ঝকঝকে ত্বকের জন্য আয়ুর্বেদিক বেশ কার্যকর উপায়। ব্যবহারে তেমন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় প্রাচীনকাল থেকেই বেশ জনপ্রিয় এই আয়ুর্বেদিক। আর ত্বক ঝকঝকে রাখার জন্য উপটান হলো আয়ুর্বেদিকের সবচেয়ে জনপ্রিয় উপায়। যদিও বর্তমানে উপটান সাধারণত বিভিন্ন অনুষ্ঠানের যাওয়ার আগে ব্যবহার করা হয়। জেনে নিন ত্বক ঝকঝকে রাখার জন্য আয়ুর্বেদিকের ১০ উপায়-
১. আয়ুর্বেদিক উপায়ে ত্বকের যত্নের জন্য প্রথমে আপনার ত্বকের ধরন খুঁজে বের করার চেষ্টার করুন। এক্ষেত্রে একজন আয়ুর্বেদিক ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া ভালো। এরপর আপনার ত্বকের ধরণ অনুযায়ী চিকিৎসা নিন।
২. ঝকঝকে ত্বকের জন্য প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত। এছাড়া যাদের ত্বক প্রচণ্ড তৈলাক্ত তাদের জন্য বিভিন্ন ধরনের তেল রয়েছে। খুঁজে বের করুন কোনও ধরনের তেল আপনার ত্বকের জন্য গুরুত্বপূর্ণ এবং এই তেল দিয়ে সপ্তাহে অন্তত তিনদিন হাত, পা, মুখে মাসাজ করুন।
৩.ঘুম ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্বক সুস্থ রাখার জন্য দৈনিক অন্তত ৮ ঘণ্টা ঘুমানো উচিত। ঘুম আপনার ত্বকের ওপর সরাসরি প্রভাব ফেলে।
৪. আয়ুর্বেদিক ও ইয়োগা দুটোই আপনার ত্বকের জন্য স্বাস্থ্যকর। দিনে অন্তত পাঁচ মিনিট করে ইয়োগা করুন।
৫. ত্বক সুস্থ রাখার জন্য নিয়মিত বাদাম খাওয়া উচিত। বিশেষ করে যেগুলোতে ওমেগা৩ ফ্যাটি এসিড আছে। কারণ এটা ত্বকের জন্য খুব স্বাস্থ্যকর।
৬. প্রতিদিন অন্তত এক কাপ চা খান ত্বক ভালো রাখার জন্য। তবে এই চায়ে দুধ ও চিনি না মিশিয়ে আদা,মধু ও লংকা বা ওষুধি মিশানো থাকলে ভালো হয়।
৭. প্রতিদিন ত্বকে মাখার জন্য অন্তত তিনটি সবজির উপাদান দিয়ে নিজেই তৈরি করুন ফেসপ্যাক।
৮. প্রতিদিন খাওয়ার তালিকায় সবজি রাখুন। কারণ সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল এবং ফাইবার থাকে। আর এই তিন উপাদান আপনার ত্বকের জন্য খুবই উপকারী।
৯. দুই সপ্তাহে অন্তত একবার ত্বকে আয়ুর্বেদিক মাসাজ করুন। এ জন্য নারকেল তেল হলো আদর্শ তেল।
১০. সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার অপ্রিকট তেলের সঙ্গে বাদাম বা নারিকেট তেল মিশিয়ে সারা শরীরে মাখুন। এতে আপনার শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যাবে। এটা স্বাস্থ্যকর ত্বকের জন্য সবচেয়ে কার্যকরী উপায়।
সূত্র: বোল্ডস্কাই।
কয়েক মাস অপেক্ষার পর ভারতের বাজারে এলো নতুন রূপে পুরোনো মডেল নোকিয়া ৩৩১০। মডেলের সঙ্গে মিল রেখে ফোনটির দামও নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩১০ রুপি। ভারতের বাজারে বিক্রি শুরু হবে ১৮ মে, বৃহস্পতিবার।
পবিত্র কোরআনের শিক্ষাকে সহজে মানুষের কাছে পৌঁছে দিতে ২০১৩ সালের জুলাইয়ে আল-কোরআন (বাংলা) নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছিল তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান অরেঞ্জ বিডি লিমিটেড। চার বছরের মাথায় অ্যাপটির চতুর্থ সংস্করণ এনেছে প্রতিষ্ঠানটি।
বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে খালে গোসল করার সময় পানিতে ডুবে দুই ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং অন্যজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার সব তথ্য পুলিশের হাতে। এখন শুধু অপেক্ষা জব্দ করা আলামতের ফরেনসিক প্রতিবেদনসহ কিছু দালিলিক প্রমাণপত্রের। এছাড়া আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির জবানবন্দি গ্রহণ করবে তদন্ত সংস্থা। যত দ্রুত সম্ভব এ মামলার অভিযোগপত্র দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে বলে জানান তদন্ত তদারক কর্মকর্তারা।
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে ভালো অবস্থায় নেই পাকিস্তান। আট নম্বর দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করবে সরফরাজ আহমেদের দল। সাম্প্রতিক পরিসংখ্যানও কথা বলছে না দেশটির পক্ষে। সর্বশেষ পাঁচটি সিরিজের তিনটিতে জিতলেও বাহবা পাচ্ছে না তারা, কারণ এই তিনটি সিরিজের দুটিতে ওয়েস্ট ইন্ডিজ ও অপরটিতে আয়ারল্যান্ডকে হারিয়েছে তারা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দুটিতে দশটি ম্যাচে আটটিতেই হেরেছে পাকিস্তান। এই কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে দলটির পক্ষে বাজি ধরার মতো মানুষ পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে।