All posts by lutfor

মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতার খেতাবে ভূষিত হলেন এরদোগান

নিউইয়র্কে অবস্থানরত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের নেতারা। রবিবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে এরদোগানের প্রশংসা করেন তারা।

মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে সক্রিয় থাকায় তুর্কি প্রেসিডেন্টের প্রশংসা করা হয়েছে। এ সময় এরদোগানকে মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতা হিসেবেও উল্লেখ করা হয়। খবর তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সির। নিউইয়র্কের ব্রুকলিনে আল-তাকওয়া মসজিদের ইমাম সিরাজ ওয়াহাজ বলেন, আমাদের একজন কেন্দ্রীয় নেতা প্রয়োজন। আমার মনে হয় আমরা সেটা তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান থেকে পাচ্ছি। আমরা নিউইয়র্কবাসীরা আপনাকে খুব পছন্দ করি।

ইউনাইটেড স্টেটস কাউন্সিল ফর মুসলিম অরগানাইজেশন্স-এর সাধারণ সম্পাদক ওসামা জামালও এরদোগানের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা আপনাকে নিয়ে গর্ব করার সুযোগ পেয়েছি। মুসলিম উম্মাহর জন্য আপনার ভালোবাসা, উদারতা, যতœ, সহযোগিতা অবশ্যই প্রশংসার দাবিদার।

একই অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান বলেন, সারা বিশ্বের মুসলিমদের পাশে দাঁড়াবে তুরস্ক। আমি দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় আরও বেশি সুসংগঠিত হচ্ছে। বিশ্বের ১৭০ কোটি মুসলমানদের অংশ আমরা। আমাদের মধ্যকার মতবিরোধ যেন আমাদের পেছনে ঠেলে না দেয়।

বাংলাদেশে আসছেন ফুটবল কিংবদন্তি পেলে

বাংলাদেশে আসছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে। আগামী মাসে অনুষ্ঠেয় স্বাধীন বাংলা ফুটবল টিম অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর মধ্যকার একটি প্রীতি ম্যাচ দেখতে ঢাকা আসবেন ব্রাজিলিয়ান ফুটবলের এ সুপারস্টার।

‘কালো মানিক’ পেলেকে বাংলাদেশে আনার সমস্ত কিছু দেখভাল করছেন ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর ক্যাপ্টেন এবং চল খেলি ট্রাস্টের চেয়ারম্যান আশিকুর রহমান। বাংলাদেশে ফুটবলের হারানো গৌরব জাগিয়ে তুলতে ট্রাস্টটির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর হয়ে শুরু থেকেই খেলছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি জানান, সারাবিশ্বে ফুটবল নিয়ে উন্মাদনা থাকলেও বাংলাদেশে তুলনামূলক কম। মূলত বাংলাদেশে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং দর্শকদের ফুটবলমুখী করতেই ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস কাজ করছে।

তিনি বলেন, এরই অংশ হিসেবে ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর ক্যাপ্টেন এবং চল খেলি ট্রাস্টের চেয়ারম্যান আশিকুর রহমান বাংলাদেশে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেকে আনার ব্যবস্থা করেছেন। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় স্বাধীন বাংলা ফুটবল টিম অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর মধ্যকার একটি প্রীতি ম্যাচ দেখতে ঢাকায় আসবেন পেলে।

চল খেলি ট্রাস্টের মুখপাত্র আশরাফুল ইসলাম সজীব জানান, বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপামর বাঙালির সঙ্গে ফুটবলাররাও অংশ নেন। বিভিন্ন দেশে প্রীতি ফুটবল ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের জন্য ফান্ড সংগ্রহ করেন।

তিনি বলেন, কিছুদিন পরেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। এর আগেই বাংলাদেশের ফুটবলকে জাগিয়ে তুলতে চাই আমরা। এ দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধা ফুটবলারদের জানাতে চাই সর্বোচ্চ সম্মান। এ জন্য চল খেলির পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ফুটবলকে জাগিয়ে তুলতে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেকে বাংলাদেশে আনছি আমরা। এর মাধ্যমে দেশজুড়ে ফুটবলের জাগরণ সৃষ্টি হবে বলে আমাদের আশা।’ যোগ করেন সজিব।

