=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.


শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

উনি তো রুই মাছ দিয়ে ভালো করেই খাইছেন: কাদের

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ৩১, ২০২৩
news-image

ডিবি অফিসে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরের খাবার খাওয়ানোর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় অসুবিধা দেখছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরের খবার খাওয়ানোর ভিডিও প্রকাশের বিষয়টি কীভাবে দেখেন- জানতে চাইলে কাদের বলেন, ‘তো হয়েছে কী? যা সত্য সেটা আসছে, অসুবিধা কী? যেটা সত্য এটা আসছে, সেটা তো আর কিছু বলার নেই। কেউ সাজিয়ে দিয়েছে কি না সেটা ভিন্ন খবর। উনি (গয়েশ্বর) তো রুই মাছ দিয়ে ভালো করেই খাইছেন।’গোয়েন্দা প্রধানের দপ্তরে খাওয়া-দাওয়ার ভিডিও করে তা ছড়িয়ে দেওয়া উচিত কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘উনি কেন খাইলেন এটা জিজ্ঞেস করেন। এত ক্ষুধা রাজনৈতিক নেতার? কিসের রাজনীতিক? তিনদিনও খাইনি আমরা একসঙ্গে। আন্দোলনে হয়তো ওনার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে উনি খেয়েছেন। আমানরে সৌজন্য, একজন রাজনৈতিক কর্মী, তার কাছে নেত্রী কিছু ফল পাঠিয়েছেন, এটি পাঠাতেই পারেন। তিনি একটু অসুস্থ হইছেন, ফল পাঠানো নিয়ম, রাজনীতিতে সৌজন্যতা তো বিদায় নেবে না।’খাওয়ানোর পর তা ভিডিও করে ছেড়ে দেওয়া রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পরে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কি রাজনৈতিক লোকেরা করছে? আরে গোয়েন্দার কাজই তো। গোয়েন্দা গোয়েন্দাই। তিনি তো তথ্য নিয়ে বের করার জন্য বসে আছেন। বিপ্লব বড়ুয়া আর আরাফাত গিয়ে তো করেননি।