All posts by lutfor

নিজের প্রেমিকের সাথে সম্পর্ক গড়ায় মেয়েকে খুন করল মা

একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন এক মা।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওই মা মেয়েকে হত্যার পর গাড়িতে করে তার মরদেহ হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশকে মেয়ে হত্যার কারণ জানান তিনি।

গ্রেফতারকৃত ওই মায়ের নাম রোসা রিভেরা। তার বয়স ২৮ বছর। রবিবার দুপুরের দিকে ১১ বছর বয়সী মেয়েকে হত্যার পর গাড়ির পেছনের আসনে বসিয়ে উইনি পালমার হাসপাতালে নিয়ে যান তিনি। এসময় তার হাতে ছিল রক্তাক্ত একটি পকেট ছুরি।
পুলিশ বলছে, নিহত ওই মেয়ের নাম আলেদা রিভেরা। তার শরীরের সামনে এবং পেছনের অংশে প্রায় ১৫ বার ছুরিকাঘাত করা হয়েছে।

ওরল্যান্ডো পুলিশ বলছে, রোসা রিভেরার ডান হাত কেটে গেছে। তার এই কেটে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে কি-না; এমন প্রশ্নের জবাবে রোসা বলেছেন, নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন। তিনি বলেন, আমার মেয়ে আর নেই।
তাকে গ্রেফতারের পর ওরল্যান্ডো মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে তাকে পাঠিয়ে দেয়া ওরেঞ্জ কাউন্টি কারাগারে। তার বিরুদ্ধে প্রথম মাত্রার খুনের অভিযোগ আনার হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, ওরল্যান্ডোতে নিজ বাসায় খুন হয়েছে আলেদা রিভেরা। প্রতিবেশিরা পুলিশকে জানিয়েছেন, রোববার সকালের দিকে মায়ের প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন আলেদা রিভেরা। তবে তার মায়ের এই অভিযোগ অস্বীকার করেছিলেন ১১ বছর বয়সী মেয়ে আলেদা।

তদন্তকারী কর্মকর্তারা যখন রোসা রিভেরাকে জেরা করেন তখন তিনি বলেন, একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে বিরত রাখতেই খুন করেছেন মেয়েকে।

ওমানে বাংলাদেশীসহ এক হাজার প্রবাসী গ্রেফতার

ওমানে ফ্রি ভিসায় আসা শ্রমিকদের ফের ধরপাকড় শুরু হয়েছে। মাত্র এক সপ্তাহে এক হাজারেরও বেশি শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারদের বেশির ভাগই বাংলাদেশী। তবে এদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশী রয়েছে এ বিষয়ে কোনো কিছু জানায়নি।

দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। সরকারি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাস্কাটসহ ওমানের বিভিন্ন এলাকা থেকে ১৫ থেকে ২০ মার্চের মধ্যে এসব প্রবাসীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৫৩২ জনকে ফ্রি ভিসার ফ্রিল্যান্স কাজ করার জন্য, স্পনসরদের থেকে পালিয়ে কাজ করার দায়ে ৩০৩ জনকে এবং যথাযথ বৈধ কাগজপত্র ছাড়া ওমানে থাকার অপরাধে ১৬৫ জনকে গ্রেফতার করা হয়। ওমান পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান চালানো হচ্ছে মূলত শ্রম বাজারকে পরিষ্কার করার জন্য। সাপ্তাহিক তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মোট ৪১০ কর্মীকে বহিষ্কার করাহয়েছিল। বেশিরভাগ শ্রমিক গ্রেফতার হয়েছে ওমানে বসবাসের অনুমতিসহ শ্রম আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের জন্য।

গ্রেফতার হওয়া ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে মন্তব্য করে সরকারি কর্মকর্তা বলেন, ‘এত গ্রেফতারের পরও বিপুল সংখ্যক শ্রমিক এখনো যথাযথ কাজের অনুমতি ছাড়া চাকরি করছে। ‘ছত্রভঙ্গের সময় ধরা পড়ে শতাধিক শ্রমিক, যারা স্পনসরের অধীনে কাজ করছিলেন না।