আ.লীগের ভাবমূর্তি উজ্জ্বল না হওয়া পর্যন্ত অভিযান চলবে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে। শেখ হাসিনার এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল না হচ্ছে ততদিন পর্যন্ত অভিযান চলবে।’

আজ বৃহস্পতিবার সিলেটে আওয়ামী লীগ আয়োজিত এক শোকসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। দলের জাতীয় কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে এই শোকসভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এই শুদ্ধি অভিযান নিয়ে অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনা নিজের দলের ভেতরে শুদ্ধি অভিযান চালাচ্ছেন এটা বিএনপি সহ্য করতে পারছে না। তাই এই অভিযানকে তারা ভিন্নখাতে প্রবাহিতের চেষ্টা করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনায় সততায় বিশ্বের প্রথম সারির দুই-তিনজনের একজন নেতা। আজ তাঁর কর্মী হয়ে আমরা যদি অপকর্ম করি, বঙ্গবন্ধুর মত ত্যাগী নেতার কর্মী হয়ে আমরা যদি অপকর্ম করি এরচেয়ে বেশি লজ্জার বিষয় আর কিছুই হতে পারে না। অপকর্মকে আর আশ্রয় প্রশ্রয় দেব না।’

তিনি বলেন, ‘জুয়া বঙ্গবন্ধু আইন করে বন্ধ করেছিলেন। বিএনপি এই অপসংস্কৃতির জন্মদাতা। ’ তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা যখন নিজের দলের মধ্য থেকে শুদ্ধি অভিযান চালাচ্ছে তখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘এই শুদ্ধি অভিযানে শেখ হাসিনার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। গ্রহণযোগ্যতা বেড়ে গেছে। এটাই বিএনপি সহ্য করতে পারছে না। সারা বাংলা, সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করছে। শুধুমাত্র বিএনপির আর দোসররা ছাড়া।’

তিনি আরো বলেন, ‘কোনো গডফাদার যেখানেই থাকুক রেহাই পাবে না।’ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইর্য়ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটস।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালীন আবাস্থল লোটে নিউইর্য়ক প্যালেসে এসে সাক্ষাৎ করেন বিল গেটস।

বিশ্বের সবচেয়ে বড় দাতব্য সংস্থাগুলোর একটি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ৫১ বিলিয়ন ডলারের বেশি তহবিল নিয়ে এটি বিভিন্ন উন্নয়নশীল দেশে সংস্থাটি দারিদ্র বিমোচন এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কাজ করে। যুক্তরাষ্ট্রেও কেউ যাতে শিক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়। তার জন্য কাজ করে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

বিল গেটস ছাড়াও লোটে প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির প্রসিকিউটর ফাতো বেনসুদা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রানডি, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা এবং এক্সন মবিল এলএনজি মার্কেট ডেভেলপমেন্টের চেয়ারম্যান অ্যালেক্স ভি ভলকভ।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।

পরে লোটে প্যালেস নিউইয়র্ক হোটেলে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স আয়োজিত গোলটেবিল বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দু’দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় ইউনিসেফ ‘অ্যান ইভনিং টু অনার হার এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে প্রধানমন্ত্রীকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেওয়া হবে।

চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের বিষয় খতিয়ে দেখা হচ্ছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের কারসাজি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে যার বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেউ রেহাই পাবে না।

আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সিন্ডিকেটের বিষয়টি নিরপেক্ষভাবে জানা দরকার। সিন্ডিকেটের একটা ব্যাপার আমাদের দেশে আছে। ফায়দা লোটার জন্য একটা মহল সিন্ডিকেট করে। সে ধরনের কিছু হয়েছে কিনা, সেটা খোঁজ-খবর নিয়ে জানাবো। যার বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেউ রেহাই পাবে না।’

