All posts by lutfor

প্রকাশ পেল সানি লিওনের বাংলা গান (ভিডিও)

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ দিয়ে বলিউডে আগমন ঘটা সানি লিওন এখন বলিউডের রুপালি পর্দা কাপাচ্ছেন। নীল দুনিয়া ছেড়ে বলিউডে আসা এ তারকা এবার বাংলা ভাষাভাষি ভক্তদের আরও কাছে আসলেন। কলকাতার এক ছবির বাংলা গানে ঠোট মিলিয়ে নাচলেন তিনি।

কলকাতার ‘শ্রেষ্ঠ বাঙালি’ নামে একটি বাংলা ছবির আইটেম গানে দেখা যাবে এ বলিউড তারকাকে। স্বপন সাহা পরিচালিত ছবিটিতে আইটেম গানে নেচেছেন সানি। অঞ্জন ভট্টাচার্য, মমতা শর্মা ও দেব নেগির গাওয়া এই গানটির সংগীতায়োজন করেছেন অঞ্জন ভট্টাচার্য।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ইউটিউবে জি মিউজিক বাংলা চ্যানেলে প্রকাশ করা হয়েছে কলকাতার ‘শ্রেষ্ঠ বাঙালি’ ছবির এ আইটেম গান। গানটির শিরোনাম ‘চাপ নিস না’। গানের দৃশ্যে সানি লিওনের সঙ্গে পারফর্ম করেছেন রিজু। সঙ্গে একদল নৃত্যশিল্পীও রয়েছেন।

গানটি ইতোমধ্যে প্রায় আড়াই লক্ষাধিকবার দেখা হয়েছে এবং সাড়ে তিনশোরও অধিক মতামত লেখা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে গানটি বাংলা ভাষাভাষিদের মাঝে ভালোই আলোড়ন ছড়াবে।

স্বপন সাহার পরিচালনায় ‘শ্রেষ্ঠ বাঙালি’ ছবিটি প্রযোজনা করছেন পার্থ পবি। চলতি বছরের শেষ দিকে এটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

২ বছরে ১১ জনকে বিয়ে করেছেন এই তরুণী, অতঃপর…

পরপর ১১ বরকে ঠকিয়েছেন এক তরুণী। অবশেষে ১২তম বরের কাছে ধরা পড়লেন তিনি। তার কাজই প্রতারণার মাধ্যমে বিয়ে করে ফুলসজ্জার রাতে স্বামীর সর্বস্ব লুট করে গায়েব হয়ে যাওয়া। আর এই কাজে তরুণীকে সাহায্য করেছেন তার আসল স্বামী!

১১তম ঘটনার পর থাইল্যান্ডের ওই তরুণী আসল স্বামীসহ পুলিশের হাতে ধরা পড়েছেন।

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। প্রতারিত হয়ে এবং টাকা খুইয়ে একে একে ওই ১১ স্বামীই পুলিশের দ্বারস্থ হন। আলাদা আলাদা অভিযোগে তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে কোনো একটি বা দুটি নয়, ১১ জনকে একইভাবে বোকা বানিয়েছেন তরুণী।

ফেসবুক অনুযায়ী যার নাম জারিয়াপর্ন নামন বুয়াই। বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। ধরা পড়েন তার আসল স্বামী থিতিরাট নঙ্ঘাপিটকও।

পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গেই এসব কাণ্ডের ছক কষতেন তিনি। তাদের কাছ থেকে ৯০ হাজার ডলারেরও বেশি অর্থ উদ্ধার করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ফেসবুকের মাধ্যমেই যুবকদের টার্গেট করা হতো। প্রথমে অচেনা কোনো যুবকের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করতেন ওই তরুণী। মাস গড়াতে না গড়াতেই প্রেমের প্রস্তাব দিতেন। ফাঁদে পা দিলেই আরও বেশি ঘনিষ্ঠ হতেন ওই তরুণী। ঠিক যেমন হয়েছিল প্রাসার্ন নামে এক ব্যক্তির সঙ্গে।

প্রাসার্নের সঙ্গে একটি রিসোর্টে দেখা করেন ওই তরুণী। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস পর প্রাসার্নকে ওই তরুণী জানান যে তিনি অন্তঃসত্ত্বা। বিয়েতে রাজিও হয়ে যান প্রাসার্ন। বিয়ের জন্য ওই তরুণীকে ৬ হাজার ডলার পণ দেন প্রাসার্ন। বিয়ের সময় কনেকে পণ দেয়াটাই রীতি থাইল্যান্ডে।

