All posts by lutfor

‘ভালো কাজে পুরস্কৃত, খারাপ কাজে কঠোর শাস্তি’

নিজস্ব প্রতিবেদক : ভালো কাজ করলে যেমন পুরস্কৃত করা হবে, তেমনি খারাপ কাজ করলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রোববার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক, পরিচালক ও মহাপরিচালকদের সঙ্গে জরুরি সভায় কর্মকর্তাদের উদ্দেশ‌্যে তিনি এ কথা বলেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য সভার ওই বিষয়টি জানিয়েছেন।

সভায় দুদক দুর্নীতির অভিযোগ তদন্তে কাগজ-পত্র পর্যবেক্ষণ, ভয়-ভীতি প্রদর্শন না করে সঠিকভাবে অভিযোগ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত প্রতিবেদনে স্কেচ ম্যাপ সংযোজন, যথা সময়ে কেস ডায়েরি লিখন, প্রাসঙ্গিক তথ্য সংযোজন, অপ্রাসঙ্গিক তথ্য প্রদান না করা এবং সময়াবদ্ধ সময়ে অনুসন্ধান বা তদন্ত কার্য সম্পাদন করা নির্দেশ দেন দুদক চেয়ারম‌্যান।

সভায় তিনি বলেন, সঠিকভাবে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হলে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী কমিশনের শতভাগ মামলার সাজা নিশ্চিত করা সম্ভব। কমিশনের মামলা দালিলিক প্রমাণাদী নির্ভর। কোনো মামলাই অনুমান নির্ভর কিংবা ধারণাভিত্তিক নয়। প্রত্যেক আসামির বিরুদ্ধে ফৌজদারি দায় সুনির্দিষ্ট করতে হবে। আইন অনুযায়ী নির্ধারিত সময়েই প্রতিটি অনুসন্ধান এবং তদন্ত সম্পন্ন করতে হবে। ভালো কাজ করলে যেমন পুরস্কৃত করা হবে, তেমনি খারাপ কাজ করলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল মাহমুদ বলেন, দুদকের মামলায় যে সকল আসামি এখনো আইন-আদালতে আত্মসমর্পণ করেননি। কিংবা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কমিশনের তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি করছেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। তদন্ত বা অনুসন্ধানের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অনুসন্ধান বা তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে কোনো তথ্য/রেকর্ডপত্র সরবরাহ না করে অনুসন্ধান/তদন্ত কাজে বাধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৯(৩) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনুসন্ধান বা তদন্ত সময়াবদ্ধ সময়ে সম্পন্ন না হওয়ার কারণ, তাদের পদোন্নতি, প্রশিক্ষণ, ভালো কাজের স্বীকৃতিসহ বিভিন্ন বিষয়াদি কমিশনের দৃষ্টি আকর্ষণ করলে দুদক চেয়ারম্যান বলেন, বর্তমান কমিশন পদোন্নতির ক্ষেত্রে ন্যূনতম বিধি-বিধানের পরিপন্থি কিছু করবে না। পদোন্নতি, পদায়ন এবং প্রশিক্ষণের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে নির্দেশ দেওয়া হয়েছে। নীতিমালা হলেই তা অনুসরণপূর্বক পদোন্নতি প্রদান করা হবে। এমনকি বদলির ক্ষেত্রেও নীতিমালা অনুসরণ করা হবে।

গণশুনানি প্রসঙ্গে সংস্থা প্রধান বলেন, প্রতিটি গণশুনানির পরপরই এ সংশ্লিস্ট বিষয় সম্বলিত প্রতিবেদন কমিশনে জমা দিতে হবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। ফলোআপ গণশুনানি করা হবে। গণশুনানিতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেওয়া হবে। গণশুনানির অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি, এমনকি সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, গণশুনানি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, কারণ এটিও জনগণের অভিযোগ প্রদানের একটি ফোরাম, জনগণের অভিযোগ অবশ্যই দ্রুত আমলে নিতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা বিভাগকে বিষয়টি অবহিত করবে।

সভায় দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেন, কমিশন এখন পর্যন্ত ৬১টি গণশুনানি সম্পন্ন করেছে। ফলোআপ গণশুনানি বাস্তবায়ন করা গেলে জনগণ উপকৃত হবেন।

অপর কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদনে ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভায় আরো বক্তব‌্য রাখেন পরিচালক মো. আবুল হাসান, মো. আবদুল আজিজ ভূঁইয়া, নাসিম আনোয়ার, মো. আবু সাঈদ প্রমুখ।

