All posts by lutfor

ওরাল সেক্সে’র ভয়াবহতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, কনডম ব্যবহারে অনিহার কারণে গনোরিয়া রোগ ছড়িয়ে পড়ছে এবং ‘ওরাল সেক্স’ এর কারণে গনোরিয়ার জীবাণুকে এন্টিবায়োটিক প্রতিরোধী ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাচ্ছে।
সংস্থাটি আরো বলছে, এমন পরিস্থিতিতে কেউ যদি গনোরিয়ায় আক্রান্ত হয় তাহলে তার চিকিৎসা করাটা অনেক কঠিন হয়ে পড়েছে এবং কিছু ক্ষেত্রে তা হয়ে উঠেছে ‘অসম্ভব’।
ডাব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়েছে, যৌন সংসর্গের মাধ্যমে ছড়ানো এই রোগের জীবাণু অ্যান্টোবায়োটিকের বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ক্ষমতা অর্জন করছে।
বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর নতুন অ্যান্টোবায়োটিক উদ্ভাবনে খুব বেশি সাফল্য এখনও না আসায় পরিস্থিতি আরও বেশি নাজুক হয়ে পড়েছে।
বিশ্বে প্রায় সাত কোটি ৮০ লাখ মানুষ প্রতি বছর এ রোগ সংক্রমণের শিকার হচ্ছেন, যা অনেকের ক্ষেত্রে সন্তান জন্মদানে অক্ষমতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও অন্তত ৭৭টি দেশের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছে, গনোরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার প্রবণতা কতটা ভয়াবহ রূপ নিয়েছে।
সংস্থাটির বিশেষজ্ঞ ডাক্তার তিওডোরা উয়ি বলছেন, জাপান, ফ্রান্স ও স্পেনে অন্তত তিনটি ঘটনা পাওয়া গেছে যেখানে গনোরিয়া পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়।
‘গনোরিয়ার জীবাণুকে খুবই স্মার্ট বলতে হবে। যতবার আপনি নতুন অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করতে চাইবেন, ততবারই তা প্রতিরোধের ক্ষমতা অর্জন করবে।’- বলছেন তিওডোরা উয়ি।
আরও চিন্তার বিষয় হলো, গরিব দেশগুলোতে গনোরিয়া সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে; যেখানে এই জীবাণু কতটা ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে, সেই তথ্য পাওয়া কঠিন।
গলায় সংক্রমণ
গনোরিয়ার জীবাণু সাধারণত যৌনাঙ্গ, মলদ্বার বা গলার ভেতরে সংক্রমণ ঘটায়। তবে এর মধ্যে গলার সংক্রমণই চিকিৎসকদের কাছে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ডা: উয়ি বলছেন, ‘সাধারণ গলাব্যথার জন্য এন্টিবায়োটিক ব্যবহার করলেও তাতে নেইসেরিয়া প্রজাতির ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে’।
“আর ‘ওরাল সেক্স’-এর মাধ্যমে যদি গনোরিয়ার ব্যাকটেরিয়া অর্থাৎ নেইসেরিয়া গনোরিয়া ওই পরিবেশ পায় তাহলে তা ‘সুপার গনোরিয়া’ তৈরি করতে পারে”।
‘যুক্তরাষ্ট্রে সমকামী পুরুষদের মধ্যে গলবিলের (ফ্যারিংক্স) সংক্রমণের মাধ্যমে গনোরিয়া জীবাণু এন্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে’, জানান ডা: উয়ি।
কনডম ছাড়া যৌন সম্পর্কে জড়ানোর কারণে এইচআইভি এইডস রোগ ছড়োনোর যেমন আশঙ্কা আছে তেমনি একই কারণে গনোরিয়া সংক্রমণের শঙ্কাও রয়েছে।
গনোরিয়া কী?
নেইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়। সুরক্ষা ছাড়া যৌন সম্পর্ক বা ওরাল ও অ্যানাল সেক্সের কারণে গনোরিয়া ছড়িয়ে যেতে পারে।
এই রোগটির লক্ষণগুলো হলো- যৌনাঙ্গ থেকে হলুদ বা সবুজ রঙের পুঁজের মতো বের হতে পারে, প্রস্রাবের সময় জ্বালাপোড়া হতে পারে বা প্রস্রাব বন্ধও হয়ে যেতে পারে৷ নারীদের তলপেটে ব্যথা ও ঋতুস্রাবে জটিলতাও দেখা দিতে পারে।
কিন্তু এই রোগে আক্রান্ত পুরুষদের মধ্যে প্রতি ১০ জনে একজন ও নারীদের তিন-চতুর্থাংশ এবং সমকামী পুরুষদের ক্ষেত্রে এ রোগের লক্ষণ সহজে শনাক্ত করা যায় না।
আর এই রোগ যদি না সারে তাহলে তা বন্ধ্যাত্বের কারণও হতে পারে। গর্ভাবস্থায় এ রোগ সংক্রমণের শিকার হলে তা শিশুর শরীরেও ছড়িয়ে পড়তে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গনোরিয়া রোগটি আরও বিপজ্জনক হয়ে ওঠা ঠেকানোর জন্য দেশে দেশে পর্যবেক্ষণ জোরদারের পাশাপাশি নতুন ওষুধ তৈরির গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে।
‘ওরাল সেক্স’ গনোরিয়ার জীবাণুকে এন্টিবায়োটিক প্রতিরোধী ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গ্লোবাল এন্টিবায়োটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপের কর্মকর্তা ডাক্তার মনিকা বালাসেগারাম বলছেন, ‘পরিস্থিতি গুরুতর’।
‘মাত্র তিনটি ওষুধ গবেষণার পর্যায়ে রয়েছে। সেগুলোর কোনোটি কার্যকর প্রমাণিত হবে কি না, সেই নিশ্চয়তাও নেই’।
কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গনোরিয়া ঠেকাতে নতুন ওষুধ তৈরি করতেই হবে।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক রিচার্ড স্ট্যাবলার বলছেন, ‘গনোরিয়ার জীবাণু নতুন এন্টিবায়োটিকেও এত বেশি প্রতিরোধী হয়ে উঠেছে যে গত ১৫ বছরে তিন দফায় চিকিৎসা পদ্ধতি বদলাতে বাধ্য হয়েছে চিকিৎসকেরা’।
‘এখন আমরা যে ওষুধ ব্যবহার করছি এটাই আমাদের শেষ ভরসা। উদ্বেগের বিষয় হল, সেই চিকিৎসাও ব্যর্থ হওয়ার তথ্য আমরা পাচ্ছি।’
‘ওরাল সেক্স’ কি এখন সাধারণ কোনো বিষয় হয়ে উঠেছে?
বিশ্বের মানুষ এখন আগের তুলনায় ‘ওরাল সেক্স’- এ বেশি অভ্যস্ত হয়ে উঠেছে -এ কথা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কারণ এ নিয়ে নির্ভরযোগ্য বৈশ্বিক কোনো তথ্য-উপাত্ত নেই।
তবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন তথ্য যাচাই করে বুঝা যায় যে, দেশ দুটোতে এটা খুবই সাধারণ একটা বিষয়। বছরের পর বছর ধরে এমনটা হয়ে আসছে, এমনকি টিন-এজাররাও ‘ওরাল সেক্স’ করছে।
যুক্তরাজ্যের মানুষের ‘সেক্সুয়াল বিহেভিয়ার ও লাইফস্টাইল’ নিয়ে জাতীয় একটি জরিপ চালানো হয় ১৯৯০-৯১ সালের মধ্যে। সেই জরিপে দেখা যায় ৬৯.৭ শতাংশ পুরুষ এবং ৬৫.৬ শতাংশ নারী প্রতি বছর তার বিপরীত লিঙ্গে কাছ থেকে ‘ওরাল সেক্স’ গ্রহণ করে বা দেয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি জাতীয় জরিপে গবেষকরা দেখেছেন, ১৫-২৪ বছর বয়সীদের দুই-তৃতীয়াংশই ‘ওরাল সেক্স’ এ অভ্যস্ত।
সূত্র: বিবিসি

