সাহায্য করবে অ্যালার্জি থেকে দূরে থাকতে।কারণ প্রথমত,এটা খুব ঠাণ্ডা যেটা স্কিনকে ঠাণ্ডা করে।আর এতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান।অ্যালার্জির মত স্কিন প্রবলেমে তো অসাধারণ কাজ করেই।

ব্যবহার পদ্ধতি : এটা বিভিন্ন রকম ভাবেই আপনার সুবিধা মত ব্যবহার করতে পারেন।যেমন কাঁচা পুদিনা পাতার পেস্ট করে লাগাতে পারেন অ্যালার্জির জায়গায়।এছাড়াও একটা পাত্রে জল গরম করুন।তাতে পুদিনা দিয়ে ভালো করে ফোটান।জলটা সবুজ হয়ে গেলে নামিয়ে নিন।ঠাণ্ডা হলে,এই জলে একটা পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে রাখুন।এরপর এই কাপড় ওই অ্যালার্জির স্থানে দিয়ে রাখুন ৩০ মিনিট।এভাবে সারা গায়ে পুদিনার জল দিন।এছাড়া আপনি পুদিনা চা বানিয়েও এর সাথে খেতে পারেন ভেতর থেকে ভালো থাকতে।জলে পুদিনা ফুটিয়ে সেই জল খেতে পারেন।এগুলো রোজ করুন।অ্যালার্জির থেকে অনেকটা দূরে থাকতে পারবেন।

আরও কিছু টিপস
ওপরের পদ্ধতিগুলো তো অবশ্যই ট্রাই করবেন।সাথে আরও কিছু টিপস মাথায় রাখবেন।

১. ঠিক কিসে আপনার অ্যালার্জি হচ্ছে সেটা খেয়াল করুন।সেটা থেকে অবশ্যই দূরে থাকুন।

২. কোন স্পেশাল সময় অ্যালার্জি হচ্ছে?ধরুন ঋতু পরিবর্তনের সময়?তাহলে আগে থেকেই তার প্রস্তুতি নিন।

৩. অনেকেরই ধুলো থেকে অ্যালার্জি হয়।তারা তাদের ঘরবাড়ি পরিষ্কার রাখুন।আর রাস্তায় বেরোলে,নাকে রুমাল চাপা দিন।পায়ে ঢাকা জুতো ও মোজা পড়ে নিন।

৪. নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।পরিষ্কার জামা পরুন।

এবার জমিয়ে যা খুশী খান।শুধু কিছু বিষয় মাথায় রাখলেই আপনার থেকে অ্যালার্জি থাকবে শত হাত দূরে।

এড়িয়ে চলুন এই ৮টি খাবার পিরিয়ডে পেট ব্যথা মুক্ত থাকতে

উফফ! পিরিয়ড মানেই পেট ব্যথা? আর নয়! আপনার সব ব্যথার অবসান ঘটাতে এবার আমরা হাজির হয়েছি বন্ধুরা! পিরিয়ডের কটা দিন এই ৮ টি খাবার এড়িয়ে চলুন আর অল টাইম ফিট থাকুন!

পিরিয়ডে পেট ব্যথা একটি সাধারণ সমস্যা। বলতে লজ্জা নেই আমরা অনেকেই এই সমস্যায় ভুগি। ব্যথা কমাতে আমরা জাস্ট গরম জলের সেঁক দি। কিন্তু জানেন কি কিছু খাবার আছে যেগুলো এই ব্যথা, অস্বস্তি আরও বাড়িয়ে দেয় ওই সময়। তাই পেট ব্যথা যাতে না হয় তার জন্য ওই খাবারগুলি ওই সময় না খাওয়াই ভালো। জেনে কি কি খাবার।

ফাস্ট ফুড : পিরিয়ডের সময় যতটা সম্ভব স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। তাই ফাস্ট ফুড এই সময় যতটা পারেন এড়িয়ে চলুন। ফাস্ট ফুড শারীরিক অস্বস্তি, পেট ব্যথা বাড়িয়ে দিতে পারে। তাই এই সময় এড়িয়ে চলুন।

