All posts by lutfor

ভারতের দিকে তাকান, কত নোংরা: ট্রাম্প

ভারত ও চীনের বাতাসকে নোংরা হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে তার ডেমোক্র্যাটদলীয় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের জলবায়ু মোকাবেলা পরিকল্পনা প্রত্যা’খ্যান করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করে নিয়ে আসা নিয়ে সমালোচনার জবাব দিতে ট্রাম্প এমন মন্তব্য করেন। তবে ভারতের বাতাস নিয়ে ট্রাম্পের বক্তব্যে দেশটিতে কড়া প্রতিক্রিয়া দেখা গেছে।বিবিসি, এএফপি ও এনডিটিভির খবরে এসব তথ্য মিলেছে।

বৃহস্পতিবার ন্যাশফেলেতে বাইডেনের সঙ্গে চূড়ান্ত বিতর্কে নেমে তিনি বলেন, চীনের দিকে তাকান, দেশটি কতটা নোংরা। রাশিয়ার দিকে তাকান। ভারতের দিকে তাকান, এটি নোংরা। তাদের বাতাস নোংরা।যখন দেখলাম, আমাদের কোটি কোটি ডলার খরচ করতে হচ্ছে এবং আমাদের ওপর অন্যায় আচরণ করা হচ্ছে। তখন প্যারিস চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলাম।

এই চুক্তির জন্য লাখ লাখ কর্মসংস্থান, হাজার কোম্পানিকে ‘বলি’ দিতে পারবো না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রাম্পের অভিযোগ, টেক্সাস ও ওকলাহোমার মতো তেলসমৃদ্ধ রাজ্যগুলোর জন্য বাইডেনের জলবায়ু পরিকল্পনা একটি অর্থনৈতিক বিপর্যয়।

কিন্তু বাইডেন বলেন, জলবায়ুর পরিবর্তন মানুষের জন্য অস্তিত্বের সংকট। কাজেই এই সমস্যার মোকাবেলায় আমাদের নৈতিক বাধ্যবাধকতা আছে।

তবে ভারতের বাতাস নিয়ে ট্রাম্পের মন্তব্যের ক’ড়া প্রতিক্রিয়া এসেছে ভারত থেকে। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও আহ্বান জানিয়েছেন কেউ কেউ।আবার অনেকেই এ বিষয়টিতে নজর দিতে মোদির প্রতি অনুরোধ জানিয়েছেন। রাজধানী নয়াদিল্লির বাতাস বিশ্বের মধ্যে সবচেয়ে জঘন্য বলেও ভারতীয়দের কেউ কেউ স্বীকার করছেন।সম্প্রতি শহরটির বাতাসের মান ভয়াবহ অবস্থায় চলে গেছে। অধিবাসীরা শ্বাস নিতে কষ্ট হওয়ারও অভিযোগ করেছেন।

উন্নয়ন থেমে নেই বাংলাদেশ সরকারের

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, করোনাকালেও বাংলাদেশ সরকারের উন্নয়ন থেমে থাকেনি। দেশের জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন।

শনিবার চরফ্যাশন উপজেলাধীন শশীভূষণ থানায় ৫ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতলের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

সাবেক উপমন্ত্রী জ্যাকব বলেন, প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিকূল পরিস্থিতি থেকে মানুষকে বাঁচাতে বহুমাত্রিক উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নিয়েছে সরকার। করোনার মধ্যেও থেমে নেই তৃণমূল পর্যায়ে উন্নয়নকাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে।

সন্ধ্যায় চরফ্যাশন কালিবাড়ি শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে গিয়ে চরফ্যাশন ও মনপুরায় ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড়া দেয়া হবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। শনিবার (২৪ অক্টোবর) টাঙ্গাইলে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিলেন জনতার পুলিশ হতে। সেই লক্ষে পুলিশ বাহিনী জণগনের সাথে কাজ করে যাচ্ছে। পুলিশের স্লোগান ‘জনতাই পুলিশ, পুলিশ জনতা’।