বৃদ্ধাশ্রমে প্রেম, বিয়ের পিঁড়িতে শতবর্ষী জুটি!

বৃদ্ধাশ্রমে প্রেম কিংবা বন্ধুত্ব নতুন কোনও ঘটনা নয়। তাই বলে শতবর্ষ পার করে বিয়ে, এটা খবরই বটে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের একটি বৃদ্ধাশ্রমে।

জানা গেছে, ১০০ বছর বয়সী বর জন কুক এবং ১০২ বছর বয়সী কনে ফিলিস কুক সিলভানিয়া শহরের একটি বৃদ্ধাশ্রমে আছেন অনেকদিন ধরেই। বছরখানেক আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। সম্প্রতি এই জুটির বিয়ে হয় বৃদ্ধাশ্রমেই।

বিয়ে নিয়ে বর জন স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘পরিকল্পনা করে আমরা কিছু করিনি। আমাদের সম্পর্ক দেখে এখানকার কর্মীরা আমাদের বিয়ের কথা বললেন। আমরাও রাজী হয়ে গেলাম।’

জন এবং ফিলিস তাদের জীবনসঙ্গীদের হারিয়েছেন অনেক বছর আগে। ফিলিস জানান, যেকোন প্রেমের সম্পর্কের সফল পরিণতি হচ্ছেই বিয়ে।

ফিলিস বলেন, ‘প্রেমে পড়া মানুষের জীবনের খুব স্বাভাবিক ঘটনা। তবে আমাদের এই বয়সে প্রেমে পড়াটা অস্বাভাবিক মনে হলেও আমরা সত্যিই পরষ্পরের প্রেমে পড়েছি’।তিনি আরও বলেন, ‘আমাদের দুইজনের অনেক বিষয়ে মিল আছে।পরষ্পরের সঙ্গে সময় কাটানো আমরা দারুণ উপভোগ করি’।

কোন কাজটি আপনাদের সবচেয়ে প্রিয়? এমন প্রশ্নের জবাবে জন বলেন, ‘ এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না’।

শতবর্ষী এই নতুন দম্পতি জানান, পরষ্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং নিজের মতো করে থাকতে দেওয়াই যেকোন সম্পর্ক সফল রাখার গোপন রহস্য।

বৃদ্ধাশ্রমে এই নতুন দম্পতির আলাদা আলাদা রুম থাকলেও খাবারের সময় কিংবা বাইরে বসে একসঙ্গে গল্প করে দারুণ সময় পার করেন তারা।

প্রবাসীকে বিয়ে করলেন অভিনেত্রী ঈশানা

বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশানা খান। এর মাধ্যমে দুই বছরের প্রেম পরিণতি পেলো।বুধবার (১০ জুলাই) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের খবরটি ওইদিন সন্ধ্যায় গণমাধ্যমকে জানান ঈশানা নিজেই।তিনি জানান, পাত্র সারিফ চৌধুরী। যিনি পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, থাকেন সিডনীতে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়েছে।ঈশানা খান জানান, ১৩ জুলাই তার স্বামী সারিফ চৌধুরী সিডনী ফিরে যাবেন। সেজন্য ২ দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। বলেন, সারিফের সঙ্গে আমিও সিডনি যাবো। সেজন্য বিয়েটা সেরে ফেলতে হলো।
ঈশানা বলেন, বুধবার রাতে বনানী ক্লাবে আমাদের দুই পরিবাবের গেট-টুগেদার হচ্ছে। কথা প্রসঙ্গে তিনি বলেন, আপাতত অভিনয় থেকে দূরে থাকবো। সংসারে মনোযোগী হতে চাই। সিডনিতেই বেশি থাকা হবে। অভিনয় করবো কিনা সেটা এখনই বলতে পারছি না!সকলের কাছে দোয়া চেয়ে ঈশানা খান বলেন, যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে।২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন ঈশানা খান। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন। অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

পেঁয়াজের ঝাঁজের পর ঝাল বেড়েছে কাঁচা মরিচের

কয়েক দিন ধরেই পেঁয়াজের বাজার অস্থির। এবার বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। বৃষ্টির অজুহাতে সংকট তৈরি করে বাজারে বাড়িয়ে দেওয়া হয়েছে কাঁচা মরিচের দাম। যে কারণে সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে কাঁচা মরিচের দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

