All posts by lutfor

দিন শেষে বাংলাদেশ ২৫৩/৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৫৩ রান। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবে টিম টাইগার্স। ৬২ রান নিয়ে মুশফিকুর রহিম আর ১৯ রানে অপরাজিত আছেন নাসির হোসেন।

শেষ বেলায় ৬৬ করে বিদায় নেন সাব্বির রহমান। তার আগে মাত্র ৬২ বলে ৫ চার ১ ছয়ে নিজের চতুর্থ টেস্ট ফিফটি হাঁকান সাব্বির রহমান। দীর্ঘ নয় ম্যাচ পর সাদা জার্সিতে অর্ধশতকের দেখা পেলেন তিনি। সর্বশেষ ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি করেন সাব্বির। শেষমেশ ৬৬ রানেই থামল তার ইনিংস।

৩২ রানের মধ্যে থাকা সাকিব-মুশফিক জুটি ভাঙেন অ্যাস্টন অ্যাগার। অবশ্য কিছু সময়ের জন্য হলেও নাথান লায়নের নিয়মিত উইকেট শিকারের পথে বাধা হয়ে ছিলেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। মধ্যাহ্ন বিরতির আগে তিন তিনটে উইকেট নেওয়ার পর বাংলাদেশ শিবির চতুর্থ কামড়ও বসান লায়ন। যে কামড়ে ৩১ রান করে মাঠ ছাড়তে হয় বহুল আলোচিত ব্যাটসম্যান মুমিনুল হককে।

মনের মতো হলো না চট্টগ্রাম টেস্টের যাত্রা। মিরপুর টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেন তামিম ইকবাল। কিন্তু নিজের ঘরের মাঠে সুবিধা করতে পারেননি তিনি। দিনের শুরুতেই স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া তামিমকে ব্যক্তিগত ৯ রানেই ফিরতে হয়েছে। নাথান লায়নকে মারতে গিয়ে ব্যাটে-বলে সমন্বয় করতে পারেননি তামিম।

তামিমকে হারানোর চাপ কাটিয়ে উঠার আগেই ইমরুল কায়েসের বিদায়। সেই লায়নের বলেই কাটা পড়েন ইমরুল। প্রথম সারির দুই ব্যাটসম্যান তামিম ইকবাল আর ইমরুল কায়েসের বিদায়ে শুরুতেই বড়সড় ধাক্কা খায় বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল হককে সঙ্গে নিয়ে ধাক্কাটা কাটিয়ে উঠার চেষ্টা করেন সৌম্য সরকার। কিন্তু ৪৯ রানের জুটি ভেঙে সেই চেষ্টা ব্যর্থ করে দেন লায়ন।

লাঞ্চে যাওয়ার ঠিক আগ মুহূর্তে লায়নের বলে ডিফেন্স করতে গিয়ে এলবির ফাঁদে পড়েন সৌম্য। তাতে করে সকালটা হয়ে গেল ওজি স্পিনার নাথান লায়নের। তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং সৌম্য সরকার, তিনজনকেই একই পথ ‘এলবিডব্লিউ’ দিয়ে প্যাভিলিয়নে পাঠান ওজি স্পিনার নাথান লায়ন।

দিনের প্রথম মুদ্রা লড়াইয়ে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের টেস্ট দলনেতা মুশফিকুর রহিম। এক পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে টিম বাংলাদেশ। শফিউল ইসলামের পরিবর্তে দলে ফিরেছেন মুমিনুল হক। সেক্ষেত্রে অলরাউন্ডারসহ নয় ব্যাটসম্যান নিয়ে লড়াইয়ে নামল মুশফিকরা। অপরদিকে জশ হ্যাজলউড এবং উসমান খাজার বদলে ওজি একাদশে হিলটন কার্টরাইট এবং স্টিভ ও’কিফ।

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে প্রায় সাড়ে তিনদিনে পরাজিত করার পর মুশফিক বাহিনীর মনে ‘বাংলাওয়াশের’ স্বপ্ন। দ্বিতীয় টেস্টে হারাতে পারলেই সেই স্বপ্ন পূরণ হবে টাইগারদের। একটা পরিসংখ্যান টাইগারদের দেবে বাড়তি প্রেরণা। বাংলাদেশ প্রথম ম্যাচে জেতার পর কখনো টেস্ট সিরিজ হারেনি বা ড্র করেনি।

