সারাবাংলা – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Mon, 31 Jul 2023 07:33:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 দেশে ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৫৯৫ হাজি, মৃত্যু ১১৯ https://sherakantha.com/2023/07/31/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%a7-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be/ Mon, 31 Jul 2023 07:33:21 +0000 https://sherakantha.com/?p=131772 Continue reading দেশে ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৫৯৫ হাজি, মৃত্যু ১১৯ →]]> পবিত্র হজ পালন শেষে ২৯৯ ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৫৯৫ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৯ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ রোববার মারা গেছেন ১ জন। মারা যাওয়া হাজীর নাম রেহেনা বেগম (৫৪)।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।হজ বুলেটিনে জানানো হয়, রোববার রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৯৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৪৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১০৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৫টি।

এদিকে এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৯২ ও নারী ২৭ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় ১০, জেদ্দায় ২, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় ২ জুলাই।

]]>
টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিক নিহত https://sherakantha.com/2023/07/29/%e0%a6%9f%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a7%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%8d/ Sat, 29 Jul 2023 15:16:13 +0000 https://sherakantha.com/?p=131748 Continue reading টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিক নিহত →]]> গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের আরিফ হাসানের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও  টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)।

এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে ওই এলাকায় ড্রেনের কাজ করছিলেন ৩০ নির্মাণ শ্রমিক। সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি চারতলা বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ সময় দুই শ্রমিক আহত হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, দেয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে। দুইজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

]]>
স্ত্রীকে হত্যা মামলায় ১৪ বছর পর স্বামী গ্রেপ্তার https://sherakantha.com/2023/07/21/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%a7/ Fri, 21 Jul 2023 15:41:41 +0000 https://sherakantha.com/?p=131723 Continue reading স্ত্রীকে হত্যা মামলায় ১৪ বছর পর স্বামী গ্রেপ্তার →]]> ১৪ বছর আত্মগোপনে থাকা যৌতুকের জন্য স্ত্রী হত্যাকাণ্ডের আসামি চট্টগ্রামের আনোয়ারার মামুনুর রশীদ (৫০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগরীর কোতোয়ালী ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে স্বামী মামুনুর রশীদ (৫০)কে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃত রশীদ আনোয়ারা উপজেলার কৈখাইন এলাকার আব্দুল শুক্কুরের পুত্র। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

র‌্যাব জানায়, বরগুনা জেলার তালতলী নিদ্রারচর এলাকার বাসিন্দা কলি আকতার ২০০২ সালের জুন মাসে চট্টগ্রামে এসে একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরী করে আসছিল। চাকুরী করাকালীন মামুনুর রশীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং ভিকটিম তার পরিবারের কাউকে না জানিয়ে ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ভিকটিমের পরিবার তাদের বিবাহের বিষয়টি মেনে নেয়। বিবাহের পর থেকে ভিকটিমের স¦ামী মামুনুর রশীদ এবং তার পরিবারের সদস্যরা যৌতুক দাবী করে এসেছে। ভিকটিম কলি আক্তার এর পিতা-মাতা অনেক কষ্টে ধার-দেনা করে মেয়ের সুখের আশায় সৌদি আরব যাওয়ার জন্য ঘাতক স্বামীকে ২ লক্ষ ৫০ হাজার টাকা দেয়। সে টাকা দিয়ে ঘাতক স্বামী উশৃঙ্খল জীবন যাপন করিয়া নষ্ট করে ফেলে। তাদের ঘরে একটি ৩ বছরের কন্যা সন্তান রয়েছে। ভিকটিমের স্বামী মামুনুর রশীদ ডাকাতিসহ বিভিন্ন ফৌজদারী মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকে। ভিকটিমের পিতা-মাতা মেয়ের সুখের জন্য ঋণ করে ভিকটিমের স্বামী মামুনুর রশীদকে ১ বছর ০৮ মাস পর কারাগার থেকে জামিনে মুক্ত করে। জামিনে মুক্ত হয়ে কর্মহীন অবস্থায় আরো ৫০ হাজার টাকার জন্য ভিকটিম এবং তার পরিবারকে চাপ দেয়। ভিকটিমের পরিবার চাহিদাকৃত ৫০ হাজার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী মামুনুর রশীদ এবং তার পরিবারের সদস্যরা ভিকটিমকে মারধর ও নির্যাতন শুরু করে। ভিকটিম তার স্বামীকে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রায়ই তার স্বামী তাকে গালাগালি, নির্যাতন এবং মেরে ফেলার হুমকি দিত।

