All posts by lutfor

৬০ কোটি ফেসবুক ব্যবহারকারীর পাসওয়ার্ড উন্মুক্ত ছিল

প্রায় ৬০ কোটি ব্যবহারকারীর পাসওয়ার্ড ফেসবুকের ২০ হাজার কর্মীর কাছে উন্মুক্ত ছিল। নিরাপত্তা গবেষক ব্রায়ান ক্রেবস ফেসবুকের তথ্য সুরক্ষা ব্যর্থতার এ খবর ফাঁস করেছেন। ফেসবুকের একজন কর্মীর কাছ থেকে তিনি এর প্রমাণ পেয়েছেন।

প্রতিটি ব্যবহারকারীর পাসওয়ার্ড ফেসবুকে সাধারণত এনক্রিপটেড বা সাংকেতিকভাবে থাকার কথা, যাতে অন্য কেউ সেগুলো দেখতে না পারে। খবর বিবিসির

কিন্তু ক্রেবস জানিয়েছেন, এই ৬০ কোটি পাসওয়ার্ড সাধারণ টেক্সট আকারে ছিল। ফলে ফেসবুকের ২০ হাজার কর্মীর যে কেউ চাইলেই এসব পাসওয়ার্ড দেখতে পারতেন।

তবে ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, এ সমস্যার সমাধান করা হয়েছে। এসব পাসওয়ার্ড এখন ফেসবুকের অভ্যন্তরীণ সার্ভারে সংরক্ষণ করা হয়েছে।

ফেসবুক জানিয়েছে, কয়েক কোটি ফেসবুক লাইট ব্যবহারকারী, লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী এবং হাজার হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড এভাবে উন্মুক্ত হয়ে পড়েছিল। গত জানুয়ারিতে এসব ত্রুটি তাদের নজরে আসার পর তা সমাধান করা হয়েছে।

পর্তুগালকে জেতাতে পারেননি রোনালদোও

রাশিয়া বিশ্বকাপের পর দীর্ঘবিরতি দিয়ে জাতীয় দলে ফিরেছেন মেসি-রোনালদো। কিন্তু পত্যবর্তনে বড় হারের স্বাদ পেয়েছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। জুভেন্টাস তারকা রোনালদোকে অবশ্য হারের তেতো স্বাদ নিতে হয়নি। তবে জাতীয় দলে ফিরে দলকে জয় এনে দিতে পারেননি তিনিও। ইউরো বাছাইপর্বের ম্যাচে পর্তুগাল তাই ইউক্রেনের বিপক্ষে গোল শূন্য সমতা করেছে।

পর্তুগাল অবশ‌্য জয়ের সবধরণের চেষ্টা করেছে। কিন্তু ইউক্রেন গোলরক্ষকের দেয়াল মাড়াতে পারেননি তারা। প্রথমার্ধেই রোনালো দারুণ দুটি শট নেন গোলের মুখে। কিন্তু আন্দ্রে পিতোভ তা গোল হতে দেননি। এছাড়া আন্দ্রে সিলভার দুর্দান্ত এক শট ফেরান তিনি। দল সমতা করে ফেরায় রেনালদো অবশ্য তার হতাশা লুকাননি।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রন ছিল রোনালদোদের পায়ে। গোলের লক্ষ্যে তারা শট নিয়েছে ১৩টি। এরমধ্যে গোল হওয়ার মতো শটই ছিল ছয়টি। অন্যদিকে ইউক্রেন ছিল আত্মরক্ষা করতেই ব্যস্ত। তারা গোলে শট নিতে পারে মাত্র তিনটি। এরমধ্যে গোলের লক্ষ্যে মোটে একটি। তবে বাছাইপর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে তাদের মাঠে রুখে দেওয়ায় ইউক্রেন নিশ্চয় খুশি।

জি এম কাদেরকে কো-চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিলেন এরশাদ

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর ছোট ভাই গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।

গতকাল শুক্রবার রাতে এরশাদের স্বাক্ষর করা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত জাতীয় সংসদ নির্বাচনের পর পর ১৭ জানুয়ারি নিজ জেলা রংপুরে এক সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি এরশাদ তাঁর ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেছিলেন। এ সময় তিনি বলেছিলেন, তাঁর অবর্তমানে জি এম কাদেরই দলের হাল ধরবেন।

কিন্তু দুই মাসের মাথায় এরশাদ ‘সাংগঠনিক নির্দেশ’ শিরোনামে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যেহেতু জনাব কাদের পার্টি পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং তিনি পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। পার্টির সিনিয়র নেতৃবৃন্দও তার নেতৃত্বে সংগঠন করতে অপারগতা প্রকাশ করেছেন।’

এরশাদ স্বাক্ষরিত ওই নির্দেশনায় আরো বলা হয়েছে, ‘সংগঠনের স্বার্থে পার্টির সাংগঠনিক দায়িত্ব ও কো-চেয়ারম্যানের পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি প্রদান করা হলো। তবে তিনি পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন। তিনি সংসদের বিরোধী দলীয় উপনেতার পদে থাকবেন কি-না তা জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টি নির্ধারণ করবে।’

খুলে দেয়া হলো আল-নূর মসজিদ

সন্ত্রাসী হামলার আটদিন পর নামাজের জন্য খুলে দেয়া হলো নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের সেই আল-নূর মসজিদ।

শনিবার নামাজের জন্য মসজিদটি খুলে দেয় দেশটির নিরাপত্তা বাহিনী। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

এ সময় মসজিদটির সামনে জড়ো হন অনেক নারী-পুরুষ।

মসজিদের ভেতরে ঢোকার অনুমতি পাওয়া নিউজিল্যান্ড হেরাল্ডের এক সাংবাদিক বলেন, মসজিদের ভেতরে ঢুকে এখন আর সেই ভয়াবহ হত্যাযজ্ঞের কোনো চিহ্ন নেই। ভেতরে গেলে বোঝাই যাবে না যে, এখানে এক সপ্তাহ আগে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে।

দেওয়ালের তাজা সাদা রং এখনো চকচক করছে। মেঝের পুরনো কার্পেটগুলো এক জায়গায় জড়িয়ে গুছিয়ে রাখা হয়েছে। তবে এখনও সেখানে নতুন কার্পেট দেওয়া হয়নি। এখনও মসজিদের কয়েকটি কক্ষ তালাবদ্ধ রয়েছে।

মসজিদের দেওয়ালের গুলির ক্ষত জায়গাগুলো প্লাস্টার করে বন্ধ করে দেওয়া হয়েছে। ভাঙা জানাগুলো পরিবর্তন করে নতুন জানালা লাগানো হয়েছে। জানালাগুলো একটি নতুন নকশায় রং করা হয়েছে। আর মসজিদের বাইরে নতুন গোলাপের চারা লাগানো হয়েছে।

মসজিদে ছিল শুনশান নীরবতা। সেখানে এসির শীতল বাতাস আর দূর থেকে ভেসে আসা ট্রাফিকের শব্দ ছাড়া যেন কিছুই ছিল না।

মসজিদের প্রধান কক্ষের ডান দিকের অংশে দেখা গেল দু’জন পুরুষকে নামাজ পড়তে। আর বা দিকের অংশে ছিলেন চারজন নারী।

গত সপ্তাহে শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন টেরেন্ট হামলা চালায়। এতে ৫০ মুসল্লির প্রাণহানি ঘটে।

এ হামলায় আরও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এদিকে এ ঘটনাকে কালো অধ্যায় হিসেবে অভিহিত করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান।

আবারো কমেছে চালের দাম

রাজধানীর পাইকারি বাজারে আবারও কমেছে চালের দাম। সামনে নতুন মৌসুম; তাই দাম বাড়ার আশঙ্কা নেই। তবে, মিল মালিকরা যেন সিন্ডিকেট করতে না পারে সেদিকে সরকারকে সজাগ থাকার পরামর্শ পাইকারদের। এদিকে, পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও দাম কমেছে আদা-রসুনের। কমতির দিকে ডাল, তেল আর আটা-ময়দা ও চিনির দামও।

রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট। বেচাকেনা তেমন নেই, তাই অলস সময় কাটছে চালের পাইকার ও কর্মচারীদের। জানালেন, এ সপ্তাহেও কমেছে চালের দাম। দু’এক মাসের মধ্যে দাম বাড়ার আশঙ্কাও নেই। তবে, দাম কমতির এই স্বস্তির বাজার ধরে রাখতে তাদের পরামর্শ, মিলাররা যেন সিন্ডিকেট করতে না পারে সেদিকে নজর রাখতে হবে সরকারকে।

এক ব্যবসায়ী বলেন, এক সপ্তাহের মধ্যে সব চালই এক টাকা থেকে দুই টাকা কেজিতে কমেছে। আমরা চাইলেই মাল পাচ্ছি। দামটা যখন কমে তখন বেচাকেনাও কমে যায়।

আরেকজন বলেন, ‘সরকার যেনো বাজার মনিটরিং করে। কে কীভাবে মজুতদারি করছে সেটা দেখা দরকার।

চাপ নেই আদা-রসুন-পেঁয়াজের বাজারেও। চাহিদার বিপরীতে কোন সঙ্কট নেই এসব পণ্যের সরবরাহে।

বড় রকমের ওঠানামা নেই খোলা ও বোতলজাত সয়াবিন তেল, আটা-ময়দা, মসুর ডাল ও চিনির দামে। তবে, এ সপ্তাহে আরেক দফা বেড়েছে মসলা জাতীয় পণ্য এলাচের দাম।

চাহিদা-যোগানের সমীকরণে ভোগ্যপণ্যের সরবরাহে কোন ঘাটতি নেই বলে জানালেন পাইকাররা।

মূল পদ্মাসেতুর কাজে ৭৩ শতাংশ অগ্রগতি

অবশেষে দ্বিতীয় দিনের চেষ্টায় শুক্রবার (২২ মার্চ ) বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। নদীর জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। ফলে দৃশ্যমান হলো ১ হাজার ৩৫০ মিটার সেতু।

বুধবার (২০ মার্চ) মাওয়া থেকে নিয়ে আসার পর বৃহস্পতিবার (২১ মার্চ) বসানোর কথা ছিলো পদ্মা সেতুর নবম স্প্যান। কিন্তু স্প্যানবাহী ক্রেন নোঙ্গর করে রাখার ক্যাবল ছিঁড়ে যাওয়ায় তা আর সম্ভব হয় নি।

তবে শুক্রবার (২২ মার্চ) ভোর থেকেই স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ক্রেনে রাখা স্প্যানটি পিলারের সমান উচ্চতায় তোলা হয়, তারপর এগিয়ে এনে সেটি সকাল পৌনে ৯ টায় বসিয়ে দেয়া হয় আগের স্প্যানগুলোর পাশেই। শুরু হয় জোড়া লাগানোর কাজ।

নদীর মাওয়া পাড়ের একটি আর জাজিরা পাড়ের ৮টি মিলে দৃশ্যমান ১৩৫০ মিটার সেতুতে উচ্ছ্বসিত দুই পাড়ের সাধারণ মানুষ। আশাবাদী দ্রুত কাজ শেষ হওয়ার ব্যাপারে।

এর আগে ২৭ জানুয়ারি তারিখে একটি আর ২০ ফেব্রুয়ারি তারিখে একটি স্প্যান বসানোর পর পরিকল্পনা ছিল চলতি মাসে ২ টি স্প্যান বসানোর। তবে এবার সেটি না হলেও আগামী মাসে কাজে গতি আরও বাড়বে বলে জানান প্রকল্প পরিচালক।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, আমরা এখন একটা করছি পরে আরেকটা করবো, এভাবে আমরা বাড়াবো।

এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে ৭৩ শতাংশ।

এবার নিজের ডিভোর্স নিয়ে মুখ খুললেন পূর্ণিমা

বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে জনপ্রিয় নায়িকা পূর্ণিমার সংসার নাকি ভেঙে যাচ্ছে! শোনা যাচ্ছে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে এ নায়িকার। অবশ্য পূর্ণিমা এ খবরকে নিছক গুজবই বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ডিভোর্স যদি হতো তা হলে সেটি সবাই আগেই জানতে পারত। বিচ্ছেদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা দুঃখজনক। আমি স্বামী আর মেয়েকে নিয়ে ভালো আছি। বিচ্ছেদের খবর নিছক গুজব।’

পূর্ণিমা আরো বলেন, ‘তা ছাড়া মডেলিং করার জন্য সংসার ভাঙার কোনো ইচ্ছাই আমার নেই। কেন এ ধরনের মিথ্যা সংবাদ বের হল, তা আমার জানা নেই।’

সংরক্ষিত আসনে ৪১ জনের মধ্যে ৩৯ জনই নতুন মুখ

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের এমপি হলেন একঝাঁক নতুন মুখ। দলটির ঘোষিত ৪১ জনের তালিকায় দুজন ছাড়া বিগত সংসদের সংরক্ষিত আসনের সব সংসদ সদস্যই বাদ পড়েছেন।

গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দলটি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে শুক্রবার রাত ১০টার দিকে গণভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষিত তালিকায় দেখা যায়, বিগত সংসদের সংসদ সদস্যদের মধ্যে শুধু ফজিলাতুন নেসা ইন্দিরা ও ওয়াসিকা আয়েশা খান এবারও মনোনীত হয়েছেন। বাকি ৩৯ জনই নতুন মুখ। তালিকায় আওয়ামী লীগের পুরনো নেতাদের বেশ কয়েকজন নিকটাত্মীয় স্থান পেয়েছেন।

৪১ জনের তালিকায় আছেন যাঁরা:

১. আঞ্জুম সুলতানা (কুমিল্লা)
২. সুলতান নাদিরা (বরগুনা)
৩. মিসেস হোসনে আরা (জামালপুর)
৪. রুমানা আলী (গাজীপুর)
৫. উম্মে ফাতেমা নাজমা বেগম (ব্রাহ্মণবাড়িয়া)
৬. হাবিবা রহমান খান শেফালী (নেত্রকোনা)
৭. শেখ এ্যানি রহমান (পিরোজপুর)
৮. অপারাজিতা হক (টাঙ্গাইল)
৯. শামীমা আক্তার খানম (সুনামগঞ্জ)
১০.শাসুনাহার ভূইঁয়া (গাজীপুর)
১১. ফজিলাতুন নেসা (মুন্সিগঞ্জ)
১২.রাবেয়া আলীম (নীলফামারী)
১৩. তামান্না নুসরাত বুবলি ( নরসিংদী)
১৪. নার্গিস রহমান( গোপালগঞ্জ)
১৫. মনিরা সুলতানা (ময়মনসিংহ
১৬.নাহিদ ইজহার খান (ঢাকা)
১৭. মোছা খালেদা খানম (ঝিনাইদহ)
​১৮. সৈয়দা রুবিনা মিরা (বরিশাল)
১৯. ওয়াসিকা আয়েশা খান (চট্টগ্রাম)
২০.কাজী কানিজ সুলতানা (পটুয়াখালী)

২১. অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার (খুলনা)
২২. সুবর্ণা মুস্তাফা (ঢাকা)
২৩. জাকিয়া তাবাস্মুম (দিনাজপুর)
২৪. ফরিদা খানম (সাকী) নোয়াখালী
২৫. বাসন্তী চাকমা (খাগড়াছড়ি)
২৬. কানিজ ফাতেমা আহমেদ (কক্সবাজার)
২৭. রুশেমা বেগম (ফরিদপুর)
২৮. সৈয়দা রাশিদা বেগম (কুষ্টিয়া)
২৯. সৈয়দা জোহরা আলাউদ্দিন (মৌলভিবাজার)
৩০. আদিবা আনজুম মিতা (রাজশাহী)
৩১. আরমা দত্ত (কুমিল্লা)
৩২. শিরিনা নাহার (খুলনা)
৩৩. ফেরদৌসী ইসলাম জেসী (চাঁপাইনবাবগঞ্জ)
৩৪. পারভীন হক সিকদার (শরীয়তপুর)
৩৫. খাদেজা নুসরাত (রাজবাড়ী)
৩৬. শবনম জাহান শিলা (ঢাকা)
৩৭. খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম)
৩৮. জাকিয়া পারভীন খানম (নেত্রকোনা)
৩৯. মোসা. তাহমিনা বেগম(মাদারীপুর)
৪০. শিরীন আহমেদ (ঢাকা)
৪১. জিন্নাতুল বাকিয়া (ঢাকা)