পাইকারদের সঙ্গে কথা বললে তারা জানায়, বৃষ্টির কারণে কাঁচা মরিচ তোলা ও পরিবহন করা যাচ্ছে না। যে কারণে চাহিদার তুলনায় অনেক কম আসছে বাজারে। কারওয়ান বাজারের পাইকার হাসান মিয়া বলেন, ‘এক সপ্তাহ আগেও কাঁচা মরিচ বিক্রি করেছি ৩০-৪০ টাকা কেজি দরে। এখন সেটা ৭০-৮৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। বৃষ্টির কারণে পরিবহন করা সমস্যা। ফলে দাম বেড়েছে।’ খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বাজার ও মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ সর্বোচ্চ ৮০ টাকায় বিক্রি হয়েছে সপ্তাহখানেক আগে। যেখানে প্রতি ২৫০ গ্রাম বিক্রি হয়েছে ১৫-২০ টাকা। গতকাল ওই মরিচ প্রতি ২৫০ গ্রাম বিক্রি করতে দেখা গেছে ৩০-৩৫ টাকা। এতে প্রতি কেজির দাম পড়ছে ১২০-১৫০ টাকা। অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়েছে কাঁচা মরিচের দাম। তবে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। দেশি ও আমদানি করা উভয় পেঁয়াজ বাজারভেদে ৪৫-৫০ টাকায় বিক্রি হয়েছে গতকাল। জানা গেছে পাইকারি পর্যায়ে দাম কমার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

অন্যদিকে আদা, রসুনের পাশাপাশি আরো এক ধাপ বেড়েছে ব্রয়লার মুরগির ডিমের দাম। প্রতিটি ডিম বর্তমানে বিক্রি হচ্ছে ১০ টাকায়। আর হালি ৪০ টাকা। ডজন বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়।

চবি নারী সহকারী প্রক্টর হলেন লিজা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) দায়িত্ব পাওয়ার পর মরিয়ম ইসলাম লিজা সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোন নারী সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন। পাশাপাশি লিজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন।

২০১৭ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন।

তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তার বিশ্ববিদ্যালয়েরই সহপাঠী সৈয়দ শামসুল তাবরীজের সাথে। যিনি বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা কর্মরত।

মরিয়ম ইসলাম লিজা ১৯৮৪ সালে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন।

তার মা নুরজাহান বেগম একজন গৃহিণী এবং বাবা শহিদুল ইসলাম একজন চাকরিজীবী ছিলেন। তিন বোন এবং এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তার বাবা একজন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ ছিলেন।

নতুন স্টেডিয়াম পাচ্ছে যে ছয় উপজেলা

দেশের ছয়টি উপজেলায় নতুন স্টেডিয়ামের জন্য এরইমধ্যে বরাদ্দও দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও, মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ি, চট্টগ্রামের মীরসরাই, কুমিল্লার তিতাস এবং খুলনার পয়রা উপজেলায় স্টেডিয়ামগুলো নির্মাণ করা হবে।

এজন্য ১১৯ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্বাচিত ‘ছয়টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ’ নামের একটি প্রকল্প হাতে নিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। স্থানীয় ও জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের উপযোগী করে এসব স্টেডিয়াম নির্মাণ করা হবে। এদিকে, প্রস্তাবিত সব উপজেলায় সাড়ে পাঁচ একর জমি নির্বাচন এবং অভিন্ন নকশায় স্টেডিয়ামগুলো নির্মাণের তাগিদ দিয়েছে পরিকল্পনা কমিশন।

কমিশনের এ তাগিদের প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, একই মাঠে ফুটবল ও ক্রিকেট খেলার সুযোগ করতে কমপক্ষে ছয় একর জমির প্রয়োজন। এ বিবেচনায় প্রকল্পের আওতাভুক্ত স্টেডিয়ামগুলোর জন্য ছয় একর করে জমির সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রত্যেকটি স্টেডিয়াম অভিন্ন পরিকল্পনায় নির্মাণ করা হবে।

পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর প্রকল্প মুল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত প্রতিপালন করায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের সুপারিশ করা হয়েছে। তারা জানান, প্রকল্পটি সদ্য সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দহীন অনুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা আরও জানান, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করা হয়নি। তবে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলীরা প্রকল্পের প্রস্তাবিত স্থানগুলো সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন প্রণয়ন করেছে। তার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে।

অজুর কারণে কিয়ামতের দিন বিভিন্ন অঙ্গ উজ্জ্বল দেখাবে

ইবাদতের উদ্দেশ্যে শরিয়তের বিধান অনুযায়ী পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়ার নাম অজু। ঈমানের পরে ইসলামের সমচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজ আদায় করতে হলে সর্বপ্রথম অজু করতে হয়। অজু ব্যতীত নামাজ শুদ্ধ হয় না। অজু নামাজের চাবিস্বরূপ।

পবিত্র কোরআনে অজু সম্পর্কে আল্লাহতায়ালা বলেন, ‘হে মুমিনগণ! যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমরা মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধোবে, মাথা মাসেহ করবে ও পা টাখনু পর্যন্ত ধৌত করবে।’ -সূরা মায়িদা: ৬

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হজরত রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, আমার উম্মতকে কিয়ামতের দিন অজুর চিহ্নের কারণে ‘শুভ্র-উজ্জল হস্তপদ বিশিষ্ট উম্মত’ উপাধিতে সম্বোধন করা হবে। কাজেই তোমরা যারা সক্ষম হও নিজ নিজ উজ্জ্বলতা বৃদ্ধি করে নাও। -সহিহ বোখারি: ১৩৬

অজু নামাজের অপরিহার্য বিষয় বা পূর্ব শর্ত। হজরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, বেহেশতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো- অজু। -মুসনাদে আহমাদ ও তিরমিজি

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তির অজু নেই সে অজু করে না নিলে (ও বিনা অজুতে নামাজ পড়লে) তার নামাজ কবুল হবে না। -সহিহ বোখারি: ১৩৫, সহিহ মুসলিম: ২২৫

যে সব ইবাদতের অজু ফরজ: ১. ফরজ, ওয়াজিব, সুন্নত এবং নফল সব ধরনের নামাজের জন্য অজু করা ফরজ। ২. জানাজার নামাজের জন্যে অজু ফরজ এবং ৩. কোরআন শরিফে অবস্থিত সেজদার আয়াত তেলাওয়াতের ওই সেজদা প্রদানের জন্য অজু করা ফরজ। যে সব ইবাদতের জন্য অজু ওয়াজিব: ১. হজ বা ওমরার সময় পবিত্র কাবা ঘর তওয়াফের জন্যে ও ২. পবিত্র কোরআন স্পর্শ করার জন্যে।

যখন অজু সুন্নত: ১. ঘুমানোর পূর্বে এবং ২. গোসলের পূর্বে। অজু যখন মুস্তাহাব: ১. আজান

মুসলিমদের জন্য ‘হালাল পতিতালয়’ চালু করলো নেদারল্যান্ডস

মুসলিম খদ্দেরদের জন্য ধর্মীয় অনুশাসনের সীমার মধ্যে থেকে পতিতালয় চালু হয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডামে, মালিকপক্ষ যাকে ‘হালাল’ যৌনালয় বলে দাবি করছেন।

দেশটির রেড লাইট এলাকায় ‘হট ক্রিসেন্ট’ নামের বারটি সম্প্রতি চালু হয়েছে। হালালভাবে যৌনবৃত্তি চরিতার্থ করার উপায় খুঁজে বের করতে তিনজন আধুনিক মনস্ক ইমামের (ধর্মীয় নেতা) পরামর্শ নিয়েছেন বারের মালিক জনাথন সুইক।

পরামর্শ অনুযায়ী, সেখানকার পতিতাদেরকে মাদক সেবনে বাধ্য করা হবে না। ইসলামের নিয়মানুযায়ী দিনে পাঁচবার নামাজও পড়বে তারা। আর খদ্দেরদেরকেও তাদের সঙ্গে ইসলামসম্মত ভাবেই যৌনসম্পর্ক স্থাপন করতে হবে।

কিন্তু বিয়ে ছাড়া নারী-পুরুষের যৌন সংসর্গ ইসলাম সম্মত হবে কিভাবে? ইমামের সঙ্গে পরামর্শ করে এরও একটা সমাধান বের করেছেন হোটেল ব্যবসায়ী জনাথন।