এবার ঈদে ৫২ হাজার টাকা উৎসব ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা

চাকরিজীবীদের মতো মুক্তিযোদ্ধাদের জন্যও ঈদ বোনাসহ উৎসবভাতা চালু করা হয়েছে। আজ রোববার মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী জানান, আসন্ন কোরবানির ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানী ভাতা এবং আগামী ঈদুল আজহার উৎসব ভাতাসহ মোট সাড়ে ৫২ হাজার টাকা পাবেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। চাকরিজীবীদের মতো উৎসবভাতাও চালু করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহসভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড ক্উান্সিলের সাবেক সহসভাপতি অধ্যাপক ডা. মো. আ. সালাম খান, ও মো. সালাহ উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া,দেলোয়ার হোসেন খান, ড. মো. ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসছে ইসি

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর এবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ ও ১৭ আগস্ট এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালউদ্দিন আহমদ জানিয়েছেন।

তিনি আরও

ইসি সচিব বলেন, ‘বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে।

মোট ৬০ জনকে আমন্ত্রণ জানানো হবে জানিয়ে তিনি আরও বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর আগস্টের শেষ সপ্তাহে দেশের ৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

এছাড়া ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলবে বলেও জানান এই ইসি সচিব। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন এই সংলাপের উদ্যোগ নিয়েছে।

জানান, আগস্টের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি।

বিশ্বজিৎ হত্যা : ২ জনের ফাঁসি

রাজধানীর পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রোববার বিকেলে ঘোষিত রায়ে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটজনের মধ্যে দু’জনের দণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন, চারজনকে খালাস এবং বাকিদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়েছে।

একই সঙ্গে আদালত সঠিক রিপোর্ট প্রদানে ব্যর্থতায় সংশ্লিষ্ট চিকিৎসক এবং মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেন।

২০১৩ সালের ১৮ ডিসেম্বর বহুল আলোচিত ওই হত্যা মামলায় নিম্ন আদালত আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই রায় ঘোষণার এক সপ্তাহের মধ্যে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

দীর্ঘ শুনানি শেষে রোববার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের মৃত্যুদণ্ড বহাল রাখেন। খালাসপ্রাপ্ত চারজন হলেন- সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফা।

নিম্ন আদালতের আদেশে মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, রাজন তালুকদার ও মীর মো. নূরে আলম লিমন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- এ এইচ এম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হকপাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।

গত ১৭ জুলাই ওই দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আপিল শুনানি শেষে রায় ঘোষণার জন্য ৬ আগস্ট দিন ধার্য করেন। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান এবং আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট শাহ আলম।

গত ১৬ মে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিশ্বজিৎ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়। ২৬ ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ ক্যাডাররা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন দর্জি বিশ্বজিৎ দাসকে। শাখারী বাজারে বিশ্বজিতের দর্জির দোকান ছিল। তিনি থাকতেন লক্ষ্মীবাজার। তার গ্রামের বাড়ি শরীয়তপুর।

সোয়া দুই কোটি শিশু খাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ৬ মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের ১ লাখ ৪০ হাজার কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো জন্য শিশুদের ভরা পেটে কেন্দ্রে আনতে হবে। জোর করে বা কান্নারত অবস্থায় ও অসুস্থ শিশুকে এই ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শনিবার দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ছাড়াও বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে আরো ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সীদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

রাতকানা রোগ থেকে রক্ষা পেতে ও শিশুর স্বাভাবিক বেড়ে উঠা এবং রোগ প্রতিরোধ বৃদ্ধি নিশ্চিত করতে এই ক্যাম্পেইনের মাধ্যমে ২ কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে।

 

তারেক, জোবায়দাকে নিয়ে লন্ডনে ‘ছাড়ের শপিংয়ে’ খালেদা

লন্ডন সফরে যাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেখানকার একটি শপিং মলে পণ্য যাচাই করতে দেখা গেছে। এসব পণ্য ৫০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এ সময় বিএনপি নেত্রীর সঙ্গে ছিলেন তার ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ জোবায়দা রহমানও। তবে এটি কোন শপিং মল তা জানা যায়নি।

ছবিটি শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ছবি পোস্ট করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি লেখেন, ‘ছবিটি আজকের । লন্ডনের একটি শপিং মল থেকে তোলা।’

ছবিতে দেখা গেছে, কিছু একটা পণ্য নেড়েচেড়ে দেখছেন মা-ছেলে। পাশে দাঁড়িয়ে তা দেখছেন জোবায়দা রহমান।