তিনি বলেন, তদন্তে যদি ধরা পড়ে যে, চামড়ার দাম কমে যাওয়ার পেছনে সিন্ডিকেট কাজ করেছে তাহলে যে ব্যক্তি যে মাত্রায় এ শিল্পের ক্ষতি করেছে তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সিন্ডিকেটের কারনে চামড়ার দাম কমেছে বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যিনি অভিযোগ করেছেন, তাকে বলুন তথ্য-প্রমাণসহ তাকে বলতে হবে, কার কারসাজির জন্য চামড়া শিল্প ক্ষতির সম্মুখীন হয়েছে? বিরোধী দলের একটা পুরনো অভ্যাসই হচ্ছে তাদের ঢালাও অভিযোগ করা। বাস্তবে তাদের ইতিবাচক কাজ নেই। তারা সবসময় নেতিবাচক বিষয়কে আঁকড়ে সরকারের সামান্য কিছু পেলেই ঢালাও বিষোদগার করতে থাকে। এ জন্য এটা বিরোধী দলের ঢালাও বিষদগার কিনা, সেটাও আমাদের ক্ষতিয়ে দেখা দরকার।ওবায়দুল কাদের বলেন, জাতীয় অর্থনীতির স্বার্থ ও জনস্বার্থ বিঘ্নিত হলে সেটা দেখা সরকারের দায়িত্ব।

সবমিলিয়ে ঈদযাত্রা কেমন ছিল, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মোটামুটি স্বস্তিদায়ক হয়েছে। তবে কিছু ভুল ছিল, সেই ভুল থেকে আমরা শিক্ষা নেবো। এলেঙ্গা থেকে রংপুর মহাসড়ক চার লেন না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ থাকবে। তবে ক্রমান্বয়ে এই দুর্ভোগ শেষ হবে। আমরা এর জন্য কাজ করছি।’

তিনি বলেন, টাঙ্গাইলে মানুষের দুর্ভোগের কারণ হচ্ছে যে আট লেনের গাড়ি দুই লেনের ব্রিজ পার হতে গিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। আবার ফেরার পথে চার লেনের গাড়ি দুই লেনের ব্রিজে ওঠার কারণেও সমস্যার সৃষ্টি হয়। তবে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ রোড ঈদ যাত্রায় স্বস্তিদায়ক ছিল।

খালেদার মুক্তি চেয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না: ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের বক্তব্যের পাল্টা জবাবে তিনি বলেন, খালেদা জিয়া এমন কিছু করেননি যে, তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি অন্যায় বা কোনো অপরাধ করেননি। নিছক রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার ক্ষমতার জোরে তাকে বন্দি করে রেখেছে।

বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার নির্বাচিত না হওয়ায় দীর্ঘ সময়ের জন্য দেশের ক্ষতি করছে। রাষ্ট্র, সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ফেলেছে। এ পথ থেকে মুক্তির একটাই পথ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি।

মির্জা ফখরুল বলেন, সরকার দেশের উন্নয়ন, আয় ও স্থিতি বেশি বেশি দেখিয়ে উন্নয়নের রোল মডেলের নামে মানুষের সঙ্গে প্রতারণা করার কৌশল হাতে নিয়েছে।

ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ হচ্ছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এবার চামড়া ব্যবসায় ধস নেমেছে। সরকারের সিদ্ধান্তহীনতায় গোটা অর্থনীতির উপর বিপর্যয় নেমেছে।

অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি করেন বিএনপি মহাসচিব।

শোককে শক্তিতে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে তার সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। আসুন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি।’

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, ‘জাতির পিতার দূরদর্শী, সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে এনেছে স্বাধীনতার রক্তিম সূর্য। বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সংগীত।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে নিয়ে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী চক্র তাকে হত্যা করে। এই হত্যার মধ্য দিয়ে তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। ঘাতকদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করা।’

তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্বাধীনতাবিরোধী চক্র ’৭৫ এর ১৫ আগস্টের পর থেকেই হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। তারা ইনডেমনিটি অর্ডি্ন্যান্স জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথও বন্ধ করে দেয়। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার শুরু করি।’

‘আমরা সপরিবারে জাতির পিতা হত্যার বিচারের রায় কার্যকর করেছি। জাতীয় চার নেতা হত্যার বিচার সম্পন্ন হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী-যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হচ্ছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের সুযোগ বন্ধ হয়েছে।’

তিনি স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্রের যে কোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সবাইকে প্রস্তুত খাকার কথা বলেন।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে গভীর শ্রদ্ধা জানাতে এবং সেখানে অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, কাল ভোরে রাজধানী ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করবে। এছাড়া ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের শাহাদত বরণকারী সদস্য ও অন্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া করবেন।

এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অনার গার্ড অনার দেবে। পরে প্রধানমন্ত্রী পবিত্র সুরা ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করবেন।

এ দিন বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ সমজিদ চত্বরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে অবস্থান করে এতে অংশ নেবেন।

জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শোক দিবসকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে। জেলার বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে কালো তোরণ। সড়কের পাশে কালো পতাকা দিয়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। গোপালগঞ্জ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন স্থানে উড়ছে কালো পতাকা।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোপালগঞ্জ জেলার সর্বত্র নিরাপত্তা জেরাদার করা হয়েছে। টুঙ্গিপাড়ায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে র‌্যাব পুলিশের পাশাপাশি নিরাপত্তা কর্মীরা কাজ করছেন।

প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বিকেলে ঢাকায় ফিরবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে গভীর শ্রদ্ধা জানাতে এবং সেখানে অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, কাল ভোরে রাজধানী ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করবে। এছাড়া ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের শাহাদত বরণকারী সদস্য ও অন্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া করবেন।

এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অনার গার্ড অনার দেবে। পরে প্রধানমন্ত্রী পবিত্র সুরা ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করবেন।

এ দিন বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ সমজিদ চত্বরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে অবস্থান করে এতে অংশ নেবেন।

জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শোক দিবসকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে। জেলার বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে কালো তোরণ। সড়কের পাশে কালো পতাকা দিয়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। গোপালগঞ্জ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন স্থানে উড়ছে কালো পতাকা।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোপালগঞ্জ জেলার সর্বত্র নিরাপত্তা জেরাদার করা হয়েছে। টুঙ্গিপাড়ায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে র‌্যাব পুলিশের পাশাপাশি নিরাপত্তা কর্মীরা কাজ করছেন।

প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বিকেলে ঢাকায় ফিরবেন।

টিকটক গার্ল শাহতাজ

বিভিন্ন ধরনের গান, সিনেমার সংলাপসহ নানা রকম মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটক অ্যাপে। চীনা এই অ্যাপটি এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকারাও মজেছেন এই অ্যাপ নিয়ে। সেই ধারাবাহিকতায় টিকটক নেশায় পড়েছেন মডেল অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম।

দিনরাত টিকটক নিয়ে মেতে থাকেন শাহতাজ। নাওয়া নেই, খাওয়া নেই তার সব মনোযোগ ওই টিকটকে। বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে সেখানেও টিকটক ভিডিও করেন তিনি। এই কী হাল এই অভিনেত্রীর! না, বাস্তবে নয় ‘টিকটক গার্ল’ নামের একটি নাটকে এমন চরিত্রেই অভিনয় করেছেন শাহতাজ।

শাহরিয়ার খান রচিত এই নাটকটি পরিচালনা করেছেন আলক হাসান। নাটকটিতে শাহতাজের বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

এখানে দেখা যাবে, শাহতাজের টিকটক ভিডিও দেখে একটি ছেলে তাকে প্রেমের প্রস্তাব দেয়। এ নিয়ে প্রেমিক ইরফান সাজ্জাদ পড়েন বিপাকে। তখন ইরফান বলেন, চকচক করলেই যেমন সোনা হয় না, টিকটক করেই তেমনি নায়িকা হওয়া যায় না। তারপর কী হয়? দেখতে হবে নাটকেই।

নির্মাতা আলোক হাসান বলেন, ‌‌‘টিকটক তরুণ-তরুণীদের কাছে ব্যপক জনপ্রিয়। কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো না। সবকিছুর একটা লিমিট থাকা উচিত। এখন সবাই টেকনোলোজির দিকে বেশি ঝুঁকছে। এতে আসক্তির ফলে নিজেদের সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। অনেক সময় বিপদে পড়তে হচ্ছে। এটাই দেখানো হয়েছে এই নাটকে।’

নির্মাতা আলোক হাসান এর আগে ‘চিরকুট’, ‘নয়নতারা’,‘মিসটেক’ ও ‘রিমোট কন্ট্রোল’ নাটকগুলো নির্মাণ করেছেন। এই নির্মাতা জানালেন, আসছে ঈদুল আজহায় ‘টিকটক’ গার্ল নাটকটি একটি অনলাইন প্লাটফর্মে প্রকাশ করা হবে।