All posts by lutfor

অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী সুস্থ আছেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিবিসি বাংলাকে জানিয়েছেন, গত ২৫ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন।

এরপর তাকে ওয়াশিংটনের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা পর তার গলব্লাডারে পাথর শনাক্ত করেন।

এরপর চিকিৎসকদের পরামর্শে প্রধানমন্ত্রীর অস্ত্রোপচার করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন, অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হয়েছে এবং প্রধানমন্ত্রী এখন পুরোপুরি সুস্থ আছেন।

২৫ শে সেপ্টেম্বর অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী ২৬শে সেপ্টেম্বর বাসায় ফিরেছেন।

তিনি এখন পুরোপুরি বিশ্রামে আছেন বলে জানান প্রেস সচিব মি: করিম।

তিনি জানান, আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে আসবেন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ই সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান। পরে সেখান থেকে তিনি ওয়াশিংটন যান।

সূত্র: বিবিসি

চলতি অর্থবছরে ৬ শতাংশে রপ্তানি আয় উন্নীত হবে

করপোরেট করহার হ্রাস, রপ্তানি প্রণোদনা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থা, বন্দরে কার্গো হ্যান্ডেলিং ও কাস্টমস ব্যবস্থাপনার উন্নতি হওয়ার কারণে চলতি ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ পুনরায় রপ্তানি আয়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে বলে প্রক্ষেপণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এই প্রবৃদ্ধি ৬ শতাংশে পৌঁছবে বলে মনে করছে সংস্থাটি। মঙ্গলবার প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৭ এ উল্লেখ করা হয়েছে, বড় রপ্তানি বাজারগুলোতে ইতিবাচক প্রবৃদ্ধি এবং উদীয়মান বাজারের দিকে রপ্তানি স্থানান্তরের কারণে চলতি অর্থবছর উচ্চ প্রবৃদ্ধি হবে। এ ছাড়া তৈরি পোশাক খাতে করপোরেট করহার ২০ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা, নতুন কিছু পণ্যের ওপর রপ্তানি প্রণোদনা প্রদান এবং যোগাযোগ ব্যবস্থা, বন্দরে কার্গো হ্যান্ডেলিং ও কাস্টমস ব্যবস্থাপনার উন্নয়নে সরকারের প্রচেষ্টা এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখবে।

প্রতিবেদনে বলা হয়, চাল ও অন্যান্য খাদ্যশস্যের ঘাটতি মেটাতে এ বছর আমদানি বিল ১০ শতাংশের বেশি বাড়তে পারে। ভাড়ায় চালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কারণে পেট্রোলিয়াম পণ্য আমদানি ব্যয় বেড়ে যাবে। এ ছাড়া মেশিনারি ও কাঁচামাল আমদানির পরিমাণও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান হিউম্যান রাইটসের

নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দাবি করেছে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ‘মানবতাবিরোধী অপরাধ’ চালিয়ে যাচ্ছে । সংস্থাটি এ কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের ওপর অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

এইচআরডব্লিউ’র আইন ও নীতি নির্ধারণ বিষয় পরিচালক জেমস রোজ এক বিবৃতিতে বলেছেন, বার্মার সেনাবাহিনী নিষ্ঠুরভাবে রাখাইন রাজ্যের উত্তরাংশ থেকে রোহিঙ্গাদের বিতাড়ন করছে। গ্রামবাসীদের ওপর গণহত্যা ও ব্যাপক অগ্নিসংযোগের মাধ্যমে লোকদের বাস্তুচ্যুত করা মানবতার বিরুদ্ধে অপরাধ।

সংস্থাটি জানিয়েছে, স্যাটেলাইট থেকে পাওয়া ছবির সাহায্যে তাদের পরিচালিত গবেষণায় বিতাড়ন ও বলপ্রয়োগে বিশাল জনগোষ্ঠীকে স্থানান্তর, হত্যা ও হত্যাচেষ্টা, ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়ন এবং নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের দেওয়া সংজ্ঞা অনুযায়ী, হত্যা, নির্যাতন, ধর্ষণ ও বিতাড়ণ যখন ব্যাপকভাবে সংঘটিত হয় কিংবা জনগণের ওপর সরাসরি সজ্ঞানে পদ্ধতিগতভাবে হামলা চালানো হয়, তখন একে মানবতার বিরুদ্ধে অপরাধ বলা হয়।

