আইন আদালত – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Mon, 31 Jul 2023 07:23:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 গরিবরা ৫ হাজার টাকা ঋণ নিলে কোমরে দড়ি, বড় খেলাপিদের ধরা যায় না https://sherakantha.com/2023/07/31/%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be-%e0%a7%ab-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2/ Mon, 31 Jul 2023 07:23:22 +0000 https://sherakantha.com/?p=131766 Continue reading গরিবরা ৫ হাজার টাকা ঋণ নিলে কোমরে দড়ি, বড় খেলাপিদের ধরা যায় না →]]> দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, গরীব কৃষকরা ৫ থেকে ১০ হাজার টাকা ঋণ নিলে কোমরে দড়ি পড়ে, অথচ বড় বড় ঋণ খেলাপিদের ধরা যায় না। বড় খেলাপিরা ঋণ পরিশোধ না করতে শত শত কোটি টাকা খরচ করেন, ঋণ পরিশোধ প্রক্রিয়া ঠেকানোর জন্য বড় বড় আইনজীবী নিয়োগ করেন।

নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর ঋণ পরিশোধ না করার আবেদনের শুনানির সময় ওই ব্যবসায়ীর আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলামকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন আদালত।সোনালী ব্যাংকের ঋণ খেলাপির এক মামলার শুনানিতে সোমবার (৩১ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদেস্যর আপিল বিভাগের বিচারপতির বেঞ্চ এমন মন্তব্য করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

আদালতে আজ সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ। নারায়ণগঞ্জের ব্যবসায়ীর পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। আইনজীবীরা জানান, ১৯৯৭ সালে ফজলুর রহমান অ্যান্ড কোং প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকের মতিঝিল আঞ্চলিক শাখা থেকে ৩২ কোটি টাকা ঋণ নেয়। ২০১৭ সালে প্রতিষ্ঠানের প্রধান ফজলুর রহমান মারা গেলে ঋণ আদায়ে অর্থঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক। পরে সুদসহ ঋণ পরিশোধের অংক বেড়ে দাঁড়ায় প্রায় দেড়শ কোটি টাকা। দেড়শ কোটি টাকার বিপরীতে ২৬ বছরে মাত্র ৫ লাখ টাকা ফেরত দেওয়ার কথা জেনে অসন্তোষ প্রকাশ করেন আপিল বিভাগ।

পাশাপাশি মামলার বিস্তারিত জেনে ব্যবসায়ীর পক্ষের আইনজীবীকে একহাত নেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ঋণ পরিশোধ না করার আবেদন খারিজ করে ঋণ পরিশোধের আদেশ দেন আপিল বিভাগ।

]]>
জাপানি মায়ের জিম্মায় থাকবে জেসমিন ও লাইলা https://sherakantha.com/2023/07/17/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a5/ Mon, 17 Jul 2023 05:14:09 +0000 https://sherakantha.com/?p=131667 Continue reading জাপানি মায়ের জিম্মায় থাকবে জেসমিন ও লাইলা →]]> বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের সেই দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা মা নাকানো এরিকোর জিম্মায় রাখার আদেশ দিয়েছেন ঢাকা জেলা জজ আদালত। রোববার (১৬ জুলাই) ঢাকার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভুঁইয়া বাবার আপিল খারিজ করে এ রায় দেন।

গত ৬ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইমরান শরীফের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিমা আক্তার লাভলী জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে- এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তন চেয়ে আবেদন করেন। পর ওই আবেদনের শুনানি নিয়ে খারিজ করেন হাইকোর্ট।ফলে ঢাকা জেলা জজ আদালতে জাপানি দুই শিশু কার জিন্মায় থাকবে- এ সংক্রান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এখানেও বাবার আপিল খারিজ করে মার জিম্মায় দুই শিশুকে রাখার আদেশ দেন।

এর আগে গত ৯ মার্চ জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বিদেশে নিয়ে যেতে জাপানি মায়ের আবেদন নাকচ করেন আপিল বিভাগ। একইসঙ্গে দুই শিশু কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল জেলা জজ আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। এ সময় পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা যেভাবে আছেন সেভাবেই থাকবে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।

