All posts by lutfor

পাপিয়া-মফিজ দম্পতির বিচার শুরু

অস্ত্র আইনে দায়ের করা মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক লেডি ডন খ্যাত শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের মধ্যে দিয়ে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

রবিবার (২৩ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।এর আগে গেল ২৯ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানার অস্ত্র আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ১২ জনকে সাক্ষী করা হয়েছে।

গেল ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ ৪ জনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত অন্যরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট, নগদ ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

গ্রেফতারের পর ওইদিন (২২ ফেব্রুয়ারি) রাতেই পাপিয়ার নরসিংদীর বাসায় এবং পর দিন ২৩ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকিং করা বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালায় র‌্যাব।

ওইসময়ই ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডের শওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসহুল ভবনে পাপিয়াদের ‍দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে পুলিশের এলিট ফোর্সের সদস্যরা।

গত ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান র‌্যাব গ্রেফতার করার পর বিশেষ ক্ষমতা আইনে দুটি, অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অবৈধ ৫ কোটি টাকার খোঁজ পেয়ে পাপিয়া ও তার সহযোগীদের মানি লন্ডারিং আইনে আরেকটি মামলা করে। একইসময়ে দুদকও তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে। গ্রেফতারের পরপরই পাপিয়াকে নরসিংদী যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়। গ্রেফতার পাপিয়া ও তার সহযোগীরা এখন কারাগারে আছেন।

গ্রেফতারের আগে গুলশানের অভিজাত হোটেল ওয়েস্টিনের প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া নিয়ে মাসে কোটি টাকা বিল গুনতেন যুবলীগের এই নেত্রী (পরে বহিষ্কৃত)। দিনরাত সঙ্গে থাকত ৭ জন অল্পবয়সী তরুণী। আর তার মঞ্জিলে আনাগোনা ছিল সমাজের নানা পর্যায়ের এলিট মানুষের।অস্ত্র আইনে পাপিয়া দম্পতির বিচারকাজ শুরু হলেও অপর তিনটি মামলার তদন্তকাজ এখনও শেষ হয়নি বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

করোনায় মারা গেলেন আরও ৩৪ জন, শনাক্ত ১৯৭৩ রোগী

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯৪১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৯৭৩ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জনে।রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং বাড়িতে মারা গেছেন তিনজন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব ২২ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১৮ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের চারজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের চারজন এবং রংপুর বিভাগের ছিলেন দুইজন।আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৯ হাজার ৯১ জনে।

পরিস্থিতি অনুকূলে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি অনুকূলে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে সরকার।

জাতীয় শোক ও জাতীয় দিবস উপলক্ষে রোববার (২৩ আগস্ট) সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

গ্রেনেড হামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো সত্য, ধামাচাপা দিয়ে পার পাবে না কেউ।

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্ম সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলায় উট পাখির মতো মুখ বালুতে লুকিয়ে রাখলেও সত্য কখনো মিথ্যা হবে না। প্রধানমন্ত্রী তার বক্তব্যে যা বলেছেন তা সত্য ও স্পষ্ট। সত্য কথা বললেই বিএনপির গাত্রদাহ হয়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্ধকারের শত্রুরা সত্য সহ্য করতে পারে না। সত্যের বন্যা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়।

যাদের প্রতি বিশ্বাস ছিল তারাই জাতির পিতাকে হত্যা করেছে

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, একটি জাতি হিসেবে আত্মমর্যাদার সুযোগ করে দিয়েছিলেন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছিলেন তাকেই খুনিরা হত্যা করল।

তিনি বলেন, পাকিস্তানিরা পারেনি। কিন্তু জাতির পিতার যাদের প্রতি বিশ্বাস ছিল ভালোবাসা ছিল তারাই জাতির পিতাকে হত্যা করে বিশ্বাসঘাতকতা করলো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত রোববার (২৩ আগস্ট) এক আলোচনা সভায় অংশগ্রহণ (ভার্চুয়াল) করে তিনি এ কথা বলেন। গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন আয়োজন করা হয় এ সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতেই শোকাবহ যন্ত্রসংগীত পরিবেশন করা হয়। সূচনা বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এরপর বঙ্গবন্ধুর কর্মময় ও সংগ্রামী জীবনের উপরে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর এমপি। এছাড়া আলোচনা সভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, যে আদর্শ এবং লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই আদর্শ এবং লক্ষ্য ধ্বংস করাই ছিল খুনিদের লক্ষ্য। তারা কখনই চায়নি বাংলাদেশের উন্নয়ন হোক। এই চক্রান্তের সঙ্গে খন্দকার মোশতাক যেমন জড়িত তেমনি জিয়াউর রহমানও জড়িত ছিলেন। এই কারণে যে খন্দকার মোশতাক যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে তখন জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান করে।