ফ্রি ভিসার ব্যপারে শ্রম আইনের উদ্ধৃতি দিয়ে কর্মকর্তা বলেন, ‘কোনো প্রবাসী শ্রমিক অথবা কর্মচারী যদি ওমানের পরিচালক সম্পর্কিত কোনো লাইসেন্স ছাড়াই কাজ করে অথবা নিয়োগকর্তা ছাড়া অন্য কোনো নিয়োগকর্তার সঙ্গে কাজ করে, তবে তাকে শাস্তি দেয়া হবে।’

অর্থাৎ কেউ যদি কোনো ওমানির সঙ্গে চুক্তি করে ফ্রি ভিসা দিয়ে কোনো ব্যক্তি কে ওমান এনে অন্য কোথাও কাজ করায়, তাহলে এর জন্য এক মাসেরও বেশি কারাদণ্ড এবং এক হাজার ওমানি রিয়েল বাংলাদেশী টাকায় দুই লক্ষাধিক টাকা জরিমানা করা হবে।

তথাকথিত ‘ফ্রিল্যান্স’ ফ্রি ভিসার শ্রমিকদের কথা উল্লেখ করে কর্মকর্তা বলেন, ‘সরকারের জারি করা ‘ফ্রি ভিসা’ নামে কিছুই নেই।

‘নিয়োগকর্তারা তাদের দেশে আনতে অনুমতি দেয়া ছাড়া অন্য একজন নিয়োগকর্তার অধীনে কাজ করার অনুমতি দেয়া হয় না। ২০০৯ সাল পর্যন্ত একজন শ্রমিক তার মালিককে কমিশন দিয়ে অন্য জায়গায় কাজ করতে পারলেও এখন তা সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে দেশটির সরকার। কোম্পানি বা ব্যক্তি যারা অবৈধভাবে শ্রমিকদের ওমানে নিয়ে এলে কাজ করালে বা চাকরি প্রদান করে, তারা অবশ্যই বিদ্যমান আইনের অধীনে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

পৃথিবীর সবচেয়ে দামি হোটেল রুমটি দেখতে কেমন?

বিলাসিতা বলতে আপনি কী ভাবেন? বেশকিছু টাকা খরচ করে দেশে বা দেশের বাইরে ঘুরতে যাওয়া, ভালো রেস্টুরেন্টে খাওয়া, গাড়ি নিয়ে বেড়ানো এই তো? কিন্তু যুক্তরাষ্ট্রের বিলাসিতার উদাহরণ হিসেবে পরিচিত লাস ভেগাসের পামস ক্যাসিনো রিসোর্টে এমন একটি রুম আছে, যার দাম শুনলে আপনার এসব বিলাসিতার কথা আর মনেই থাকবে না। নতুন এই রুমটির নাম এমপ্যাথি স্যুট, আর এতে এক রাতের খরচ হলো ১ লাখ ডলার। এখানে অন্তত দুই রাত থাকতে হবে, তাই কমপক্ষে ২ লাখ ডলার (প্রায় ১১ কোটি টাকা) খরচ হবেই।

লাস ভেগাসের সবচেয়ে সুন্দর এলাকাটি দেখা যায় পামস  ক্যাসিনো রিসোর্ট থেকে, তাই এখানে খরচ বেশি হবে তা বলাই বাহুল্য।  কিন্তু কী কারণে এই স্যুটটি বিলাসবহুল?

প্রথমত, এই স্যুটটি হলো ৯ হাজার বর্গফুট বড়, যা কিনা ঢাকার যে কোনো সাধারণ ফ্ল্যাটের কয়েকগুণ। এতে আছে যুক্তরাজ্যের সবচেয়ে ধনী শিল্পী ডেমিয়েন হার্স্টের শিল্পকর্ম। শুধু এই রুমের জন্যই তৈরি করা হয়েছে আসবাবপত্র। এতে আছে ১৩ সিটের একটি বার, যেখানে অ্যালকোহলের সরবরাহ আছে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন।

১৩ সিটের বার। ছবি: সংগৃহীত

এই স্যুটে রয়েছে ক্যালিফোর্নিয়া কিং বেডসহ দুইটি মাস্টার বেডরুম। এর সঙ্গে প্রাইভেট ম্যাসাজ রুমও আছে। আছে হিলিং সল্ট রুম, ওয়াক-ইন স্টিম শাওয়ার, আর হাইড্রোথেরাপি জেটসহ বাথটাব। যারা আরাম করার পাশাপাশি শরীরটাকে সক্রিয় রাখতে চান, তাদের জন্য আছে অত্যাধুনিক ফিটনেস রুম আর একটি প্রাইভেট পুল।