ছবির নিচে শহিদুল ইসলাম বাবুল আরও লেখে, ‘একটি ছবি মানেই একটি বাংলাদেশ। একটি ছবি মানেই আগামী দিনের শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিবিম্ব। ছবি যে স্বপ্ন দেখায়, সাহজ যোগায় উদ্দীপনা সৃষ্টি করে, আজকের ছবিই তার প্রমাণ।’

গত ১৫ জুলাই বিএনপি নেত্রী লন্ডন সফরে যান। এই সফরের উদ্দেশ্য হিসেবে দলের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসার কথা জানানো হয়েছে। তবে তিনি কোথায় এবং কবে চিকিৎসা নেবেন তা জানাননি নেতারা। খালেদা জিয়া কবেই বা ফিরবেন, সেটিও অজানা এখনও।

বিএনপি নেতারা জানান, লন্ডন যাওয়ার পর থেকে বেশিরভাগ সময় তারেক রহমানের বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে তারেক রহমান লন্ডন অবস্থান করছেন্। দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর প্যারোলে মুক্তি পেয়ে তখন তিনি দেশটিতে যান। প্যারোল এবং জামিনের মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি দেশে ফেরেননি।

এর মধ্যে বিদেশে অর্থপাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

খালেদা জিয়াও একাধিক দুর্নীতির মামলার আসামি। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষ পর্যায়ে। এই দুই মামলা দ্রুত রায়ের পর্যায়ে চলে আসছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এই পরিস্থিতিতে খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে নানা কথা বলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। তাদের দাবি, দুর্নীতি মামলা রায়ের পর্যায়ে চলে আসার প্রেক্ষিতে খালেদা জিয়া দেশ ছেড়ে চলে গেছেন। তবে এই বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি নেতারা বলছেন, চিকিৎসার জন্য যাওয়া একজন মানুষকে নিয়ে এমন বক্তব্য অমানবিক।

ষোড়শ সংশোধনী যতবার বাতিল ততবার পাস : মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবে, সংসদে ততবারই নতুন করে এই সংশোধনী পাস হবে। বিচারপতিদের আমরা চাকরি দিই।

শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান তিনি।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, এই কনস্টিটিউশনাল এমেন্ডমেন্ট আবারো পাস করব এবং অনবরত করতেই থাকব।দেখি জুড়িশিয়ারি কতদূর যায়। বিকজ জুড়িশিয়ারি পজিশন আনটেরিবল।

প্রধান বিচারপতি এসকে সিনহাসহ আপিল বিভাগের ছয় বিচারপতির স্বাক্ষরের পর গত মঙ্গলবার বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার পর এই প্রথম সরকারের কোনো মন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়।

“আপনাদের মতন আমরা ‘বিক্রি’ হই না”

লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিনের। বর্তমানে তিনি পড়াশোনার জন্য মালয়েশিয়াতে অবস্থান করছেন। মিডিয়ার বর্তমান হালচাল নিয়ে বেশ বিব্রত এ মডেল-অভিনেত্রী। আর সেটা বোঝা গেল গতকাল মধ্যরাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ফরিয়া শাহরিনের টাইমলাইনে পোস্ট করা একটি স্ট্যাটাসে।

সেখানে তিনি লেখেন, ‍‍‍‌‌‌‌‌‌“জন্মের পর পরই বাবা সরকারি আমলা হওয়ার সুবাদে অনেক সুন্দর সুন্দর জায়গায় যাওয়া হয়েছে। বিশাল বড় বড় সরকারি বাংলোতে থাকার সৌভাগ্য হয়েছে। সব বড় বড় অফিসারের ছেলেমেয়েদের সঙ্গেই বেড়ে ওঠা। তাই ফেইক মানুষদের চেনার দুর্ভাগ্য হয়নি। সাহস হয়নি ৪-৫টা বিয়ে করার (মিডিয়াতে আসার আগে)। নতুন নতুন গাড়ি বাড়ি আমরা মিডিয়াতে এসে দেখিনি। কোনো বড় বড় এমপি বা বিগশটদের আমোদিত করে নিজেকে বেচে ফ্ল্যাট গাড়িরও মালিক হইনি। আমার নিজের কোনো গাড়ি নেই। নেই অঢেল টাকাও। সারা জীবন সরকারের দেয়া ফ্ল্যাগ স্ট্যান্ড গাড়িতে আমরা চড়েই আজ এটুকু আসছি। বিশাল বড় বড় সরকারি বাসাতেই আমরা থাকি। বাট আমাদের আছে সম্মান। আলহামদুলিল্লাহ। যেটা লাখ লাখ টাকা দিয়েও কেনা যায় না। তাই হয়তো মিডিয়ার নোংরা প্রলোভন আমাকে একদমই স্পর্শ করে না। নতুন গাড়ি বাড়ি দেখা ‘নষ্ট’ মানুষ যারা আমাদের সঙ্গে প্রতিযোগিতায় নামেন, তাদের জন্য থাকলো সমবেদনা। আপনাদের মতন আমরা ‘বিক্রি’ হই না।”