র‌্যাব আরও জানায়, সবশেষ ২০০৯ সালের ২৬ মে বিকালে ভিকটিমের মা ফোন করে ভিকটিম কলি আক্তারের খবর জানতে চাইলে ঘাতক স্বামী মামুনুর রশীদ জানায় কলি আক্তার ডায়রিয়ায় আক্তান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর কিছুক্ষণ পর ঘাতক মামুনুর রশীদ মোবাইল ফোনে ভিকটিমের মা’কে জানায় তার মেয়ে ভিকটিম কলি আক্তার ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এবং দাফন-কাফনও শেষ। নিহত ভিকটিম কলি আক্তারের পিতা-মাতাকে না জানিয়ে দাফন করার কারণ জিজ্ঞাসা করলে ঘাতক স্বামী মামুনুর রশীদ কোন সদুত্তর দিতে পারেনি।

এ ব্যাপারে ভিকটিমের পরিবার আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারে যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় ভিকটিম কলি আক্তারকে অমানুষিক নির্যাতন করে গত ২৬ মে হত্যা করে এবং হত্যার আলামত গোপন করার জন্য তাড়াহুড়া করে কাউকে না জানিয়ে দাফন করে ফেলে। এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আনোয়ারা থানায় ঘাতক স্বামী মামুনুর রশীদকে ১নং আসামি করে সঙ্গীয় আরো ০৮ জন নামীয় একটি হত্যা মামলা দায়ের করেন।

]]>
পাহাড়ি ঢলে যমুনায় পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত https://sherakantha.com/2023/07/17/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%a2%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/ Mon, 17 Jul 2023 05:06:27 +0000 https://sherakantha.com/?p=131664 Continue reading পাহাড়ি ঢলে যমুনায় পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত →]]> পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়ছে। এ পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল বন্যাকবলিত হয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে পাট, তিল, কাউনসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবার বন্যার আশংকা রয়েছে। জেলা প্রশাসন বন্যা নিয়ন্ত্রন কক্ষ খুলেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) রনজিত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি বাড়ছে।

এতে শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়েছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার ১৫ সেঃ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার তীরবর্তী নি¤œাঞ্চলের বহু বাড়িঘর পানিতে ডুবে গেছে এবং কাঁচাসড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। এতে বহু পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে। তবে বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, কাজিপুরসহ সিরাজগঞ্জ সদর উপজেলার অনেক স্থানে ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যেই কাজিপুরে সলিড স্পার ও যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের প্রায় ২’শ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙ্গন ও ধস রোধে স্থানীয় পাউবো রাতদিন কাজ করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশংকা করা হচ্ছে। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

]]>
আমাকে স্যার বলার ভয়ে জিততে দেয়নি https://sherakantha.com/2023/02/02/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4/ Thu, 02 Feb 2023 11:38:38 +0000 https://sherakantha.com/?p=131612 Continue reading আমাকে স্যার বলার ভয়ে জিততে দেয়নি →]]> বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে পরাজয়ের পর স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, কিছু কিছু শিক্ষিত লোক আমাকে মেনে নিতে চায় না। তারা ভাবে আমি পাস করলে দেশের সম্মান যাবে, অনেকের সম্মান যাবে। অফিসারদের লজ্জা যে, হিরো আলমেক স্যার বলে সম্বোধন করতে হবে। এজন্য আমাকে জিততে দেয়নি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সদরের এরুলিয়ায় বানদিঘী গ্রামে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এসময় ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন হিরো আলম।