বেডরুম। ছবি: সংগৃহীত

এ ছাড়াও বেশকিছু সুবিধা পাওয়া যাবে এই হোটেলে থাকলে, যেমন রেকর্ডিং স্টুডিও, নাইটক্লাব ও পার্ল কনসার্ট থিয়েটার। এর পাশাপাশি পুরো ভেগাস ঘুরে দেখার জন্য গাড়ি ও শোফার সার্ভিস তো থাকছেই।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

লোকসভা নির্বাচন কাঁপাবেন মুসলিম অভিনেত্রী

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১১ এপ্রিল থেকে শুরু হয়ে সাত ধাপে ১৯ মে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে মুসলিম অভিনেত্রী নুসরাত জাহানকে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট আসন থেকে। ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই আসনকে সাম্প্রদায়িকভাবে বেশ সংবেদনশীল মনে করা হয়।

এমন একটি আসনে মুসলিম অভিনেত্রীকে প্রার্থী করায় আলোচনা বেশ জমে উঠেছে। এখন ভোটের লড়াইয়ে এই আলোচনা কতটুকুন অটুট থাকে সেটাই দেখার বিষয়। তৃণমূল কংগ্রেস এবার ৪২টি আসনে প্রার্থী দিয়েছে যেখানে ৫জন নুসরাতের মতো সিনেমা জগতের মানুষ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল এত জন প্রার্থী কেন সিনেমা জগতের থেকেই বেছে নেয়া হলো? যার মধ্যে চারজনই আবার মহিলা? তিনি বলেন, ‘কেন নয়? যে রাঁধে সে চুলও বাঁধে।’

নুসরাত জাহান আগেই বলেছেন, ‘একজন মহিলা পারবেন না, এমন কাজ হয় না। আজকের দিনে নারী ক্ষমতায়ন অনেক বেড়েছে। তারা নিজেদের পেশাগত দিক এর সাথে সাথে মানব সভ্যতারও যত্ন নিতে পারেন।’

তবে তৃণমূলের বিরোধীরা বলছেন এটা আসলে ‘রাজনৈতিক চাল’। যে কোনও রূপোলি পর্দার সাথে যুক্ত মানুষই চট করে অনেক বেশি মানুষের ভোট টেনে নিতে পারেন। তা ছাড়া প্রত্যেকটা দলের মধ্যে নানা অন্তর্দ্বন্দ্ব চলে কর্মীদের মধ্যে। কিন্তু কোনও অভিনয় জগতের সাথে যুক্ত ব্যক্তি যদি নির্বাচনে সাফল্য নাও পান তা হলে তাকে ‘ঝেড়ে’ ফেলা যায়। আর যদি তিনি সফল হন তা হলে সেটা দলের মুকুটে অতিরিক্ত পালক হিসেবে বিবেচিত হয়।

তৃণমূলের সংসদ সদস্য সৌগত রায় বলেন, ‘যাঁরা বক্স অফিসে সফল তাদের প্রতি ভোটারদের সব সময় একটা অতিরিক্ত আকর্ষণ থাকে। আগেও দেখা গিয়েছে সিনেমার সাথে যুক্তদের মমতা ব্যানার্জি প্রার্থী করেছেন। এবারও সেই ফর্মুলাই আবার প্রয়োগ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সঠিকভাবে না জানলেও শুনছি, বিজেপি বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা, হেমা মালিনী, ধর্মেন্দ্রকে প্রার্থী করতে চলেছে। কংগ্রেস হয়তো নাগমাকে রাখবে। বেশ কিছু আঞ্চলিক দল সিনেমার তারকাদের উপরে পাখির চোখ করে রয়েছে।’

কিন্তু এ ভাবে চলতে থাকলে যারা দলের নিয়মিত সদস্য তাদের মনোবলে ভাঙ্গন ধরবে না? সৌগতবাবু বলেন, ‘আমার কাছে অন্তত এমন কোনো অভিযোগ আসেনি।’

কংগ্রেসের ঋজু ঘোষাল বলেন,‘তারকাখচিত হওয়াটা বিষয় নয়, প্রশ্নটা হল যিনি জিতবেন তিনি মানুষের প্রতিনিধি হবেন। তাই মানুষকে আপনি কি ফিরিয়ে দিতে পারছেন সেটাই গুরুত্বপূর্ণ। আর রাজনীতি একটা যথেষ্ট সিরিয়াস বিষয়।’

