রাজনীতি – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Mon, 31 Jul 2023 15:12:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 বুধবার থেকে মাঠে থাকবে ১৪ দল https://sherakantha.com/2023/07/31/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%aa/ Mon, 31 Jul 2023 15:12:35 +0000 https://sherakantha.com/?p=131796 Continue reading বুধবার থেকে মাঠে থাকবে ১৪ দল →]]> আগামী বুধবার (২ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
সোমবার (৩১ জুলাই) বিকালে রাজধানীর ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসভবনে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। আমির হোসেন আমু বলেন, আগামী ২ আগস্ট থেকে আমরা (১৪ দল) মাঠে নামব। সাতদিনের কর্মসূচি আছে। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে।
তিনি বলেন, আমরা লক্ষ্য করছি- বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে। সাংবিধানিক ধারা ব্যাহত করে অন্যধারা প্রবর্তন করতে চায় তারা। তবে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক তা আমরা মানব। কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দেব না।
বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের শিরিন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশার মাইজভান্ডারী, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
]]>
বহুদূর এগিয়ে গেছি, বিজয় সুনিশ্চিত: ফখরুল https://sherakantha.com/2023/07/31/%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc/ Mon, 31 Jul 2023 14:39:08 +0000 https://sherakantha.com/?p=131784 Continue reading বহুদূর এগিয়ে গেছি, বিজয় সুনিশ্চিত: ফখরুল →]]> চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ গুগলি বুঝতে পারেনি, কোনো দিক দিয়ে বল যাচ্ছে। আমরা বহুদূর এগিয়ে গেছি। বিজয় আমাদের সুনিশ্চিত। সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, আমাদের ছোট্ট একটি কর্মসূচি ‘প্রবেশমুখে অবস্থা কর্মসূচি’ তে সাঁজোয়া যান নিয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাদের এত ভয়।

তিনি বলেন, সবচেয়ে খারাপ কাজ করেছে, একজন মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে পিটিয়ে রক্তাক্ত করেছে। পরে ডিবি অফিসে নাটক সাজিয়েছে। ভিডিও করে ব্ল্যাকমেইল করেছে-যা খুবই বড় প্রতারণা। সরকার পক্ষে আবেদ আলী নির্বাচন পর্যবেক্ষক ভাড়া করে এনেছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘ওই ভাড়া করা লোকেরা বলে, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। বাহ, তুমি কে ভাই এসব কথা বলার? তুমি ভাড়া করা।’

তিনি বলেন, ‘আবারো বাড়ি বাড়ি গ্রেফতার শুরু করেছে, তাদের বলতে চাই, গত ১৫ বছর কম নিপীড়ন করেছেন? দমন করতে পেরেছেন? অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় পালানোর সময় পাবেন না।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী না কি বলেছেন আপনাদের ভয় না পেতে? অন্যায় না করলে ভয় কীসের? আমরা কর্মকর্তাদের বলতে চাই, জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না, গ্রেফতার বন্ধ করুন। বিএনপির গত ২৮ জুলাই মহাসমাবেশে ৫০ লাখ লোকের উপস্থিতি হয়েছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে শিগগির সরকার পতনের আন্দোলন ঘোষণা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আমিরুল হক এবং দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ বক্তব্য দেন।

]]>
সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা https://sherakantha.com/2023/07/31/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%a1/ Mon, 31 Jul 2023 07:52:40 +0000 https://sherakantha.com/?p=131781 Continue reading সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা →]]> বিএনপরি অবস্থান কর্মসূচিতে পুলিশি ও সরকার দলীয় হামলার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে আজ জনসমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেলে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে। জনসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যে জড়ো হতে শুরু করেছেন।সরেজমিনে দেখা যায়, মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত এই এলাকার রাস্তার দু’পাশে নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন। এমনি কী রমণা পার্কে অবস্থান করেছেন নেতাকর্মীরা।

জনসমাবেশ কেন্দ্র করে মঞ্চ প্রস্তুতের কাজ শেষ হয়েছে। চারটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। লাগানো হচ্ছে মাইক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে সদস্য সচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন। গত ২৯ জুলাই রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি ও সরকার দলীয় হামলার প্রতিবাদে জনসমাবেশ করছে দলটি। ঢাকা ছাড়াও দেশের সকল জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি।

বিএনপি ছাড়াও যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি, এনডিএম একই কর্মসূচি পালন করছে। জনসমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