ড. কামালকে অন্ধ বিশ্বাস করেছিলাম: মওদুদ

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের ওপর অন্ধ বিশ্বাসের কারণে বিএনপি নির্বাচনে গিয়েছিল বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বলেছেন, ভোটে এত খারাপ ফল হবে, সেটা তাদের ধারণা ছিল না।

শুক্রবার দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বন্দ্বিত্বের এক বছর পূর্তির দিন তার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছিলেন মওদুদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনায় বিএনপি নেতা খালেদা জিয়ার মামলা ছাড়াও আওয়ামী লীগের অধীনে ভোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন।

৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনের আগে ১৩ অক্টোবর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করে বিএনপি। নাম রাখা হয় জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপি প্রধান দল হলেও জোটের প্রধান নেতা হিসেবে আবির্ভূত হন কামাল হোসেন।

দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছিল। তবে ঐক্যফ্রন্ট গঠনের পর আওয়ামী লীগের অধীনেই নির্বাচনে যায় বিএনপি। আর ভোটে সাড়ে ১৩ শতাংশ ভোট এবং আটটি আসন নিয়ে ইতিহাসের সবচেয়ে বাজে ফল করে।

মওদুদ বলেন, ‘একটা বিশ্বাসের ওপর ভিত্তি করে নির্বাচনে গিয়েছি। যদি না যেতাম তাহলে আপনারাই বলতেন, না গিয়ে ভুল করেছেন। আরেকটি কারণ হলো, নির্বাচনে গেলে আমাদের নেতাকর্মীরা বের হয়ে আসতে পারবে, মানুষের কাছে যেতে পারবে। আরেকটা কারণ ছিল ড. কামাল হোসনের ওপর অন্ধ বিশ্বাস ছিল। নির্বাচনে এতোটা খারাপ অবস্থা হবে তা ধারণায় ছিল না।’

বিএনপির একজন প্রার্থীকেও প্রচার চালাতে দেওয়া হয়নি অভিযোগ করে মওদুদ বলেন, ‘প্রার্থী ও নেতাকর্মীদের বাড়ির পাশে বোমা ফাটিয়েছে, ভয়ভীতি ছড়িয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছে, যেন তারা ভোটকেন্দ্রে না যায়। গেলে বাড়ি জ্বালিয়ে দেবে, ছেলেদের জেলে পাঠাবে।’

বিএনপি নেতার অভিযোগ, এ নির্বাচনে সরকার পুলিশকে ক্যাশ টাকা দিয়েছে। বলেন, ‘আগে আমরা প্রার্থীরা ক্যাশ টাকা দিতাম। কিন্তু সরকার যে ক্যাশ টাকা দেয়, সেটা আগে জানা ছিল না।’

এই অভিযোগ হাতে কলমে প্রমাণ করা যাবে না-এই কথাটিও উল্লেখ করেন বিএনপি নেতা। বলেন, ‘তবে কথাগুলো শতভাগ সত্য।’

বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, ‘বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় চেয়ারম্যান পদে ৮৭ প্রার্থীর নামের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ দাবি করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভালো। বিএনপি দুর্বল হোক, সেটা আমরা চাই না। কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই।

তিনি বলেন, নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উন্মুক্তভাবে অংশ নিতে পারবেন প্রার্থীরা। বিএনপি নির্বাচনে আসছে না, নির্বাচনটা একটু জমজমাট হোক।