প্রাসার্নের অভিযোগ, বিয়ের দুদিন পর তরুণী জানান, তিনি পারিবারিক ব্যবসায় সাহায্যের জন্য নিজের গ্রামে যেতে চান। তারপর আর ফেরেননি।

ঠিক এভাবেই বাকি যুবকদের সঙ্গে বন্ধুত্ব, বিয়ে এবং তার কয়েক দিনের মধ্যে অন্য কোনো অজুহাতে বিয়েতে দেয়া পণ নিয়ে ফের লাপাত্তা। এভাবেই গত দুই বছরে ১১ জনকে ঠকিয়েছেন তিনি। কারও থেকে ৬ হাজার ডলার পণ নেন তো কারও থেকে ৩০ হাজার ডলার।

এই ১১ জন ছাড়াও ওই তরুণী আর কাউকে প্রতারণা করেছেন কিনা তা জানতে তদন্তে নেমেছে দেশটির পুলিশ।

ওজন কমাতে চান? ফলো করুন ১০০% প্রমাণিত এই ডাক্তারি ডায়েট চার্ট !!

ওজন কমাতে চান? ফলো করুন এই ডায়েট চার্টটি । এই চার্ট টা তাদের জন্য যাদের ৮-১৫ কেজি ওজন কমাতে হবে। এটা অনুসরণ করলে মাসে ২.৫-৩ কেজি ওজন কমবে।

সকাল ৭ টা
এক গ্লাস গরম পানিতে ১ চা চামচ লেবুর রস ও মধু দিয়ে মিশিয়ে খাবেন। অবশ্যই গরম পানি। তারপর ১০০ বার দড়ি লাফ খেলবেন বা ৩০-৪৫ মিনিট হাটবেন। অবশ্যই জোরে জোরে হাটতে হবে। ধীর গতির হাটাতে কাজ হবে না। অনেকটা লম্বা সোজা রাস্তায় হাটা ভাল।

সকাল ৮ টা
সকালের নাস্তাটা অবশ্যই ঘুম ভাঙ্গার ১ ঘন্টার মধ্যে খাবেন। সকালের নাস্তায় থাকবে-২ টা রুটি (পাতলা ও ছোট)+অল্প তেলে সিদ্ধ সবজি ভাজা+১ টি ডিমের সাদা অংশ।

সাথে রাখবেন ১ বাটি সালাদ। যেমন: টমেটো ও শশা। সকালের নাস্তা অবশ্যই খাবেন। কখনো বাদ দিবেন না। না খেয়ে থাকা ওজন কমায় না বরং ওজন বৃদ্ধি করে।

সকাল ১১ টা
সকালে যেহেতু খাবারের পরিমাণটা কম থাকবে তাই এই সময় কিছু খাওয়া জরুরি। এই সময় খাওয়ার জন্য বেছে নিন ১ টি পেয়ারা/১ টি কমলা/১ টি আপেল/১ টি আমড়া। ইচ্ছে হলে খেতে পারেন ১ কাপ গ্রীণ টি।

দুপুর ১:৩০-২ টা
১ কাপ ভাত+১ কাপ ডাল+১ পিস মাছ বা মুরগীর মাংস (ঝোল বাদে)+১ বাটি সালাদ। ভাত ১ কাপের বেশি না। খাওয়ার আগে ১-২ গ্লাস পানি খাবেন। এতে খাওয়ার রুচি কমে যাবে।

 

চাইলে ভাতের সাথে ১ বাটি সবজি নিতে পারেন। পেট ভরানোর চেষ্টা করবেন সিদ্ধ সবজি+সালাদে। ভুলেও ১ কাপের বেশি ভাত নিবেন না। দুপুরের খাওয়ার পর আস্তে আস্তে ১০ মিনিট হাটুন। দুপুরে ঘুমাবেন না।

বিকেল ৫ টা
এই বেলা খেতে পারেন ১ টা টোস্ট+১ কাপ গ্রীন টি/২ টা লাক্সেস বিস্কুট+১ কাপ গ্রিণ টি।

সন্ধ্যা ৭ টা
ইচ্ছে করলে খাবেন না করলে না। ১ টি ফল খান। যেমন:আপেল/কমলা/­­­আমড়া।১ টি টোস্টও খেতে পারেন।অথবা বাসায় তৈরি টাটকা ১ গ্লাস সবজি বা ফলের রস।

রাত ৯ টা
রাতের খাবার আগে খাওয়ার চেষ্টা করবেন। কখনো ভাববেন না রাতে না খেয়ে ওজন কমাবো তবে কিন্তু হিতে বিপরীত। খাবেন রাতে তবে সেটা হালকা খাবার।

