জাতীয় – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Mon, 31 Jul 2023 14:52:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ঢাকা উত্তরে মশকনিধন কার্যক্রম এক মাস বাড়ানোর ঘোষণা https://sherakantha.com/2023/07/31/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b6%e0%a6%95%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/ Mon, 31 Jul 2023 14:52:37 +0000 https://sherakantha.com/?p=131788 Continue reading ঢাকা উত্তরে মশকনিধন কার্যক্রম এক মাস বাড়ানোর ঘোষণা →]]> ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ মশকনিধন কার্যক্রম এক মাস বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। সোমবার (৩১ জুলাই) সকালে রাজধানীর দক্ষিণখানে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মাঝে ‘মশার কামড় ক্ষতিকর’ শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই বিতরণকালে ডিএনসিসি মেয়র এ ঘোষণা দেন।

শুরুতে ডিএনসিসি মেয়র দক্ষিণখান মোল্লারটেক উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করেন। পরে তিনি দেওয়ানপাড়া মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। ওই দুটি স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। শিক্ষার্থীরা বইটি পাওয়ার পরে অঙ্কন করে। অঙ্কনে ভালো করায় প্রতি ক্লাসের পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে গাছের চারা ও বই দেন ডিএনসিসির মেয়র।

মেয়র বলেন, ‘আমরা আমাদের শিশুদের সুপার হিরো বানাতে চাই মশার বিরুদ্ধে। শিশুরা যদি মশার বিষয়ে জানতে পারে এবং কামড় থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তাহলে অনেকাংশেই আমরা মশাবাহিত রোগ রুখতে পারব। আমাদের ছাপানো আর্ট বুকটির মাধ্যমে শিশুরা মশার প্রজননস্থল, ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারবে। বইটি কাউন্সিলরদের মাধ্যমে ঢাকা উত্তরের সব কিন্ডারগার্টেন ও প্রাইমারি স্কুলে পৌঁছে দেওয়া হবে। ১ লাখ বই বিতরণ শেষ হলে আমরা আরও ৫ লাখ বই ছাপিয়ে শিশুদের মাঝে বিতরণ করব।’

শিক্ষার্থীদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, ‘তোমরা বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানিসহ আত্মীয়- স্বজন এবং পাড়া প্রতিবেশীদের জানাবে, কোথাও যেন পানি জমে না থাকে। বাসা, বারান্দা, ছাদ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএনসিসির মেয়র বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি তিন স্তরের কার্যক্রম শুরু করেছে। কাউন্সিলরদের নেতৃত্বে নিজ নিজ এলাকার মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সভা করতে হবে। আজ থেকে অনেক ওয়ার্ডে এটি শুরু হয়েছে৷ এই সপ্তাহের মধ্যে প্রতিটি ওয়ার্ডে এই সচেতনতামূলক সভা আয়োজন করতে হবে।’

সাংবাদিকের প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। মশক নিধন কার্যক্রমের পাশাপাশি অভিযান চালানো হচ্ছে। অভিযান আরও জোরদার করতে ১০টি অঞ্চলের জন্য ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে। আমরা দ্রুতই এডিসের লার্ভা ধ্বংসে কার্যকরী বায়োলজিক্যাল কীটনাশক বিটিআই প্রয়োগ করব। আমাদের কাউন্সিলররা মাঠে আছে। সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

এ সময় ডিএনসিসি মেয়র ট্রাকে উঠে এডিস মশার উৎসস্থল—গাড়ির পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড—এগুলো দেখিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন করেন। শিক্ষার্থীরা মেয়রের আহ্বানে সাড়া দিয়ে তিন দিনে এক দিন জমা পানি ফেলে দেওয়ার ও প্রতি শনিবার সকালে ১০টায় ১০ মিনিট বাসা-বাড়ি পরিষ্কার করার অঙ্গিকার করে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশকনিধন বিষয়ে প্রচারাভিযান শেষে ডিএনসিসি মেয়র দক্ষিণখান ও উত্তরখান এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এলাকাবাসীর উদ্দেশে মেয়র বলেন, ‘যেকোনো উন্নয়ন কার্যক্রম চলাকালে মানুষের চলাচলে কিছুটা বিঘ্ন হয়। নতুনভাবে সংযুক্ত ওয়ার্ডগুলোতে টেকসই উন্নয়নের লক্ষ্যে আমরা প্রশস্ত ড্রেন নির্মাণ করে তারপর রাস্তা নির্মাণ করছি, এতে একটু বেশি সময় লাগছে। জলাবদ্ধতা যেন না হয়, সেজন্যই রাস্তা নির্মাণের আগে প্রশস্ত ড্রেন নির্মাণ করা হচ্ছে। রাস্তা যদি ২০ ফুট প্রশস্ত না হয়, সেখানে সিটি কর্পোরেশন কোনো কাজ করবে না।’ কমপক্ষে ২০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের ক্ষেত্রে সবাইকে সহযোগিতার আহ্বান করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

প্রচারাভিযান ও পরিদর্শনে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, কাউন্সিলর ডি এম শামিম, জয়নাল আবেদীন ও মোতালেব মিয়া এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জাকিয়া সুলতানা প্রমুখ।

]]>
২২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম https://sherakantha.com/2023/07/31/%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d/ Mon, 31 Jul 2023 07:02:53 +0000 https://sherakantha.com/?p=131752 Continue reading ২২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম →]]> বৃষ্টি কমে যাওয়ায় ঢাকাসহ দেশের ২২ জেলায় ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। তবে আজ সোমবার দেশের বিভিন্ন অঞ্চলের বৃষ্টি বেড়ে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে দেশের কোনো কোনো অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ অঞ্চলই ছিল বৃষ্টিহীন। এ সময় চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি হয়েছে। তবে এ সময়ে সবচেয়ে বেশি ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে। ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।দেশের বিভিন্ন অঞ্চলে মূলত হঠাৎ করে মেঘ এসে বৃষ্টি নামিয়ে দিচ্ছে। এক পশলা বৃষ্টির পর সারাদিন রোদ থাকছে, কিংবা থাকছে মেঘ ও রোদের লুকোচুরি খেলা। এতে গরম বেড়ে গেছে। রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল ফেনীতে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৩১ জুলাই) সকালে আবহাওয়া বিভাগ জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ বর্তমানে ঘনীভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী (৮টি জেলা) ও সিলেট বিভাগে (৪টি জেলা) মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, সোমবার তাপপ্রবাহ কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান ওমর ফারুক।অন্যদিকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

]]>
শান্তিপূর্ণ নির্বাচনে রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই https://sherakantha.com/2023/07/29/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be/ Sat, 29 Jul 2023 14:59:25 +0000 https://sherakantha.com/?p=131739 Continue reading শান্তিপূর্ণ নির্বাচনে রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই →]]> আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ মূল্যায়নে নাগরিক সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোর মোর্চা ইলেকশন মনিটরিং ফোরাম। সংলাপে অংশ নিয়ে আলোচকরা বলেন, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার বিকল্প নেই। সংঘাত, বিশৃঙ্খলা, সন্ত্রাস ও জনদুর্ভোগ সৃষ্টি করে সাধারণ মানুষের সমর্থন অর্জন করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা।শনিবার (২৯ জুলাই) বিকালে গুলশানের একটি হোটেলে ‘নির্বাচন পূর্ব পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন’ শীর্ষক নাগরিক সংলাপে অংশ নিয়ে তারা এসব কথা বলেন।ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে নাগরিক সংলাপে অংশ নেন আন্তর্জাতিক পর্যবেক্ষক টিমের প্রতিনিধি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক মি. টেরি এল ইসলে, আয়ারল্যান্ড হতে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক সিনিয়র সাংবাদিক নিক পউল, জাপানে রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী মি. ইউসুকী সুগু এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক এন্ডি লিন।

নাগরিক সমাজের পক্ষে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, ইউজিসি সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাস গুপ্ত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ এমরান জাহান, বুয়েটের অধ্যাপক ড. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদার, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী ও কৃষিবিদ ড. আজাদুল হক প্রমুখ।

এছাড়াও অংশ নেন ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল জব্বার খান ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। নাগরিক সংলাপে আলোচকরা বলেন, নির্বাচন ও ভোট বিপ্লব ছাড়া অন্য সব উপায় হচ্ছে গণতন্ত্র পরিপন্থী। কূটনৈতিকদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যের সুযোগ করে দেওয়া রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত উল্লেখ করে তারা বলেন, এতে জনগণের প্রতি রাজনীতিবিদদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটে এবং দেশের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হয়।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে এমনটা প্রত্যাশা রেখে তারা বলেন, নির্বাচন কমিশনের যে আইন ও বিধিমালা রয়েছে এর সঠিক প্রয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন একটি গ্রহনযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে, এজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও সহযোগিতা।

]]>
স্বর্ণের দামে রেকর্ড, ভরি এক লাখ ৭৭৭ টাকা https://sherakantha.com/2023/07/21/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%bf/ Fri, 21 Jul 2023 15:30:07 +0000 https://sherakantha.com/?p=131714 Continue reading স্বর্ণের দামে রেকর্ড, ভরি এক লাখ ৭৭৭ টাকা →]]> স্বর্ণের দা‌ম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই ক্যাটগরির স্বর্ণের নতুন মূল্য দাঁড়াবে এক লাখ ৭৭৭ টাকা (ভরি)। এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২১ জুলাই) থেকে এটি কার্যকর করা হবে।

