All posts by lutfor

নবীনগরে নিম্নআয়ের মানুষের পাশে যুবলীগ নেতা আলামিন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা করোনাভাইরাসের প্রভাবে নিম্ন আয়ের মানুষের এখন খাদ্য দ্রব্যের প্রয়োজন। আর এই নিম্ন আয়ের মানুষদের কথা ভেবে সাবেক ছাত্র নেতা ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মো আলামিনুল হক আলামিন এর ব্যাক্তিগত উদ্দোগে অসংখ্য দিনমজুরের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়েছেন। গত কয়েক দিন যাবত নবীনগর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ খুজে খুঁজে জন প্রতি চাল ডাল তৈল পিয়াজ আলু সাবান মাক্স অসহায় ওনিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন। আলামিন জানান, বর্তমানে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব আজ কঠিন সময় পার করছে। সব জায়গার মতো নবীনগরে ও লক ডাউন হওয়ায় দিনমজুর, নিন্ম আয়ের মানুষ কাজে নামতে পারছেন না। এই সংকট মোকাবিলায় আমাদের সবার উচিৎ যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যতদিন এই করোনা ভাইরাস থেকে আমরা সম্পূর্ণ মুক্ত হতে না পারবো ততদিন এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। জানা যায় তিনি সরকার ঘোযিত লকডাউনের একদিন আগেই নবীনগর উপজেলা জনগনের পাশে চলে আসেন।

ক’রোনাঃ ২ হাজার কেজি চাল দান করলেন সৌরভ

ভারতে ক’রো’না’ভা’ইরাসের বি’রু’দ্ধে ল’ড়া’ইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন। ইতিমধ্যেই মিশনের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণকার্য শুরু হয়েছে।

রামকৃষ্ণ মিশনের এই ত্রাণকার্যে এবার সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিসিসিআইয়ের সভাপতি তথা সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। পাশাপাশি তিনি ক’রো’নাকে মহাবি’প’র্যয় উল্লেখ করে সবাইকে আবারও ল’কডাউন মেনে চলার অনুরোধ জানান।

বুধবার দুপুরে তিনি হাওড়ার বেলুড় মঠে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে ২ হাজার কেজি চাল তুলে দেন। পাশাপাশি তিনি অঙ্গীকার করেন যে, আরও চাল তিনি আর্ত মানুষের হাতে তুলে দেবেন। এসময় সাংবাদিকদের তিনি জানান, এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত উদ্যোগ।

শুধু অর্থ দিয়ে নয়, এই ভ’য়া’বহ পরিস্থিতিতে যারা বিভিন্নভাবে এগিয়ে আসছেন তাদেরও সকলকে ধন্যবাদ দিয়েছেন কলকাতার ‘মহারাজ’। আরও দরকার পড়লে তিনি আরও সহায়তা করবেন বলেও জানিয়েছেন।

বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানান, সৌরভ গতকাল তার সঙ্গে যোগাযোগ করেন এবং চাল দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি সানন্দে রাজি হন। চালের পরিমাণ কতো সেটা বড় কথা নয়, মনের ইচ্ছাটাই বড় জিনিস।

সৌরভ গাঙ্গুলীকে সারা বিশ্বের মানুষ চেনেন। তার মতো একজন ব্যক্তিত্ব বেলুড় মঠের পাশে এসে দাঁড়িয়ে ত্রাণকার্যে সাহায্য করছেন এটা তাদের কাছে খুবই গৌরবের বিষয়। সৌরভ জানান, ১৯৯৬ সাল থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে যাচ্ছেন।

করোনাভাইরাস শব্দটি উচ্চারণ নিষেধ এই দেশে, মাস্ক পরা বেআইনি

প্রাণঘাতি করোনা’ভা’ইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের সবদেশই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তুর্কমেনিস্তানে ক’রো’না’ভা’ই’রাস শব্দটি মুখে আনাই নিষেধ করা হয়েছে। এমনকি প্রকাশ্যে ক’রো’না’ভা’ই’রাস শব্দটি উচ্চারণ করলে গ্রে’ফ’তার হওয়ার ভয় আছে।

দেশটির শাসক গার্বাঙ্গুলি বার্দিমুখাবেদভ এ শব্দটি নি’ষিদ্ধ করেছেন। তুর্কমেনি সরকারের দাবি, দেশে ক’রো’না’ভা’ইরাস নেই। রেডিও ফ্রি ইউরোপের বরাতে ইনডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

মধ্য এশিয়ার এ দেশটি ২০০৬ সাল থেকে শা’সন করছে বার্দিমুখাবেদভের কর্তৃত্ববাদী সরকার। দ’ম’ন’পী’ড়’নমূলক শা’সন ব্যবস্থা কায়েম থাকায় সেখানে সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নেই। গুটিকয়েক স্বতন্ত্র সংবাদ মাধ্যমের মধ্যে রয়েছে ক্রনিকলস অব তুর্কমেনিস্তান নামে একটি ওয়েবসাইট।

ওয়েবসাইটটিতে প্রকাশিত খবরে বলা হয়, সরকার রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমকে ক’রো’না’ভা’ইরাস শব্দটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল, স্কুল ও অফিসে বিতরণকৃত পুস্তিকা থেকেও শব্দটি সরানোর নির্দেশ দিয়েছে।

রেডিও ফ্রি ইউরোপের প্রতিনিধিরা জানাচ্ছেন যে, জনসম্মুখে এ রোগ নিয়ে আলোচনা করলে, এমনকি মাস্ক লোকজনকে আ’ট’ক করছে সাদা পোশাকের পুলিশ।

রিপোর্টার্স উইদাউট বর্ডারের ইউরোপ ও মধ্য এশিয়া ডেস্কের প্রধান জিয়ান ক্যাভিলিয়ের বলেন, ‘তথ্য বাধাগ্রস্ত করার ফলে তুর্কমেন নাগরিকরাই শুধু ঝুঁ’কিতে পড়ছে না, এতে প্রেসিডেন্ট গুর্বাঙ্গলি বার্দিমুখামেদভের কর্তৃত্বই প্রবলভাবে ফুটে উঠছে।

তবে ক’রো’না’ভা’ই’রাস নিয়ে যে তুর্কমেনিস্তান লড়াই করছে না, তা নয়। সেদেশে এরই মধ্যেই রেস্তোরাঁ, জিম, খেলাধুলা বন্ধ করা হয়েছে। স্কুলে ছুটি দেয়া হয়েছে। তবে কি কারণে ছুটি, তা বলা হয়নি! শুধু মাস্ক পরাকে সেদেশে বেআইনি ঘোষণা করা হয়েছে।

বাড়ির বাইরে দেখামাত্রই গু’লির নির্দেশ ফিলিপাইন প্রেসিডেন্টের

করোনাভাইরাস প্রতিরোধে দেশের সবচেয়ে বড় দ্বীপ লুজানে মাসব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু অনেকে তা মানছেনই না। তাই ফিলিপাইনের প্রেসিডেন্ট দেশটির পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যারাই বাড়ির বাইরে বের হয়ে সমস্যা তৈরি করবে, তাদেরকে যেন দেখামাত্রই গু’লি করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার শেষরাতে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেন, ‘সবার জন্য এটা একটা সতর্কতা। বর্তমানের এই সংকট কালে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। তা না হলে ভাইরাসটি প্রতিরোধে করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কোনো ধরনের ক্ষতি করবেন না কারণ এটা হলো একটা মারাত্মক অপরাধ। আমি পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছি, যদি কেউ বাড়ির বাইরে বের হয়ে সমস্যার তৈরি করে এবং তাদের জীবন ঝুঁকিতে থাকে তাহলে তাদেরকে দেখামাত্রই গু’লি করুন।’

দুই সপ্তাহ আগে লকডাউন শুরু হলেও এখনো কোনো ত্রাণ পায়নি এমন দাবি করে রাজধানী ম্যানিলার একটি বস্তির বাসিন্দাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভের প্রেক্ষিতেই দুতার্তে এমন হুঁশিয়ারি দিলেন। ওই বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়ে পুলিশ সেখান থেকে ২০ জনকে গ্রেফতার করেছে।

ফিলিপাইনের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, এখন পর‌্যন্ত দেশটিতে ২ হাজার ৩১১ জনের শরীরের নোভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে অন্তত ৯৬ জন মারা গেছেন। দেশটিতে একমাসের লকডাউন চলছে।

শাকিব তুই চুপ কেন, প্রশ্ন ওমর সানির

মহামারি করোনা সংক্রমণ রোধে সবাই এখন গৃহবন্দি। এতে করে স্বল্প আয়ের মানুষ অনেকটা বেকার হয়ে পড়েছেন। তাদের সহযোগিতা করতে শোবিজ অঙ্গনের তারকাদের অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। তবে দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান এ বিষয়ে নীরব দর্শক কেন? এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এবার ফেসবুকে চিত্রনায়ক ওমর সানি প্রশ্ন ছুড়লেন—শাকিব তুই চুপ কেন?

