All posts by lutfor

শনিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার হিসেবে সঙ্গে নিচ্ছেন একঝাঁক উন্নয়ন প্রকল্প।

শনিবার (২ মার্চ) বেলা ১১টায় খুলনার খালিশপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৫৮তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শনিবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রী খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী মোট ৯৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ সফর উপলক্ষে সব প্রস্তুতি সেরে রাখছে স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসন।

প্রধানমন্ত্রী তার খুলনা সফরে নগরী ও জেলায় সম্পন্ন হওয়া ৪৭টি প্রকল্প উদ্বোধন করবেন। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো_ গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট সড়ক, খুলনা-শ্রীফলতলা-তেরখাদা সড়ক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ভবন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ভবন, তেরখাদা থানা ভবন, রূপসা ফায়ার স্টেশন ভবন, ও খুলনা ওয়াসা ভবন।

একই সঙ্গে ৫২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে আছে খুলনা অংশের খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়ক, পাইকগাছা কৃষি কলেজ, বটিয়াঘাটা কৃষি কলেজের একাডেমিক ভবন, মেডিকেল কলেজ হাসপাতালের ইমেজিং ও ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতালকে ১৫০ থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, দীঘলিয়া উপজেলা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের একাডেমিক ভবন নির্মাণ।

প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বিকালে নগরীর সার্কিট হাউজ মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

বরফে ঢেকে গেছে ইউরোপ, ২৪ জনের মৃত্যু

ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূল পর্যন্ত ইউরোপের অধিকাংশ এলাকা বরফে ঢেকে গেছে। প্রচণ্ড ঠান্ডায় ইউরোপের বিভিন্ন দেশে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহের প্রথম থেকেই‘দ্য বিস্ট ফ্রম দ্য ইস্ট’নাম দেওয়া শৈত্যপ্রবাহে ইউরোপের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। যুক্তরাজ্যে তাপমাত্রা মাইনাস ২২ ডিগ্রি ফারেনহাইটে নেমে এসেছে। লন্ডনে এরই মধ্যে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া পোল্যান্ডে পাঁচজন, ফ্রান্সে চারজন, লিথুনিয়ায় তিনজন, ইতালিতে একজন এবং রোমানিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই গৃহহীন ও বয়স্ক ব্যক্তি।

ইউরোপের একাধিক আঞ্চলিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এই অঞ্চলের ট্রেন ও বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। শীতের তীব্রতার কারণে শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। চলতি সপ্তাহের শেষ নাগাদ শীতের তীব্রতা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

অনেক শহরে গৃহহীনদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাতে কোনো গৃহহীন আশ্রয়কেন্দ্রে যেতে অস্বীকৃতি জানালে তাকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়েছে বেলজিয়াম পুলিশকে।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে জাতিসংঘে যাচ্ছেন ফিলিস্তিনি নেতা

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এবং শান্তি প্রক্রিয়া পুনর্গঠনে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহবান জানাবেন। খবর এএফপি’র।

ইসরাইলের মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ফিলিস্তিনি নাগরিকদের ক্ষুব্ধ করেছে। যুক্তরাষ্ট্রের এমন এক তরফা সিদ্ধান্তের প্রশ্নে ফিলিস্তিনিরা ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারি দেশ হিসেবে ওয়াশিংটনের নেতৃত্ব তারা আর মেনে নেবে না।

মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি শান্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সাহসের ঘাটতিসহ আব্বাসের নানা ধরণের কঠোর সমালোচনা করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই উভয়ে নিরাপত্তা পরিষদে মুখোমুখী হতে যাচ্ছেন।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর জানান, ২০০৯ সালের পর এই প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে যাওয়া আব্বাস ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্রিক সমাধানের লক্ষ্য নিয়ে আগাতে নতুন করে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহবান জানাবেন।

আওয়ামী লীগের বিকল্প দল পাকিস্তানের বন্ধু: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ভুল থাকতে পারে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বিকল্প যারা রয়েছে তারা পাকিস্তানের বন্ধু। কোন দলের নাম উল্লেখ না করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: আইএসআইয়ের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে; এটা প্রমাণিত।

বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মিডিয়া ডায়ালগের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন: বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার পরও ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। এসময় পাকিস্তানপন্থীরা ক্ষমতায় থাকার কারণে দীর্ঘ দিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবিশ্বাসের দেওয়াল ছিলো। এটা দূর করা সহজ ছিল না। সেটা সম্ভব হয়েছে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে।

ভারতের জন্য হুমকি এমন সন্ত্রাসীরা আর কখনও বাংলাদেশের মাটিকে তাদের স্বর্গরাজ্য হিসেবে ব্যবহার করতে পারবে না বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের ফলে ভারতের সেভেন সিস্টার্সে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় সর্বোচ্চ এ ব্যক্তি।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন: ভারতের সহযোগিতা ছাড়া আমাদের স্বাধীনতা অর্জন কঠিন ছিল। আপনারা আমাদের ১ কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের রাখি বন্ধনে আবদ্ধ।

‘তারপরও ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক অমিমাংসীত ইস্যু ছিল, যা অনেকটাই সমাধান করে আনা হয়েছে। গঙ্গার পানি বন্টনের মতো ইস্যু আমরা সমাধান করেছি। স্বাধীনতার পর থেকে চলে আসা সীমান্ত সমস্যারও অনেকটা সমাধান হয়েছে। এজন্য শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির দৃঢ় নেতৃত্ব কথা স্মরণযোগ্য’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন: এরপরও দুই দেশের মধ্যে তিস্তার অমিমাংসীত ইস্যু রয়েছে। আপনারা (ভারত থেকে আগত সাংবাদিক) এখন যদি তিস্তায় যান, তাহলে নদীর এপাড় থেকে ওপাড়ে হেঁটে পার হয়ে যেতে পারবেন। এটার একটা সমাধান হওয়া জরুরি। এ সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গ থেকে আশা সাংবাদিকদের মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান তিনি।

তিস্তা চুক্তিতে মমতা যদি দিল্লির সঙ্গে সহযোগিতা করে তাহলে বাংলাদেশের মানুষ তাকে মনে রাখবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এছাড়া রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকারের সহায়তার জন্য দেশটির মিডিয়াকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বলেন: আমরা সাহায্য চাই না সহযোগিতা চাইছি। চলতি বছর আমরা তিনটি বড় দুর্যোগ মোকাবেলা করেছি। এর মধ্যে আবার এসেছে ১০ লাখ রোহিঙ্গা। মিয়ানমারের সঙ্গে আপনাদের যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে তাতে আমাদের অভিযোগ নেই। দ্বিপক্ষীয় সম্পর্কের সুযোগে আপনারা মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখুন।

এসময় তিনি গত ৯ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি দুই দেশের গণমাধ্যমের সহযোগিতা মূলক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

সংকট নিরসনে আবারও জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির

সংকট নিরসনে আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর এ আহ্বান জানান তিনি।

গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করে বিএনপি আন্দোলনে যাবে বলেও মির্জা ফখরুল জানান।

এর আগে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান।

এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, আবদুস সালাম, জয়নুল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

রায় ঘোষণার পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

রেলের উন্নয়নে ৩৬ কোটি ডলার দেবে এডিবি

নতুন ইঞ্জিন, বগি ক্রয় ও পরিবেশবান্ধব সেবা নিশ্চিতে বাংলাদেশ রেলওয়ের জন্য ৩৬ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনা পর্ষদ।

নতুন অনুমোদন হওয়া ঋণে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে ৪০টি নতুন ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন), ১২৫টি লাগেজ ভ্যান এবং মালবাহী ট্রেনের জন্য এক হাজার ওয়াগন।

এই ঋণে রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন, চালকদের জন্য প্রশিক্ষণ এবং তথ্যপ্রযু্ক্তির ব্যবহার বাড়ানোরও উদ্যোগে নেয়া হবে।

মোট ৪৫ কোটি ৩৩ লাখ ডলার ব্যয়ের এই প্রকল্পের জন্য ৯ কোটি ৩৩ লাখ ডলারের যোগান দেবে বাংলাদেশ সরকার। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২২ সালের জুনে। এশীয় উন্নয়ন ব্যাংকের জ্যেষ্ঠ পরিবহন বিশেষজ্ঞ সুনেয়ুকি সাকায়ি বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, রেলওয়ের মাধ্যমে বাংলাদেশে সুলভে, নিরপাদে এবং তুলনামূলকভাবে কম জ্বালানি খরচে পণ্য ও যাত্রী পরিবহনের সুযোগ সৃষ্টির ভালো সম্ভাবনা থাকলেও বিনিয়োগের অভাব আর জরাজীর্ণ বাহনের কারণে তা সম্ভব হয়নি।