চা, কফি : যাদের এই সময় পেট ব্যথা হয় তাদের জন্য ওই ক’দিন বেশি চা, কফি একদম ভালো নয়। চা, কফি জাতীয় পানীয়গুলি পেট ব্যথা ও পেটের ভেতর অস্বস্তি বহুগুণে বাড়িয়ে দেয়। তাই এই সময় দিনে একবার চা, কফি ঠিক আছে। খুব বেশি না খাওয়াই শ্রেয়। শুধু চা, কফি নয় যেকোনো নরম পানীয়ও এই সময় ক্ষতিকর। তাই এই জাতীয় সব পানীয় এই সময় এড়িয়ে চলুন।

নুন : যারা নুন খেতে বেশি ভালোবাসেন তারা এই কদিন নুনটা একটু কম করে খান। খুব বেশি নুন এই সময় পেটের অস্বস্তি বাড়িয়ে দেয়। তাই নুন খুব কম খান এই সময়।
চিনি
যদি পিরিয়ডের সময় পেট ব্যথা হবার প্রবণতা থাকে তাহলে এই সময় চিনি বাদ দিন। বাদ দিন মানে অল্প খান। খুব কম। এই সময় চিনি, মিষ্টি যত কম খাওয়া যায় ততই ভালো। এই জাতীয় খাবার শারীরিক অস্বস্তি আরও বাড়িয়ে দেয়।

অ্যালকোহল : পিরিয়ড চলাকালীন অ্যালকোহল বাদ দিন। অ্যালকোহল এই সময় শরীরের জন্য একদম ভালো নয়। অ্যালকোহলে পেট ব্যথার এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। সেই সঙ্গে শারীরিক অস্বস্তিও বহুগুণে বেড়ে যেতে পারে। তাই ওই ক’দিন অ্যালকোহল খাওয়া বন্ধ রাখুন।
পাঁঠার মাংস

পাঁঠার মাংস এমনিতেই শরীরের জন্য ভালো নয়, আর পিরিয়ডের সময় এটা শরীরের জন্য একদমই ভালো নয়। পাঁঠার মাংস হজম হবার খুব সমস্যা থাকে। আর ঠিক মত হজম হবার অভাবে পেট ব্যথা হতে পারে। এই সময় এমনিতেই ব্যথা হয়। তাই ব্যথা বেড়ে যাবার সম্ভাবনা থাকে।

চকোলেট : চকোলেট খেতে খুব ভালো লাগলেও এই ক’দিন বন্ধ রাখাই ভালো। কারণ চকোলেটে থাকে ক্যাফেইন। যা পেটের ব্যথার ক্ষেত্রে এই সময় ক্ষতিকর। যে কারণে চা বা কফি খেতে বারণ করা হয়।

দুধ : দুধ খেলে এমনিতেই অনেকের পেট ব্যথা করে। অনেকেরই দুধে অ্যালার্জি থাকে। আর এই সময় এমনিতেই পেটে অস্বস্তি, পেট ব্যথা হয়। তাই এই সময় আরোই এটা খাওয়া ঠিক নয়। দুধ জাতীয় খাবারও একইভাবে এই সময় ক্ষতিকর। তাই দুধ ও দুধ জাতীয় খাবার এই সময় এড়িয়ে চলুন।

কমবেশি সবারই পেট ব্যথা হয় এইসময়। আর এই খাবারগুলি এই সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই যতটা সম্ভব এই খাবারগুলি এইসময় এড়িয়ে চলুন। তাহলে শরীর অনেকটা ভালো থাকবে। আর যতটা সম্ভব স্বাস্থ্যকর খাবার খান।

যে কারণে মেয়েদের বেশি ঘুম দরকার!