সম্প্রতি ওমর সানি এক ভিডিওবার্তায় শাকিব প্রসঙ্গে বলেন, ‘শাকিব তুই বর্তমানে বাংলাদেশের সুপারস্টার। দেশের এই সময় তুই চুপ কেন? আল্লাহ তোকে সামর্থ্য দিয়েছেন? আমাদের আয়ের থেকে অনেক বেশি আয় তোর এখন। তোর উচিত দেশের এই সময় এগিয়ে আসা।

ওমর সানি আরো বলেন, ‘আমাদের এই সময় সবার উচিত নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা৷ মানুষের পাশে দাঁড়ানো। আমাদের চলচ্চিত্রের অনেকেই নানাভাবে দান করছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। অনেকেই বলছেন, দানের ছবি ফেসবুকে প্রকাশ করা উচিত নয়। আমিও তাই মানি। তবে বিশ্বায়ণের এই যুগে কেউ একজনের দান দেখে অন্যজন এগিয়ে আসলে তাতে ক্ষতি কী?’

এদিকে বাংলা চলচ্চিত্রের এক সময়ের সুপারস্টার ওমর সানির ফ্যান ক্লাবের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ডিপজল, অনন্ত জলিল, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, অপু বিশ্বাস, মিষ্টি জান্নাত, তানহা তাসনিয়া, আঁচল, রোমানা নীড়, বিপাশা কবির, জয় চৌধুরী, শিপন মিত্র, নাদিম, সানজু জনসহ অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

তিন মাসের বাড়ি ভাড়া মওকুফের দাবি

করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি, বাড়ি ও দোকান ভাড়া আগামী তিন মাসের জন্য মওকুফের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

বৃহস্পতিবার(২ এপ্রিল) টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করছেন সংগঠনের নেতা-কর্মীরা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদসহ আরো অনেকে।

অবস্থান কর্মসূচিতে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘করোনাভাইরাস সঙ্কটে সাধারণ শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষদের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে মানবিক স্বার্থে সব শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি, বাড়ি ও দোকান ভাড়া আগামী তিন মাসের জন্য মওকুফ করার লক্ষ্যে সরকারি নির্দেশনা দেওয়ার দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আমরা আশা করি, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ‘সকলের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এ সঙ্কট সহজে দূরীভূত করা সম্ভব নয়। মানুষকে সচেতন করার পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে।’

মুক্তিযুদ্ধের মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনেট মাহমুদ বলেন, ‘এখন খেটে খাওয়া মানুষ কোনো কাজ করতে পারছে না, বাড়ি থেকে বের হতে পারছে না। কীভাবে তারা বাড়ি ভাড়া দেবে। সরকারের কাছে অনুরোধ যেন বাড়ি, দোকান ও টিউশন ফি মওকুফ করে দেওয়া হয়। আর এতে যেন কোনো শর্ত  না থাকে।’

জীবাণুমুক্ত থাকতে যেভাবে স্যানিটাইজার ব্যবহার করবেন

প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে হাত পরিষ্কার রাখায়। এ জন্য ঘন ঘন সাবান-পানি ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।সাবান-পানি দিয়ে হাত ধোয়ার নিয়ম তো আমরা সবাই জানি। কিন্তু স্যানিটাইজার কখন ব্যবহার করবেন?

নিত্য প্রয়োজনে বাইরে গেলেই স্যানিটাইজার ব্যবহার করবেন। এ জন্য জেনে রাখা চাই স্যানিটাইজার ব্যবহারের নিয়ম।জেনে নিন কীভাবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত জীবাণুমুক্ত রাখবেন:

•    স্যানিটাইজার ব্যবহারের আগে হাত শুকিয়ে নেবেন।

•    হাতের তালুতে আধা চা চামচ স্যানিটাইজার নিন।

•    এবার দুই হাতের তালুতে ঘষুন।

•    আঙুলের মধ্যে এবং উলটো পিঠেও ঘষুন।

•    দুই হাতের তালুতেও ভালোভাবে করে ঘষুন।

•    স্যানিটাইজার ব্যবহারের পরে হাত ধোবেন না।

সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর আহ্বান

প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও সচেতনতার জন্য আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর সড়কে সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী। তাদের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশও। টহলরত সেনাবাহিনীর পক্ষ থেকে রাজধানীবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। একইসঙ্গে প্রয়োজন ব্যতীত কাউকে সড়কে বের না হওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। সরেজমিনে রাজধানীর গ্রিন রোড, পান্থপথ, কলাবাগান, বাংলামোটরসহ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মাসের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে এই সময়সীমা ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মূলত করোনা ঠেকাতে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য ছুটি ঘোষণা করে সরকার। সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকাবাসী তিনদিনের হোম কোয়ারেন্টিন মানলেও চতুর্থ দিন থেকে অনেকেই অপ্রয়োজনেও সড়কে নেমে পড়ে। জনসাধারণের মধ্যে এ ব্যাপারে উদাসীনতা চলে আসায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে লক্ষ্যে গতকাল রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় জানানো হয়, সেনাবাহিনী বৃহস্পতিবার থেকে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারান্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিতে কাজ করবে। সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবিলায় যত প্রয়োজন, তত সেনাসদস্য দেওয়া হবে।করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও সচেতনতার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে গত ২৪ মার্চ থেকে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের সংবাদ আসে। আজ পর্যন্ত দেশে মোট ৫৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর মারা গেছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

প্রতি উপজেলায় দুজন ব্যক্তির নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের বিস্তাররোধের লক্ষ্যে দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত দুজন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে দুজনের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।  ইতোমধ্যেই তার নির্দেশনা অনুসারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিভিন্ন বিভাগীয় পরিচালককে নমুনা সংগ্রহের নির্দেশনা দিয়েছেন।আজ সারাদেশ থেকে এক হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করে ডা. হাবিবুর রহমান বলেন, রাজধানীসহ সারাদেশে পিসিআর মেশিনের মাধ্যমে ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। ঢাকায় ছয়টি এবং ঢাকার বাইরে চারটি প্রতিষ্ঠানে ইতোমধ্যেই নমুনা পরীক্ষা শুরু হয়েছে। আরও কিছু প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে। খুব শিগগির এগুলোতে কাজ শুরু হবে।তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সন্দেহভাজন রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে নিকটস্থ ল্যাবরেটরিতে পাঠানোর অনুরোধ জানান।ডা. হাবিবুর রহমান জানান, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। দুইজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছর এবং একজনের বয়স ৭০ থেকে ৮০ বছর। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনকে আইসোলেশনে নেয়া হয়েছে। সব মিলিয়ে ৩৭৩ জনকে আইসোলেশন করা হয়েছিল, যাদের মধ্যে ২৯৫ জনকে ছেড়ে দেয়ায় বর্তমানে আইসোলেশনে আছেন ৭৮ জন।

পাড়া-মহল্লায় রাস্তায় ঘোরাঘুরি-চায়ের দোকানে আড্ডা, ২৪ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাঁড়াশি অভিযানে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। শহরের অলি-গলি ও সড়কে বিনা কারণে ঘোরাঘুরি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লায় চায়ের দোকানে বসে আড্ডা দেয়ার অপরাধে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০১ এপ্রিল) দিনে ও রাতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।

স্থানীয় সূত্র জানায়, সরকারের নির্দেশনা অমান্য করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখা হয়। বিনা কারণে মানুষজন সড়কে ঘোরাঘুরি করতে দেখেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে শহরের গাছতলা ঘাট, মেঘনা ফেরিঘাট, নদীর পাড়, কাঠপট্টি, ঋষিপট্টিতে অভিযান চালিয়ে আটজনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে দুপুরে ভৈরব বাজারে মাসুম নামে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা, হলুদ পট্টির আরেক ব্যবসায়ী প্রশান্তকে পাঁচ হাজার এবং ভৈরবপুর উত্তপাড়ায় সুজন নামে আরেকজনকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিসা।

পাশাপাশি উপজেলার কালিকাপ্রসাদে অভিযান চালিয়ে আজিম নামে একজনকে ৫০০ টাকা এবং শ্রীনগর নতুন বাজারে চা দোকানি সোহেলকে তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, করোনাভাইরাসের মহামারি থেকে উপজেলাবাসীকে বাঁচাতে আমরা বার বার সবাইকে সর্তক ও সচেতন হতে বলেছি। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হতে বলেছি।

একই সঙ্গে সরকারি নির্দেশনা মতে, জনসমাগম নিষিদ্ধ করেছি। হাসপাতাল এবং ওষুধসহ নিত্যপণ্যের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেছি। কিন্তু বিষয়টি তারা এড়িয়ে চলছেন। এ অবস্থায় সরকারি নির্দেশনা অমান্য করায় এবং সামাজিক দূরত্ব না মেনে চলায় অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। এই অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : জাগো নিউজ