All posts by lutfor

মেঘ-পাহাড়ের সাজেক ভ্যালি

ডেস্ক রিপোর্ট : প্রকৃতি সব মানুষকেই কম বেশি কাছে টানে। প্রকৃতির সৌন্দর্যে ভেসে বেড়াতে চান না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। প্রকৃতি প্রেমিকদের যেসব বিষয়গুলো আকৃষ্ট করে তার মধ্যে পাহাড় অন্যতম। আর বাংলাদেশের পাহাড়ের সৌন্দর্য লীলাভূমি হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম। আর এই পার্বত্য চট্টগ্রামের যেসব দর্শনীয় স্থান পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে তার মধ্যে রাঙামাটির সাজেক ভ্যালি একটি।
সবুজে ঘেরা পাহাড়ে চূড়ায় মেঘের লুকোচুরি মধ্যে সাজেক ভ্যালির নয়নাভিরাম সৌন্দর্যে আপনি অনুভব করবে প্রশান্তির নির্মল ছায়া। সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্ব উত্তরের ভারতীয় সীমান্ত মিজোরাম সীমান্তে অবস্থিত। আয়তনের দিকে থেকে সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। আয়তন প্রায় ৭০২ বর্গমাইল। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম আর পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা।
সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিতে হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ির দীঘিনালা থেকে। রাঙামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে পায়ে হেঁটে সাজেক যাওয়া যায়। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব ৭০ কিলোমিটার। আর দীঘিনালা থেকে ৪৯ কিলোমিটার।
সাজেকের ুেইলই পাড়া থেকে দুই থেকে আড়াই ঘণ্টার ট্রেকিং করে দেখে আসতে পারেন সুন্দর কমলক ঝর্ণা। সাজেকের শেষ গ্রাম কংলক পাড়া। এটিও লসুই জনগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। কংলক পাড়া থেকে ভারতে লুসাই পাহাড় দেখা যায়। আর এই লুসাই পাহাড় থেকেই কর্ণফুলী নদীর উৎপত্তি। সাজেক বিজিবি ক্যাম্পের পরে আর কোনো ক্যাম্প না থাকায় নিরাপত্তার কারণে কংরক পড়ায় যাওয়ার অনুমতি মাঝে মাঝে পাওয়া যায় না। সাজেক থেকে ফেরার সময় হাজাছড়া ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দীঘিনালা বনবিহারও দেখে আসতে পারেন।
সূত্র : একুশে টিভি

হিট স্ট্রোক হলে কী করবেন?

প্রচ- গরমে রাজধানীসহ সারা দেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত। আর তীব্র এই গরমে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে নানা রকম অসুখ-বিসুখে। তবে কয়েক দিনে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ছোট-বড় নানা বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে হিট স্ট্রোকে।
বিশেষজ্ঞ ডাক্তারা বলছেন, অতিরিক্ত গরমে একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিট স্ট্রোক। হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত শীতল কোনো স্থানে যেতে হবে। যদি সম্ভব হয়, ফ্যান বা এসি ছেড়ে দিতে হবে। আর সম্ভব হলে গোসল করতে হবে। যদি অবস্থার উন্নতি না হয় তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে।
বিষয়টি সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিডিসিন বিভাগের অধ্যাপক ডা. সুনীল কুমার বিশ্বাস বলেন, চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, প্রচ- গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে। প্রচ- গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রম করলে তাপ নিয়ন্ত্রণ আর সম্ভব হয় না। এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদসীমা ছাড়িয়ে যায় এবং হিট স্ট্রোক দেখা দেয়।
হিট স্ট্রোকের লক্ষণ কী জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে প্রথমে শরীরের মাংসপেশিতে ব্যথা হয়, শরীর দুর্বল লাগে এবং প্রচ- পিপাসা পায়। এর পরের ধাপে দ্রুত শ্বাস-প্রশ্বাস, মাথাব্যথা, ঝিমঝিম করা, বমিভাব, অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা দেয়। এই দুই ক্ষেত্রেই শরীরের তাপ নিয়ন্ত্রণ ঠিক থাকে এবং শরীর অত্যন্ত ঘামতে থাকে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে হিট স্ট্রোক হতে পারে।
হিট স্ট্রোক হলে করণীয় কী জানতে চাইলে ড. সুনীল কুমার বলেন, প্রাথমিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ সম্ভব। দ্রুত শীতল কোনো স্থানে চলে যান। যদি সম্ভব হয়, ফ্যান বা এসি ছেড়ে দিন। ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করুন।
প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন। চা বা কফি পান করবেন না।
তিনি আরো বলেন, যদি হিট স্ট্রোক হয়েই যায়, তবে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে, ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে রোগীর আশপাশে যারা থাকবেন তাদের করণীয় হলোÑ রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান। তার কাপড় খুলে দিন। শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন। এভাবে তাপমাত্রা কমাতে থাকুন। সম্ভব হলে কাঁধে, বগলে ও কুচকিতে বরফ দিন। রোগীর জ্ঞান থাকলে তাকে খাবার স্যালাইন দিন। দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। সব সময় খেয়াল রাখবেন হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাসপ্রশ্বাস এবং নাড়ি চলছে কি না। প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিশ্বাস ও নাড়ি চলাচলের ব্যবস্থা করতে হতে পারে।

যুক্তরাষ্ট্র যুবলীগের আন্তঃস্টেট মহাসমাবেশের প্রস্তুতি কমিটি গঠন

২০১৯ সালে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সর্বাত্বক সহযোগিতার পাশাপাশি প্রবাসের যুবলীগ নেতা-কর্মীদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি আরো জোরদার এবং যুক্তরাষ্ট্র যুবলীগকে শক্তিশালী করার লক্ষ্যে নিউইয়র্কে যুবলীগের আন্তঃস্টেট মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৬ জুলাই রোববার বেলা তিনটায় স্থানীয় উডসাইডের কুইন্স প্যালেসে এই মহাসমাবেশ অনু্িষ্ঠত হবে।
সমাবেশটি সফল করতে নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলামকে আহ্বায়ক, জর্জিয়া যুবলীগের সভাপতি নূরুল ইসলাম তালুকদার নাহিদকে নির্বাহী যুগ্ম আহ্বায়ক, মেট্রো ওয়াশিংটন যুবলীগের সভাপতি এম রবিউল ইসলাম রাজুকে প্রধান সমন্বয়কারী, ফ্লোরিডা যুবলীগের সভাপতি সঞ্জয় কুমার সাহাকে সমন্বয়কারী, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শোয়েব আহমদকে সদস্য সচিব এবং নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরীকে প্রচার সেলের প্রধান করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার এক কর্মী সভায় এই মহাসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয় বলে যুক্তরাষ্ট্র যুবলীগ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সকল ষ্টেট যুবলীগের সভাপতি পদাধিকার বলে এই কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সকল ষ্টেট কমিটির সাধারণ সম্পাদক যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। খবর ইউএনএ’র।
যুবলীগের মহাসমাবেশ কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: যুগ্ম আহ্বায়ক- আলীম উদ্দিন (পেনসেলভেনিয়া), মো: সিরাজুম মনির (নিউ ইংল্যান্ড), সেলিম আহমদ (মিশিগান), একেএম মিসবাহ (কানেকটিকাট), মোহাম্মদ শাহীন (নিউজার্সী) ও হোসেন আহমদ টিপু (নিউইয়র্ক সিটি)। যুগ্ম সদস্য সচিব- সর্বজীত দাস তুর্য (মেট্রো ওয়াশিংটন), তৌহিদুল ইসলাম খান (ফ্লোরিডা), ইলিয়াস হাসান রানা (জর্জিয়া), গুলজার আহমদ (মিশিগান), জাসেদুল আরম জাহিদ (কানেকটিকাট), ওমর ফারুক চৌধুরী (পেনসেলভেনিয়া), সাজ্জাদুর রহমান সাজু (নিউ ইংল্যান্ড), মোহাম্মদ রাসেল (নিউজার্সী) ও মাহমুদুর রহমান (নিউইয়র্ক সিটি)।
সদস্য- নূর হোসেন ফরহাদ, অলি চৌধুরী, আব্দুল বাসিত রাজু, মোহাম্মদ খালেদুজ্জামান খালেদ, আল মামুন সরকার ও মিশু খান (নিউইয়র্ক), রাশেদ জামান, আবু বক্কর সাজ, ইমরান হামিদ, কামরুল হাসান ও রাহাত খান (মেট্রো ওয়াশিংটন), মিনহাজুল ইসলাম বাদল, উত্তম দে, আবুল হাসান, ইয়াসীন আররাফাত চৌধুরী মৃদুল, সেতু চক্রবর্তী ও জুমায়েল চৌধুরী (জর্জিয়া), রেখা রোজারিয়, ফয়ছল খান ফরহাদ ও আরিফ জাবির (কানেকটিকাট), ফারুক আলম, মিলন মজুমদার, দেলোয়ার হোসেন ও রেজাউল করিম (ফ্লোরিডা), দেলোয়ার আনসারী পাভেল, জামাল হোসেন লিজন, আতিকুল হক শিমুল, জাহাঙ্গীর আলম হানি ও লোকমান আহমদ (মিশিগান), আসাদুজ্জামান শামীম, সাঈদুর রহমান, আবুল হোসেন মুন্না ও কাউসার আহমেদ (পেনসেলভেনিয়া), মহিউদ্দিন চৌধুরী, শাহরিয়ার চৌধুরী, আবেদুর রহমান শরীফ, শিপলু সাহা, হেলাল উদ্দিন (নিউ ইংল্যান্ড), নাজমুল হোসেন, মামুন হোসেন, আজমান আলী, আসহান আহমেদ জুয়েল ও শেখর চন্দ্র রায় (নিউইয়র্ক সিটি)।
জানা গেছে, যুক্তরাষ্ট্র যুবলীগের সার্বিক তত্বাবধানে মহাসমাবেশ সফল করতে সার্বিক সহযোগিতায় থাকবে নিউইয়র্ক সিটি যুবলীগ সহ ব্রঙ্কস, ব্রুকলীন, কুইন্স ও ম্যানহাটান বরো যুবলীগ। সমাবেশের অনুষ্ঠানমালার মধ্যে থাকবে শুভেচ্ছা বিনিময়, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কঠিন লড়াইয়ের অপেক্ষায় মাশরাফি

ডেস্ক রিপোর্ট : র‌্যাংকিং বলুন, ফলাফল বলুন এবং ফর্ম বলুন; এটা মানতেই হবে যে ক্রিকেট খেলায় বাংলাদেশ দল তার ইতিহাসের সেরা সময় কাটাচ্ছে এখন।
গতকাল চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজার সামনে এই কথাটা উঠে এলো। যেহেতু বাংলাদেশ অসাধারণ একটা সময় কাটাচ্ছে, সে জন্যই কী বাংলাদেশের ওপর চাপ বেশি থাকবে কি না; এমন কথাও উঠলো।
মাশরাফি পরিষ্কার বললেন, চাপ সবসময়ই থাকে। তবে এবার চাপ নেওয়ার কিছু নেই। কারণ চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপটাই কঠিন, ‘হ্যা, তা বলা যেতে পারে। তবে ঘটনা হলো, আপনি দেশের হয়ে যখনই খেলবেন, চাপ থাকবে। আর আমরা এই টূর্নামেন্টের দিকে তাকালে বুঝতে পারবো, আমাদের গ্রুপটা যথেষ্ঠ কঠিন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড; মোটেও সহজ হতে যাচ্ছে না ব্যাপারটা। তবে আমি বলবো, আমাদের নিজেদের খেলা নিয়ে ভাবতে হবে। আর গত দুই বছর ধরে যেভাবে খেলেছি, সেভাবে খেলার চেষ্টা করতে হবে। আমাদেরকে পরিকল্পনাটা মাঠে প্রয়োগ করতে হবে। দেখা যাক, কী হয় শেষ পর্যন্ত।’
মাশরাফি বারবার বললেন, টুর্নামেন্টটা সহজ হবে না। তবে তিনি হাল ছাড়ার লোক নন, ‘টুর্নামেন্টটা আমাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে। আমি আগেই যেমন বলেছি, আমরা কঠিন একটা গ্রুপ এবং আমাদের জন্য কঠিন একটা কন্ডিশনে খেলবো। তবে কেউ বলতে পারে না, কি হতে যাচ্ছে। আমাদের দিনে আমরা যে কোনো কিছু করতে পারি। আমাদের সেরকম কিছু যোগ্য খেলোয়াড় আছে, যারা খেলাটা যে কোনো সময় বদলে দিতে পারে। আমাদেরকে একটা দল হিসেবে খেলতে হবে।’
একটা ইতিহাস অবশ্য বাংলাদেশকে অনুপ্রেরণা দিতে পারে। গ্রুপে থাকা দল ইংল্যান্ডকে গত বিশ্বকাপেই বাংলাদেশ ছিটকে দিয়েছিলো। এবারও সেই সুযোগ আছে। তবে মাশরাফি বলছেন, সে ঘটনা এখন অতীত, ‘আমার জন্য এটা এমন কোনো অনুপ্রেরণা নয়। কারণ, ঘটনাটা আড়াই বছর আগের। ফলে সেটা আমাদের এগিয়ে দেবে না। হ্যা, একটা মানসিক সহায়তা হয়তো পাবো। কিন্তু আমি মনে করি, একটা একেবারেই নতুন ম্যাচ খেলতে হবে আমাদের। নতুন দিন, নতুন সপ্তাহ। নতুন কিছু করতে চাইলে দিনটা নিজেদের করে নিতে হবে।’
ইংল্যান্ড বলেই সেখানে বাংলাদেশের পাশাপাশি প্রবল আগ্রহ মুস্তাফিজকে নিয়েও। মাশরাফি বললেন, আসলেই এই বাহাতি পেসার তার তুরুপের তাশ, ‘মুস্তাফিজ এখন ভালো ফর্মে আছে। গত তিন বছর ধরে যদি দেখেন, সে আমাদের জন্য দারুণ কাজ করে যাচ্ছে। হ্যাঁ, তার ইনজুরি ছিলো। ইনজুরির পর একটু সময় লেগেছে। তবে দারুণভাবে ফিরে এসেছে। তার ওপর আমরা একটু বেশি ভরসা করবো, এটাই স্বাভাবিক।’ ইত্তেফাক

জর্জিনার সঙ্গে রোনাল্ডোর প্রথম ছবি

গতবছর নভেম্বর থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে জর্জিনা রডরিগেজের নামটা শোনা যাচ্ছে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নক্ষত্রের সঙ্গে জর্জিনা গিয়েছিলেন ডিজনিল্যান্ডে সময় কাটাতে।
রোনাল্ডো ইনস্টাগ্রামে জর্জিনার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। এই প্রথম রোনাল্ডো তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি শেয়ার করলেন।
এর আগে বহুবারই এই কাপলকে অনেক জায়গাতেই একসঙ্গে পাওয়া গিয়েছে। কিন্তু দু’জনের কেউই কোনও ছবি শেয়ার করেনি।
এই ছবিতে দেখা যাচ্ছে যে, জর্জিনার পেট জড়িয়েই বসে রয়েছেন রিয়াল মাদ্রিদের মহাতারকা। এখন একাধিক মিডিয়ায় একটাই প্রশ্ন উঠেছে, বছর বাইশের জর্জিনা কি গর্ভবতী! ইতিমধ্যেই ৪৪ লক্ষের উপর লাইক ও ৫৫ হাজারের কাছাকাছি কমেন্ট পড়ে গিয়েছে এই ছবিতে। ইতিমধ্যেই অনেক ফ্যান রোনাল্ডোকে আগাম বাবা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন।

আহত রণবীর সিং

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনেতা রণবীর সিং ‘পদ্মাবতী’র শুটিং সেটে আহত হয়েছেন। ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলাকালীন সময়ে হঠাৎ‍ মাথায় চোট পান। মাথা থেকে শুরু হয় প্রচন্ড রক্তপাত।
সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। মাথায় সেলাইও করতে হয়েছে এ অভিনেতার। এ ঘটনার পরেও বিশ্রাম না নিয়ে শুটিং করেছেন রণবীর।
ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রণবীর। এর আগেও একাধিকবার শিরোনামে এসেছে সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবতী’।
রাজস্থানে শুটিংয়ের সময় কর্নী-সেনার হামলা এবং পরবর্তীকালে মুম্বাইয়ে সেটে দুষ্কৃতীদের অগ্নিকা-ের ঘটনার সাক্ষী হয়েছে পুরো শুটিং ইউনিট।
এর আগেও ছবির শুটিং করার সময় আহত হয়েছেন রণবীর। ২০১৫ সালে সঞ্জয় লীলা বনশালির ছবি ‘বাজিরাও মস্তানির’র অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে আহত হয়েছিলেন। সেবার জয়পুরে একটি বাড়ির উপর থেকে পড়ে যান রণবীর। তবে তার বড় আঘাত লাগেনি।
সূত্র : আরটিভি

মডেল মাহির এই ছবিটি তুলেছেন গায়ক জেমস

তারকা সংগীতশিল্পী জেমস শখের বশে ছবি তোলেন- সবাই এমনটাই জানেন। এবার তার ক্যামেরায় পাওয়া গেলো নিরীক্ষাধর্মী একটি স্থিরচিত্র। মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি জেমসের সামনে তুলে ধরলেন নিজের ভিন্নরূপ।
নারীর ‘ডার্ক বিউটি’ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন জেমস ও মাহি। অনলাইনে স্থিরচিত্রটি প্রকাশের পর থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা। স্থিরচিত্রটি প্রতিপাদ্যও নজর কেড়েছে অনেকের। সেটি হলো- ‘কালো চামড়া লজ্জার তকমা নয়, কিন্তু জাতীয় মহিমার একটি গৌরবময় প্রতীক।’
শুক্রবার বিকেলে মডেল মাহি বললেন, ‘এটি আমাদের একটি নিরীক্ষামূলক কাজ। প্রিয়াঙ্কা (শেখ প্রিয়াঙ্কা রহমান) একদিন আমাকে ফোন করে এই আইডিয়ার কথা জানালো। এর আগেও আমরা নিরীক্ষাধর্মী কাজ করেছি। ছবি তোলার ব্যাপারে জেমস ভাইকেই পছন্দ করেছিলাম। আমাদের সঙ্গে তাকে পেয়ে ভালো লেগেছে।’
মাহি জানান, সম্প্রতি জেমসের ব্যক্তিগত স্টুডিওতে ছবি তোলার কাজ হয়েছে। স্থিরচিত্রটি জেমসের তোলা হলেও মাহির এমন ‘লুক’ এনে দিয়েছেন প্রিয়াংকা ও ভুবন হাওলাদার।
কাজের অভিজ্ঞতা বর্ণনা করে মাহি বলেন, ‘পুরো মেকআপ নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছিলাম না। কিছুটা ভড়কে গিয়েছিলাম। একটু পর মনে হলো, নিজেকে দেখতে খুব ভালোই লাগছে। সত্যি বলতে আমার গায়ের রংও ঊজ্জ্বল নয়। সব মিলিয়ে এটি একটি ভালো কাজ হয়ে থাকবে, এমনটাই মনে করি।’