এছাড়াও করোনায় পুলিশের কার্যক্রম প্রশসংনীয়। করোনা আক্রান্তদের লাশ ও করোনায় আক্রান্তদের লাশ স্বজনরা রাস্তায় ফেলে গেলেও পুলিশ সেই লাশ উদ্ধার করে দাফন করেছে। অন্যদিকে পুলিশের জনবল বৃদ্ধি, প্রশিক্ষনের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো দক্ষ করা হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের কাজ চলছে। ইতিমধ্যে পুলিশ বাহিনীতে দুইটি হেলিকপ্টার যোগ করার প্রক্রিয়া চলমান। এছাড়া করোনার মধ্যে অন্যান্য হাসপাতালে চিকিৎসা সেবা দিতে হিমসিম খেলেও পুলিশ হাসপাতাল রোগীদের সেবা দিয়ে মানুষের বিশ্বস্ততা অর্জন করেছে। পরে তিনি ঘাটাইলের সাবেক এমপি মরহুম মতিউর রহমানের কবরের জিয়ারতে উদ্দেশ্যে রওনা হন।

এসময় উপস্থিত ছিলেন-টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক প্রমুখ।

বৃষ্টির পরই আসছে শীত!

রাজধানী ঢাকায় আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। তবে সেই বৃষ্টি এখন কমে এসেছে।অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ কেটে গেছে। ফলে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি কমে এসেছে। শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতাও এখন কমে আসছে।

যদিও বৃষ্টির শুরুটা হয়েছিল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকেই। এর সঙ্গে যুক্ত হয়েছিল হিমও। তবে সবচেয়ে আনন্দের খবর হলো, বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ এখন কেটে গেছে।এদিকে শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপ কেটে যাওয়ায় আজ বিকেল থেকে বৃষ্টি কমে আসতে পারে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, লঘুচাপ-নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ছিল। নিম্নচাপ এরইমধ্যে উপকূল অতিক্রম করেছে। তাই আজ থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা কমে আসছে।তবে আজ থেকে বৃষ্টি কমতে শুরু করলেও, একেবারেই বন্ধ হবে না। রোববার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

তবে এর মাঝে দেশের উত্তরাঞ্চলে ভোরে প্রচুর কুয়াশা ঝরতেও দেখা গেছে। অন্যান্য বছর এই সময় শীতের বিস্তার শুরু হলেও এবার তেমন অনুভূত হচ্ছে না।এই প্রসঙ্গে আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, রাতের তাপমাত্রা ভোরের দিকে কমার প্রবণতা আসবে সপ্তাহখানেকের মধ্যেই। নভেম্বরের মাঝামাঝাঝি শীতের বার্তাও থাকবে। তবে প্রচুর বৃষ্টি ও বন্যা হওয়ায় এ বছর শীত জেঁকে বসার আশঙ্কা খুব কম।

এদিকে চলতি বছরে অতিবর্ষণ ও বন্যার কারণে এখনো খাল-বিল-জলাশয় পানিতে ভরা। তাই বেশি জলীয়বাষ্পে কুয়াশা বেশি হচ্ছে। একই কারণে এবারের শীতের তীব্রতা কম হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন হবে।শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ব্র্যাক-বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।এসময় তিনি বলেন, উন্নত বিশ্বের মত বাংলাদেশেও নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালু হয়েছে রোড সেফটি অডিট।

ড্রাইভিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, পুরুষদের তুলনায় নারী গাড়ি চালকরা অধিক সাবধানী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সরকার নারী গাড়ি চালক তৈরির সুযোগ বাড়াচ্ছে।

এসময় পুরুষদের তুলনায় নারী গাড়ি চালকরা অধিক সাবধানী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ আজীবন গণমানুষের কথা বলেছে- পূর্ত প্রতিমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় গণমানুষের কথা বলে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত এদেশে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় যত আন্দোলন-সংগ্রাম হয়েছে তার সবগুলোর নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি আজ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুবন কমিউনিটি সেন্টারে আয়োজিত তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আজীবন গণ মানুষের অধিকারের কথা বলেছে। দলটির প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সাধারন মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এজন্য তাকে অনেক অত্যাচার-নির্যাতন ও জেল-জুলুমও সহ্য করতে হয়েছে। কিন্তু তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করে তিনি মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে জাতির পিতার নির্দেশিত পথ অনুসরণ করে এবং তার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করেছেন। তিনিও সকল প্রকার অত্যাচার নির্যাতন সহ্য করেও এদেশের সাধারন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর একই আদর্শের অনুসারী হতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের কল্যাণে প্রত্যেকের সর্বদা সচেষ্ট থাকতে হবে। তবেই জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করা সম্ভব হবে এবং সম্ভব হবে তার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ এবং সর্বোপরি ডেল্টা প্লান ২১০০ বাস্তবায়নে সকলের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর সর্বোচ্চ শ্রম ও ত্যাগ স্বীকার করতে হবে। হীন স্বার্থ চরিতার্থ করার জন্য যারা আওয়ামি লীগে অনুপ্রবেশ করেছেন তাদের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন আওয়ামী লীগ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার প্রতিষ্ঠান নয়। যারা এই মনোভাব পোষণ করেন তারা অবিলম্বে নিজেদেরকে সংশোধন করুন। আওয়ামীলীগ করতে হলে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করতে হবে। যারা এর ব্যতিক্রম করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে আপনারা লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সংগঠনের ভেতরে কিংবা বাইরে যে কারো বিরুদ্ধে দুর্নীতির ন্যূনতম অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য যারা আওয়ামী লীগকে ব্যবহার করতে চান অবিলম্বে তারা সাবধান হয়ে যাবেন। সংগঠন কোন ব্যক্তির অন্যায়ের দায়ভার গ্রহণ করবে না। ইতোমধ্যে আপনারা তার দৃষ্টান্ত দেখতে পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্নীতিবাজ নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম একইভাবে অব্যাহত থাকবে। সুতরাং সবার প্রতি আমার অনুরোধ নিজের সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং শ্রমের বিনিময়ে দেশের মানুষের কল্যাণে কাজ করবেন, তাহলে আওয়ামী লীগ আপনার পাশে থাকবে, নতুবা সাংগঠনিক কোনো সহযোগিতা আপনি পাবেন না। তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগী এবং যোগ্য নেতা বলেই আপনাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। এর অপব্যবহার যেনো না হয়। যে কঠিন দায়িত্ব আপনারা পেয়েছেন নিজের সবটুকু দক্ষতা ও শ্রম দিয়ে এই পবিত্র দায়িত্ব পালন করবেন। একই সাথে সকল অন্যায় অবিচার এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন, এতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা আপনারা পাবেন। অনুষ্ঠানে তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সদ্য গঠিত কমিটির সভাপতি শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক হাজী বাবুল মিয়া সরকার এবং কমিটির অন্যান্য সদস্য বর্গ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা তারাকান্দা ও ফুলপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এর আগে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু কলেজ চত্বরে ভাষা সৈনিক ও সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম শামসুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন।

ভারী বর্ষণে দেশজুড়ে দুর্ভোগ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ পশ্চিমবঙ্গ ও খুলনা দিয়ে এটি উপকূল অতিক্রম করে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান। তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে গতকাল শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। তবে আজ শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। এ সময়ে ঢাকাসহ দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। রোদের দেখা মিলতে পারে আগামীকাল নাগাদ। আজ আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে, অর্থাত্ আর খারাপের দিকে যাওয়ার আশঙ্কা নেই।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি সার্ভিসসহ দেশের অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নিম্নচাপটি বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপ আকারে ফরিদপুর-মাদারীপুর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। স্থল নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
নিম্নচাপের প্রভাবে দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে রাজধানীসহ সারা দেশে। কোথাও থেমে থেমে আবার কোথাও মুষলধারে তুমুল বৃষ্টি। উপকূলীয় নদী তীরবর্তী এলাকাগুলোয় বাড়িঘর, ফসলিজমি ও মাছের ঘের জোয়ারের পানিতে নিমজ্জিত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকার মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। রবিশস্য ও আমন ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা, সাতক্ষীরা, মোংলা, পটুয়াখালী, বরিশাল, কক্সবাজার, কুতুবদিয়া, ভোলাসহ উপকূল সংলগ্ন জেলাগুলোর অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানি প্রবেশ করেছে অনেক বসতবাড়িতেও। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ নিচু এলাকা। মেঘনা ও তেঁতুলিয়ায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী এলাকা তিন থেকে চার ফুট পানিতে প্লাবিত হয়েছে। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
টানা বৃষ্টিতে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ছুটির দিন হলেও ব্যক্তিগত কাজে এক স্থান থেকে অন্যত্র চলাচলকারীরা ব্যাপক দুর্ভোগের শিকার হন। বিশেষ করে মিরপুর, মতিঝিল, যাত্রাবাড়ী, বাসাবো, শান্তিনগর, মালিবাগ, কাওরান বাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বেশ বেগ পেতে হয়েছে পথচারীদের। কর্মজীবী শ্রমিকদের দুর্ভোগ ছিল বেশি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবদুর রহমান খান। দেশে সর্বোচ্চ ২৫৪ মিলি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে সিলেট বিভাগে, মাত্র ১১ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম বা তাদের অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে চার ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। আজ শনিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

চট্টগ্রাম অফিস জানায়, ভারী বৃষ্টিপাতে বন্দরনগরীর প্রায় অর্ধশতাধিক নিচু এলাকা হাঁটু থেকে কোমর পানির নিচে তলিয়ে যায়। জলাবদ্ধতায় বিভিন্ন সড়ক ডুবে গেলে বহদ্দারহাট, চান্দগাঁও, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, নাসিরাবাদ সিডিএ অ্যাভিনিউতে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রকট যানজটে ট্রাফিক ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের ঢালে ও পাদদেশে বসবাসরত মানুষজনকে সরিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের জন্য নগরীর বিভিন্ন এলাকায় ১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য খালাস ও লাইটারিং কার্যক্রম উত্তাল ঢেউয়ের কারণে বন্ধ ছিল। পণ্য খালাসের জন্য বহির্নোঙরে ৫৫টির মতো মাদার ভেসেল অপেক্ষমাণ রয়েছে। এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক থাকলেও অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর শিডিউল বিলম্বিত হয়। পতেঙ্গা আবহাওয়া অফিস থেকে আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ জানান, গতকাল বিকাল ৩টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজও।

বরিশাল অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বরিশালের অভ্যন্তরীণ ১৩ রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল করছে। এদিকে বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ও ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়ে নগরজীবন। খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন।

বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, সকাল থেকেই জেলায় ভারী বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। জোয়ারের প্রভাবে জেলার নদনদী পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। অধিকাংশ ধানখেত ও রবি ফসল পানিতে তলিয়ে গেছে। সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫০৯টি আশ্রয়কেন্দ্রসহ ৭৪ হাজার স্বেচ্ছাসেবী।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যসংকটে ৯ম দিনের মতো ফেরি এবং বৈরী আবহাওয়ায় ২য় দিনের মতো লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। নারী শিশুসহ কয়েক হাজার মানুষ আটকা পড়েছে ঘাটে। ফলে এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এদিকে লৌহজং উপজেলার কলিকালচরের কাছে গতকাল বেলা সোয়া ১১টার দিকে পদ্মায় ইঞ্জিনচালিত একটি জেলে নৌকা ডুবে যায়। এতে দুই শিশু নিখোঁজ হলেও পরে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।

বাগেরহাট প্রতিনিধি জানান, গত দুদিন থেমে থেকে জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মোংলা বন্দরে জাহাজে পণ্য ওঠানামার কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে। মোংলা বন্দরে হারবার মাস্টার মো. ফকর উদ্দিন বলেন, বন্দরে বর্তমানে ইউরিয়া সার, সিমেন্ট তৈরির কাঁচামাল, এলপিজি গ্যাসসহ মোট ১১টি পণ্যবাহী জাহাজ অবস্থান করছে। পণ্য ওঠানামার কাজ কিছুটা ব্যাহত হলেও বন্ধ নেই।

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, উপজেলার ১৬ ইউনিয়নে সাড়ে ৩ হাজার মত্স্য ঘের ও পুকুর ভেসে গেছে। পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন ।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, দুদিনের ভারী বর্ষণে উপজেলার গ্রামাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ। ভেসে গেছে কয়েক শ পুকুর ও ঘেরের মাছ। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি জানান, ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। এছাড়া জেলার অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পুরো জেলায় অব্যাহত বৃষ্টি হচ্ছে। মেঘনা ও তেঁতুলিয়ায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী এলাকা তিন-চার ফুট পানিতে তলিয়ে গেছে।

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বেড়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কয়েক হাজার একর উঠতি রোপা আমন ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর নৌ-বন্দরকে স্থানীয়ভাবে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চাঁদপুর-নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী ছোট লঞ্চগুলোর চলাচল বন্ধ রয়েছে।

খুলনা অফিস জানায়, সম্ভাব্য দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে খুলনায় ১১৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১১৬টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। প্রায় ৪ হাজার ৫০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। যারা ইতিমধ্যে উপকূলীয় জনগণকে সচেতন করতে মাইকিংসহ নানামুখী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের দৃঢ় ভূমিকা চান প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে জাতিসংঘকে কার্যকর ও দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এখনও রোহিঙ্গা সংকটের মতো দৃশ্যমান অনেক সমস্যা রয়েছে, যেগুলো সমাধানে জাতিসংঘ আরও কার্যকর ও দৃঢ় ভূমিকা নিতে পারে।

শেখ হাসিনা বলেন, আমাদের চ্যালেঞ্জগুলো পরস্পর সংযুক্ত এবং এগুলো কেবল বহুপক্ষীয় পদক্ষেপের মাধ্যমে সমাধান করা যেতে পারে। ভবিষ্যতের মহামারিসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ আমরা কেবল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে পারি।

৭৫ বছর আগে জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সে সময় আর বর্তমান বিশ্ব ভিন্ন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা আশা করি জাতিসংঘ সবসময় সব দেশের বিশ্বস্ত অংশীদার হয়ে থাকবে।জাতিসংঘকে ভবিষ্যতের জন্য একটি বাস্তব ও অর্থবহ রোডম্যাপ প্রণয়নের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি বাস্তব ও অর্থবহ রোডম্যাপের মাধ্যমে জাতিসংঘ নিরাপদ ভবিষ্যত বিনির্মাণ করতে পারে, যেখানে শান্তি ও উন্নয়নের নিশ্চয়তা থাকবে এবং মানবাধিকার থাকবে সুরক্ষিত।

শান্তিপূর্ণ, টেকসই, সার্বজনীন ও ন্যায়ভিত্তিক বিশ্ব প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশাল ব্যবধানে আস্থা ভোটে জয় পেলেন জাস্টিন ট্রুডো

কানাডায় আস্থা ভোটে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ২১ অক্টোবর দেশটির সর্বশেষ সাধারণ নির্বাচনের বর্ষপূর্তির দিনে কেন্দ্রে লিবারেল পার্টির সরকারের বিরুদ্ধে বিরোধী দল কনজারভেটিভ পার্টির অনাস্থা প্রস্তাব নিম্ন পরিষদ হাউস অব কমন্সে ভোটাভুটিতে প্রত্যাখ্যাত হওয়ায় ক্ষমতায় টিকে গেলেন প্রধানমন্ত্রী ট্রুডো এবং তার দল।

স্থানীয় গণমাধ্যম সিটিভি নিউজ জানায়, সরকারের প্রতি অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪৬টি, বিপক্ষে ১৮০টি। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেয় বিরোধী দল কনজারভেটিভ পার্টি ও সংসদে তৃতীয় বৃহত্তম দল ব্লক ক্যুইবেকয়ার সংসদ সদস্যরা। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন ক্ষমতাসীন লিবারেল পার্টি, এনডিপি, গ্রীন পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা।

কোভিড-১৯ মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের নেওয়া বহু পদক্ষেপের মধ্যে ক্ষতিগ্রস্ত নাগরিক, ব্যবসায় প্রতিষ্ঠান, বেসরকারী সংস্থার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নানাবিধ আর্থিক সহায়তা কর্মসূচি রয়েছে। কানাডার শিক্ষার্থীদের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় সরকার ৯১ কোটি ২০ লাখ ডলার বিতরণের জন্য একটি দাতব্য সংস্থা ‘উই’ (WE)-কে মনোনীত করেছিল।

সেই সংস্থার সাথে প্রধানমন্ত্রী ট্রুডো, তার স্ত্রী, মা ও ভাইয়ের সংশ্লিষ্টতার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও একমাত্র সুযোগ হিসেবে মনোনয়নের মধ্য দিয়ে ‘স্বার্থের সংঘাত’ ঘটেছে বলে বিরোধী দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছিল। চাপের মুখে লিবারেল সরকার শিক্ষার্থীদের অর্থ সহায়তা বিতরণের দায়িত্ব থেকে ‘উই’-কে অব্যাহতি দেয়।হাউস অব কমন্সের নৈতিকতা বিষয়ক কমিশনার এবং সংসদের একাধিক কমিটির অনুসন্ধানে এই অভিযোগ প্রমাণ হলে অর্থমন্ত্রী বিল মরনো পদত্যাগে বাধ্য হন।

কনজারভেটিভ পার্টি ও ব্লক ক্যুইবেকয়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগ দাবি করে।পরে কোভিড-১৯ মোকাবেলায় সরকারের অর্থ ব্যয়, ‘উই’ বিতর্ক ও স্বার্থের সংঘাত সবকিছু নিয়ে লিবারেল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তা’ তদন্তের লক্ষ্যে একটি নতুন কমিটি গঠনের জন্য প্রস্তাব করে এবং উই সংক্রান্ত নথি প্রকাশের দাবি জানায় কনজারভেটিভ পার্টি। সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হলে তারা সংসদে লিবারেল সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে। ফরাসীভাষী ক্যুইবেক প্রদেশ ভিত্তিক দল ব্লক ক্যুইবেকয়া এই প্রস্তাব সমর্থন করে এবং তার পক্ষে ভোট দেয়।