‘এডিবির রেলওয়ে রোলিং স্টক অপারেশনস ইম্প্রুভমেন্ট প্রোজেক্টের আওতায় নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি সংযোজন এবং পরিবেশবান্ধব কর্মপদ্ধতি প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কর্মদক্ষতা বাড়ানো সম্ভব হবে’, বলেন সুনেয়ুকি সাকায়ি।

বিবৃতিতে বলা হয়, পণ্য ও যাত্রী পরিবহনে এক সময় একচেটিয়াভাবে রেলওয়ের প্রাধান্য থাকলেও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ না হওয়ায় এবং বহু পুরনো বাহনের কারণে বাংলাদেশে রেলের ব্যবসা পড়ে যায়।

২০০৬ সালে রেলওয়ে ইম্প্রুভমেন্ট প্রোজেক্ট চালু করার পর এডিবি এ পর্যন্ত চার দফায় ২৮১ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশকে।

ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক প্লেবয় সুন্দরী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে নারীঘটিত ব্যাপারের ঘাটতি নেই বাজারে; এরই মধ্যে মুখ খুললেন আরেক নারী।

সাবেক প্লেবয় সুন্দরী কারেন ম্যাকডোগালের সম্পতি প্রকাশ করা তথ্য নিয়েই এবার যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সরব বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

নিউ ইয়র্কার সাময়িকীতে নিজেকে ট্রাম্পের সাবেক প্রেমিক উল্লেখ করে ম্যাকডোগাল বলেছেন, প্রায় এক দশক আগে ১০ মাস তার সঙ্গে সম্পর্ক ছিল ট্রাম্পের। ওই সময়ের মধ্যে তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছেন।

আট পৃষ্ঠার এক নোটে ম্যাকডোগাল দাবি করেন, তার সঙ্গে যখন ট্রাম্পের সম্পর্ক চলছিল, তখনই মেলানিয়ার গর্ভে ট্রাম্পের সন্তান ব্যারনের জন্ম হয়েছিল।

অ্যামেরিকান মিডিয়া ইনকর্পোরেটের (এএমআই) সঙ্গে দেড় লাখ ডলারের একটি চুক্তিতে আবদ্ধ হওয়ার পর ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি নীরব ছিলেন বলে জানিয়েছেন ম্যাকডোগাল।

নিউ ইয়র্কার সাময়িকীকে ম্যাকডোগাল বলেন, ২০০৬ সালে প্লেবয় ম্যানশনে প্লেবয় কর্ণধার হিউ হফনারের একটি পার্টিতে ট্রাম্পের সঙ্গে দেখা হয়েছিল ব্যবসায়ী ট্রাম্পের।

দিনলিপিতে সাবেক এই প্লেবয় তারকা লিখেছেন, ট্রাম্প আমাকে অর্থ দিতে চেয়েছিল। সেকথা শুনে আমি তখন আহত হয়েছিলাম। আমি বলেছিলাম, আমি সেই রকম মেয়ে নই। আমি তোমাকে পছন্দ করেছি বলে তোমার সঙ্গে শুয়েছি।

সার্বিক বিষয়ে হোয়াইট হাউস বলেছে, ট্রাম্পের সঙ্গে কখনও ম্যাকডোগালের কোনো সম্পর্ক ছিল না।

সাবধান, এই লক্ষণগুলো ক্যান্সারের!

ঘাতকব্যাধি ক্যান্সার। প্রাথমিক অবস্থায় এ রোগ সহজে ধরা পড়ে না। ফলে সঠিক চিকিৎসা নেওয়াও সম্ভব হয় না। আবার এখন পর্যন্ত ক্যান্সারের চিকিৎসায় পুরোপুরি কার্যকর কোনো ওষুধও আবিষ্কার হয়নি। তাই বর্তমান বিশ্বে এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। তবে প্রাথমিক অবস্থায় ধরা পরলে ক্যান্সার নিরাময় সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শরীরের কোন অঙ্গ সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে না পারলেই নানা উপসর্গ দেখা যায়। এগুলোর মধ্যে অন্যতম হলো- অসুস্থতা ও রোগ। আসলে এক একটি লক্ষণই হলো কোন একটি রোগের বার্তা। লক্ষণ এবং উপসর্গ দুটোর মানেই হলো বার্তা। এদের মধ্যে সুক্ষ্ণ পার্থক্যটা হলো- লক্ষণ বা চিহ্ন অন্যরা দেখতে পারে কিন্তু উপসর্গগুলো ব্যক্তি নিজেই অনুভব করেন। এগুলো অন্যের দৃষ্টিগোচর হয় না। উদাহরণস্বরূপ- জ্বর, দ্রুত শ্বাস এবং ফুসফুসের অস্বাভাবিক শব্দ হলে তা নিউমোনিয়ার লক্ষণ। এগুলো অন্যরা সহজেই দেখতে পারে। অন্যদিকে দুর্বলতা, শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টের অনুভূতি এগুলো উপসর্গ। এগুলোও নিউমোনিয়ার কারণ হতে পারে।

এবার ক্যান্সারবিষয়ক ওয়েবসাইট ‘ক্যান্সার ডট অর্জ’ অবলম্বনে জেনে নিন ক্যান্সারের লক্ষণ ও উপসর্গগুলো-
ক্যান্সার হলো বিভিন্ন রোগের একটি গ্রুপ যেটি যে কোন চিহ্ন বা উপসর্গ প্রকাশ করে। আসলে শরীরের যে অংশে ক্যান্সার হয় এর লক্ষণ এবং উপসর্গগুলো তার উপর নির্ভর করে। ক্যান্সার যদি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তবে শরীরের বিভিন্ন অংশে এর উপসর্গগুলো প্রকাশ পায়। অনেক উপসর্গের মধ্যে কেবল একটি প্রকাশ পেলেই যে আপনার ক্যান্সার হয়েছে এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে অনেকেদিন ধরে যদি এই লক্ষণগুলো প্রকাশ পায় এবং ভবিষ্যতে খারাপের দিকে যাচ্ছে বুঝতে পারেন তাহলে ডাক্তারের কাছে যাওয়াই শ্রেয়।
হঠাৎ ওজন কমে যাওয়া

ক্যান্সারে আক্রান্ত মানুষের ওজন হঠাৎ করে কমে যায়। আপনি যদি বুঝতে পারেন, কোনো কারণ ছাড়াই আপনার ওজন কমে যাচ্ছে তাহলে বুঝবেন এটি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। অগ্নাশয়, পাকস্থলী এবং ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত এমনটি হয়ে থাকে।

জ্বর
ক্যান্সার হলে জ্বর খুবই সাধারণ একটি ব্যাপার। যখন ক্যান্সারের কোষগুলো শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তখন এটা বেশি ঘটে থাকে। বেশিরভাগ ক্যান্সার রোগীদের সবসময় জ্বর থাকে। ক্যান্সারের চিকিৎসা চলার সময় ইমিউন সিস্টেমে এর প্রভাব পড়ার কারণেই এমনটি হয়। সাধারণত ব্লাডক্যান্সার হলে বার বার জ্বর আসে।

ক্লান্তি
অনেক ক্লান্ত বোধ করছেন? বিশ্রাম নিলেও ক্লান্তি যাচ্ছে না। এমনটি হলেও বুঝবেন ক্যান্সারের লক্ষণ। ক্যান্সার বড় হতে থাকার উপসর্গ এটি। লিউকোমিয়ার ক্যান্সারে এমনটি হতে পারে। এ ছাড়া কোলন ক্যান্সার কিংবা পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে।

ব্যথা
হাড়ের ক্যান্সার বা টেস্টিকুলার ক্যান্সারের প্রাথমিক উপসর্গ হতে পারে ব্যথা। চিকিৎসা করানোর পরও যদি আপনার মাথাব্যথা না সারে তবে তা মস্তিষ্কের টিউমারের উপসর্গ হতে পারে। এ ছাড়া পিঠে ব্যথা কোলন, মলদ্বার বা ডিম্বাশয়ের ক্যান্সারের উপসর্গ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার ছড়িয়ে পড়ার কারণেই সাধারণত ব্যথা বেড়ে যায়।