রোহিঙ্গা ইস্যু; আবারও বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

মিয়ানমারের চলমান সহিংসতা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বৈঠক করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কূটনীতিকরা বলছেন, ওই বৈঠকে রাখাইন প্রদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং আরো চার দেশের অনুরোধে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে। রাখাইনে সেনাবাহিনীর নির্যাতন, নিপীড়ন থেকে বাঁচতে গত এক মাসে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ৪ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী। এদের মধ্যে বেশিরভাগই মুসলিম।

রাখাইনে সেনাবাহিনীর অভিযানকে জাতিগত নিধন বলে বর্ণনা করেছে জাতিসংঘ। এছাড়া গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো ওই অভিযানকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন। রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গত ২৫ আগস্ট বেশ কয়েকটি পুলিশ চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাখাইনে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। তারপরই দ্বিতীয়বারের মতো সহিংসতা শুরু হয় রাখাইনে। সেখানে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ এবং রোহিঙ্গাদের বাড়ি-ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

নিরাপত্তা পরিষদের চার অস্থায়ী সদস্য দেশ মিসর, কাজাখস্তান, সেনেগাল এবং সুইডেনও জরুরি বৈঠকের জন্য জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে।

এর আগে চলতি মাসের ১৩ তারিখে মিয়ানমারে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই বৈঠকে রাখাইন রাজ্যের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে রোহিঙ্গা মুসলিমদের ওপর সে দেশের সেনাবাহিনীর অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

মহালয়ার মাধ্যমে মর্ত্যে দেবী দুর্গার আগমনী বার্তা শুরু হলো। বিভিন্ন পূজামণ্ডপে মঙ্গলবার থেকে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

মর্ত্যে দেবী দুর্গার আগমনী বার্তা শুরু হয়েছে সকাল থেকে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে পূজা ও ভক্তির মাধ্যমে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হলো। দেবী দুর্গার আগমনী বন্দনার এই আয়োজনকে বলা হয় মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরুর ছয় দিন আগে হয় এই মহালয়া।

সকাল ছয়টায় চণ্ডীপাঠ, ভক্তিমূলক গান ও নাচের মধ্য দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠান শুরু হয়। দুপুর ১২টায় দেবীর আবাহনের জন্য মূল পূজা, অর্থাৎ ‘ঘট স্থাপন’ হবে। রাজধানীর বনানীতেও সকালে মহালয়ার আয়োজন করা হয়। তবে কলাবাগানে আজ ভোরে অনুষ্ঠান হয়নি।

বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে মহালয়া সম্পর্কে বলেন, “পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরুই হচ্ছে মহালয়া। মহালয়ার পর থেকে ১৫ দিন হচ্ছে দেবীপক্ষ। মহালয়ায় দেবী দুর্গার আবাহন ছাড়াও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জানানো হয়, যাকে তর্পণ বলে।”

ফের জার্মানির চ্যান্সেলর হচ্ছেন মেরকেল

জার্মানির সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো চ্যান্সেলর হতে যাচ্ছেন অ্যাঙ্গেলা মেরকেল। রোববার ভোটগ্রহণের পর বুথফেরত জরিপে এই ফল পাওয়া গেছে।

জামার্নির স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথফেরত জরিপের সমীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে।

বুথফেরত জরিপের তথ্য মতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে এবারও জোট গঠন করতে হবে মেরকেলকে। কিন্তু মেরকেলের সবচেয়ে সম্ভাব্য সহযোগী উদারপন্থী এফডিপি দল যথেষ্ট আসন না পাওয়ায় সবুজ দলকেও সেই জোটে শামিল করার চেষ্টা করা হবে বলে ধরে নেয়া হচ্ছে৷ সেক্ষেত্রে মেরকেলের নেতৃত্বে তিন দলের জোট সরকার গঠিত হতে পারে।