তবে ২০১৪ সালে এই ‘স্ট্র্যাটেজি’ কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষেই গিয়েছিল। অভিনেতা দেব ঘাটাল থেকে, মুনমুন সেন বাঁকুড়া থেকে জিতে গিয়েছিলেন। দু’টিই ছিল গ্রামীণ আসন। আপাতত মুনমুন সেনকে বিজেপি-র বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে আসানসোল থেকে দাঁড় করানো হয়েছে।

তবে ২০১৪ সালে সিপিএমের আইনজীবী বাসুদেব আচার্যকে বেশ বড় ব্যবধানে হারিয়েছিলেন মুনমুন সেন।

কিন্তু সব শেষেও প্রশ্নটা রয়েই যাচ্ছে। বাস্তব রাজনীতি নাকি তারকাদের গ্ল্যামার! তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই সুযোগের বেশিটাকেই জেতার ফর্মুলায় কাজে লাগিয়ে ফেলেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখা যাক বক্স-অফিসের সাফল্য অর্জন কতটা প্রভাব বিস্তার করতে পারে ভোটের ব্যালট বক্সে।

১৯৯০ সালের ৮ জানুয়ারি জন্ম নেয়া নুসরাত কলকাতার ভবানীপুর কলেজ থেকে বিকম পাশ করেছেন। ২০১০ সালে সুন্দরী প্রতিযোগীতা ফেয়ার ওয়ান মিস কলকাতা নির্বাচিত হয়ে শোবিজ অঙ্গনে যুক্ত হন তিনি। এরপর কিছুদিন মডেলিং সেখান থেকে টলিউড ছবিতে। তার প্রথম ছবির নাম ‘শত্রু’ যেখানে তার বিপরীতে ছিলেন জিৎ। এই ছবি মুক্তিরপর এক বছর বিরতি দিয়ে তিনি শুরু করেন দ্বিতীয় ছবি। নাম ‘খোকা ৪২০’। যেখানে নায়ক ছিলেন দেব। এরপর এক এক করে মুক্তি পেতে থাকে তার খিলাড়ি, যোদ্ধা, সন্ধ্যা নামার আগে, জামাই ৪২০ সহ বেশ কিছু সুপার হিট ছবি।

২০১৮ সালে তিনি নাকাব নামের একটি ছবিতে অভিনয় করেছেন। যেখানে তার বিপরীতে ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান।

যেভাবে ইসলাম এসেছে নিউজিল্যান্ডে

প্রায় ৭০০ বছর আগে পলিনেশীয় বিভিন্ন জাতি নিউজিল্যান্ড আবিষ্কার করে এবং এখানে বসতি স্থাপন করে। এরা ধীরে ধীরে গড়ে তোলে একটি স্বতন্ত্র মাওরি সংস্কৃতি। ১৬৪২ সালে প্রথম ইউরোপীয় অভিযাত্রী, ওলন্দাজ আবেল তাসমান নিউজিল্যান্ডে নোঙর ফেলেন। কিন্তু মাউরিরা তাদের শক্ত হাতে দমন করায় তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। এরপর আঠারো শতকের শেষ দিক থেকে অভিযাত্রী, নাবিক, মিশনারি ও বণিকরা নিয়মিত এখানে আসতে থাকে। ১৮৪০ সালে ব্রিটিশদের কাছে পরাস্ত হয়ে অবশেষে ব্রিটিশ সাম্রাজ্য ও নিউজিল্যান্ডের মাওরি গোত্রগুলো চুক্তি স্বাক্ষর করে এবং এর ফলে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে। মাওরিদের ব্রিটিশ নাগরিকদের সমান মর্যাদা দেওয়া হয়। এ সময় নিউজিল্যান্ডে ব্যাপকভাবে ইউরোপীয়দের বসতি স্থাপন শুরু হয়। ইউরোপীয় অর্থনৈতিক ও বিচারব্যবস্থা আরোপের ফলে মাওরিরা তাদের বেশির ভাগ জমিজমা ইউরোপীয়দের কাছে হারিয়ে দরিদ্র হয়ে পড়ে।