ত্বকের পরিবর্তন
ত্বকের ক্যান্সার হলে ত্বকের নানা পরিবর্তন দেখা দিতে পারে। এগুলো মধ্যে উল্লেখযোগ্য হলো- চামড়া কালো হয়ে যাওয়া, ত্বক ও চোখে হলুদাভ, ত্বক লাল হয়ে যাওয়া, অত্যধিক চুল বড় হওয়া প্রভৃতি।

নির্দিষ্ট কিছু ক্যান্সারের লক্ষণ এবং উপসর্গ-
সাধারণ কিছু উপসর্গের পাশাপাশি এমন কিছু লক্ষণ ও উপসর্গ আছে যেগুলো ক্যান্সারের দিকে নির্দেশ করে। তবে প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা কারণ থাকতে পারে। এ ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যান। নতুবা দীর্ঘদিন ধরে সমস্যাগুলো থাকলে ভবিষ্যতে পরিস্থিতি হবে আরও ভয়াবহ।

মূত্রাশয়ের ক্রিয়াকর্মে পরিবর্তন
দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া থাকলে তা কোলন ক্যান্সারের লক্ষণ। এক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে তা হলো- প্রসাব করার সময় যন্ত্রণা, প্রসাবে রক্ত আসা, কখনও কখনও প্রসাব কম কিংবা অনেক বেশি হয়। প্রসাব কম-বেশি হওয়ার প্রোটেস্ট ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত। কাজেই এ রকম কোনো সমস্যা হলেই ডাক্তারের কাছে যান।

ক্ষত সারে না
ক্যান্সার হলে ত্বকের কোন ক্ষত সহজেই নিরাময় হতে চায় না। মুখে এ রকম কোনো সমস্যা হলে তা ওরাল ক্যান্সারের লক্ষণ হতে পারে। সাধারণত ধুমপান, তামাক এবং অ্যালকোহল পানে এ ধরনের সমস্যা হতে পারে। আবার লিঙ্গ বা যোনিতে ফুসকোড়ার সংক্রমণও ক্যান্সারের লক্ষণ হতে পারে।

জিহবা বা মুখে সাদা দাগ
জিহরা বা মুখের সাদা সাদা দাগ লিউকোপ্লাকিয়ার (এটি ক্যান্সার হওয়ার আগের অবস্থা নির্দেশ করে) জন্য দায়ী। ধুমপান এবং তামাক সেবক কারীরা এর ঝুঁকিতে বেশি থাকেন। এর ফলে মুখের ক্যান্সার হতে পারে।

অস্বাভাবিক রক্তপাত
অস্বাভাবিক রক্তপাতও ক্যান্সারের পূর্ব লক্ষণ। আবার কাশের সঙ্গে রক্ত আসলে ফুসফুসের ক্যান্সার হতে পারে। প্রসাবে রক্ত আসলে কিডনির ক্যান্সার এবং মলের সঙ্গে রক্ত আসলে তা কোলন ক্যান্সারের চিহ্ন। আর স্তন থেকে রক্তপাত হলে তা স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে।

হজমে সমস্যা
খাবার গিলতে সমস্যা কিংবা হজমে সমস্যা হলে পাকস্থলীর ক্যান্সার হতে পারে। তবে শুধু যে ক্যান্সার হলেই এ ধরনের সমস্যা দেখা দেয় এমনটি নয়, বরং অন্য কারণেও হজমে সমস্যা হতে পারে।

ত্বকে পরিবর্তন
ত্বকে যে কোনো পরিবর্তন দেখতে পেলেই ডাক্তারের কাছে যাওয়া উচিত। নতুবা ত্বকের ক্যান্সারে আক্রান্তের আশঙ্কা।

বার বার কাশি
বার বার কাশি হলে এবং তা সহজে থামতে না চাইলে এটি ফুসফুস ক্যান্সারের লক্ষণ হতে পারে। আবার থাইরয়েড গ্রন্থির ক্যান্সারের জন্য দায়ী এই কাশি।

অন্যান্য উপসর্গ
শুধু উপরোক্ত চিহ্নগুলোই যে ক্যান্সারের লক্ষণ এমনটি নয়। বরং আরও কিছু লক্ষণ আছে। যদি দেখেন আপনার শরীরের কোন অঙ্গের বড় পরিবর্তন ঘটেছে এবং দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে। তাহলে আর দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। সবসময় মনে রাখবেন, প্রাথমিক চিকিৎসায় ক্যান্সার নিরাময় সম্ভব।

প্রকাশ্যে কুমারিত্ব পরীক্ষায় বাছা হয় রাণী!