]]>
উনি তো রুই মাছ দিয়ে ভালো করেই খাইছেন: কাদের https://sherakantha.com/2023/07/31/%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95/ Mon, 31 Jul 2023 07:16:48 +0000 https://sherakantha.com/?p=131763 Continue reading উনি তো রুই মাছ দিয়ে ভালো করেই খাইছেন: কাদের →]]> ডিবি অফিসে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরের খাবার খাওয়ানোর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় অসুবিধা দেখছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরের খবার খাওয়ানোর ভিডিও প্রকাশের বিষয়টি কীভাবে দেখেন- জানতে চাইলে কাদের বলেন, ‘তো হয়েছে কী? যা সত্য সেটা আসছে, অসুবিধা কী? যেটা সত্য এটা আসছে, সেটা তো আর কিছু বলার নেই। কেউ সাজিয়ে দিয়েছে কি না সেটা ভিন্ন খবর। উনি (গয়েশ্বর) তো রুই মাছ দিয়ে ভালো করেই খাইছেন।’গোয়েন্দা প্রধানের দপ্তরে খাওয়া-দাওয়ার ভিডিও করে তা ছড়িয়ে দেওয়া উচিত কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘উনি কেন খাইলেন এটা জিজ্ঞেস করেন। এত ক্ষুধা রাজনৈতিক নেতার? কিসের রাজনীতিক? তিনদিনও খাইনি আমরা একসঙ্গে। আন্দোলনে হয়তো ওনার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে উনি খেয়েছেন। আমানরে সৌজন্য, একজন রাজনৈতিক কর্মী, তার কাছে নেত্রী কিছু ফল পাঠিয়েছেন, এটি পাঠাতেই পারেন। তিনি একটু অসুস্থ হইছেন, ফল পাঠানো নিয়ম, রাজনীতিতে সৌজন্যতা তো বিদায় নেবে না।’খাওয়ানোর পর তা ভিডিও করে ছেড়ে দেওয়া রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পরে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কি রাজনৈতিক লোকেরা করছে? আরে গোয়েন্দার কাজই তো। গোয়েন্দা গোয়েন্দাই। তিনি তো তথ্য নিয়ে বের করার জন্য বসে আছেন। বিপ্লব বড়ুয়া আর আরাফাত গিয়ে তো করেননি।

]]>
সারাদেশে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা https://sherakantha.com/2023/07/29/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0/ Sat, 29 Jul 2023 14:40:24 +0000 https://sherakantha.com/?p=131732 Continue reading সারাদেশে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা →]]> আজকের ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেপ্তারের’ প্রতিবাদে ৩১ জুলাই সারাদেশের সব মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি- আগামীকাল আ.লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না। যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা প্রমাণ করছে ক্ষমতালোভী সরকারের হাতে জনগণ নিরাপদ নয়।

গাড়িতে আগুন দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেরা অপরাধ করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। আমরা আশা করছি তারা এই কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ ও আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানাই। তাদের হামলায় বাবু গয়েশ্বর চন্দ্র রায় মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ ছাড়া, বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ অনেক নেতা আহত হয়েছেন। এই হামলার মাধ্যমে বুঝা যাচ্ছে এই সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

এর আগে, শুক্রবার (২৮ জুলাই) মহাসমাবেশ থেকে শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বিএনপি কর্মসূচি ঘোষণার পর ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগও। কিন্তু ডিএমপি থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

]]>
আ.লীগের নতুন কর্মসূচি ঘোষণা https://sherakantha.com/2023/07/29/%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%82%e0%a6%9a%e0%a6%bf-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7/ Sat, 29 Jul 2023 14:38:00 +0000 https://sherakantha.com/?p=131730 Continue reading আ.লীগের নতুন কর্মসূচি ঘোষণা →]]> বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রোববার (৩০ জুলাই) সারা দেশের সব জেলা, মহানগর, থানা ও ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ। শনিবার (২৯ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এ কর্মসূচির ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রোববার সারা দেশের সব জেলা, মহানগর, থানা ও ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও সন্ত্রাসী বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি নির্বাচন পর্যন্ত চলমান থাকবে।

কাদের বলেন, পরিষ্কার বলতে চাই বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। এ অবস্থায় বঙ্গবন্ধু্র সৈনিক, আওয়ামী লীগের নেতাকর্মী চুপ করে থাকতে পারে না। আমাদের দায়িত্ব আমরা পালন করবো। নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো। অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করবো। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এটাই করতে চেয়েছিল গতকাল। কিন্তু আমাদের শক্ত অবস্থানের কারণে কিছু করতে পারেনি। এসময় শুক্রবার (২৮ জুলাই) যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশের জন্য তাদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, নেত্রী গণজাগরণের ঢেউ প্রত্যক্ষ করেছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন।