জাতি-গোষ্ঠী
নিউজিল্যান্ডে বিভিন্ন জাতির বসবাস। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর ইউরোপ, এশিয়া, মিডলইস্ট, আফ্রিকাসহ নানা দেশের বহু মানুষ এখানে এসে বসতি স্থাপন করে। যার বর্তমান সংখ্যা : ইউরোপীয় ৭১.২ শতাংশ, মাওরি ১৪.১ শতাংশ, এশিয়ান ১১.৩ শতাংশ, প্যাসিফিক ৭.৬ শতাংশ, মধ্যম পূর্ব লাতিন আমেরিকান, আফ্রিকান ১.১ শতাংশ, অন্যান্য ১.৬ শতাংশ অথবা বলা যায় ৫.৪ শতাংশ নাগরিকের পরিচয়ই অজ্ঞাত।

ভাষা
যেহেতু এখানে হরেক রকম জাতি-গোষ্ঠীর সমাগম, তাই নিউজিল্যান্ডে বেশ কয়েকটি ভাষার প্রচলন রয়েছে। যার মধ্যে ইংরেজি (কার্যত সরকারি) ৮৯.৮ শতাংশ, মাওরি ৩.৫ শতাংশ, সামোয়ান ২ শতাংশ, হিন্দি ১.৬ শতাংশ, ফরাসি ১.২ শতাংশ, উত্তর চীনা ১.২ শতাংশ, ইউ ১ শতাংশ।

ধর্ম
খ্রিস্টান ৪৪.৩ শতাংশ, হিন্দু ২.১ শতাংশ, বৌদ্ধ ১.৪ শতাংশ, খ্রিস্টান মাওরি ১.৩ শতাংশ, ইসলাম ১.১ শতাংশ, অন্যান্য ধর্ম ১.৪ শতাংশ, অজ্ঞাতপরিচয় ৮.২ শতাংশ।

আয়তন : দুই লাখ ৬৭ হাজার ৭১০ বর্গকিলোমিটার।

মুসলিমদের অবস্থা
নিউজিল্যান্ড যেহেতু ধর্ম প্রচার ও অর্থ আয়ের দিক দিয়ে সমৃদ্ধ ও উর্বর একটি ভূমি, তাই মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলিমরা এখানে বসতি গড়ে তুলেছে। যার সংখ্যা এক লাখের কাছাকাছি হবে। যাদের মধ্যে অনেক যোগ্য ও অভিজ্ঞ আলেমও রয়েছেন। যাঁদের অনেকেই হিন্দুস্তান বা তত্সংলগ্ন অঞ্চল থেকে শিক্ষা অর্জন করেছেন। যাঁরা প্রতিনিয়তই নিউজিল্যান্ডে ইসলাম প্রচার ও সেখানকার মুসলিমদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার পেছনে দিন-রাত শ্রম দিয়ে যাচ্ছেন।

নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে মুসলিম বসতি ঘেঁষে গড়ে উঠেছে মসজিদ। ব্যবস্থা করা হয়েছে শিশুদের ধর্মীয় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, হেফজখানা ইত্যাদি। কোনো কোনো মসজিদের উদ্যোগে সেখানে প্রতিষ্ঠা করেছে সানডে স্কুল। যেখানে ছুটির দিন বাচ্চাদের দিনব্যাপী ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এ শিক্ষা আরো উন্নত করার লক্ষ্যে সেখানে দিন দিন গড়ে উঠছে আরো অনেক আধুনিক মাদরাসা।

আলহামদুলিল্লাহ! মুসলিমরা সংখ্যায় কম হলেও সেখানকার মুসলিমদের একান্ত আন্তরিকতা ও ধর্মভীরুতার দরুন সেখানে ইসলামের প্রচার ও প্রসারের কাজ জোরেশোরেই চলছে।

৬০ সেকেন্ডে মাইগ্রেনের ব্যথা উধাও!

