=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.


শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইইউ প্রতিনিধি দলকে বদিউল আলম মজুমদার

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১৭, ২০২৩
news-image

দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক- সুজন। রােববার গুলশানে ইউরোপ ইউনিয়নের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। রোববার ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলে চার সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এক ঘণ্টার বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে ড. বদিউল আলম মজুমদার জানান, ইইউ প্রতিনিধি দল আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে প্রতিনিধিদের জানিয়েছে সুজন। সুজন সম্পাদক বলেন, বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব না। বদিউল আলম মজুমদার আরও বলেন, বড় রাজনৈতিক দলের অনড় অবস্থান দেশকে বিপদে নিয়ে যাবে।