স্বাস্থ্যকে ঠিকঠাক রাখতে ভালো খাবারের পাশাপাশি ভালো ঘুমেরও প্রয়োজন। সুস্বাস্থ্যের জন্য ঘুম খুব উপকারী। দিনের সব শারীরিক, মানসিক ক্লান্তি কাটিয়ে পরের দিনের জন্য নিজেকে চাঙ্গা করে ফিরে পেতে ভালো ঘুমের বিকল্প নেই। সম্প্রতি এক গবেষণায় বলা হয়, পুরুষের তুলনায় নারীর বেশি ঘুম প্রয়োজন। গবেষণাটি করে যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির একদল গবেষক। এতে নেতৃত্ব দেন মানসিক স্বাস্থ্য ও ঘুমবিষয়ক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়টির গবেষক মাইকেল ব্রেয়াস।

গবেষকরা বলেন, কার কতটুকু ঘুম প্রয়োজন সেটি অনেক বিষয়ের ওপর নির্ভরশীল। এগুলো কিছুটা জৈবিক। মস্তিষ্কে শক্তি ব্যয়ের ওপর কতটুকু ঘুমাতে হবে সেটি নির্ভর করে। আর নারীদের ক্ষেত্রে মস্তিষ্কের শক্তি বেশি ব্যয় হয়।

কেন নারীদের ঘুম বেশি প্রয়োজন, এই বিষয়ে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন।

জৈবিক প্রক্রিয়া

নারী-পুরুষের তুলনায় জৈবিকভাবে আলাদা। প্রতি মাসে হরমোনজনিত বিশাল পরিবর্তন নারী শরীরে ঘটে। এ ছাড়া গর্ভধারণ, মেনোপজ ইত্যাদি বিষয়গুলোও নারী শরীরে স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। হরমোনের বিষয়-আশয় থাকে এসব ক্ষেত্রে। আর এসব হরমোনের বিষয় ঘুমের ওপর প্রভাব ফেলে। তাই তাদের ঘুমের গুণগত মান ভালো হওয়া খুব প্রয়োজন।

মস্তিষ্কের ব্যবহার

নারীর মস্তিষ্ক পুরুষের তুলনায় বেশি ব্যবহৃত হয়। এ জন্য তাঁদের ঘুম বেশি প্রয়োজন। গবেষকরা বলেন, অফিস বা বাড়ির কাজে নারীরা মস্তিষ্ক বেশি ব্যবহার করেন। তাই একে পুনরুদ্ধার করতে ঘুমানো জরুরি।

মস্তিষ্কের জটিল গঠন

গবেষণায় বলা হয়, নারীদের মস্তিষ্ক একটু বেশি জটিল। তাই তাঁদের পুরুষের তুলনায় অন্তত ২০ মিনিট বেশি ঘুম জরুরি। ঘুমের অসুবিধা তাঁদের শারীরিক অবস্থার ওপর বেশ প্রভাব ফেলে।

মানসিক স্বাস্থ্য

বিষণ্ণতা, রাগ, বিরক্তিভাব ইত্যাদি ঘটে যখন নারীদের ঘুম কম হয়। ঘুম না হলে নারীদের মানসিক চাপ বাড়ে। পুরুষদের ক্ষেত্রে ঘুম কম হলে এসব সমস্যা বেশি দেখা যায় না।

বিভিন্ন ধরনের ভুল হয়

একজন নারীকে অনেক দিক সামলাতে হয়। ঘর, সংসার থেকে শুরু করে অফিস পর্যন্ত। এসব কাজ করতে মস্তিষ্কের শক্তির প্রয়োজন হয়। তাই তাঁদের মস্তিষ্ক বেশি শিথিল হওয়া দরকার।

তবে এর মানে এই নয় যে পুরুষরা কম কাজ করেন। মজার বিষয় হলো, গবেষণায় পুরুষের তুলনায় নারীর ঘুম বেশি প্রয়োজন এটি বলা হলেও পাশাপাশি এটি বলা হয় যে, যেসব পুরুষ সিদ্ধান্ত নেওয়ার চাকরি করেন, তাঁদেরও ঘুম বেশি প্রয়োজন হয়।