ইসলামের শিয়া সম্প্রদায়ের মাঝে প্রাপ্তবয়স্ক যুগলের প্রণোদনার জন্য ‘মুতা বিয়ে’ নামের একধরনের অস্থায়ী বিয়ে প্রচলিত আছে। শিয়া সমাজে ওই ধরনের চুক্তি ভিত্তিক বিয়ে স্বীকৃত এবং ধর্মীয় আইনসিদ্ধ। হোটেলে যৌনসঙ্গী সরবরাহের ক্ষেত্রে মুতা বিয়ের (বিনোদনের জন্য বিয়ে) ওই নিয়মই অনুসরণ করা হচ্ছে।

‘মুতা বিয়ে’র ক্ষেত্রে যুগলজীবনের সময়সীমা বিয়ের আগেই ঠিক করা হয় এবং সময় পার হওয়ার পর আপনা থেকেই বিয়ের সমাপ্তি ঘটে। তবে ইচ্ছানুযায়ী পুনরায় বিয়ে করা যায় এবং অর্থ প্রদানের বিষয়টিও ঘটতে পারে, যেমনটি একজন স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকেন।

হট ক্রিসেন্ট বারের হালাল পতিতাদেরকে প্রতি দুই মাস পর পর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, যাতে করে গ্রাহকরা যৌনসংসর্গের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে না এবং কেউ অপরাধবোধেও ভুগবে না বলেই প্রত্যাশা হোটেল মালিকের।

ধর্ষণের শাস্তি ধর্ষকের যৌন সক্ষমতা ধ্বংস

শিশু ধর্ষণকারীদের শাস্তি হলো ইনজেকশনের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়ায় যৌন সক্ষমতা ধ্বংস, ইউক্রেনের পার্লামেন্টে এমন একটি আইন পাশ হয়েছে। দেশটির ২৪৭ জন এমপির ভোটে গত বৃহস্পতিবার আইনটি পাশ হয়।নতুন এ আইনের আওতায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী পুরুষদের মধ্যে কেউ যদি ধর্ষণ ও শিশুকে যৌন নিপীড়নকারী হিসেবে প্রমাণিত হয়. তাহলে তাদের বিরুদ্ধে যৌন ক্ষমতা ধ্বংস করে দেওয়ার শাস্তি কার্যকর হবে। এছাড়াও নতুন আইনে শিশুকে ধর্ষণের সর্বোচ্চ সাজা ১২ থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে।

এ আইনকে স্বাগত জানিয়ে দেশটির পুলিশ প্রধান ভিয়াচেস্লাভ আব্রোসকিন বলেন, ইউক্রেনের চারটি অঞ্চলে মাত্র ২৪ ঘণ্টায় পাঁচ শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই অপরাধের ঘটনাগুলো অভিভাবকরা পুলিশের কাছে দায়ের করেছেন। কিন্তু সারাদেশে শিশুদের যৌন হামলার শিকার হওয়ার সঠিক সংখ্যা আমরা ধারণা করতে পারি শুধু। নতুন আইনের কঠোর সাজা ধর্ষণের ঘটনা কমাবে বলে আমরা ধারণা করছি।প্রসঙ্গত, ইউক্রেনে ২০১৭ সালে ৩২০ শিশু ধর্ষণের শিকার হয়। তবে ধারণা করা হয়, বাস্তবে শিশুদের যৌন হামলার শিকার হওয়ার ঘটনা কয়েক হাজার। এরপর পরই দেশটিতে ধর্ষকদের সাজা কঠোর করার দাবি ওঠে।

কাপ্তাইয়ে চলন্ত অটোরিকশার ওপর পাহাড় ধসে নিহত ২

রাঙামাটির কাপ্তাই উপজেলায় যাত্রীবাহী চলন্ত সিএনজি চালিত অটোরিকশার ওপর পাহাড় ধসে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অতল বড়ুয়া (৫০) ও সুজয়া অং মার্মা (৪২)।কাপ্তাই থানার পরিদর্শক নূরুল আলম বলেন, কাপ্তাই এলাকায় বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ওই এলাকায় রায়খালী-বান্দরবান সড়কের পাশে একটি পাহাড়ের আংশিক ধসে পড়ে। এর নিচে চলন্ত অটোরিকশা চাপা পড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।এদিকে এ ঘটনার পর উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস রওনা হয়েছে, তবে সড়কে মাটি থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এতে কাপ্তাই উপজেলায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।