তিনি বলেন, আজ সারা বাংলাদেশ তাকিয়ে ছিল, হিরো আলমের কী হবে? আমার গর্বে বুক ভরে গেছে। আজ মনে হয়েছে, আমি প্রধানমন্ত্রীর ভোট করলাম। ভোটের ফলাফল সবাই জানেন। আমাদের নন্দীগ্রামে যখন ফলাফল ঘোষণা করা হয়, সেখানে ৪৯টি কেন্দ্র। সবাই বলেছেন আপনি পাস করেছেন। ভোটাররাও ভোট দিয়েছেন। আমার এত ভোট গেলো কই? নির্বাচন কর্মকর্তা ৩৯টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা দিয়ে থেমে যান। এরপর সরাসরি বাকি ১০ কেন্দ্রে তানসেন জয়ী বলে ঘোষণা দেন। এই ১০ কেন্দ্রেই ফলাফল কারচুপি করা হয়েছে।

আলোচিত হিরো আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ, বিজিবি ও র‍্যাব বলেছে আপনি জিতেছেন। ফলাফল ঘোষণা হওয়ার আগেই আওয়ামী লীগের লোকজন বলছে, মশাল জিতে গেছে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আওয়ামী লীগের লোকজনও আমাকে ভোট দিয়েছেন। দল নয় আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। ওই ভোটগুলো গেল কই? এই ফলাফল আমি মানি না।

তিনি আরও বলেন, এসব অনিয়মের বিষয়ে এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দেইনি। তবে ফলাফলের বিরুদ্ধে আদালতে যাব। আমার বিজয় ছিনতাই করা হয়েছে। ১০টি কেন্দ্রের ভোট গণনা বাদ দিয়েই ফলাফল দিয়েছে প্রশাসন। এই কেন্দ্রগুলোতে কত ভোট পেলাম তা জানানো হয়নি আমাকে। বগুড়া-৪ আসনে ফলাফলে হিরো আলম ৮৩৪ ভোটের ব্যবধানে মশাল প্রতীকের কাছে হেরেছেন। তবে বগুড়া-৬ আসনে তিনি পাঁচ হাজার ২৭৪ ভোট পেয়েছেন।

]]>
দেশে পাইকারি ও খুচরায় ফের বাড়ল বিদ্যুতের দাম https://sherakantha.com/2023/01/31/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0/ Tue, 31 Jan 2023 13:13:29 +0000 https://sherakantha.com/?p=131601 Continue reading দেশে পাইকারি ও খুচরায় ফের বাড়ল বিদ্যুতের দাম →]]> দেশে পাইকারি ও খুচরা পর্যায়ে ফের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নির্বাহী আদেশে দাম বৃদ্ধির কথা জানিয়ে আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

নতুন মূল্য অনুযায়ী গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে ইউনিট প্রতি ২০ পয়সা বেড়েছে। গ্রাহক পর্যায়ে এ দাম তিন টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে চার টাকা ১৪ পয়সা করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪ক-তে প্রদত্ত ক্ষমতাবলে ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে ১২ জানুয়ারিতে জারি করা প্রজ্ঞাপন সংশোধন করা হলো।

আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফ লাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিট প্রতি তিন টাকা ৯৪ পয়সা থেকে বেড়ে চার টাকা ১৪ পয়সা, শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম চার টাকা ৪০ পয়সা থেকে বেড়ে চার টাকা ৬২ পয়সা, ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ছয় টাকা এক পয়সা থেকে বেড়ে ছয় টাকা ৩১ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের ছয় টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ছয় টাকা ৬২ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিটের জন্য ছয় টাকা ৬৬ পয়সা থেকে বেড়ে ছয় টাকা ৯৯ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ১০ টাকা ৪৫ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৯৬ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরে বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল ১২ টাকা তিন পয়সা থেকে বেড়ে ১২ টাকা ৬৩ পয়সা করা হয়েছে।

এছাড়া পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য ছয় টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে আট টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত রবিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল ২০২৩ এর অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। বিলে বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার প্রজ্ঞাপন দিয়ে ভর্তুকি সমন্বয়ের জন্য জনস্বার্থে কৃষি, শিল্প, সার, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি কাজের চাহিদা অনুযায়ী এনার্জির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এসবের উৎপাদন বৃদ্ধি, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোক্তা পর্যায়ে ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয় করতে পারবে।

এর আগে গত ১২ জানুয়ারি দেশে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছিল। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।

গত ৮ জানুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বিদ্যুতের দাম বৃদ্ধির ওপর গণশুনানির আয়োজন করা হয়। তাতে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করে বিদ্যুৎ বিতরণকারী ছয়টি প্রতিষ্ঠান। ওই শুনানিতে বিদ্যুতের দাম ১৫.৪৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল বিইআরসির কারিগরি কমিটি।