মাইগ্রেনের ব্যথা ওঠলে সবাই যত দ্রুত সম্ভব এর থেকে মুক্তি পেতে চায়। মাথার একপাশে বা উভয়পাশে ধুকধুকানি ব্যথা, আলোর প্রতি সংবেদনশীলতা, বমিবমি ভাব ও বমি এসবকিছু আপনাকে ভোগাতে যথেষ্ট, কখনো কখনো মাথাব্যথার তীব্রতায় মাথাটাই কেটে ফেলতে ইচ্ছে হয়- তাই প্রত্যেকেই অনতিবিলম্বে মাইগ্রেনের যন্ত্রণা লাঘব করতে চায়।

স্বাস্থ্যসেবা কোম্পানি কোভের (মাইগ্রেনে ভুক্তভোগীদের প্রেসক্রিপশন চিকিৎসা দেয়) মেডিক্যাল উপদেষ্টা এবং স্নায়ুবিশারদ ও মস্তিষ্ক বিশেষজ্ঞ সারা ক্রিস্টাল বলেন, ‘সবচেয়ে কমন মাইগ্রেন প্ররোচক হলো স্ট্রেস বা মানসিক চাপ, ঘুমের চক্রে পরিবর্তন, হরমোনের ভারসাম্যহীনতা এবং ক্যাফেইনের অতি ব্যবহার। কিন্তু আরো বিভিন্ন কারণেও লোকজনের মাইগ্রেন বিকশিত হয়ে থাকে।’ তিনি যোগ করেন, ‘মাইগ্রেনের কারণ প্রধানত জেনেটিক বা বংশগত। প্রত্যেক লোকের একটি ব্যক্তিগত প্ররোচক থাকে। একারণে সকল মাইগ্রেন রোগীদের জন্য এমন কোনো একক ওষুধ নেই যা সকলের মাইগ্রেন উপশম করতে পারে।’

যেহেতু সকল মাইগ্রেন ভুক্তভোগীর জন্য কোনো অব্যর্থ একক ওষুধ নেই, তাই চিকিৎসকেরা মাইগ্রেনের চিকিৎসায় ওভার-দ্য-কাউন্টার ওষুধ (যা কিনতে ডাক্তারি প্রেসক্রিপশন লাগে না), প্রেসক্রিপশন ওষুধ ও প্রাকৃতিক প্রতিষেধক সুপারিশ করে থাকেন।

একটি প্রাকৃতিক চিকিৎসা হলো, পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল (পুদিনার তেল) দিয়ে মাইগ্রেন ম্যাসাজ করা। ডা. ক্রিস্টাল বলেন, ‘গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে, পিপারমিন্ট এসেনশিয়াল অয়েলের সক্রিয় উপাদান মেন্থল মাথাব্যথা উপশম করতে পারে।’ প্রকৃতপক্ষে, ফ্রন্টিয়ার্স ইন নিউরোলজিতে ২০১৫ সালে প্রকাশিত গবেষণা সাজেস্ট করছে যে, পিপারমিন্ট এসেনশিয়াল অয়েলের সঙ্গে মেন্থল-ভিত্তিক জেলের টপিক্যালি প্রয়োগ মাথাব্যথার তীব্রতা উল্লেখযোগ্য মাত্রায় কমাতে পারে।

নিজে নিজে যেভাবে মাইগ্রেন ম্যাসাজ করবেন:
* কয়েক ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েলের (পুদিনার তেল) সঙ্গে কয়েক ফোঁটা নারকেল তেল মেশান।
* তেলের এই মিশ্রণ দিয়ে কপালে ও কপালের দুপাশে তর্জনি ও মধ্যমা আঙুলের সাহায্যে বৃত্তাকারে ম্যাসাজ করুন।
* এক মিনিট ধরে ম্যাসাজ করতে থাকুন।

ম্যাসাজ খুব যন্ত্রণাদায়ক অনুভূত হলে ডা. ক্রিস্টাল একটি টিস্যুতে কয়েক ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল লাগিয়ে গভীর শ্বাস নিতে পরামর্শ দিচ্ছেন অথবা আপনি কোনো কোল্ড কমপ্রেসে এই তেল লাগিয়ে কপালের ওপর রাখতে পারেন।