অপর দুই বিরোধী দল এনডিপি ও গ্রীন পার্টি অনাস্থা প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ লিবারেল সরকারকে টিকিয়ে রাখার লক্ষ্যে ভোট দিলেও বলেছে তারা সরকারকে সমর্থন করছে না। তারা এই কোভিড-১৯ অতিমারী মোকাবেলার মাঝপথে সরকার বদল এবং এই পরিস্থিতিতে একটি মধ্যবর্তী নির্বাচন চায় না বলেই অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

উল্লেখ্য কানাডার হাউস অব কমন্সের মোট ৩৩৮ আসনের মধ্যে রয়েছে লিবারেল পার্টি ১৫৪টি, কনজারভেটিভ পার্টি ১২১টি, ব্লক ক্যুইবেকয়া ৩২টি, নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ২৪টি, গ্রিণ পার্টি তিনটি ও স্বতন্ত্র দুইটি। এছাড়া শূন্য রয়েছে দুইটি আসন।

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার তাগিদ পূর্ত প্রতিমন্ত্রীর।

নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার তাগিদ পূর্ত প্রতিমন্ত্রীর। ঢাকা, ৩০ অক্টোবর, মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার তাগিদ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। মঙ্গলবার অপরাহ্ণে রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এবং গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সরকারি কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ফ্ল্যাট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী মঙ্গলবার বিকেলে উত্তরা ১৮ নম্বর সেক্টরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের বিভিন্ন অ্যাপার্টমেন্ট ঘুরে দেখেন। প্রকল্প এলাকা বিভিন্ন স্থাপনা এক এক করে তিনি পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট পরিদর্শন করেন। রাজধানী ঢাকার অদূরে মনোরম প্রাকৃতিক পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই আবাসন প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে তিনি সন্তুষ্টি ব্যক্ত করেন। উল্লেখ্য যে প্রকল্প এলাকার ৫৫% জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন, রাস্তা ইত্যাদির জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রকল্পের অভ্যন্তরে মসজিদ, কমিউনিটি সেন্টার, কিচেন মার্কেট/ সুপার শপ, কমার্শিয়াল কমপ্লেক্স ইত্যাদির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এছাড়া গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে DMA(District Metering Area) এর পরিবর্তে HDPE পাইপ ব্যবহার করে পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে যা অধিকতর টেকসই ও দীর্ঘস্থায়ী। প্রকল্পের প্রত্যেকটি ভবনে পর্যাপ্ত সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, স্ট্যান্ডবাই জেনারেটর এর মাধ্যমে ইমার্জেন্সি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। উল্লেখ্য যে এ প্রকল্পের প্রত্যেকটি ভবনে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে এবং রেইন ওয়াটার হার্ভেস্টিং এর ব্যবস্থা রাখা হয়েছে। আন্ডারগ্রাউন্ড ক্যাবল এর মাধ্যমে ভবনে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে যা সৌন্দর্য এবং অগ্নিনিরাপত্তা বৃদ্ধি করেছে। মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি/বেসরকারি চাকরিজীবী, শিল্পী-সাহিত্যিক- ক্রীড়া ব্যক্তিত্ব, আইনজীবী, ব্যবসায়ীসহ ২২ ক্যাটাগরির লোকজন এখানে ফ্ল্যাট এর জন্য আবেদন করতে পারবেন। আবেদন কারীর বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে। রাজউকের ওয়েবসাইট হতে আবেদন ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করে প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে জামানতের অর্থ প্রদান করে “চেয়ারম্যান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প” বরাবর আবেদন করতে হবে। এ প্রকল্পের প্রতিটি ফ্লাটের গ্রস আয়তন ১৬৫৪ বর্গফুট। এরপর প্রতিমন্ত্রী মিরপুর ৬ নম্বর সেক্টরে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সরকারি কর্মকতাদের জন্য ২৮৮ টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। ২৯০ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্প এবছরের ডিসেম্বর মাসে শেষ হবার কথা। বর্তমানে প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতি যথাক্রমে ৭৪ শতাংশ ও ৫৭ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মোঃ: সাঈদ নূর আলম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।