কাদের বলেন, তারেক জিয়া প্রতিনিয়ত আদালতের আদেশ লঙ্ঘন করছে। প্রতিনিয়ত আদালত অবমাননা করছে। সুপ্রিমকোর্ট, হাইকোর্টকে গালিগালাজ করছে। কালকে তো তারেক এমনও বলেছে, একটা লাশ পরলে দশটা লাশ পড়বে। লাশ ছাড়া সে কথা বলে না, টাকা ছাড়া সে কথা বলে না। প্রকাশ্যে বলে আন্দোলন করো, টাকার অভাব হবে না! তারেক কি আইনের ঊর্ধ্বে? তাদের কথা শুনলে মনে হয় তারা আইন মানে না। আইন নিয়ে কটাক্ষ করে।

ওবায়দুল কাদের বলেন, আজকে তারা অগ্নি সন্ত্রাস শুরু করেছে। মাতুয়াইলে পুলিশের সঙ্গে সংঘাত করে চারটি বাসে আগুন দেয়। সেখানে থাকা পুলিশ ভ্যানে হামলা চালায়, ভাঙচুর করে। আজও গাড়িতে হামলা-ভাঙচুর করে। মোট সাতটি বাসে হামলা চালায়, ভাঙচুর করে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের আশঙ্কাই সত্যি হলো- বিএনপির এক দফা আন্দোলন হলো অগ্নিসন্ত্রাসের আন্দোলন।

এর আগে, বিকেলে জরুরি সভা শুরু হয়। সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। জরুরি সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজি, মারুফা আক্তার পপি, তারানা হালিম, অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত প্রমুখ উপস্থিত রয়েছেন।

এ ছাড়া শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হাবিবুর রহমান সিরাজ উপস্থিত রয়েছেন। জরুরি সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী, সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত রয়েছেন।

]]>
দেশকে বিরোধী দলশূন্য করতে চায় সরকার https://sherakantha.com/2023/07/21/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4/ Fri, 21 Jul 2023 15:20:48 +0000 https://sherakantha.com/?p=131707 Continue reading দেশকে বিরোধী দলশূন্য করতে চায় সরকার →]]> বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, তারা বহু মত, পথ ও বিশ্বাসের ঐতিহ্যকে কখনোই ধুলিসাৎ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান স্বৈরশাহী দেশে বিরোধীদলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর। তবে তাদের এই সাধ কোনোদিন পূরণ হবে না।

শুক্রবার (২১ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে তিনি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভবনের মালিক পক্ষের তালা লাগিয়ে দেয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে দলটির নেতাকর্মীদের পুলিশের বেধড়ক লাঠিচার্জের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সরকার দেশকে বিরোধী দলশূন্য করতে এখন মাঠে নেমেছে। এজন্য বিরোধী দলের নেতাকর্মী ও প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী আতঙ্কের বিস্তার ঘটাচ্ছে, যাতে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কেউ সমালোচনা করতে সাহসী না হয়।

তিনি আরো বলেন, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভবনের মালিক পক্ষ কর্তৃক তালা লাগিয়ে দেওয়াসহ ভবনে প্রবেশের সময় পুলিশ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জন নেতাকর্মীকে আহত করার ঘটনায় তা আবারো প্রমাণিত হলো।

]]>
বিএনপি যে শর্ত দিয়েছে তা সংবিধানবিরোধী : ওবায়দুল কাদের https://sherakantha.com/2023/07/21/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be/ Fri, 21 Jul 2023 15:05:53 +0000 https://sherakantha.com/?p=131704 Continue reading বিএনপি যে শর্ত দিয়েছে তা সংবিধানবিরোধী : ওবায়দুল কাদের →]]> আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশ নিতে বিএনপি যে শর্ত দিয়েছে তা সংবিধানের বাইরে, সংবিধানবিরোধী। তত্ত্বাবধায়ক সরকার কিংবা দলটির এক দফা নিয়ে বিদেশিদের কোনো বক্তব্য নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে সেতুভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি অশান্তির পথে হাটছে, সহিংসতার ইঙ্গিত দিচ্ছে। মির্জা ফখরুলের বক্তব্য তা আরো স্পষ্ট হয়েছে। তারা শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে। তারা সন্ত্রাস করবে, সন্ত্রাস করে নির্বাচন পণ্ড করবে, নির্বাচন ভন্ডুল করবে- এ লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগের দফা একটাই- সংবিধান অনুযায়ী শেখ হাসিনার আমলে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। বিএনপির দাবি অদ্ভুত, উদ্ভট ও অযৌক্তিক। বিএনপিকে নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে এমন নিশ্চয়তা না পেলে তারা নির্বাচনে আসবে না- এটা তাদের প্রতিজ্ঞা, তারা পণ করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের নেতা-কর্মীদের বলেছি, তারা যেন বিএনপির উসকানিতে শান্ত থাকে। তারা উসকানি দেবে কিন্তু আমাদের নেতা-কর্মীদের মাথা গরম করা চলবে না। তিনি বলেন, বিএনপি যে কোন পথে যাচ্ছে তা পরিষ্কার। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের যা করার তাই করবে। একটা দেশে কি এক দল সন্ত্রাস করবে, অফিস ভাঙবে, পুলিশকে মারতে যাবে, যেখানে সেখানে মারামারি করতে যাবে- সেখানে কি সরকার চুপ করে বসে থাকবে?