বর্বরতার দৃষ্টান্ত স্থাপন সামাজিক অপরাধ দমনে সক্রিয় হোন

জাতীয় ও আন্তর্জাতিক নানা জরিপে বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে যথেষ্ট এগিয়েছে বলে উল্লেখ করা হলেও সামাজিক অপরাধপ্রবণতা একটুও কমেনি বলেই মনে হয়। প্রতিদিন গণমাধ্যমে যে খবর আসছে, তাতে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। বাগেরহাটের সদর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই জেলার মোরেলগঞ্জে মুক্তিপণের দাবিতে মায়ের কোল থেকে অপহরণ করা শিশুকে হত্যা করা হয়েছে। অপহরণের ছয় দিন পর গত রবিবার তার লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী চক্রের মূল হোতাকে পুলিশ ঢাকা থেকে আটক করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ীই শিশুটির লাশ উদ্ধার করা হয়। জয়পুরহাটের আক্কেলপুরে ছাগল চুরির ঘটনা নিয়ে এক বিধবাকে বাড়িতে ডেকে নিয়ে প্রথমে পেটানো এবং পরে চুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সমাজকে যেন কোনোভাবেই অপরাধমুক্ত করা যাচ্ছে না। সামাজিক বন্ধন আলগা হয়ে যাওয়া, মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি কারণে বিস্তৃত হচ্ছে সামাজিক অপরাধের মাত্রা। অস্থিরতার মধ্য দিয়ে তৈরি হচ্ছে এক ধরনের অসুস্থ ধারা। এর সঙ্গে যুক্ত হয়েছে আইনের শাসনের অভাব ও সাংস্কৃতিক অবক্ষয়। সহনশীলতার মাত্রাও যেন হ্রাস পেতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সামাজিক অপরাধের ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই, বরং এ ধরনের অপরাধের বিস্তৃতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই উদ্বেগ দূর করতে হলে এখনই দ্রæত ব্যবস্থা নিতে হবে।
সামাজিক অপরাধ প্রতিরোধে সমাজেরও বড় ধরনের দায় রয়েছে। প্রায় হারিয়ে যেতে বসা সামাজিক বন্ধন ও অনুশাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। আর এর জন্য সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। সমাজকে অপরাধমুক্ত করে সুন্দরভাবে নতুন করে গড়ে তোলার রাজনৈতিক অঙ্গীকার যদি না থাকে, তাহলে কোনোভাবেই সমাজের দূষণ দূর করা যাবে না। সব ধরনের সামাজিক অনাচার দূর করার জন্য যে অনুশাসন প্রয়োজন, তা বাস্তবায়নে রাজনৈতিক শক্তিকে আগে ঐক্যে পৌঁছতে হবে। অন্যথায় সমাজ অপরাধমুক্ত হবে না। মূল্যবোধের যে অবক্ষয় ঘটে গেছে, তা থেকে উত্তরণের জন্য দরকার বড় ধরনের সাংস্কৃতিক বিপ্লব। সেটাও নির্ভর করছে রাজনৈতিক অঙ্গীকারের ওপর। ইতিবাচক রাজনীতি সামাজিক অবক্ষয় রোধে ভ‚মিকা রাখবে এ প্রত্যাশা আমরা করতেই পারি।
বাগেরহাট ও জয়পুরহাটে যে ঘটনাগুলো ঘটেছে, তাতে আমরা উদ্বিগ্ন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর অবস্থান নিতে হবে। অপরাধীদের কঠোর শাস্তিই কাম্য।

৪৮ ঘণ্টায় ঢাকা থেকে জাহাজে কলকাতা

এবার ঢাকা থেকে নৌপথেও যেতে পারবেন কলকাতা। দীর্ঘ পরিকল্পনার পর এমনটিই ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে খুব বেশি আগ্রহ লক্ষ্য করা যায়নি পর্যটকদের মধ্যে। তবে সময়ের সাথে সাথে আগ্রহ বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, আগামী ২৯ মার্চ বিআইডব্লিউটিসির এমভি মধুমতি জাহাজ নারায়ণগঞ্জের পাগলা মেরিএন্ডারসন থেকে ছেড়ে যাবে কলকাতার উদ্দেশে। এ যাত্রায় অংশ নিতে চাইলে ভিসা ও টিকিট সংগ্রহ করতে হবে এখনই। ঢাকা থেকে কলকাতা যেতে সময় লাগবে ৪৮ ঘণ্টা। এ ব্যাপারে বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য/যাত্রী) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, কলকাতা যেতে হলে অবশ্যই ভারতীয় ভিসা সেন্টার থেকে ভিসা ও বন্দরে অবতরণের ব্যাপারটি নিশ্চিত করতে হবে। টিকিট সংগ্রহ করতে পারবেন রাজধানীর বাংলামটরে অবস্থিত ফেয়ারলি হাউজ থেকে।