প্রতি বছর রাজা একজন করে নতুন রাণী বেছে নেন। এজন্য নির্ধারিত আছে বছরের নির্দিষ্ট একটি সময়। এসময় প্রকাশ্যে পরীক্ষা করা হয় নাবালিকাদের কুমারিত্ব। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে একজনকে রাণী হিসেবে মনোনীত করেন রাজা।

আরব্য রজনীর গল্প নয়। এটা বাস্তব ঘটনা আফ্রিকার সোয়াজিল্যান্ডে। আফ্রিকার দক্ষিণ অংশে এই ছোট্ট দেশটা সোয়াজি উপজাতি অধ্যুষিত। দেশের সিংহাসনে আসীন রাজা তৃতীয় সোয়াতি। প্রচলিত রীতি হল‚ বছরের নির্দিষ্ট সময়ে রাজা নতুন রাণী বেছে নেবেন।

সেই উপলক্ষে রাজার সামনে অবিবাহিতা নাবালিকারা ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে প্যারেড করেন। এরপর শুরু হয় উমহ্লাংলা উৎসব। রাজার সামনে নাচ গানে মেতে ওঠে ওই টপলেস-কন্যেরা। তারপর প্রকাশ্যে ওই মেয়েদের কুমারিত্ব বা ভার্জিনিটি পরীক্ষা করা হয়।

আন্তর্জাতিক মহলে এই রীতি নিন্দনীয় হলেও সোয়াজিল্যান্ডে কোনও পরিবর্তনের চিহ্ন চোখে পড়েনি। সোয়াতি তৃতীয়-র বাবা রাজা দ্বিতীয় সোভুজার ছিলেন ১২৫ জন রানি। গত বছর ১৫ জন স্ত্রী‚ ৩০ জন কচিকাঁচা এবং শতাধিক পরিচারক নিয়ে ইন্ডিয়া আফ্রিকা সামিটে এসে ভারতে অতিথি হয়ে ছিলেন রাজা তৃতীয় সোয়াতি‚ নিজে। তিনি বিশ্বের ধনকুবের শাসকদের মধ্যে অন্যতম।

সূত্র: ইন্টারনেট

বিবাহ বিচ্ছেদে গাড়ির অর্ধেক পেল স্ত্রী!

জার্মানিতে ১২ বছরের দাম্পত্যের পর বিবাহবিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হন দের জুলি। আদালত তখন নির্দেশ দেয় সব সম্পত্তির অর্ধেক দিতেই হবে স্ত্রী লরাকে। বেশ কথা! যেমন হুকুম, তেমন কাজ! সব কিছু দুভাগে ভাগ করে নিলেন দের। এমনকী গাড়ি, চেয়ার, টিভি আর স্মার্টফোনও! তার পর সেই ভাগাভাগির ভিডিও নিজেই ইউটিউবে আপলোড করেছেন দের।

এটা ভালবাসা? না কি দুরন্ত জেহাদ?

দের জুলির বক্তব্য অবশ্য এর কোনটার সঙ্গেই মেলে না। তাঁর দাবি, তিনি শুধু মহামান্য বিচারকের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন মাত্র।

ভাবছেন নিশ্চয়ই, সেই সব অর্ধেক বিভাজিত সম্পত্তির এখন গতি কী?

সেগুলো আপাতত ই-বে’তে রয়েছে বিক্রির জন্য। যদি কেউ এরকম আজব জিনিস কিনতে চায় আর কী! এই কাণ্ডটি কিন্তু বেশ পুরনো। প্রায় বছরখানেকের! কিন্তু নতুন করে ভাইরাল হয়েছে ভিডিওটা।

জার্মানির এক দল আইনজীবীর বক্তব্য, পুরো ঘটনাটাই না কি সাজানো! এরকম কিছুই বাস্তবে ঘটেনি। পুরোটাই ই-বে’র প্রচারের ছল! সত্যি হোক বা না হোক, ভিডিওটা কিন্তু মজার! দেখলে আর কিছু না হোক, নিখাদ আনন্দ কিছুটা পাবেনই!