All posts by lutfor

যুক্তরাষ্ট্রের আছে ডলার, আমাদের আছেন আল্লাহ : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন যদি একলা চলার এবং সম্মান না দেখানোর পথ ত্যাগ না করে তাহলে তার দেশ নতুন বন্ধু ও মিত্র খুঁজে নেবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তুরস্কের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর দ্বিগুণ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর এ মন্তব্য করেন এরদোয়ান।

শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্তের পর থেকে ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার ১৮ শতাংশ দরপতন হয়েছে। তুরস্ক একটি অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশংকা করছেন অনেকেই। এরদোয়ান নিউ ইয়র্ক টাইমসে এক নিবন্ধে বলেন, যুক্তরাষ্ট্রকে তুরস্কের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

‘তাদের যদি ডলার থাকে; তাহলে আমাদের আছে আমাদের জনগণ, আমাদের অধিকার এবং আমাদের আছেন আল্লাহ’- আংকারায় এক ভাষণে বলেন এরদোয়ান। ট্রাম্প শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করে টুইট করার কিছু পরই এরদোয়ান ফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

লিরার দর পতনের প্রেক্ষাপটে তুরস্কের ব্যাংকগুলোর নিয়ন্ত্রকরা এ নিয়ে একটি জরুরি বৈঠক করতে যাচ্ছেন- এমন এক খবর বের হলেও পরে নিয়ন্ত্রকরা তা অস্বীকার করেন। এরদোয়ান ওয়াশিংটনের ওপর ক্ষুব্ধ; কারণ সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধরত কুর্দি যোদ্ধাদের অস্ত্র দিচ্ছে আমেরিকানরা, এছাড়া নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকেও তারা বিচারের জন্য তুরস্কের হাতে তুলে দিচ্ছে না।

আংকারা যে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে- সেটাও একটা বড় কারণ।

অন্যদিকে আঙ্কারার অভিযোগ, ফেতুল্লাহ গুলেন পেনসিলভানিয়ায় তার বাড়িতে বসে এরদোয়ানের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের কলকাঠি নেড়েছিলেন। এরদোয়ান বলেন, সন্ত্রাসের অভিযোগে তুরস্কে বিচারাধীন মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনের ব্যাপারে বিচারের প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা না করেই ওয়াশিংটন পাল্টা ব্যবস্থা নিয়ে উত্তেজনা বৃদ্ধি করেছে।

ব্রানসনের বিরুদ্ধে তুরস্কের অভিযোগ; তার সাথে কুর্দি ওয়ার্কার্স পার্টি এবং ফেতুল্লা গুলেনের সম্পর্ক আছে। আমেরিকার শক্তিশালী ইভানজেলিকাল খ্রিষ্টান লবি এ নিয়ে হৈচৈ শুরু করার পর এর জবাবে তুর্কী স্বরাষ্ট্র এবং বিচারমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

তুরস্কের মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কিছুদিন পরই ট্রাম্প এই শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন। তুরস্ক তাদের প্রায় অর্ধেক তেল আমদানি করে ইরান থেকে। সে কারণে ইরানের ওপর পুনঃআরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুরস্কের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করা হয়।

তুরস্কের মাটিতে আছে ন্যাটো জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনজারলিক সামরিক বিমান ঘাঁটি। ইসলামিক স্টেটের বিরুদ্ধে আক্রমণের জন্য ন্যাটো এ ঘাঁটিটি ব্যাপকভাবে ব্যবহার করেছে। এ ঘাঁটিটি বন্ধ করে দেয়ার জন্য তুরস্কে অভ্যন্তরীণ চাপ আছে।

তুরস্কের কিছু সরকার সমর্থক আইনজীবীর অভিযোগ; ইনজারলিকে মোতায়েন কিছু মার্কিন সেনা কর্মকর্তা এরদোয়ানবিরোধী অভ্যুত্থানের পেছনে ভূমিকা রেখেছিলেন এবং তাদের বিরুদ্ধে আদালতের কাছে গ্রেফতারি পরোয়ানাও চেয়েছিলেন তারা।