১ টি রুটি+১ বাটি সবজি+১ কাপ সালাদ/১ কাপ ফ্যাট ফ্রি দুধ+১/২ কাপ কেলোক্স স্পেসাল কে। সকালে যেটা খাবেন রাতে সেটা বাদ দিন। অর্থাৎ সকালে স্পেসাল কে খেলে রাতে রুটি খান। রুটি পাতলা,ছোট ও লাল আটার হতে হবে।

অনেক রাত জেগে থাকার অভ্যাস থাকলে বন্ধ করুন। রাতে ১১-১২ টা এর মাঝে ঘুমান। অবশ্যই রাতের খাওয়া শেষ করে ৩০ মিনিট হাটা হাটি করুন। সম্ভব হলে ঘুমাতে যাওয়ার আগে ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন। ক্ষুধা অনুভব করলে ১ টি আপেল/কমলা/পেয়ারা খান।ক্ষুধা রাখবেন না পেটে।

বিছানায় আত্মবিশ্বাসী পুরুষ হওয়ার ৭ টিপস

অনেক পুরুষ রয়েছেন, যাঁরা মুখে অনেক কিছু বলেন কিন্তু কাজে পারেন না। আবার অনেকে আছেন যতটা বলেন, তার থেকে বেশি কিছু করার ক্ষমতা রাখেন। এমন অনেক ক্ষেত্রে ঘটে, স্ত্রী বা সঙ্গিনীকে কাছে পেয়ে পুরুষটি তাঁর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। আগে যে মেয়েটির সঙ্গে কথা বললেই উত্তেজনা বোধ করত, এখন তাঁকে কাছে পেয়েও কঠিন হতাশায় ভোগেন- এমন পুরুষ অনেকে আছেন। এর কারণ কি? কারণ সেই পুরুষের মনে ভয় থাকে যে, তাঁর পার্টনারকে সুখী করতে পারবেন কি না। ভয়ের কিছু নেই। এই ধরনের সমস্যার সমাধানও রয়েছে।

আপনার সঙ্গিনী কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু আশা করেন। তিনি মনে মনে আপনাকে নিয়ে অনেক কল্পনা ইতিমধ্যেই সেরে ফেলেছে। সেই চিন্তা ভাবনার বাস্তব রূপদান যেন সঠিকভাবে হয়, তা না হলে কিন্তু তাঁর মনে সংকোচ জন্ম নেবে। তাই প্রথম মিলনেরসময় নিজেকে ভালেভাবে প্রস্তুত করতে হবে। সব চেয়ে বড় জোর মনের জোর। মনে থেকে নিজেকে প্রস্তুত করুন।

শুধু নিজের তৃপ্তি পেলেই হবে না। আপনার সঙ্গীর বিষয়টা আগে দেখতে হবে। ফোরপ্লে করলেই শুধু হবে না। এতে সে আপনাকে স্বার্থপর বলে মনে করবেন। স্ত্রীকে ভালোবসেন এটা তাঁকে বোঝান।

দ্বিধায়, হতাশায় ভুগবেন না। বিদেশি পর্ন সিনেমায় যা দেখেন সেটা আপনার চিন্তার বিষয় না। আপনি একজন বাংলাদেশী পুরুষ এবং অন্য পাঁচটা পুরুষের মধ্যে যে যে গুণ রয়েছে, আপনার ভিতরও তাই আছে। তাই হাতাশায় ভুগবেন না।

নিজের সৌন্দর্যের প্রতি একটু নজর দিন। একথা ভাবা ঠিক না যে, মেয়েরা খোঁচা খোঁচা দাড়ি পছন্দ করে। সহবাসের সময় যদি আপনার দাঁড়ির খোঁচায় আপনার সঙ্গিনী ব্যাথা পায়, তবে সেটা বাস্তবে মোটেও ভাল প্রভাব ফেলে না। আর রাতে অবশ্যই দাঁত ব্রাশ করবেন। মুখে যেন দুর্গন্ধ না থাকে। শরীরে বডি স্প্রেও ইউজ করতে পারেন।

সহবাসকালে একমনে আপনার সঙ্গীকে আদর করুন। অন্য চিন্তা-ভাবনা মনে আনবেন না। অন্য কোনও চিন্তা ভাবনা মাথায় ঘুরলে সেটা অপনার মুখের অভিব্যক্তিতেই ফুটে উঠবে। আপনার সঙ্গিনী বুঝতে পারবেন যে আপনি অন্যমনষ্ক। কারণ মানুষের মুখ আয়নার মত।