প্রসঙ্গত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে এসে বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে বেশ আলোচনায় আসেন ফারিয়া শাহরিন। এরপর একে একে বহু বিজ্ঞাপন-নাটকে কাজ করে নিজেকে জনপ্রিয় করে তোলেন তিনি। ক্যারিয়ারে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। বিশিষ্ট সাংবাদিক সামিয়া জামানের পরিচালনায় ‘আকাশ কত দূরে’ ছবিটিতে অভিনয় করেন তিনি।

সর্বশেষ গেল বছর ‘বাখরখানির প্রেম’ নামের একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন এই মডেল-অভিনেত্রী। তবে পড়াশোনার জন্য মালয়েশিয়ায় থাকায় এখন নিয়মিত কাজ করতে পারছেন না ফারিয়া শাহরিন। সেখানে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিষয়ে পড়ছেন তিনি।

মিডিয়া ক্যারিয়ারে একটি জাতীয় দৈনিকের বিনোদন বিভাগের প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ফারিয়া শাহরিন। ওই বিনোদন সাংবাদিকের নাম তামিম হাসান। তবে তাদের সেই প্রেম বেশি দিন স্থায়ী হয়নি। অবশ্য ফারিয়া শাহরিনের সে স্থানটি এখন দখল করে নিয়েছেন দেশীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিকত নায়িকা পরীমনি।

সূত্র: বিডি২৪লাইভ

‘আন্দোলনে ব্যর্থ বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত’

সরকার নয়, আন্দোলনের ব্যর্থতার দায় নিয়ে বিএনপির সব শীর্ষ নেতাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে বাংলা একাডেমি অডিটরিয়ামে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৬৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আপনারা গত আট বছরে আট মিনিটের জন্য রাস্তা গরম করতে পারেননি। উত্তাল সঞ্চায় করতে পারেননি। এই ব্যর্থতার জন্য আপনাদের টপ টু বটম সবার পদত্যগ করা উচিত।

তিনি বলেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনার মনের জ্বালা আমরা বুঝি, কষ্টটাও বুঝি। আপনারা আমাদের পদত্যাগ করতে বলেন। কিন্তু আন্দোলনে ব্যর্থ হওয়ার কারণে আপনাদেরই পদত্যাগ করা উচিৎ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে যে রায় প্রকাশিত হয়েছে, তা কোনো সভ্য দেশে হলে সরকার পদত্যাগ করত।

বিএনপি এখন পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি এখন পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছে।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ভিত, শেখ হাসিনার গণভিত এবং আওয়ামী লীগের ভিত অনেক বেশি শক্তিশালী। আঘাত করে আমাদের পরাজিত করা যাবে না।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- র আ ম রবিউল মোক্তাদির চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

শাহরুখ খানের চলন্ত রাজপ্রাসাদের দাম কত? জানলে অবাক হবেন

ঝাড়খন্ডের প্রত্যন্ত গ্রাম থেকে মুম্বাইয়ের ঝাঁ চকচকে মন্নতের মালিক তিনি। মন্নত বলতেই একবাক্যে প্রত্যেকে বিখ্যাত বলিউড স্টার শাহরুখ খানের বাড়িকে চেনেন। বলিউডি এই কিং খানের প্রথম বাড়িটি সবার চেনা হলেও তাঁর দ্বিতীয় বাড়ির কিন্তু কোনো ঠিকানা নেই। আসলে শাহরুখের এই দ্বিতীয় বাড়ি চলমান বলেই হয়তো তাঁর কোনো ঠিকানা নেই। শাহরুখ খান এমনই একটি বাড়ি নিয়েছেন, যাকে ফিল্মি দুনিয়ায় ভ্যানিটি ভ্যান বলা হয়। তবে হ্যাঁ, হাজার হোক শাহরুখ খান বলে কথা! তাই তাঁর গাড়ি কাম বাড়ির চেহারাটাই একেবারে আলাদা।