]]>
হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৮৩২ হাজি https://sherakantha.com/2023/07/17/%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%ac%e0%a7%a9-%e0%a6%b9%e0%a6%be/ Mon, 17 Jul 2023 06:31:50 +0000 https://sherakantha.com/?p=131697 Continue reading হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৮৩২ হাজি →]]> সৌদি আরব থেকে হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৮৩২ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১০৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, রোববার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ১৬৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৭১টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৬৬টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ২৯টি।

পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনসের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।

এদিকে, এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন ১০৮ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮৩ জন, মহিলা ২৫ জন। তাদের মধ্যে মক্কায় ৮৮, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে। উল্লেখ্য, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

]]>
মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী https://sherakantha.com/2023/02/02/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87/ Thu, 02 Feb 2023 11:30:33 +0000 https://sherakantha.com/?p=131608 Continue reading মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী →]]> মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জনগণের ভাগ্য তৈরি করতে এসেছি, এখানে দুর্নীতি কিসের। আমরা জনগণের কল্যাণে কাজ করতে এসেছি।’ বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ এর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উড়াল সেতু, মেট্রোরেল উপহার দিয়েছি। এবার মাটির নিচ দিয়ে যাবে পাতাল রেল। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাতাল মেট্রোরেল নির্মাণ করা হবে। গত ১৪ বছরে বাংলাদেশে আমূল পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে। মেট্রোরেল নির্মিত হয়েছে। হলি আর্টিজনে নিহত জাপানিদের স্মরণে মেট্রোরেলের প্লাটফর্মে তাদের স্মৃতিস্তম্ভ গড়ে তুলবো। দিয়া বাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত তাদের স্মরণে স্মৃতিস্তম্ভ করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষ সাহস দিয়েছিল বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা সম্ভব হয়েছিল। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। আওয়ামী লীগ মানুষের ভাগ্য উন্নয়ন করতে এসেছে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে নয়। পদ্মাসেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি সেটাও প্রমাণ হয়েছে। গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছাতে সক্ষম হয়েছে। ২০৪১ সালে মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশের অগ্রগতি আর কেউ থামাতে পারবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা যে এত বছর কাজ করলাম, মানুষের উপকার করলাম, যার ফলে মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে। জনগণের আস্থা-বিশ্বাস আমরা পাচ্ছি। আমাদের কাজের মধ্য দিয়ে জনগণের মন জয় করেই আমরা ভোট পাচ্ছি। বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ যে নির্বাচন (বিএনপির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন) হয়ে গেল সেখানে নৌকা মার্কায় চাঁপাইনবাবগঞ্জে ২ প্রার্থী ছিল আর বগুড়ায় ১ প্রার্থী।’

]]>
দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি: প্রধানমন্ত্রী https://sherakantha.com/2023/01/31/%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d/ Tue, 31 Jan 2023 12:49:02 +0000 https://sherakantha.com/?p=131586 Continue reading দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি: প্রধানমন্ত্রী →]]> প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি। কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেইনি।মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করা হয়েছে বলেই আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে।সরকারপ্রধান বলেন, মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা দিয়েছেন উচ্চ আদালত। ফলে বাংলাদেশের মানুষের ভোট, গণতন্ত্র ও মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। আমরা এই ঘোষণার প্রেক্ষিতে আমাদের সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে গণতন্ত্রকে সুসংহত করেছি। এ গণতন্ত্র হচ্ছে জনগণের শক্তিকে দৃঢ় করা।

তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর ফলে দেশে স্থিতিশীলতা এসেছে। এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারছে না। অনেকের অন্তর জ্বালা আছে। আমাদের দেশের এক শ্রেণির বুদ্ধিজীবী আছেন, যারা বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তারা সবসময় গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করেন। এটা তাদের একটা প্রচেষ্টা, যা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।

]]>
বাজারে জমজম কূপের পানি বিক্রি বন্ধ https://sherakantha.com/2023/01/30/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%82%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf/ Mon, 30 Jan 2023 15:25:31 +0000 https://sherakantha.com/?p=131502 Continue reading বাজারে জমজম কূপের পানি বিক্রি বন্ধ →]]> রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটসহ খোলা বাজারে পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত পবিত্র জমজম কূপের পানি বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। আজ সোমবার (৩০ জানুয়ারি) অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