এমন কিছু করবেন না যাতে আপনার স্ত্রী অখুশী হয়। আপনি যদি সহবাসে অভ্যস্ত না হন, তবে আপনার স্ত্রীর সাহায্য নিন। এতে অখুশী না বরং খুশী হয়ে আপনার পার্টনার অবশ্যই আপনাকে সাহায্য করবেন। চরম মুহূর্তে আপনার স্ত্রী হঠাৎ থেমে যেতে পারে- এমন চিন্তা ভুলেও মাথায় আনবেন না।

আর নিজেদেরে মধ্যের কেমিস্ট্রিটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আপনার স্ত্রী বা পার্টনারও একজন মানুষ তাই তাঁকে খুশি করা আপনার পক্ষে কোনও ব্যাপারই নয়।

প্রেগন্যান্সিতে স্ত্রী-র জন্য এই ৭ কাজ অবশ্যই করুন !

প্রেগন্যান্সি যেমন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, তেমনই অন্যতম কঠিন সময়। এই সময় শরীর কখনও ভাল থাকে, কখনও খারাপ। তেমনই চলতে থাকে মুডেরপ খামখেয়ালিপণা। এই সময় স্বামীর প্রয়োজন স্ত্রী-র পাশে থাকা, তাকে গুরুত্ব দেওয়া, উত্সাহ যোগানো। জেনে নিন কী ভাবে স্ত্রীর পাশে থাকবেন।

এই সময় অনেক অদ্ভুত ইচ্ছা হয়। প্রিয় খাবার আর প্রিয় থাকে না, আবার অনেক খাবার খেতে ইচ্ছা হয়।

প্রায়শই আপনার কাছে অনেক কিছু দাবি করতে পারেন উনি। সমালোচনা না করে ওঁকে বুঝুন।

এই সময় হরমোনাল পরিবর্তনের জন্য আপনার স্ত্রী-র মুড সুইং হতে পারে।
এমন অনেক কিছু উনি করতে পারেন যাতে আপনি বিরক্ত হবেন বা কথায় কথায় উনি আপনার উপর অভিমান করতে পারেন। অধৈর্য না হয়ে ধৈর্য ধরুন।

এই সময় মহিলাদের শরীরে অনেক পরিবর্তন আসবে। চেহারার এই পরিবর্তনে অনেকেই নিজেকে অসুন্দর ভাবেন।

হয়তো কিছুটা অসুন্দর আপনারও মনে হবে তাকে। এর ফলে গর্ভাবস্থায় অনেকেই নিরাপত্তার অভাবে ভুগতে থাকেন।

স্ত্রী-র পাশে থাকুন। ওঁকে অনুভব করান সব সময়ই উনি আপনার জন্য সুন্দর, স্পেশাল।

অনেকেই ভাবেন প্রেগন্যান্সিতে সেক্স উচিত নয়। কিন্তু গর্ভাবস্থায় সেক্স ড্রাইভ বাড়ে।
এই সময় অন্তরঙ্গতা কিন্তু সম্পর্ককে গভীর করবে।

গর্ভবস্থায় স্ত্রীকে উত্সাহ দেওয়া প্রয়োজন। উনি কত ভাল মা হতে পারেন, সন্তা্ন আসছে তাই আপনি কতটা খুশি এগুলো ওঁকে বলুন, বোঝান।

গর্ভবস্থায় স্ত্রীকে খুশি রাখতে কিছু স্ট্র্যাটেজি মেনে চলুন। আপনি ওঁর প্রতি কী কী দায়িত্ব পালন করছেন না তা কিন্তু সহজেই অভিমানের উদ্রেক করতে পারে।

নিয়মিত চেকআপের জন্য গাইনকোলজিস্টের কাছে যাওয়ার সময় সঙ্গে থাকা, খাওয়া দাওয়ার যত্ন নেওয়া, একসঙ্গে হাঁটতে যাওয়া, একসঙ্গে বেবি শপিং, বাচ্চার নাম ঠিক করা এগুলো করুন।

এতে স্ত্রী মনে করবেন আপনি ওঁর প্রতি যথেষ্ট দায়িত্ববান।

গর্ভযন্ত্রণা ও প্রসব কিন্তু জীবনের অন্যতম কঠিন সময়। এই সবচেয়ে বেশি আপনাকেই প্রয়োজন ওর।

ডেলিভারির সময় উনি আপনাকে লেবার রুমে চাইতেও পারেন, আবার নাও চাইতে পারেন। যেটা চাইবেন সেটাই করুন। সাহস যোগান।