শাহরুখের এই গাড়ি কাম বাড়িটি আসলে একটি ভলভো-বি৯ আর ভ্যান। শাহরুখের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে চলমান বাড়িটিতে। চলমান বাড়ির মধ্যে রয়েছে চারটি ঘর। একটি বেড রুম। একটি মিটিং রুম। একটি মেকআপ কাম পোশাক পরিবর্তনের জন্য চেঞ্জিং রুম। রয়েছে একটি টয়লেটও। গাড়ি-বাড়িটি লম্বায় প্রায় ১৪ মিটার। আপাতত ভেতরে জায়গা রয়েছে ২৮০ স্কয়ার ফুট। শাহরুখের জন্য বিশেষ এই গাড়ি কাম বাড়ির ডিজাইন করছে বিখ্যাত ডিজাইনার কোম্পানি ডিসি ডিজাইন স্টুডিও। আগামীতে ডিজাইনের গুনে ডিসি স্টুডিও হাইড্রোলিক সিস্টেমে আরো বেশ খানিকটা জায়গা বাড়িয়ে নেবে বলে জানা গেছে।

তাহলে এই গাড়ি-বাড়িটির ভেতরে প্রায় ৩৬০ স্কয়ার ফুট জায়গা হতে চলেছে। অত্যাধুনিক এই গাড়ি কাম বাড়ির বৈশিষ্ট্য কিন্তু এখানেই শেষ নয়। এর ভেতরে থাকবে স্কাই-ফাই ব্যবস্থা। এ ছাড়া ওয়াই-ফাইসহ ভেতরের তিনটি ঘরেই রাখা হবে অ্যাপল টেলিভিশন সেট। তিনটি টেলিভিশন সেটেই থাকবে ফোর-কে রেজ্যুলেশন পিকচার কোয়ালিটি। এ ছাড়া থাকবে একটি বড় পর্দার স্যাটেলাইট টেলিভিশনও। সাউন্ড সিস্টেমে নাকি থাকবে জাদু! ডিজাইনারদের বক্তব্য, সাউন্ডের ব্যাপারে কিং খান বরাবরই খুঁতখুঁতে। তাঁর মনোরঞ্জনের জন্য এই অভিনব গাড়ি-বাড়িতে লাগানো হয়েছে চার হাজার ওয়াটের অসংখ্য স্পিকার, যা সারাউন্ড সাউন্ড তো বটেই। তবে মজার বিষয় হলো, এই হাই-ফাই সাউন্ড কোয়ালিটির জন্য অসংখ্য স্পিকার কোথায় লাগানো থাকবে, তা বাইরের কারোর পক্ষেই জানা সম্ভব হবে না।

তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গাড়ি-বাড়িটিতে কোনো সুইচ বোর্ড থাকবে না। সবকিছুই স্রেফ টাচ সিস্টেমেই চলবে। ভেতরে ঠান্ডা কিংবা গরমের জন্য রাখা থাকবে অত্যাধুনিক এয়ার কন্ডিশনিং মেশিন। এ ছাড়া পথে চলতে চলতে কিং খানের খিদে পেলে নো চিন্তা। গাড়ি-বাড়ির ভেতরে রাখা থাকবে আস্ত একটি কিচেন। যেখানে রেফ্রিজারেটর ও মাইক্রোওয়েভের ব্যবস্থাও থাকবে। ফ্রোজেন খাবার স্ট্যাগ করে রাখা থাকবে ফ্রিজে। ইচ্ছা হলেই কিং খান মাইক্রোওয়েভে তা গরম করে নিতে পারবেন। শাহরুখের এই গাড়ি-বাড়িটিকে সাজিয়ে ফেলতে এখন দিন-রাত ধরে কাজ করে চলেছে ডিসি স্টুডিও। সম্ভবত আগামী দেড় মাসের মধ্যে শেষ হয়ে যাবে ইন্টেরিয়র ডিজাইনের কাজ। ডিসি স্টুডিওর মুখ্য ডিজাইনার সাবারিয়া জানিয়েছেন, এই গাড়ি-বাড়িটিতে কিং খানের কোনো ইচ্ছাই অসম্পূর্ণ থাকবে না।

হাই-ফাই এই গাড়ি কাম বাড়ির সঠিক মূল্য কত, তা নিয়েই এখন মাথাব্যথা শাহরুখ-ফ্যানদের। কেউ বলছেন তিন কোটি, কেউ বলছেন চার কোটি। আসল দাম কত, তা এখন অবধি জানা সম্ভব হয়নি। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, পাঁচ কোটি রুপি তো বটেই।