গত সপ্তাহে এক অভিযোগে এই আইনজীবীরা বিচারকের প্রতি আবেদন জানান;, যেন ইনজারলিক থেকে সব বিমান উড্ডয়ন বন্ধ করে দেয়া হয়। বিবিসি বাংলা।

বর্তমান ইসির অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: এরশাদ

পরিবেশ নিশ্চিত হলে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার (১১ আগস্ট) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির সঙ্গে খেলাফত মজলিসের নির্বাচনী ঐক্য গঠন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিএনপি আসুক বা না আসুক, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার বিষয়ে সময়ই অনেক সিদ্ধান্ত দেবে বলেও জানান এরশাদ।

এরশাদ বলেন, ‘বিএনপির সঙ্গে সরকারের সমঝোতা আলাপ হলো কিনা, হবে কিনা সেদিকে আমাদের লক্ষ্য না। আমরা আমাদের রাস্তাতে চলছি। বিএনপি নির্বাচনে আসবে কিনা জানি না, তবে আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি এবং নির্বাচন করবো।’

বিএনপির সঙ্গে সংলাপের কোন সম্ভাবনা নেই : ওবায়দুল কাদের

বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা  নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: সংলাপ তো হয়েছে নির্বাচন কমিশন সংলাপ করেছে। এরপরেও যদি সংলাপের প্রয়োজন মনে করে, তারা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করুক।

শনিবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ারে শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

কাদের বলেন: সিইসি বলছেন শতভাগ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম তার বক্তব্যকে সমর্থন করছেন আর অন্যদিকে মওদুদ আহমেদ বলেছেন, সিইসির পদত্যাগ করা উচিত। কোনটা সত্য? তাদের কথার কোন মিল নেই। কাজের কোন মিল নেই। কাজেই এই দলের কার সঙ্গে কে সংলাপ করবে?

তিনি যোগ করেন: কার সঙ্গে সংলাপ? বলুন, কার সঙ্গে সংলাপ। ৫ জানুয়ারিতে সারাদেশে বোমা সন্ত্রাস যারা চালিয়েছিল আগুন সন্ত্রাস চালিয়ে ছিল, তাদের সঙ্গে সংলাপ? একুশে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে যারা গ্রেনেড হামলা চালিয়েছিল বিচারের পথ রুদ্ধ করতে জজ মিয়া নাটক সাজিয়েছিল তাদের সঙ্গে সংলাপ?

বেগম জিয়ার সন্তান কোকো মারা গেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সান্ত্বনা দিতে গেলেন। যারা কিনা ২১ আগস্ট বোমা হামলা করে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছিল। কিন্তু কি হলো? দরজা বন্ধ করে দেয়া হলো ৷ শোকাতুর মাকে সান্তনা দিতে গিয়ে ব্যথিত মনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরে দাঁড়িয়ে থাকলেন। ভেতরে যাওয়ার চেষ্টা করলেন। এই মওদুদ আহমেদ তখন ভেতরে। এটাই কি তাহলে আপনাদের গণতন্ত্র? এটাই আপনাদের মানসিকতা।

বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: যারা নিরীহ ছাত্র-ছাত্রীদের অরাজনৈতিক নিরাপদ সড়কের আন্দোলনের উপর ভর করে জামাত শিবিরের ক্যাডারদের স্কুল ড্রেস পরিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে একটি অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক নোংরা রূপ দিয়েছে, তাদের সাথে সংলাপ? এজন্যই বলি তারা ছদ্মবেশি গণতন্ত্রী। তারা মুখে গণতন্ত্রের কথা বলে, ভেতরে নেই।

১০ দিনের ছুটিতে অর্থমন্ত্রী

নিজের ১০ দিনের ছুটি পাওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১৯৩৪ সালের ৬ অক্টোবর জন্ম নেয়া মুহিতের বয়স এখন ৮৩ বছর ১০ মাস তিন দিন। এই বয়সে কাজ করতে অনেকটা ক্লান্ত তিনি। এই ক্লান্তির কথা বলছিলেন তিনি নিজেই।

বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বাজেট পাশের পর থেকেই আমি চেষ্টা করছিলাম কাজ একটু কম করার। টানা কাজ করার কারণে এনার্জি ক্ষয় হতেই থাকে। এই ক্ষয় হওয়া এনার্জি ফিরে পাওয়া সহজ নয়। আজ থেকে আমার ১০ দিনের ছুটি শুরু হয়েছে। আমি চেষ্টা করবো এই ১০ দিনের মধ্যে ক্ষয় হওয়া এনার্জি কিছুটা রিকুইট (ফিরে পাওয়ার) করার।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘বাংলাদেশের জাতীয় আর্থিক অন্তর্ভুক্তিকরণ কৌশলপত্র’ শীর্ষক কর্মশালায় অর্থমন্ত্রী তার এই ছুটির কথা জানান।

ছুটির সময় দুটি অনুষ্ঠানে যাওয়ার কথা জানিয়ে মুহিত বলেন, ছুটির সময়ে আমি দুটি অনুষ্ঠানে যাব বলে ঠিক করে রেখেছি। তা ছিল আজকেরটা, আরেকটা ১৮ তারিখ (আগস্ট)। আজকে এখানে আসতে আমার একটু দেরি হয়েছে, কারণ আমার ধারণা ছিল, সকালে একটু অফিসে যাব। ঘণ্টাদেড়েক কাগজপত্র… টাইম দেয়া…। রওয়ানা দিচ্ছি যখন তখন আমার সহধর্মিণী বললেন, হোটেল ওয়েস্টিনে প্রোগ্রাম আছে, সেহেতু এখানে এসেছি।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ১০ দিন যে ফাইলগুলোতে অর্থমন্ত্রীর সই লাগবে সেগুলোতে সই করবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অর্থমন্ত্রীর পরাপর্শ নিয়ে নিজ দফতর থেকেই মতিয়া এ কাজ করবেন। আর যে ফাইলগুলো প্রধানমন্ত্রীর দফতরে যাবে, সেগুলো সচিবের মাধ্যমে সরাসরি চলে যাবে।

আজ ওই কর্মশালায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জেইন এডমন্ডসন প্রমুখ।

বেনাপোলে ৭৩ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

বেনাপোলের শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৭২ কেজি ৭৫৯ গ্রাম (৬২৪টি স্বর্ণের বার) স্বর্ণসহ মহিউদ্দিন (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারী আটক হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নারিকেলবাড়িয়া নামক স্থান থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে আটক করেন। আটক মহিউদ্দিন যশোর জেলার শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদে জানা যায়, চোরাকারবারীরা বিপুল পরিমাণ একটি স্বর্ণের চালান ভারতে পাচার করার প্রস্তুতি নিচ্ছে। রাত সাড়ে ৯টার দিকে এমন খবরের ভিত্তিতে শিকারপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মুকুল হোসেন প্রামাণিকের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালায়।

সীমান্তে মেইন পিলার-২৯ থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারিকেলবাড়িয়া নামক স্থানে পাচারের প্রাক্কালে ৬২৪টি বার ও একটি রামদাসহ মহিউদ্দিনকে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্য চোরাকারবারীরা পালিয়ে যায়।

আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা। আটককৃতকে স্বর্ণ এবং রামদাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সবজির দাম চড়া, স্বস্তি মুরগিতে

মৌসুমী সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। ক্রেতারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে নজরদারি না থাকায় ইচ্ছা মতো দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। যদিও নানা অজুহাত বিক্রেতাদের। এদিকে, গরু ও খাসির মাংসের দাম স্থীতিশীল থাকলেও চলতি সপ্তাহে কেজিতে ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। অন্যান্য মাছের দাম অপরিবর্তীত থাকলেও চড়া ইলিশের বাজার।

সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই কেনা কাটা করতে ব্যস্ত ক্রেতারা। গ্রীষ্ম ও বর্ষা- এই দুই ঋতুর উৎপাদিত সবজিতে এখন ভরপুর রাজধানীর কাঁচা বাজারগুলো। অথচ ৫০-৬০ টাকার নিচে কোনো সবজি মেলা ভার। বাড়তি দামের পেছনে অজুহাতেরও শেষ নেই ব্যবসায়ীদের। যদিও তা মানতে নারাজ ক্রেতারা।

এক বিক্রেতা জানান, ‘শশা ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, লাউ ৫০ টাকা পিস। আর দুই-চারটা আইটেম আছে নতুন, যেমন ফুলকপি- ৬০ টাকা পিস। সিম আছে ২০০ টাকা কেজি। দুই-তিনটা আইটেমের দাম একটু বেশি।’

সামনে কোরবানির ঈদ থাকায় মুরগির মাংসের প্রতি ক্রেতাদের আগ্রম কম দেখা গেছে। ফলে চলতি সপ্তাহে ১০-১৫ কমে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা দরে। আর গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৪৮০ টাকা থেকে ৭৫০ টাকায়।

সপ্তাহ শেষে বেশিরভাগ মাছের দামে স্বস্তি থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ।

এক বিক্রেতা বলেন, ‘গতবারের তুলনায় এবার ইলিশ অনেক কম। জোড়া বিক্রি করছি ১৬০০ টাকায়। একটু বড় যেগুলো, সেগুলো জোড়া বিক্রি করছি ২০০০ টাকায়।’

বাজারে ফার্মের মুরগির ডিম প্রতিহালি ৩৫ টাকা, দেশি মুরগির ডিম ৫০ টাকা ও হাঁসের ডিম পওয়া যাচ্ছে ৪৫ টাকা দরে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেন ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি ভিক্টর ও আমালিজা নাভসকে বৃহস্পতিবার নাগরিকত্ব দেয়া হয়েছে। ট্রাম্পের তৃতীয় স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়ার জন্ম স্লোভেনিয়ায়। ২০০১ সালে তিনি যুক্তরাষ্ট্রে মডেল হিসেবে কাজ শুরু করেন। ২০০৫ সালে ট্রাম্পের সঙ্গে বিয়ে হয় তার। এর পরের বছর মেলানিয়া যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান।

মেলানিয়ার বাবা-মা দুজনের বয়স ৭০ এর কৌঠায়। মেয়ের মাধ্যমে পাওয়া গ্রিনকার্ডে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন তারা। তবে তাদের নাগরিকত্ব পাওয়ার ঘটনায় অভিভাসন নিয়ে ট্রাম্পের পুরনো বক্তব্য ফের সামনে এসেছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসী সন্তানের মাধ্যমে তার পরিবারকে নাগরিকত্ব না দিয়ে মেধার ভিত্তিতে নাগরিকত্ব দেয়ার কথা বলেছিলেন।

২০১৭ সালের ২ নভেম্বর ট্রাম্প টুইট করেন, চেইন মাইগ্রেসন এখনই বন্ধ করতে হবে। কিছু মানুষ আসে এবং তাদের পুরো পরিবার সঙ্গে নিয়ে আসে যারা সত্যিকার অর্থেই ভয়াবহ হয়ে উঠতে পারে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়!

ড. কামালের ভাষা আর গুন্ডাদের ভাষার মধ্যে কোনো পার্থক্য নাই: হাছান মাহমুদ

প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেনের ভাষা আর গুন্ডাদের ভাষার মধ্যে কোনো পার্থক্য নাই বলে মন্তব্য করেছেন অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রসক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ আয়োজিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৮তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তিনি বলেছেন গুন্ডাতন্ত্র। হ্যা তিনি এ কথাটি সঠিক বলেছেন। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ড্রেস পরিয়ে বিএনপি জামাতের গুন্ডাদের নামিয়ে কারা স্কুলের ব্যাগের মধ্যে চাপাতি এবং পাথর রেখেছিলেন। কারা সাংবাদিকদের উপর হামলা এবং হেনস্তা করেছেন তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসছে। তিনি হয়তো সেগুলোর কথাই বলেছেন। তাই উনার ভাষার মধ্যে আর গুন্ডাদের ভাষার মধ্যে আমি পার্থক্য খুজে পাচ্ছি না। এটি অত্যন্ত হতাশা ব্যঞ্জক।