বিতর্ক করা বিএনপির অভ্যাস : তোফায়েল আহমেদ

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সব কিছুতেই বিতর্ক করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। তিনি বলেন, বিএনপি নেতারা অতিরিক্ত কথা বলেন। তারা সব সময়ে যে কোনো বিষয়কে বিতর্কিত করতে চায়। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

তিনি আজ সোমবার ভোলা শহরের গাজিপুর রোডস্থ নিজ বাসভবনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, এবারের নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ ছাড়া বিকল্প কোন নেই। বর্তমান সরকারের আমলে সেই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে যেভাবে উন্নয়নের পথে নিয়ে গেছে এটা আর কারো পক্ষে সম্ভব হতোনা। আমাদের দারিদ্র্যের সংখ্যা ৪৩ থেকে কমে ২২ ভাগে নেমে এসেছে। আগামী ২০৩০ সালের মধ্যে হত দরিদ্রের সংখ্যা ৩ শতাংশের নিচে নেমে আসবে।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশের দারিদ্র্য বিমোচন করা, যাতে মানুষ পেট ভরে খেতে পারে ও হাসিমুখে জীবনযাপন করতে পারে। দেশের গ্রামগুলোর উন্নয়নেও সরকার ব্যাপক কাজ করছে।

‘ধর্ষকগুরু’ এখন ৪০ টাকার দিনমজুর!

এতদিন শুধু বিলাসবহুল দিনযাপন করতেন। কিন্তু সেই জীবন থেকে রোহতকের সুনারিয়া জেলের ৮ বাই ৮ ফুটের কুঠুরি। আর সশ্রম কারাদণ্ড পাওয়ার পর ৪০ টাকার দিনমজুরিতে জেলে মালির কাজ করবেন রাম রহিম।

পাসিরসায় ৭০০ একরের বেশি জমির উপর ছিল ডেরার সদর দফতর। গাড়ির সংখ্যা ১৭০টিরও বেশি। সেই বিলাসবহুল জীবন ছেড়ে এই জেলেই এক সপ্তাহ কাটিয়ে ফেললেন গুরমিত রাম রহিম সিংহ।

নিজের পালিতা কন্যা হানিপ্রীতকে নিজের কাছে রাখার জন্য বারবার আবেদন জানিয়েছেন জেলবন্দি রাম রহিম। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। তবে বাবাকে সাহায্য করার জন্য নিয়োগ করা হয়েছে জেলের দুই কয়েদিকে বলে আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে।

জেল সূত্রের খবর, প্রতিদিন জেলে তার সঙ্গে দেখা করতে আসার তালিকায় হানিপ্রীতের নাম রেখেছেন রাম রহিম। এ ছাড়াও সেই তালিকায় রয়েছেন রাম রহিমের মা নসীব কৌর, মেয়ে চরণপ্রীত ও আমনপ্রীত, ছেলে জসমিত, ছেলের বৌ হুসানপ্রীত, দুই জামাই শানমিত ও রুহেমিত এবং ডেরা সচ্চা সৌদার ট্রাস্ট বিপাসনার চেয়ারপার্সন দান সিংহ।

‘রোহিঙ্গা মুসলমানদের কষ্টে আমার হৃদয় ভেঙে যায়’

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই। একই সঙ্গে রাখাইনে রোহিঙ্গাদের ওপর অমানবিক নিপীড়নের ঘটনায় শান্তির নোবেল জয়ী মিয়ানমারের নেত্রী অং সান সু চি’কে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন মালালা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমারে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেন পাকিস্তানের এই নোবেল জয়ী। রাখাইনে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান সেনা অভিযানে এখন পর্যন্ত ৪ শতাধিক রোহিঙ্গা মুসলিমের প্রাণহানি ঘটেছে। হাজার হাজার মানুষ সহিংসতায় উত্তপ্ত রাখাইন থেকে বাংলাদেশের দিকে পালিয়ে আসছেন।

টুইটে মালালা বলেন, ‘আমি সব সময় খবর দেখি, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের কষ্টে আমার হৃদয় ভেঙে যায়।’

রাখাইনে সহিংসতার বন্ধের আহ্বান জানিয়ে মালালা ইউসুফজাই বলেন, ‘যদি তাদের আবাস মিয়ানমারে না হয়, যেখানে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছেন, তাহলে কোথায় তাদের আবাস?’