যদিও ওই সুপারিশের ভিত্তিতে নয়, সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম চলতি বছরের ১২ জানুয়ারি প্রথম দফায় বাড়ানোর ঘোষণা এসেছিল।

গত ৩০ নভেম্বর বিইআরসি অধ্যাদেশ ২০২২ সংশোধনের কারণে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায় সরকার। ওই অধ্যাদেশের আওতায় বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিলো বিদ্যুৎ বিভাগ।

]]>
এমপি-মন্ত্রী হওয়ার জন্য দল গঠন করিনি: কাদের সিদ্দিকী https://sherakantha.com/2023/01/31/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a6/ Tue, 31 Jan 2023 12:44:28 +0000 https://sherakantha.com/?p=131583 Continue reading এমপি-মন্ত্রী হওয়ার জন্য দল গঠন করিনি: কাদের সিদ্দিকী →]]> কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আমি এমপি-মন্ত্রী হওয়ার জন্য বা ক্ষমতার জন্য দল গঠন করিনি। আমি দল গঠন করেছি সেবা করার জন্য, মানুষকে পাহাড়া দেওয়ার জন্য।’  মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিনিটি সেন্টারে অবস্থিত কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কার্যালয়ে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমার অনেক দূরত্ব রয়েছে। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। এখন লুটপাটের সময় চলছে। হয়তো অনেকে মনে করতে পারেন আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, সরকারে যাওয়া কিন্তু এমন রাজনীতি আমি করিনি ও ভবিষ্যতে যে করবো তা কেউ গ্যরান্টি দিতে পরবে না। আওয়ামী লীগ সত্যি মস্তবড় দল। বঙ্গবন্ধুকে গ্রাস করে আওয়ামী লীগ সুফল পাচ্ছে। ততদিনই তারা সুফল পাবে, যতদিন না পর্যন্ত আমরা আওয়ামী লীগের চাইতে সুসংগঠিত হতে পারবো।’

জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম লালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ হেল বীর প্রতীক, সদস্য নাসরিন সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, মঞ্জুরুল আলম বিমল, রিফাতুল ইসলাম ফেরদৌস, দলের ময়মনসিংহের সভাপতি প্রিন্সিপাল আব্দুর রশীদ, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিউন নবী সোহেল প্রমুখ। কর্মীসভা সঞ্চলনা করেন- কেন্দ্রীয় কমিটির সদস্য এটি এম সালেহ উদ্দিন।

]]>
কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সংবাদকর্মী নিহত https://sherakantha.com/2022/04/14/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97/ Thu, 14 Apr 2022 09:04:30 +0000 https://sherakantha.com/?p=131478 Continue reading কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সংবাদকর্মী নিহত →]]> কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে দুর্বৃত্তদের গুলিতে মো. মহিউদ্দি সরকার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী হায়দারাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মহিউদ্দি সরকার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের বাসিন্দা। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তার সঙ্গে একটি পত্রিকার আইডি কার্ড পাওয়া গেছে। তবে কারা তাকে গুলি করেছে এ বিষয়ে এখনো পরিষ্কার নয়। পরে বিস্তারিত জানানো হবে। বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মুজাহিদ বলেন, রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

]]>
একাদশে ভর্তির আবেদন ৮ জানুয়ারি https://sherakantha.com/2021/12/31/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8-%e0%a7%ae-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8/ Fri, 31 Dec 2021 15:22:46 +0000 https://sherakantha.com/?p=131454 Continue reading একাদশে ভর্তির আবেদন ৮ জানুয়ারি →]]>

 

একাদশ শ্রেণির ভর্তির জন্য আবেদন আগামী ৮ জানুয়ারি থেকে অনলাইন শুরু হবে। যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তিন ধাপে মেধা তালিকা প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার রাতে এ নীতিমালা জারি করা হয়। যাতে ঢাকা ও জেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফিসহ সব ব্যয় নির্ধারণ করে দেয়া হয়েছে। নীতিমালায় বলা হয়, এবার শুধু অনলাইনে xiclassadmission.gov.bd একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে। আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে যারা এসএসসি পাশ করেছে তারা আবেদন করতে পারবেন।উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাশ করা শিক্ষার্থীদেরও ভর্তির জন্য আবেদন করতে হবে। যারা পুনঃনিরীক্ষার আবেদন করবে তাদেরও এ সময়ের মধ্যে ভর্তির আবেদন করতে হবে।