এবার নির্বাচনী ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করেছে সামাজিক গণতন্ত্রী এসপিডি দল। মেরকেলের প্রতিদ্বন্দ্বী মার্টিন শুলৎস দলের জন্য ভোটারদের যথেষ্ট আস্থা অর্জন করতে পারেননি। তবে আসনের বিচারে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে এসপিডি প্রধান বিরোধী দলের ভূমিকা পেতে পারে।

উল্লেখ্য, রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১২টায়) ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় সন্ধ্যা ৬টায়। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে সোমবার। নির্বাচনে ৬৫টি দল অংশ নিয়েছে। এর মধ্যে ৬-৭টি দল সংসদে যেতে পারবে বলে মনে করা হচ্ছে। ১২ বছর ধরে জার্মানি শাসন করছেন অ্যাঙ্গেলা মেরকেল।

মোশাররফ করিমকে দেখে জ্ঞান হারালেন ভক্ত

নূরে আলম জিকো : এর আগে দেশে ও দেশের বাইরের ভক্তদের সঙ্গে বহু ঘটনাই ঘটেছে অভিনয়শিল্পী মোশাররফ করিমের। সেসব ঘটনার কিছু কিছু আপনারা এরই মধ্যে জেনেছেনও। এবার যে ঘটনা ঘটেছে, তা এর আগে কখনোই ঘটেনি। মোশাররফ করিমকে দেখে তাঁর এক ভক্ত আজ রোববার অজ্ঞান হয়ে যান।

উত্তরা ৭ নম্বর সেক্টরের ‘স্বপ্নিল ২’ শুটিংবাড়িতে এমন ঘটনা ঘটে। এরপর মোশাররফ করিমের সঙ্গে কথা বললে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। বেনাপোলের ছেলে উজ্জ্বল হোসাইন বহুদিন ধরেই মোশাররফ করিমের সঙ্গে দেখা করার চেষ্টায় ছিলেন। গত সাত দিন ধরেই তার এই চেষ্টা আরও তীব্র হয়।

প্রিয় অভিনেতাকে সামনে থেকে এক নজর দেখা আর কথা বলার ইচ্ছা থেকে ঢাকার কাছে গাজীপুরে একটি চাকরি নেন। সেখান থেকে নানাভাবে মোশাররফ করিমের অবস্থান জানার চেষ্টা করেন। একপর্যায়ে জানতে পারেন, আজ রোববার মোশাররফ করিম উত্তরায় নাটকের শুটিংয়ে ব্যস্ত আছেন।

এরপর বিকাল চারটার দিকে মোশাররফের শুটিংস্থল উত্তরার সেই ‘স্বপ্নিল ২’ বাড়িতে আসেন। সেখানে মোশাররফ করিম বাংলাভিশনের প্রচারিত চলতি ধারাবাহিক ‘মহাগুরু’র শুটিং করছিলেন। কায়সার আহমেদ পরিচালিত নাটকের সেটে এ ঘটনা ঘটে।

মোশাররফ করিম বলেন, ‘ভক্ত নিয়ে টুকটাক এর আগে অনেক ঘটনাই ঘটেছে। এবার যা ঘটেছে তা রীতিমতো ভয়ংকর। আমি বলব, এমনটা না হওয়াই ভালো। ছেলেটার জ্ঞান হারিয়ে ফেলার ঘটনায় আমি হতবাক হয়ে যাই। এরপর সবাই শুটিং বন্ধ করে ছেলেটার পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ি। সবাই মিলে তাকে স্বাভাবিক করার চেষ্টা করেছি। জ্ঞান ফিরছে না দেখে একপর্যায়ে তো ইউনিটের সবাই ঘাবড়ে যায়। কিছুক্ষণ চেষ্টার পর জ্ঞান ফিরলে সবাই স্বস্তি পাই।’

মেয়ের বয়স কম হওয়ায় বাসর ঘরে যাবার আগে স্বামীকে যা বললেন মেয়ের মা

বাংলাদেশের বেশিরভাগ মেয়েরই ১৮ বছর বয়স হওয়ার আগে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। রুনা আখতারের বয়স যখন মাত্র ১৩ বছর তখনই তার বাবা-মা তাকে তার থেকে দ্বিগুণ বয়সের এক ব্যক্তির সাথে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়।