বিয়ের আগে মা হতে রাজি শ্রুতি

কিছুদিন ধরে শোনা যাচ্ছে- মাইকেল করসেল নামের এক ব্রিটিশ যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী শ্রুতি হাসান। এ দুজনকে বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখা গেছে। এছাড়া শ্রুতির বাবা কিংবদন্তি অভিনেতা কমল হাসানের সঙ্গে মাইকেলের ছবি এ গুঞ্জনের পালে আরো হাওয়া দিয়েছে। ধারণা করা হচ্ছে, সম্পর্কটা বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন মাইকেল-শ্রুতি।
যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি শ্রুতি। তবে নিজের জীবন ও প্রেম নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কথা বলেছেন এ অভিনেত্রী।
সাক্ষাৎকারে শ্রুতি হাসান বলেন, ‘একজন সংগীত পরিচালককে পছন্দ করতাম এবং আমরা কিছু সময় খুব ঘনিষ্ঠও ছিলাম। আমার মনে হতো, আমি তাকে ভালোবাসি। কিন্তু ব্রেকআপের পর বুঝতে পারি, সেটা ভালোবাসা নয় বরং শুধু আকর্ষণ ছিল। এরপর আমার কোনো বয়ফ্রেন্ড হয়নি। ক্যারিয়ারের এই সময়ে এসে প্রেম করার মতো সময়ও আমার নেই। আমি এখন বিয়ের কথা ভাবছি না তবে ঠিক সময় মনে হলে বিয়ে করব। যদি মনের মতো কাউকে পাই তাহলে বিয়ের আগে বাচ্চা নিতেও আমার আপত্তি নেই। মিডিয়া ও মানুষ কী ভাবছে তা নিয়ে আমার কিছু যায় আসে না।’
শ্রুতি হাসানের বাবা কমল হাসান ও মা অভিনেত্রী সারিকা লিভ টুগেদার করতেন। ১৯৮৬ সালের ২৮ জানুয়ারি এ অভিনেত্রীর জন্মের দুই বছর পর তার বাবা-মায়ের বিয়ে হয়।
দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর কানে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। এতে উপস্থিত হয়েছেন শ্রুতি হাসান। তার সংগ্রামিতা সিনেমা নিয়ে সেখানে হাজির হন তিনি। তার সঙ্গে আরো ছিলেন বিখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমান এবং সিনেমাটির অন্যান্য কলাকুশলীরা।

ঢাকায় মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার ‘বেওয়াচ’

ডেস্ক রিপোর্ট: বলিউডের সুপারস্টার অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন দেশের সীমানা অতিক্রম করে ঝড় তুলছেন হলিউডের রূপালী পর্দায়। কয়েক বছর ধরে তিনি ব্যস্ত টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’ নিয়ে। এর মধ্যেই আবার অভিনয় করেছেন হলিউড মুভি ‘বেওয়াচ’ এ। সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। তাই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের কমতি নেই। এবার মুভিটির মুক্তির পালা।
হলিউডের বহুল আলোচিত চলচ্চিত্র ‘বেওয়াচ’ নিয়ে ভারতের পাশাপাশি বাংলাদেশী দর্শকদের আগ্রহের কমতি নেই। কিন্তু হলিউডের সিনেমা কীভাবে ঢাকার বসে দেখা সম্ভব? দর্শকদের জন্য সুখবর হলো, আগামীকাল ২৬ মে শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘বেওয়াচ’। একই দিনে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ব্লকবাস্টার সিনেমাসে! তাই বিশ্বের পাশাপাশি বাংলাদেশী দর্শকরাও একযোগে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছে। এরইমধ্যে আগাম টিকিট বিক্রিও শুরু হয়েছে।
‘বেওয়াচ’ সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে অভিনয় করেছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। আরও আছেন আলেক্সান্দ্রা দাদারিও, জাক এফ্রন, কেলি রোরবাক, ইলফেনেশ হাদেরা, জন বেস প্রমুখ। এতে প্রিয়াঙ্কা ভিক্টোরিয়া লিডসের চরিত্রে অভিনয় করছে, যে সৈকতের পাশে একটি ক্লাবের মালিক ও সমুদ্রপথে অবৈধভাবে মাদকদ্রব্য চোরাচালানের ব্যবসা করে। উল্লেখ্য, ‘বেওয়াচ’ নামে একটি জনপ্রিয় টিভি সিরিজ রয়েছে।