 

এতে আরও বলা হয়, পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেয়া হবে ২২ ও ২৩ জানুয়ারি। ২৪ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেয়া হবে। আর ২৯ জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। সিলেকশন নিশ্চয়ন না করলে তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে। ৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। ১১ ও ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ১৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। এতে বলা হয়, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আর ২রা মার্চ থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।নীতিমালায় বলা হয়, নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশনচার্জ ও ভর্তি ফি গ্রহণ করা যাবে। উন্নয়ন ফি আদায় করা যাবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, ঢাকা মহানগরের বাইরে ৩ হাজার, জেলা পর্যায়ে ২ হাজার আর উপজেলা ও সফম্বলে ১ হাজার ৫০০ টাকা আদায় করা যাবে।

]]>
খালেদা জিয়া কখনোই মুক্তিযোদ্ধা হতে পারেন না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী https://sherakantha.com/2021/12/31/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/ Fri, 31 Dec 2021 14:42:46 +0000 https://sherakantha.com/?p=131444 Continue reading খালেদা জিয়া কখনোই মুক্তিযোদ্ধা হতে পারেন না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী →]]> মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান খালেদা জিয়াকে ভারতে মুক্তিযোদ্ধাদের জন্য নিয়ে যাওয়ার জন্য লোক পাঠালেও তিনি স্বেচ্ছায় ক্যান্টমেন্টে থেকে যান। তাই তিনি কখনও মুক্তিযোদ্ধা হতে পারেন না। শুধু তাই নয়, জিয়াউর রহমান বলেছিলেন যুদ্ধকালীন সময়ে এলাকায় থাকা নিরাপদ নয়, তাই ভারতে চলে যাওয়াই ভাল। সে কথা না শুনে নিরাপদ আশ্রয়ের জন্য ক্যান্টমেন্টে অবস্থান নিয়েছিলেন খালেদা। স্বেচ্ছায় যারা ক্যান্টমেন্টে অবস্থান নিয়েছিলেন, তারা কখনোই মুক্তিযোদ্ধা হতে পারে না। শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে  মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশকে খুনি মুশতাক ও জিয়া পিছিয়ে দিতে চেয়েছিল। ইসলামের অপব্যবহার করা হয়, ভাওতা দেয়। খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে।   তাদের কাছে এতিমের টাকাও নিরাপদ নয়।   সেই অপরাধে জেল খাটছে উনি। কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে।মন্ত্রী বলেন,  বিএনপি জামাতায়সহ অন্য দলগুলোর নেতারা  ক্ষমতায় ছিল ২৯ বছর। সেই সময় তারা  দেশের কোনো উন্নতি করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। আমরা ক্ষমতায় আসার পর কী পরিমাণে উন্নয়ন হয়েছে তা একটু চারিদিকে তাকালেই বুঝতে পারবেন।   সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চার তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন করে দিয়েছে। চারদিকে উন্নয়নের জোয়ার বইছে।   এই সরকার আরও ক্ষমতায় থাকলে দেশের আরও উন্নতি হবেতিনি বলেন, আমি যখন মন্ত্রী হই তখন মুক্তিযোদ্ধাদের ভাতা ছিল মাত্র ৩ হাজার টাকা। সেটা এখন বাড়িয়ে ২০ হাজার টাকায় উন্নীত হয়েছে। দেশের সব বধ্যভূমিকে সংরক্ষণ করা হবে। মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ করা হবে।   যাতে ৫০ বছর পর কেউ দেখলে বোঝতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর। আপনারা যেহেতু অভিযোগ করেছেন তাই রাজাকারদেরও তালিকা করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করব।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি রশিদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান,  সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা এমপি শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌর আ.লীগের আ.লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নূরুল মোমেন প্রমুখ।এর আগে শুক্রবার সকালে মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ছাতকে নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন।

]]>