কিন্তু তখনও পর্যন্ত রুনা কোনো অফিসে রিসেপশনিস্ট হিসেবে কাজ করার স্বপ্ন বুনে চলেছে। সবে মাত্র সপ্তম শ্রেণিতে পড়া এবং খেলাপ্রিয় মেয়েটি বিয়ের জন্য তার বয়স ২১ বছর হওয়া অব্দি অপেক্ষা করতে চেয়েছিল।কিন্তু তার বা-মায়ের ভাবনা ভিন্ন ছিল। ‘মেয়ের বয়স কম হওয়ায় তার স্বামীকে কনডম পরার কথা বলেছিলাম আমি।

রুনার মা’ জহরুল হক কাজল নামের ২৯ বছর বয়সী দ্বিগুণ বয়সের এক ব্যক্তির সাথে বিয়ে দেওয়া রুনার মা বিশ্বাস করেন, বয়স বেশি হয়ে গেলে মেয়ে বিয়ে দেওয়া কঠিন হয়ে যাবে। আর মেয়ের বয়স বেশি হয়ে গেলে লোকে বিভিন্ন অভিযোগ তুলবে।তার মায়ের ভাষ্য অনুযায়ী, রুনার বিবাহ তাকে রক্ষা করবে। তিনি বলেন, ‘মেয়ের বয়স কম হওয়ায় তার স্বামীকে কনডম পরার কথা বলেছিলাম আমি।’ বাংলাদেশে ধর্ষণ এবং যৌন হয়রানি দুটোই গুরুতর সমস্যা। আর তরুণীদের এসব সমস্যা থেকে রক্ষার জন্য যুগ যুগ ধরেই শিশুবিবাহকে নিরাপদ উপায় হিসেবে দেখা হয়।

যেহেতু বিয়ের পর তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, এটি তাদেরকে যৌন হয়রানি থেকে রক্ষা করে।চাঁদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং নাইজারের পর চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশে শিশু বিবাহের হার সবচেয়ে বেশি। বযস ১৫ হওয়ার আগেই দেশটির এক তৃতীয়াংশ মেয়ের বিয়ে হয়ে যায়। আর ১৮ বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যায় দুই-তৃতীয়াংশ কন্যা সন্তানের। যদিও বাংলাদেশে নারীদেরবিবাহের ন্যূনতম বয়স ১৮ এবং পুরুষদের ক্ষেত্রে তা ২১।তাড়াতাড়ি বিয়ে করার পরিণতিও নাটকীয়। বেশিরভাগ মেয়েই স্কুল থেকে ঝরে পড়ে।

আর বয়স ১৫ হওয়ার আগেই গর্ভবতী হওয়া মেয়েগুলো সন্তান জন্ম দেওয়ার সময় মারা যাওয়ার সমুহ সম্ভাবনা থাকে।কিন্তু অন্যদিকে ২০ বা তদুর্ধ্ব বয়সে বিয়ে হওয়া নারীদের ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার সময় এ ঝুঁকি থাকে না।প্রতিবেদনটির প্রতিবেদক অ্যালিসন জয়সি বলেন, আমি রুনার সাথে তার বিয়ের দিন এবং তার আগের দিন, মোট ২ দিন কাটিয়েছিলাম। ১৩ বছর বয়সী মেয়েটিকে তার বোন এবং বন্ধুদের সাথে খেলা ফেলে হঠাৎ অন্ধকারাচ্ছন্ন মেঘের মধ্যে যেতে দেখলাম আমি। তার মধুর শৈশবকাল যে নিমিষেই বিলীন হতে চলেছে এবং তার পরিবর্তে স্ত্রী হিসেবে গুরুদায়িত্ব পালনের সময় হয়ে গেছে এটা জানলে হয়তো তখনই সে বিয়ে করতে আপত্তি জানাত।

বিয়ের পর যে কারনে মেয়েদের শারীরিক পরিবর্তন হয়

বিয়ের কিছুদিন যেতে না যেতেই দেখা যায়, অনেক মেয়ের স্তন ও কোমগ মোটা হয়ে গেছে। এ নিয়ে নানা ধরণের কথা বিভিন্ন সমাজে প্রচলিত রয়েছে। অবিবাহিতদের তুলনায় দম্পতিরা সাধারণত স্বাস্থ্যকর খাবার বেশি খেয়ে থাকেন। হলে স্তন ও কোমড় মোটা হয়ে যায়।

“দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়িত মেয়েরা অনেক সচেতনতার সঙ্গে আরও স্বাস্থ্যকরভাবে খাওয়া-দাওয়া করেন।” তবে তার মানে এই নয় যে তারা সুস্বাস্থ্যের অধিকারী।

অবিবাহিতদের তুলনায় বিবাহিতা মেয়েরা শারীরিক পরিশ্রম কম করেন। দম্পতিদের বিএমআই’য়ের মাত্রা অবিবাহিতদের তুলনায় বেশি, নারী-পুরুষ উভয়েরই।

“সামাজিক ও শারীরিক বিষয়গুলো স্তনের উপর উপর প্রভাব ফেলতে পারে। আর বিয়ে এবং আনুষঙ্গিক পরিবর্তনগুলো শারীরিক পুষ্টি এবং ওজনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।”

বিবাহিত দম্পতিদের পাশাপাশি অবিবাহিত দম্পতিদের নিয়েও বাড়তি গবেষণা করেছেন গবেষকরা।“বাস্তবে দম্পতিরা সবক্ষেত্রে ততটা স্বাস্থ্যকর মিলন করেন না, যতটা মনে করা হয়।

বদলাচ্ছে সৌদি আরব, পুরুষের স্থানে এবার বসলেন সৌদি নারীরাও

একটু করে হলেও বদলাচ্ছে সৌদি আরব। মেয়েদের উপর সেখানে হাজারো নিষেধাজ্ঞার চাপ। আশার কথা, বর্তমান রাজার আমলে কিছু কিছু অর্জন করছেন সে দেশের মেয়েরা। এবার সৌদির রাজধানী রিয়াদের ‘শুধুমাত্র পুরুষদের জন্য’ এক স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হল মেয়েদের।

রিয়াদের এই স্টেডিয়ামটির নাম কিং ফাদ স্টেডিয়াম। এই ফুটবল স্টেডিয়ামে একসঙ্গে ৪০ হাজার লোক বসে খেলা দেখতে পারেন। এ দিন অবশ্য স্টেডিয়ামে কোনও ফুটবল ম্যাচ ছিল না। সৌদির ৮৭ তম ন্যাশনাল ডে উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল সৌদি প্রশাসন। পরিবারের সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত হয়ে সেই অনুষ্ঠান দেখলেন সৌদি মহিলারা।

পৃথিবীর অন্যতম রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরব। সেখানে মহিলাদের চলাফেরার উপরে বহু নিষেধাজ্ঞা। সৌদির রাস্তায় মহিলারা গাড়ি চালাতে পারেন না। স্বামী বা পরিবারের কোনও সদস্য ছাড়া বাইরে বেরোতে পারেন না। পশ্চিমি পোশাক এবং চড়া প্রসাধন ব্যবহার করতে পারেন না। পড়াশোনা করতে গেলে, বেড়াতে যেতে হলে সৌদি মেয়েদের বাবা, ভাই, স্বামীর মতো পরিবারের কোনও না কোনও পুরুষ সদস্যের অনুমতি নিতেই হবে। খেলাধুলোতেও অনুমতি নেই সৌদি মেয়েদের।

বর্তমান সৌদি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান সম্প্রতি সৌদির অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির জন্য ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা নিয়েছেন। বেশ কিছু নিষেধাজ্ঞার বেড়াজাল কেটে ফেলা হচ্ছে। যেমন সম্প্রতি সৌদির পশ্চিম উপকূলে ২০০ কিলোমিটার এলাকা জুড়ে বিলাসবহুল পর্যটনকেন্দ্র গড়ে তুলছেন যুবরাজ সালমান। যেখানে পর্যটকদের মনোরঞ্জনের ভরপুর ব্যবস্থা থাকবে। বোরখা ছেড়ে মহিলারা বিকিনিও পরতে পারবেন। সূত্র : গার্ডিয়ান