তিনি বলেন, খালেদ মোশারফ থেকে শুরু করে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধে যাদের সবচেয়ে বেশি অবদান ছিল তাদেরকে বেছে বেছে হত্যা করে জিয়াউর রহমান। সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরও একে একে হত্যা করা হয়েছে। জিয়া কোনোদিনও তাদের পরিবারের খোঁজ-খবর নেয়নি। এ ছাড়া ছাত্রলীগ-যুবলীগ এবং আওয়ামী লীগের কত নেতাকর্মীকে গুম করেছে তার শেষ নেই।

সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম দৈনিক নতুন কাগজ নামে একটি পত্রিকা খুলে তথ্য অধিদপ্তর থেকে যে অ্যাক্রেডিটেশন কার্ড নিয়েছিলেন, তা বাতিল করেছে সরকার।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যদি কেউ আইনশৃঙ্খলা বিরোধী কাজ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তাহলে তার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে। নীতিমালাতেই এটি আছে। সাহেদ প্রতারণার মামলায় গ্রেপ্তার হওয়ায় তার অ্যাক্রেডিটেশন কার্ডটি বাতিল করা হয়েছে।মোহাম্মদ সাহেদ দৈনিক নতুন কাগজ নামের পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে তথ্য অধিদপ্তর থেকে অ্যাক্রেডিটেশন কার্ড পেয়েছিলেন।

প্রসঙ্গত, ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর গা-ঢাকা দেন সাহেদ। এরপর গত বুধবার সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে একটি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব কর্মকর্তারা জানান, ধরা পড়ার মুহূর্তে সাহেদ নিজেকে একজন গণমান্য ব্যক্তি বলে দাবি করেছিলেন।

গ্রেপ্তারের পর বুধবার সকালেই সাহেদকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। ঢাকায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে অভিযানে যায় র‌্যাব। পরে তাকে তার মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বৃহস্পতিবার ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। অন্যদিকে সাহেদের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে সাহেদকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

সাকিবের পরিবারে করোনার হানা

দেশের ক্রিকেট সমর্থকদের জন্য আরেকটি দুঃসংবাদ। ক্রিকেটারদের পরিবারে আবারও করোনার থাবা। এবার করোনাভাইরাসে আক্রা’ন্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা।

জানা গেছে, গেল বুধবার থেকে ঠান্ডা জ্বরে ভুগছিলেন তিনি। পরে ধীরে ধীরে অবস্থার অবনতি হলে, শুক্রবার মাগুরায় করোনা টেস্ট করান বিশ্ব সেরা অলরাউন্ডারের বাবা।

রোববার (১৯ জুলাই) সকালে টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। তবে শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ আছেন খন্দকার মাশরুর রেজা। মাগুরার নিজ বাসাতেই আইসোলেশনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে বলেও জানা গেছে।

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে থাকলেও, সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারকা অলরাউন্ডার। তার হয়ে, বাবা মাশরুর রেজাই এতদিন দাতব্য কার্যক্রম দেখভাল করছিলেন। পেশায় একজন ব্যাংকার মাশরুর রেজা।

এর আগে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা ও তার স্ত্রীও করোনায় আক্রা’ন্ত হন। এছাড়া আরেক ক্রিকেটার নাজমুল অপুও শিকার হন মহামারি ভাইরাসের। তবে তারা সবাই এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

চীনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে অনুমোদন

চীনে উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। রবিবার (১৯ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএমআরসির পরিচালক ডা. মাহমুদ উজ জাহান।

তিনি বলেন, আইসিডিডিআরবি বাংলাদেশে একটি ভ্যাকসিনের ট্রায়াল করতে চাচ্ছে।নিয়ম অনুয়ায়ী যে কোনো ট্রায়ালের জন্য নীতিগত অনুমোদন দেয় বিএমআরসি। তারা আমাদের কাছে ট্রায়ালের অনুমতি চেয়েছিল, আমরা এটা যাচাই-বাছাই করে অনুমোদন দিয়েছি। তবে  আইসিডিডিআরবিকে এখনো অফিসিয়াল চিঠি দেওয়া হয়নি। যেহেতু সিদ্ধান্ত হয়েছে, তাই বলা যাচ্ছে অনুমোদন দেওয়া হয়েছে।

বিএমআরসির পরিচালক বলেন, এখন আইসিডিডিআরবি ঠিক করবে, তারা কীভাবে পরবর্তী পদক্ষেপে যাবেন। প্রাথমিকভাবে সাতটি সরকারি কোভিড-১৯ হাসপাতালের সঙ্গে তারা বসবেন, কীভাবে পরবর্তী ধাপে ট্রায়াল শুরু করবেন, তাদের পার্টিসিপেন্ট সিলেকশন কীভাবে হবে। এসবের পর ওষুধ প্রশাসন অধিদফতর, স্বাস্থ্য অধিদফতরের কাছ থেকে বিভিন্ন ধাপের অনুমোদন বা অনুমতির প্রয়োজন রয়েছে।