‘রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দেয়া উচিত; যেখানে তারা জন্মগ্রহণ করেছেন’- বলেন মালালা।

সহিংসতা এবং ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে খাবার সরবরাহ, আশ্রয় ও শিক্ষার সুযোগ দিতে বাংলাদেশকে উদাহরণ হিসেবে অনুস্মরণ করতে পাকিস্তানসহ অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান তিনি।

রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের ‘মর্মান্তিক ও লজ্জাজনক’ দৃষ্টিভঙ্গির নিন্দা জানিয়ে মালালা বলেন, আমি এখনো অপেক্ষা করছি; আমার সহকর্মী শান্তির নোবেল জয়ী অং সান সু চি রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে একই ধরনের নিন্দা জানাবেন।

পাকিস্তানের এই নোবেল জয়ী বলেন, রাখাইনে সহিংসতার ঘটনায় সু চির নিন্দার জন্য বিশ্ব এবং রোহিঙ্গা মুসলিমরা অপেক্ষা করছেন।

মিয়ানমারের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দাবিতে কয়েক দশক ধরে লড়াই চালিয়ে আসা অং সান সু চি ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

কোনোমতেই বৃষ্টির কৃপা চান না মুশফিক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্টজয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ এখন চট্টগ্রামে। এখন সিরিজজয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের সমর্থকরা। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জয়ও না, ড্র করলেই বাংলাদেশ পেয়ে যাবে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ। এই সমীকরণে প্রকৃতিও হাত বাড়িয়ে দিতে পারে বাংলাদেশের দিকে। বৃষ্টির কারণেও বাংলাদেশ পেয়ে যেতে পারে সেই কাঙ্ক্ষিত ড্র। তবে মুশফিকুর রহিম অবশ্য কোনোমতেই বৃষ্টির কৃপা চান না। ভালো খেলেই ম্যাচের ফলাফল নির্ধারণ করতে চান টাইগার অধিনায়ক।

বন্দরনগরী চট্টগ্রামের আকাশ কয়েকদিন ধরেই মেঘলা। আজ রোববার সকালেও কয়েক দফায় হয়ে গেছে ভারি বৃষ্টি। মাঠে নেমে অনুশীলনও করার সুযোগ মেলেনি ক্রিকেটারদের। অনুশীলনটা সারতে হয়েছে ইনডোরে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাই অবধারিতভাবেই চলে এলো বৃষ্টি প্রসঙ্গ। প্রকৃতির সহায়তা নিয়েও তো ম্যাচটা ড্র করা ও সেই সঙ্গে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে।

এমন কথা স্মরণ করিয়ে দেওয়ার পর অধিনায়ক মুশফিক অবশ্য বিষয়টা খুব বেশি পাত্তা দিলেন না। বৃষ্টির সহায়তা নিয়ে না, ভালো খেলেই ম্যাচের ফলাফল নির্ধারণের পক্ষপাতি মুশফিক। তিনদিনের মতো সময় খেলা চললেও ভালো ফলাফল আসবে বলে আশাবাদী বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। তিনি বলেছেন, ‘তিন, সাড়ে তিনদিনের মতো খেলা হলেও একটা ভালো ফল আসতে পারে।’

তবে মুশফিকের চাওয়া মতো সেটা সত্যিই হবে কি না, তা নিয়ে সংশয় কাটছে না। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েক দিনেও ভারি বৃষ্টি হতে পারে বন্দরনগরী চট্টগ্রামে। সে ক্ষেত্রে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলেও আফসোসের কিছু থাকবে না বাংলাদেশ সমর্থকদের। ম্যাচটা ড্র করে ঠিকই সিরিজজয়ের উল্লাসে মেতে উঠতে পারবে দেশের ক্রিকেট অঙ্গন।

স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা অবশ্য কোনোমতেই চাইবেন না তেমন পরিস্থিতি। এমনিতেই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর বেশ সমালোচনার মুখে পড়েছেন তাঁরা। এখন শেষ টেস্টটা জিতে কিছুটা সম্মান নিয়েই দেশে ফেরার জন্য মরিয়া হয়ে থাকবেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

গুরুতর অসুস্থ বঙ্গবীর কাদের সিদ্দিকী, হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম গুরুতর অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য রবিবার বিকেলে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়েছে। জানা গেছে, কাদের সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পৌছানোর পর তার জ্বর আসে। এক পর্যায়ে তিনি বারইপাড়ায় তার এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন। তিনি শুক্রবার টাঙ্গাইল এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন। এরপরও অবস্থার অবনতি হলে ঈদের দিন সন্ধ্যায় তার দেহের তাপমাত্রা আরো বেড়ে যাওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও সাইদুর রহমান বলেন, শনিবার তিনি হাসপতালে ভর্তি হয়ে ছিলেন। পরীক্ষার পর জানা যাবে, তার চিকিৎসা চলছে এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক পুতুল রায় বলেন, শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বঙ্গবীর কাদের সিদ্দিকি ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার জ্বর কমে ১০১ ডিগ্রি হয়। এরপর থেকেই আমাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন।

রবিবার সকালে উনার অবস্থার অনেকটাই উন্নতি হয়। কিন্তু পারিবারিকভাবে উনাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। সে সময় আমি বলেছি, আপনি কি গাড়িতে বসে যেতে পারবেন। তখন বঙ্গবীর বলেন, আমি গাড়িতে বসে থাকার মত অবস্থায় আসলেই যাব। এরপরই উনাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে মুঠোফোনে তিনি ঢাকায় কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা বলে ঢাকায় যাওয়ার বিষয়টি চূড়ান্ত করেন। বিকেল সাড়ে ৪টার হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এসময় বঙ্গবীরের একান্ত সচিব ফরিদ আহমেদ উনার সঙ্গে ছিলেন।

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু : আহত ২: বাসস

রাজধানীর শিক্ষাভবনের সামনের রাস্তায় প্রাইভেট কারের সঙ্গে একটি সিএন্ডজি চালিত অটোরিকশার সংঘর্ঘে মীম নামে তিন বছরের এক শিশু নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়।
মীমের বাবা রিকশা চালক কামরুল ইসলাম সকালে মোহাম্মদপুরের বাসা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর বাবা-মা’সহ মীমকে হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
কামরুল ইসলামের বাড়ি ভোলার চর ফ্যাশন এলাকায়। মীম তার বাবা-মার সঙ্গে মোহাম্মদপুরে থাকত।

‘প্রতিদিন হাজার হাজার প্রেমের প্রস্তাব আসে’

শ্রীলেখা মিত্র, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। আবেদনময়ী এ তারকার কমেডি শো ‘মীরাক্কেল’-এর বিচারক হিসেবে রয়েছে দারুণ জনপ্রিয়তা।

আর ক্যারিয়ারে ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘এক মুঠো ছবি’, ‘কাঁটাতার’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘চৌকাঠ’-এর মতো বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্রও উপহার দিয়েছেন তিনি। অভিনয় ও রূপের জাদুতে দুই বাংলায় রয়েছে তার অসংখ্য ভক্ত।

ব্যক্তি জীবনে শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের ঘরে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় প্রেম-বিয়েসহ নানা বিষয় উঠে এসেছে। এ সময় তাকে প্রশ্ন করা হয়, এখনো কী তিনি একাই আছেন? বয়ফ্রেন্ড বা নতুন করে বিয়ে করার কথা ভাবছেন কিনা?

জবাবে শ্রীলেখা বলেন, ‘না, বিয়ের কথা ভাবছি না। আমার মনে হয় না বিয়ে করব। বন্ধুবান্ধব অবশ্যই রয়েছে। বয়ফ্রেন্ড ওরকম কেউ নেই। বন্ধু রয়েছে। বান্ধবীরা রয়েছে। আমি নিজেকে একা মনে করতেই পারি না। সবচেয়ে বড় কথা, আমার মেয়ে রয়েছে। আমার একটা কুকুর ছানা রয়েছে। সে আমার ছেলে- চিন্তামণি। সুতরাং আমি একদম একা ফিল করি না। ’

কারো কারো কাছে এখনো তিনি ফ্যান্টাসি। এখন প্রেমের প্রস্তাব এলে কী করবেন? জবাবে শ্রীলেখা বলেন, ‘প্রেমের প্রস্তাব প্রত্যেকদিন হাজার হাজার আসে। তার মানে আমি গদগদ হয়ে যাই তা নয়। আমারও তো ভালো লাগতে হবে। সবার সঙ্গে তো আমি প্রেম করতে পারব না। যারা এসব করতে চান করুন। আমার অসুবিধে নেই। অভিনেত্রীদের লোকে যদি ফ্যান্টাসাইজ না করে তা হলে সে কীসের অভিনেত্রী। আমার অভিনয় বা আমার শরীর দেখতে যদি কারো ভালো লাগে ক্ষতি কী? আমার এসব নিয়ে মাথাব্যথা নেই। কেউ যদি প্রেম নিবেদন করে তাকে দেখব। আমার ভালো লাগলে প্রেম করব না হলে নয়। প্রচুর লোককে আমি ফোনে ও হোয়াটসঅ্যাপে ব্লক করেছি। ’

অন্তরঙ্গ দৃশ্যে নিধির নিষেধাজ্ঞা

বলিউডের নবাগত অভিনেত্রী নিধি আগরওয়াল। ছোটবেলা থেকেই টেলিভিশন দেখতে পছন্দ করতেন। ঘুম থেকে উঠে এবং স্কুল থেকে ফিরে টিভি দেখতে বসতেন। আর স্বপ্ন দেখতেন একদিন তাকেও টেলিভিশনে দেখানো হবে।

সময় গড়ানোর সঙ্গে নিধির সেই স্বপ্নটা আরো বড় হতে থাকে। শুরু করেন মডেলিং। এক সময় নায়িকা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। অবশেষে স্বপ্নটা ধরা দেয়। টাইগার শ্রফের বিপরীতে মুন্না মাইকেল সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে নিধির।

বলিউড সিনেমায় এখন প্রায়ই অন্তরঙ্গ ও চুম্বন দৃশ্য দেখা যায়। এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হয় এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি অস্বস্তিবোধ করি এমন কোনো কাজ কখনোই করিনি। দেখা যাক, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আমার সামনে আসে কিনা- তখন সিদ্ধান্ত নেব।’

তিনি আরো বলেন, ‘আপনাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আপনি ৬০ অথবা ৭০ এর দশকে আটকে থাকতে পারবেন না। আমার মনে হয় সেই সময়ও মানুষ একটু খোলা মনের ছিল। এখন মানুষ কিছুটা রক্ষণশীল হয়ে গেছে।’

‘মুন্না মাইকেল’ পরিচালনা করেছেন সাব্বির খান। টাইগার-নিধি ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। গত ২১ জুলাই মুক্তি পায় সিনেমাটি।

বিচারকের আসনে নগ্ন হয়ে বসবেন নিকোল স্কেরজিঙ্গার

যেসব তারকারা প্রায়ই খবরের শিরোনামে আসেন তাদের মধ্যে অন্যতম ব্রিটিশ গায়িকা নিকোল স্কেরজিঙ্গার। তবে তিনি এবার শিরোনামে এলেন সম্পূর্ণ ভিন্ন কারণে।

তিনি নাকি নগ্ন হয়ে টেলিভিশনের পর্দায় দেখা দিতে যাচ্ছেন।

আগামী সপ্তাহে ‘দ্য এক্স ফ্যাক্টর’ নামে টেলিভিশন শোতে বিচারকের আসনে বসবেন নিকোল। আর সেই অনুষ্ঠানে তিনি নাকি নগ্ন হয়ে আসবেন।

নিকোলের এই তথ্য সামনে আসার পর শো নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বাড়ছে। নিকোল জানান, ‘জেট স্কিতে নগ্ন হয়ে আসব আমি। ’ লুইস নামে অপর একজন বিচারকও রয়েছেন। তিনিও তার মতো নগ্ন হয়ে আসবেন কিনা তা এখনো জানা যায়নি।