তিনি আরও জানান, ২৯ মার্চ রাত ৯টায় পাগলা মেরিএন্ডারসন ভিআইপি জেটি থেকে ছেড়ে যাবে এমভি মধুমতি। এতে ঢাকা থেকে কলকাতা যেতে সময় লাগবে ৪৮ ঘণ্টা। এটি মূলত পরীক্ষামূলক যাত্রা। তবে কেউ আগ্রহী থাকলে যেতে পারবেন।

ভাড়ার বিষয়ে তিনি জানান, ঢাকা-কলকাতা কেবিন ভাড়া ফ্যামিলি স্যুট (দুজন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি (যাত্রীপ্রতি) ৫ হাজার টাকা, ডিলাক্স শ্রেণি (দুজন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ৮ হাজার এবং সুলভ শ্রেণি বা ডেক (যাত্রীপ্রতি) ১ হাজার ৫০০ টাকা।

এছাড়া যে কোন তথ্য ও সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারবেন ০১৭১৫৬৩৫৩৪১ ও ০১৭৫৩৯৯০৮২০ নম্বরে।

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট রোববার

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কাল ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এ ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। শুক্রবার মধ্যরাতে এসব উপজেলায় প্রচার শেষ হয়েছে। নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যদের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহল দিচ্ছে। এ ধাপের নির্বাচনে কয়েকটি উপজেলায় ইভিএম ও ট্যাব ব্যবহার করছে ইসি।

ইসি সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপে ১২৭ উপজেলার তফসিল হলে ছয়টি উপজেলার সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হবে না।

এছাড়াও এই ধাপ থেকে কক্সবাজার সদর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে নিয়ে যাওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনায় কুতুবদিয়া এবং লোহাগাড়া উপজেলার ভোট স্থগিত রয়েছে।

এই ধাপে যে ছয়টি উপজেলায় সবাই ভোট ছাড়া নির্বাচিত হয়েছেন সেগুলো হল- বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের ভেদরগঞ্জ, নরসিংদীর পলাশ এবং চট্টগ্রামের আনোয়ারা।

এই ধাপে ৩৩ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১৩ জন নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪১৪ জন প্রার্থী রয়েছেন।

ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় ১০ হাজারের মতো। সোয়া দুই কোটির মতো ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন এই ধাপে। ভোটের নিরাপত্তায় কয়েকটি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।

২৩ থেকে ২৫ মার্চ কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্পের চৌহদ্দির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে ইসি।নির্বাচনে ট্যাব ব্যবহার সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের চারটি ও চতুর্থ ধাপের ছয়টি উপজেলা সবগুলোতে ট্যাব ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে ভোটকেন্দ্রের সার্বিক সচিত্র প্রতিবেদন এবং ভোটগ্রহণ শেষে ফলাফল পাঠানো হবে। উপজেলাগুলো হল- মেহেরপুর সদর (কেন্দ্র সংখ্যা ৭৭), মানিকগঞ্জ সদর (কেন্দ্র সংখ্যা ১০২), গোপালগঞ্জ সদর (কেন্দ্র সংখ্যা ১১৪), রংপুর সদর (কেন্দ্র সংখ্যা ৪৭), কক্সবাজার সদর (কেন্দ্র সংখ্যা ১০৮), বাগেরহাট সদর (কেন্দ্র সংখ্যা ৯১), ফেনী সদর (কেন্দ্র সংখ্যা ১২৭), মুন্সীগঞ্জ সদর (কেন্দ্র সংখ্যা ১১৬), ময়মনসিংহ সদর (কেন্দ্র সংখ্যা ১০০) ও পটুয়াখালী সদর (কেন্দ্র সংখ্যা ৮৯)।

জাতীয় সংসদ ও অন্যান্য স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলেও প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপের দশটি উপজেলায় ব্যবহার করা হচ্ছে।

শাহজালালে ময়লার ঝুড়িতে মিলল ৪৮ স্বর্ণবার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে প্রায় আট কোটি টাকা মূল্যের ৪৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত দেড়টার দিকে ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ওই স্বর্ণ বারগুলো পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম শনিবার সকালে গণমাধ্যমকে জানান, বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ি থেকে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে ৪৮টি স্বর্ণ বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণবারের ওজন ১৫ দশমিক ৭৩৮ কেজি। যার আনুমানিক মূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।