চীনের ভ্যাকসিন তৈরি করেছে সিনোভ্যাক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।
এই ভ্যাকসিনটি বাংলাদেশে তৃতীয় ধাপের ট্রায়াল হতে যাচ্ছে। এর আগে বাংলাদেশকে পরীক্ষা করার অনুমতি দিয়েছিল চীন। এছাড়া জাতীয় কমিটি তার নীতিগত অনুমোদন দিয়েছে।

বিএনপি বৈশ্বিক সংকটে দেশবিরোধী মিথ্যাচারে লিপ্ত : কাদের

বিএনপি নেতারা বৈশ্বিক সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে আজ রোববার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

ইতালিপ্রবাসী বিএনপির এক নেতার দেশবিরোধী অসত্য বক্তব্যের ফলে প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে নাকি ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত, দেশে কোনো চিকিৎসা নেই, ১০ হাজার মানুষ ইতালির পথে রয়েছে। যারা ইতালি যাচ্ছে, তাদের কাছে নাকি ভুয়া রিপোর্ট রয়েছে। বিএনপি নেতাদের এ ধরনের আজগুবি মিথ্যা বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ছোট করা হচ্ছে। লাখ লাখ প্রবাসীকে অস্থিরতায় ফেলে দেওয়া এমন অসত্য তথ্য দিয়ে বিএনপি নেতার এ বক্তব্যে ইতালিপ্রবাসীরাসহ পুরো জাতি ক্ষুব্ধ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি দেশে-বিদেশে যে ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী, তা আবারও প্রমাণ হলো। মিথ্যাচারের ঢোল বাজিয়ে দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার করাই হচ্ছে বিএনপির রাজনীতি।

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতায় নেমেছে, মিথ্যাচার করছে। এসব কারণেই বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সেতুমন্ত্রী বলেন, বিদেশে যেতে চাইলে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকার নির্ধারিত ১৬টি প্রতিষ্ঠান থেকে করোনার সনদ গ্রহণ করতে হবে।

দুটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ কমছে উল্লেখ করে নমুনা সংগ্রহের পর যাতে রেজাল্ট দিতে দীর্ঘ সময় না লাগে, সেদিকে ল্যাবগুলোকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। আর তা না হলে রোগীদের আস্থাহীনতা তৈরি হতে পারে বলে জানান তিনি।

সেতুমন্ত্রী আরো জানান, ফি দিয়ে পরীক্ষা করাতে হয় বলে অসহায়-দরিদ্র মানুষ নমুনা পরীক্ষা করাচ্ছে না। করোনার কারণে অনেক মানুষ এখন কর্মহীন। সে জন্য তাদের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে ফি ছাড়া পরীক্ষার সুযোগ প্রদানের বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন সেতুমন্ত্রী।

সারাদেশে বিভিন্ন স্তরে শিক্ষাপ্রতিষ্ঠানে লাখ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। সরকারি ও এমপিওভুক্ত ছাড়া বিশাল একটি অংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। এ সংকটকালে তাঁদের বেতন-ভাতা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

শরীরে মা’দক বহন করে আটক স্বামী স্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনাজপুর থেকে রাজধানী ঢাকায় ফে’ন’সিডিল নিয়ে যাওয়ার সময় দুই পেশাদার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আ’ট’ক করেছে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাসী করে শরীরে বিশেষ কায়দায় রাখা ৪৫ বোতল ফে’ন্সি’ডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাঁধন পাম্পের সামনে দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের এক নৈশকোচ তল্লাসী করে।বাসে থাকা যাত্রী দিনাজপুর কোয়ালী থানার বড়গ্রাম চিলাহাটিপাড়ার মৃ’ত হাসেন আলী শেখের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর স্ত্রী নাজমুন্নাহারকে (৩০) আটক করে।

এসময় পুলিশ তাদের দেহ তল্লাসী করে নাজমুন্নাহারের শরীরে বিশেষ কায়দায় রাখা ৪৫ বোতল ফে’ন’সিডিল উদ্ধার করে। তাঁরা দীর্ঘদিন ধরে ফেন্সিডিল দম্পতি হিসেবে ব্যবসা করে আসছিল।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বামী-স্ত্রী পেশাদার মাদক ব্যবসায়ী। শফিকুলের বিরুদ্ধে ঢাকার আদালতে আরও একটি মাদকের মা’ম’লা বিচারধীন রয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তি শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ কার্যক্রম ৯ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলা হয়।

জানা গেছে, এ বছর ভর্তি প্রক্রিয়ায় এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া ভর্তিতে আবেদন ফি ও ভর্তি ফি কিছুটা বাড়ানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘ লকডাউনের পর অফিস-কারখানা-যানবাহন চালু করলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে ৬ অগাস্ট পর্যন্ত।

এদিকে, মে মাসে মাধ্যমিকের ফল ঘোষণা হলে ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি শুরুর পরিকল্পনার কথা জানায় ঢাকা শিক্ষা বোর্ড। কিন্তু ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়া হলেও মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় একাদশে ভর্তি পিছিয়ে যায়।

জানা গেছে, এবার ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে। তারাই এবার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবে।