=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.


শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ষোড়শ সংশোধনী: সংবাদ সম্মেলনে আসছেন আইনমন্ত্রী

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ১০, ২০১৭
news-image

ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আইন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম জানান, সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর থেকে গণমাধ্যম থেকে আইনমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেছিলেন, আদালতের পূর্ণাঙ্গ রায় পড়ে এ বিষয়ে কথা বলবেন। এজন্যই বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

প্রসঙ্গত, উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়, যা ষোড়শ সংশোধনী হিসেবে পরিচিত।

এরপর সুপ্রিম কোর্টে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৬ সালে সংবিধানের ওই সংশোধনী ‘অবৈধ’ ঘোষণা করে। গত ৩ জুলাই আপিল বিভাগেও ওই রায় বহাল থাকে, যার পূর্ণাঙ্গ অনুলিপি গত ১ আগস্ট প্রকাশ হয়।