উত্তর কোরিয়া ‘সমস্যার সমাধান’ হয়েছে : ট্রাম্প

চলতি বছর উত্তর কোরিয়া অনেকগুলো ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এরমধ্যে হোয়াসং-১২ নামে দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্রও রয়েছে। পিয়ংইয়ংয়ের এর দাবি এ ক্ষেপণাস্ত্রটি ভারী পরমাণু অস্ত্র বহনে সক্ষম। আর এটি যে রেঞ্জের মধ্যে আঘাত হানতে সক্ষম তার মধ্যে জাপান ও যুক্তরাষ্ট্র রয়েছে।
এ নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। অবস্থাদৃষ্টে মনে হয়েছিল এই বুঝি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বেধে গেল। তবে এখন পরিস্থিতি খানিকটা শান্ত। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পিয়ংইয়ং-ওয়াশিংটনের মধ্যকার ‘সমস্যার’ সমাধান হয়েছে।
উন্নত দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলনে জাপানের প্রেসিডেন্ট শিনজো আবের সঙ্গে বৈঠকের পরই ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটা খুবই বড় সমস্যা। এটা পুরো বিশ্বের সমস্যা। তবে এ সমস্যার এখন সমাধান হয়েছে।’ এছাড়া তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘পরমাণু অস্ত্রের জন্য পাগলা’ বলেও অভিহিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষার জন্য প্রতিবেশী দেশ এবং পুরো বিশ্ব উদ্বিগ্ন। জি-৭ সম্মেলনে বিশ্বের উন্নত ছয়টি দেশের সঙ্গে এ বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। এরপরই এ বিষয়ে সমাধান এসেছে। এটা নিয়ে এখন আরো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে ছিল জাপান। এ বছর তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আর গত বছর তারা দুটি আণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। কারণে তারা যেসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তার বেশির ভাগের রেঞ্জের মধ্যে পড়ে জাপান। উত্তর কোরিয়া যেভাবে এগুচ্ছিল তাতে যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কাও ছিল। এ বিষয়ে জাপানের প্রেসিডেন্ট বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাড়িয়েছিল। শুধু পূর্ব এশিয়া নয়, তারা পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাড়িয়েছিল। যা জি-৭ সম্মেলনের মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।’
ওয়াশিংটন এতদিন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে নারাজ ছিল। তবে এখন তারা আলোচনায় বসতে নিজেরাই সম্মতি দিয়েছে। তবে শর্ত জুড়ে দিয়েছে। পিয়ংইয়ং যদি পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে দেয় তাহলে তারা আলোচনায় বসতে রাজি। একইসঙ্গে তারা সতর্ক করে দিয়ে বলেছে, তারা এ কাজ বন্ধ না করলে সামরিক অভিযান চালাবে। এর আগে তারা ওই এলাকায় যুদ্ধজাহাজও পাঠিয়েছিল। যাইহোক আপাতত পরিস্থিতি শান্ত। -সূত্র : হিন্দুস্তান টাইমস।