আফগান টি-টোয়েন্টি লিগে তামিম-ইমরুল-সাব্বির! সেরাকণ্ঠ ডট কম : মে ২৬, ২০১৭ নিরাপত্তার কারণে দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে না আফগানিস্তান। তাদের ‘ঘরের মাঠ’ ভারতের নয়ডা। ঘরোয়া টি-টোয়েন্টি লিগ অবশ্য দেশেই আয়োজন করে তারা। সামনের আসরটাও হওয়ার কথা কাবুল স্টেডিয়ামে। নিরাপত্তার ঝুঁকি যেভাবে সর্বোচ্চ পর্যায়ে, সেখানে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কতটা যৌক্তিক, সেই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশনস কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন অন্য কথা। স্পাগিজা ক্রিকেট লিগে বাংলাদেশের তিন ক্রিকেটারের নাম নিলামে থাকলেও বিষয়টা সম্পর্কে জানেনই না তিনি, ‘এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কিছু জানি না। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনও আমাদের সঙ্গে এ নিয়ে কোনও আলোচনা করেনি।’ শুধু বাংলাদেশ নয়; পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররাও ছিলেন নিলামে। পাকিস্তানের ক্রিকেটাররা হলেন- উমর আকমল, সোহেল তানভীর, কামরান আকমল, রুম্মান রইস, সোহেল খান, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ রিজওয়ান। ওয়েস্ট ইন্ডিজের একজন- রায়াড এমরিট। আর জিম্বাবুয়ের থেকে ছিলেন সিকান্দার রাজা, সলোমন মির, শন উইলিয়ামস ও হ্যামিল্টন মাসাকাদজা। এ জাতীয় আরও খবরউল্লাপাড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধারস্বাস্থ্যকর্মীদের ২০ হাজার জোড়া জুতা দিলেন প্রিয়াঙ্কাস্বামীর থেকে বউ যদি বয়সে বড় হয়, তাহলে………শুধু মাত্র যৌনতার টানে যেসব দেশে ছুটে যান পর্যটকরাসুইস ব্যাংকে কেন অর্থ রাখে বিত্তশালীরাঅস্থির….(ভিডিও)ঝকঝকে ত্বকের জন্য ১০ আয়ুর্বেদিক উপায়হিজাব পরায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডাকে হত্যার হুমকিজ্বলন্ত সিগারেট হাতে ভাইরাল পরীমনিখাদ্য নিরাপত্তার জন্য গবেষণায় মনোনিবেশ করুন : রাষ্ট্রপতিশব্দদূষণ: নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষসুন্দরীদের নজর থেকে ধোনিকে বাঁচাতে যা কাণ্ড করলেন স্ত্রী সাক্ষী
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশনস কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন অন্য কথা। স্পাগিজা ক্রিকেট লিগে বাংলাদেশের তিন ক্রিকেটারের নাম নিলামে থাকলেও বিষয়টা সম্পর্কে জানেনই না তিনি, ‘এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কিছু জানি না। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনও আমাদের সঙ্গে এ নিয়ে কোনও আলোচনা করেনি।’ শুধু বাংলাদেশ নয়; পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররাও ছিলেন নিলামে। পাকিস্তানের ক্রিকেটাররা হলেন- উমর আকমল, সোহেল তানভীর, কামরান আকমল, রুম্মান রইস, সোহেল খান, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ রিজওয়ান। ওয়েস্ট ইন্ডিজের একজন- রায়াড এমরিট। আর জিম্বাবুয়ের থেকে ছিলেন সিকান্দার রাজা, সলোমন মির, শন উইলিয়ামস ও হ্যামিল্টন মাসাকাদজা।