এর আগে সেতুভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, সাক্ষাৎকালে দেশের আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব, বিরোধী দলের সঙ্গে সম্পর্ক কেমন হবে- তা নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ হাইকমিশনার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার পাশাপাশি অংশগ্রহণমূলক করার কথা বলেছেন।

]]>
ভিসানীতি নিয়ে মাঠ গরম করে নিজেদের জালেই আটকে গেছে বিএনপি: কাদের https://sherakantha.com/2023/07/17/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%97%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%b0/ Mon, 17 Jul 2023 06:02:35 +0000 https://sherakantha.com/?p=131681 Continue reading ভিসানীতি নিয়ে মাঠ গরম করে নিজেদের জালেই আটকে গেছে বিএনপি: কাদের →]]> মার্কিন ভিসানীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করে বিএনপি এখন নিজেদের জালেই আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নেতারা এতদিন ভিসানীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করেছেন। আর এখন বলছেন কোন দেশের ভিসানীতিতে কী আছে না আছে, দেখতে চাই না। আসলে বিএনপির সৃষ্ট ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই আটকে গেছে।রোববার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। ওয়ান-ইলেভেনের অসাংবিধানিক ও অবৈধ তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের এই দিনে বেআইনি ও অযৌক্তিকভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কারাবন্দি করে। সেদিন শুধু শেখ হাসিনাকে অবরুদ্ধ করা হয়নি, অবরুদ্ধ করা হয়েছিল দেশের গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা।

তিনি বলেন, ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন অবৈধ তত্ত্বাবধায়ক সরকার গণদাবির মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের আস্থা ও নির্ভরতার ঠিকানা শেখ হাসিনাকে মুক্ত করে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আজ উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুখি-সমৃদ্ধশালী শান্তিপূর্ণ-কল্যাণকর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মার্কিন ভিসানীতি প্রকাশের পর বিএনপি নেতারা অতিশয় আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন। সরকার এবং দেশের জনগণের মর্যাদা ভূলুণ্ঠিত করে নিজেদের অপরাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের উন্মাদনায় মেতে উঠেছিল। বিএনপির সন্ত্রাস ও সহিংস রাজনীতির অপতৎপরতা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় তারা এখন উল্টো সুরে কথা বলতে শুরু করেছে।

তিনি বলেন, বিএনপির তথাকথিত আন্দোলন হলো যেনতেনভাবে ক্ষমতা দখলের আন্দোলন। এই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। বিএনপির আন্দোলন মানে জাতীয় সম্পদ নষ্ট করা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা করা। যারা জনগণকে শত্রু জ্ঞান করে তারা কখনো জনগণের আস্থা পায় না।

বিএনপি ভাড়াটিয়া সাইবার সন্ত্রাসীদের মাধ্যমে অপপ্রচারের অপকৌশল আরও তীব্রতর করেছে দাবি করে তিনি বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই মিথ্যাচার ও অপপ্রচার চর্চা করে আসছে। তারা সত্যকে যেমন ভয় পায়, তেমন দেশের জনগণ এবং সংবিধান ও আইন-আদালতকে ভয় পায়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বলছেন দেশ নাকি ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে! আসলে বিএনপির রাজনীতিই আজ ধ্বংসের শেষ প্রান্তে। তাদের মিথ্যাচারের ফাঁপা বেলুন এরই মধ্যে চুপসে যেতে শুরু করেছে। তারা সরকার বিরোধিতার নামে দেশবিরোধিতায় লিপ্ত। তারা চায় শুধু ক্ষমতা! তারা ক্ষমতা চায়, কিন্তু নির্বাচনে ভয় পায়। তাই তারা অনির্বাচিত সরকারের পক্ষে অবস্থান নিয়েছে।