‘শিক্ষার্থীদের অান্দোলন কখনো বন্ধ করা যাবে না’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের সমস্ত দাবি মেনে নেওয়ায় তারা আনন্দ মিছিল করেছে। তারা বুঝতে পেরেছে তাদের মধ্যে বিএনপি জামাতের গুন্ডারা প্রবেশ করেছে। তারা এটাও বুঝতে পেরেছে এই গুন্ডাদের কারা নামিয়েছে।

‘সাইরেন বেজে গেছে’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সাইরেন বেজেছে ১/১১কুশীলব এবং ষড়যন্ত্রকারীদের জন্যে। এই সাইরেন জনগণ দিয়েছে তাদেরকে চিরতরে নির্মূল করার জন্যে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকীতে তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব শুধু সংসারকে অাগলে রেখেছেন তা নয় আওয়ামী লীগকেও আগলে রেখেছিলেন। সেই জন্য আজকে বঙ্গবন্ধুর যত অর্জন তার সাথে যে নামটি ইতিহাসের পাতায় জুড়িয়ে থাকবে এবং অাছে সেটি হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

আওয়ামী লীগের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এবার ষড়যন্ত্র করে ব্যার্থ হয়েছে তারা কিন্তু বসে নাই। রাত বিরাতে তারা বিভিন্ন জায়গায় বসছেন। সুতরাং ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।

অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম , এ্যাড. শ.ম রেজাউল করিম, বলরাম পোদ্দার প্রমুখ।

ঘোলাজলে ডুবে মরবে বিএনপি-জামায়াতই: তথ্যমন্ত্রী

সরকার কোনও রাজনৈতিক দলকে ফাঁসানোর চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তাদের দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন শুরু করেছে শেখ হাসিনার সরকার। শিশুদের এ আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জল ঘোলা করার চেষ্টা করেছে। তবে তাদের আর ঘোলাজলে মাছ শিকার করা হলো না। এই ঘোলাজলে এবার তারাই ডুবে মরবে।’

শুক্রবার (১০ আগস্ট) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র ত্যাগ করেন। কিভাবে রাজনীতিতে টিকে থাকবেন, সেই পরিকল্পনা করুন। তিন মাস পর নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেন।’

এসময় উপস্থিত ছিলেন– ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, ভেড়ামারা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সোহেল মারুফ প্রমুখ।

অতি দ্রুত দেশের রাজনীতির চিত্র বদলে যেতে থাকবে : মওদুদ

অতি দ্রুত দেশের রাজনীতির চিত্র বদলে যেতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রকৃতির একটা আইন রয়েছে। কখন কোথায় কী ঘটছে বলা যাবে না। সরকারের শেষ সময় এসে গেছে। এখন অতি দ্রুত দেশের রাজনীতির চিত্র বদলে যেতে থাকবে।

মওদুদ আহমদ বলেন, এখন দেশে সরকার আছে বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ওপর হামলা হলো, ব্যাংক লুট হলো, সোনা রুপা হয়ে গেল। কিন্তু কেউ গ্রেপ্তার হলো না।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ইসি সরকারের তল্পীবাহক। তবে সিইসি মুখ ফসকে সত্য কথা বলে ফেলেছেন। এর পরে আর সিইসির পদে থাকা সমীচিন নয়। তার পদত্যাগ দাবি করছি।

তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনর ছাত্রদের ওপর হামলার বিরাট মূল্য দিতে হবে সরকারকে। নতুন প্রজন্মই নতুনভাবে এই হামলার জবাব দেবে। এসময় তিনি বলেন, মন্ত্রিপরিষদে ঘোষিত নতুন সড়ক পরিবহন আইন রাজনৈতিক প্রতারনা। আইন আগের মতোই রয়েছে। এটা কোটার মতো প্রতারনা।