বায়তুল মোকাররম মার্কেটের যেসব দোকানে এই জমজম কুপের পানি বিক্রি হয় সেসব দোকানী, ব্যবসায়ীদের সঙ্গে এই সেমিনারের আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভোক্তার ডিজি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, খোলা বাজারে এটা কিভাবে এলো, কিসের উপর ভিত্তি করে আপনারা এই পবিত্র পানি বাণিজ্যিকভাবে বিক্রি করছেন। কোথায় থেকে, কাদের মাধ্যমে এই পানি আপনাদের হাতে আসছে। এই সব বিষয় নিয়ে এবং বাণিজ্যিকভাবে এই পবিত্র পানি বিক্রির বিষয় নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে বসবো। আর আপনারাও এই জমজমের পানির বিক্রির উৎস সম্পর্কে মালিক সমিতির সঙ্গে আলোচনা করে জানাবেন। তার আগ পর্যন্ত বাণিজ্যিকভাবে বায়তুল মোকাররম মার্কেটসহ খোলা বাজারে জমজম কুপের পানি বিক্রি বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, নির্দেশনা অমান্য করে যদি এরপরও কোনো ব্যবসায়ী এই পবিত্র পানি বিক্রি করেন তাহলে সেই দোকান আমরা সীলগালা করে দিবো। আমাদের গোয়েন্দা বিভাগ এটা নিয়ে কাজ করবে। এছাড়া ফেসবুক পেজের মাধ্যমেও যারা জমজম কুপের পানি বিক্রি করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে গতকাল বায়তুল মোকাররম মার্কেটে জমজমের পানি বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে জানতে পেরে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিষয়টি জানতে পেরে ছদ্মবেশে বিষয়টি পর্যবেক্ষণ করি। পরে দাম জিজ্ঞেস করলে ব্যবসায়ীরা জানান- ছোট বোতল ৩০০ আর ৫ লিটারের পানি ২৫০০ টাকায় বিক্রি করছেন তারা। কিন্তু পানির উৎস কোথায়, কে দিল তারা তা জানায়নি। এর ফলে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিই আমরা।

অপর দিকে সেমিনারে অংশ নেওয়া বায়তুল মোকাররম মার্কেটের এক ব্যবসায়ী সুলতান কবির বলেন, হজ থেকে ফেরা মোয়াল্লেমরা জমজমের পানি মার্কেটে দেয়। এরপর পাইকারি মার্কেট থেকে আমরা কিনে এনে বিক্রি করি। তবে এখন যেহেতু নতুন ঘোষণা এসেছে ফলে সিদ্ধান্তের আগ পর্যন্ত আমরা জমজমের পানি বিক্রি করবো না। উল্লেখ্য, সেমিনারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাসহ বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

]]>
দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী https://sherakantha.com/2021/12/31/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%82%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/ Fri, 31 Dec 2021 14:11:40 +0000 https://sherakantha.com/?p=131423 Continue reading দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী →]]> মহাকালের আবর্তে আরও একটি বছরকে পেছনে ফেলে শুরু হলো নতুন ইংরেজি বছর।সময়ের পার্থক্যভেদে রাত ১২টা ১ মিনিটে ক্যালেন্ডারের পাতা উল্টে সারাবিশ্বের মানুষ উৎসব আর আনন্দে বরণ করে নিল ২০২০ সালকে। গত বছরের সকল দুঃখ-বেদনা ভুলে বিশ্বের সঙ্গে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন ইংরেজি বছর।এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে ইংরেজি বছরকে বরণ করে নেয়া শুরু হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংরেজি নববর্ষ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা ইংরেজি নতুন বছর উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।রাষ্ট্রপতি তার বাণীতে ২০২০ সালকে জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর উল্লেখ করে বলেন, এবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হবে। এ জন্য গোটা দেশবাসী উন্মুখ হয়ে আছে।

তিনি বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ-খ্রিস্টীয় নববর্ষে এ প্রত্যাশা করি।নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বাণীতে নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার জন্য মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করেন।

]]>
বোনকে নিয়ে স্বপ্নের পদ্মাসেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী https://sherakantha.com/2021/12/31/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae/ Fri, 31 Dec 2021 14:07:55 +0000 https://sherakantha.com/?p=131419 Continue reading বোনকে নিয়ে স্বপ্নের পদ্মাসেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী →]]> স্বপ্নের পদ্মাসেতুতে হেঁটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মাপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

পদ্মাসেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী গাড়িবহর নিয়ে পদ্মা সেতুতে পৌঁছান। ৭ থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ তিনি ছোট বোনসহ অন্যান্যদের নিয়ে হাঁটেন। এরপর গাড়িতে চড়ে তিনি সেতু পার হয়ে জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়া-২ এ নাস্তা করেন। পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্টরা নাস্তার আয়োজন করেন।

এরপর সকাল দশটায় তিনি সেখান থেকে গণভবনের উদ্দেশ্যে রওনা হন। পদ্মা সেতু পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে উৎফুল্ল দেখাচ্ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের।

চলতি বছরের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার সময় আকাশ পথে পদ্মাসেতু দেখেছিলেন প্রধানমন্ত্রী। তখন হেলিকপ্টার থেকে বঙ্গবন্ধু কন্যার সেতু দর্শনের ভিডিও ধারণ হয়েছিল মোবাইল ক্যামেরায়।

]]>