]]>
নির্বাচনের আগে সরকার ইচ্ছামতো প্রশাসন সাজাচ্ছে: ফখরুল https://sherakantha.com/2023/07/17/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d/ Mon, 17 Jul 2023 05:57:16 +0000 https://sherakantha.com/?p=131679 Continue reading নির্বাচনের আগে সরকার ইচ্ছামতো প্রশাসন সাজাচ্ছে: ফখরুল →]]> নির্বাচনকে সামনে রেখে প্রশাসন যন্ত্রকে সরকার নিজেদের মতো করে সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন নির্বাচনের আগে নিজেদের লোকদের প্রশাসনের বিভিন্ন পদে বসাচ্ছে। মন্ত্রীদের পিএসদের ডিসি করছেন, নিজেদের লোকদের ইউএনও করছেন। রোববার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি সংলগ্ন নুর আহমদ সড়কে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের ‘মেহনতী শ্রমিক জনতার মহাসমাবেশে’ প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সারাদেশের মানুষ এখন অবৈধ, লুটেরা, মাফিয়া সরকারের কাছে বিদায়ের বার্তা দিতে চায়। স্বৈরাচারের পতন, অত্যাচারীর পতন চায় দেশের জনগণ। চট্টগ্রাম সংগ্রাম তীর্থ। চট্টগ্রামের মানুষ অবৈধ লুটেরা সরকারকে কী বার্তা দিতে চায় তা সারাবিশ্বে পৌঁছে দিতে হবে। চট্টগ্রামের মানুষ কখনো মাথা নত করেনি। চট্টগ্রামের মানুষ মাথা উঁচু করে বৃটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এ মাটি থেকে মাস্টার দা, প্রীতিলতা সংগ্রাম করেছেন, জিয়াউর রহমান এ চট্টগ্রামের মাটি থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ লালদীঘি ময়দান থেকে ১৯৮৬ সালে বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু করেছিলেন।জনগণের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ওই মইনুদ্দীন ফখরুদ্দীনের সঙ্গে আঁতাত করে গোপনে গোপনে ফন্দি করে জোর করে ক্ষমতায় এসেছিল, সেদিন থেকেই আমাদের লড়াই শুরু হয়েছে। দেশ স্বাধীন হয়েছিল, দেশকে মুক্ত করার, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।

তিনি বলেন, ১০ টাকার চাল খাওয়ানোর কথা বলে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এখন সেই চালের কেজি ৯০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। দেশের মানুষ শান্তিতে নেই। চাকরি নেই। মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারের হাতে আর কোনো সময় নেই। তাদের শেষ সময় চলছে। আমি পরিষ্কারভাবে বলেছি। আবারও বলছি, ভালো ভালোয় পদত্যাগ করেন, সংসদ ভেঙে দেন। ভালোয় ভালোয় পদত্যাগ করে মানুষকে মুক্তি দিন, না হয় জনগণ তাদের হারানো ভোটাধিকার আদায় করে নিতে বাধ্য হবে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার থাকলে আওয়ামী লীগের নির্বাচিত হতে পারবে না। এটা বুঝতে পেরেই পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করা হয়। নিজেদের অধীনে নির্বাচন করে ক্ষমতায় আকড়ে ধরতে চায়। কিন্তু জনগণ এটা হতে দেবে না।ফখরুল অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আট বছর কারাগারে রাখা হয়েছে। তিনি গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন। রাষ্ট্র মেরামতের জন্য আমরা ৩১ দফা দিয়েছি। আমাদের নেতা তারেক রহমান এ ৩১ দফা দিয়ে আমাদের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, বন্দুক দিয়ে, হুমকি দিয়ে ভয় দেখিয়ে আর কাজ হবে না। অনেক অপরাধ করেছেন, জুডিশিয়াল কিলিং করেছেন, ১ লাখ ২৪ হাজার গায়েবি মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় ৪০ লাখ নেতাকর্মীকে আসামি করেছেন। কেউ ক্ষমতায় চিরস্থায়ী থাকতে পারেনি। এরশাদও স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় থাকতে পারেননি, আপনিও (শেখ হাসিনা) পারবেন না। ক্ষমতার এ মসনদ কারও জন্য পারমানেন্ট নয়। মানে মানে সরে পড়েন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, বরকতউল্লা বুলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর, শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বান্দরবান বিএনপির সভাপতি ম্যামাচিং, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল সভাপতি এ এম নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

]]>