ওইদিন আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম বলেছিলেন, আপিল বিভাগের অনুমতি ছাড়া দুই সন্তানকে দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না, এই আদেশের বিরুদ্ধে একটি সিভিল রিভিউ পিটিশন ও একটি এক্সপাঞ্জ চেয়ে আবেদন করেছিলেন জাপানি মা। আপিল বিভাগের আগে একটি আদেশ ছিল আপিল বিভাগের অনুমতি ছাড়া দুই সন্তানকে দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না। এটা যেন আদেশ থেকে বাদ দিয়ে দেওয়া হয় সেজন্য আবেদন করেছিলেন জাপানি মা। বাবা ইমরান শরীফ নাকানো এরিকোর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছিলেন। কারণ জাপানি মা দুইবার চেষ্টা করেছেন শিশুদের দেশের বাইরে নিয়ে যাওয়ার। মা নাকানো এরিকোও একটা আদালত অবমাননার আবেদন করেছিলেন। কারণ বাবা ইমরান একটি শিশুকে তার কাছে নিয়ে এসেছিলেন। এ কারণে তিনি এ আবেদন করেছিলেন। এই চারটা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ আদেশে বলেছেন, মা নাকানো এরিকো যেন শিশুদের দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা না করে। একইসঙ্গে জেলা জজ আদেশ দিলেন শিশুদের জিম্মায় রাখা সংক্রান্ত আপিল তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার। এছাড়া আরেকটা নির্দেশনা দিয়েছেন, সেটা হলো স্ট্যাস্টাকো (স্থিতিবস্থা) মেনে চলার। যার অর্থ এখন যে অবস্থায় আছে,সেই অবস্থাটা মেনে চলতে হবে যতদিন পর্যন্ত জেলা জজ আদালতে থাকা আপিলটা নিষ্পত্তি না হয়। এর অর্থ দুই শিশুকে দেশের বাইরেও নেওয়া যাবে না। তারা যে যার কাছে আছে, সেখানেই থাকবে।

এর আগে গত ২৯ জানুয়ারি বাংলাদেশি বাবা ইমরান শরীফ ও জাপানি মা নাকানো এরিকোর দুই শিশুকে জাপানি মা নাকানো এরিকোর জিম্মায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। নাবালিকা দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা কোথায় থাকলে কল্যাণ হবে সেদিক বিবেচনায় রেখে এ রায় দেওয়া হয়। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় দেন।

আদালতের পর্যবেক্ষণ:রায়ে আদালত বলেছেন, মামলা করার কারণ আদালতের কাছে প্রমাণ করতে পারেনি বাদীপক্ষ। বরং আদালতের কাছে প্রতীয়মান হয়েছে, জাপান থেকে বাংলাদেশে নিয়ে আসা দুই শিশুর বেড়ে ওঠা জাপানে। সেখানে তারা লেখাপড়া করেছে। তাদের মা নাকানো এরিকো পেশায় একজন চিকিৎসক। তিনটি সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটি নিয়ে সন্তানদের পাশে ছিলেন। পর্যবেক্ষণে আদালত বলেন, জাপানে বেড়ে ওঠা দুই শিশুর প্রাথমিক শুশ্রূষাকারী তাদের মা নাকানো এরিকো। অথচ তাকে কিছু না জানিয়ে সম্পূর্ণ অন্ধকারে রেখে আইনগত প্রক্রিয়া ছাড়া হঠাৎ অন্য একটি দেশে নিয়ে আসাটা মাতৃত্বের বিশ্বজনীন ও সর্বজনীন রূপটিকে অসম্মান করার নামান্তর।

রায়ে আদালত আরও বলেছেন, বাবা হিসাবে ইমরান শরীফ নাবালিকা দুই সন্তানের সঙ্গে দেখা-সাক্ষাৎ করার পূর্ণ হকদার। তবে জাপানি মায়ের কাছে দুই নাবালিকার হেফাজত তাদের শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক, তথা সার্বিক মঙ্গলজনক বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে।এই রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন বাবা ইমরান শরীফ।

]]>
ডান্ডাবেড়ি-হাতকড়া পরানো নিয়ে হাইকোর্টের রুল https://sherakantha.com/2023/01/30/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b/ Mon, 30 Jan 2023 15:17:08 +0000 https://sherakantha.com/?p=131496 Continue reading ডান্ডাবেড়ি-হাতকড়া পরানো নিয়ে হাইকোর্টের রুল →]]> হাজতিদের ডান্ডাবেড়ি ও হ্যান্ডকাফ পরানোর বিষয়ে যথাযথ নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া প্রিজন অ্যাক্ট ১৮৯৪ ও জেল কোডের স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক ব্যবহার করে সাধারণ কয়েদিদের ডান্ডাবেড়ি ও হ্যান্ডকাফ পরানো কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় যাওয়া গাজীপুর ও শরীয়তপুরের দুই ব্যক্তিকে অমানবিকভাবে ডান্ডাবেড়ি ও হ্যান্ডকাফ পরানোয় কেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি, কারা মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুরের পুলিশ সুপার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার, কালিয়াকৈর থানার ওসি এবং শরিয়তপুরের পালং থানার ওসিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।কারাগারে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের প্যারোলে মুক্তির পর ডান্ডাবেড়ি পরানোর বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৪ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রোকুনুজ্জামান সুজা।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সম্প্রতি দৈনিক পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। তাতে দেখা যায়, প্যারোলে মুক্তি দেয়ার পর ডান্ডাবেড়ি পরিয়ে জানাজায় নেয়া হয়েছে এক ব্যক্তিকে। সংবাদ অনুযায়ী ঘটনাটি অসাংবিধানিক। বিষয়টি চ্যালেঞ্জ করে আমরা রিট দায়ের করি।

কায়সার কামাল বলেন, আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন। রুলে ডান্ডাবেড়ি পরানোয় নীতিমালা করতে কেন নির্দেশ দেয়া হবে না এবং তাদের ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

]]>
চিংড়িতে জেলি পুশ করায় লাখ টাকা জরিমানা https://sherakantha.com/2022/04/14/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%82%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96/ Thu, 14 Apr 2022 08:57:58 +0000 https://sherakantha.com/?p=131475 Continue reading চিংড়িতে জেলি পুশ করায় লাখ টাকা জরিমানা →]]> চিংড়ি ও অন্যান্য মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি, ওলোট কম্বল ইত্যাদি অপদ্রব্য পুশ করার অভিযোগে সাতক্ষীরার দেবহাটার গাজীরহাট মৎস্য আড়ত থেকে পাঁচ মাছ ব্যবসায়ীকে র‌্যাবের সহায়তায় আটক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ দল।

বুধবার (১৩ এপ্রিল) এ অভিযান চালানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর ভ্রাম্যমাণ আদালত দুইটি প্রতিষ্ঠানের মালিক বাবলু গাজী ও সিরাজুল ইসলামকে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেন। বাকি তিনটি প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার আইনে মোট ১,০৫০০০ টাকা জরিমানা করেছেন। এছাড়া অপদ্রব্য মিশ্রিত মাছগুলো জনসমক্ষে বিনষ্ট করা হয়।

উল্লেখ্য, গত কয়েক মাস আগেও গাজীরহাট মৎস্য সেডে চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

]]>
উপজেলা চেয়ারম্যানদের ইউএনওর মতো নিরাপত্তা দেওয়ার নির্দেশ https://sherakantha.com/2021/09/18/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%8f/ Sat, 18 Sep 2021 10:39:45 +0000 https://sherakantha.com/?p=131306 Continue reading উপজেলা চেয়ারম্যানদের ইউএনওর মতো নিরাপত্তা দেওয়ার নির্দেশ →]]> প্রতিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উপজেলা নির্বাহী অফিসারের মতো নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে উপজেলা পরিষদ ভবনের সাইনবোর্ডে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লেখা সাইনবোর্ড টানানোর নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩ (ক) ১৩ (খ) ও ১৩ (গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সরকারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আইনজীবী ড. মহিউদ্দিন মো. আলামিন বিষয়টি নিশ্চিত করেন।আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও ড. মহিউদ্দিন মো. আলামিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

ড. মহিউদ্দিন মো. আলামিন বলেন, চলতি বছরের ১৫ জুন উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে উপজেলা নির্বাহী অফিসারদের ক্ষমতা দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যান এ রিট দায়ের করেন।

এদিকে গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্টের আরেকটি বেঞ্চ উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত সব দফতরের কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ও বিধি অনুসারে করার জন্য ইউএনওদের প্রতি নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে এর আগে জারি করা সার্কুলার অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ইউএনওরা যাতে ওই সার্কুলার অনুসরণ করেন সেজন্য পৃথক আরেকটি সার্কুলার জারি করতে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত।বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

]]>
জনগণের টাকা ফেরত না দিলে কারাগারে দেব: খেলাপিদের হাইকোর্ট https://sherakantha.com/2021/02/26/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%97%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95/ Fri, 26 Feb 2021 06:35:13 +0000 https://sherakantha.com/?p=131133 Continue reading জনগণের টাকা ফেরত না দিলে কারাগারে দেব: খেলাপিদের হাইকোর্ট →]]> আপনারা টাকা তুলে নিয়েছেন। আর যারা পিপলস লিজিংয়ে টাকা জমা রেখেছিল, তারা না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পিপলস লিজিংয়ের টাকা জনগণের টাকা, চোর-বাটপারদের টাকা না। আগে টাকা দিন, পরে কথা বলুন। তা না হলে ভেতরে (কারাগারে) ঢুকানো হবে। ঋণখেলাপি ও তাদের আইনজীবীদের উদ্দেশ্য করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ ঋণখেলাপিদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এসব কথা বলেন।

এ সময় শুনানি করেন আইনজীবী ড. সাঈদা নাসরিন। তার মক্কেলের কাছে পিপলস লিজিং কত টাকা পাবে জানতে চাইলে আদালতকে তিনি বলেন, তার কাছে ৩৮৪ কোটি টাকা পিপলস লিজিংয়ের পাওনা রয়েছে। এ সময় আদালত বলেন, আগে টাকা দেবেন, তারপর ইনস্টলমেন্টের আবেদন করবেন। না হলে কারাগারে ঢুকাব। এটা জনগণের জমানো টাকা। চোর-বাটপারদের টাকা না।

আদালত আরও বলেন, ‘আমরা দেখছি হাজার হাজার কোটি টাকা নিয়ে এ কোম্পানিকে বাঁচিয়ে রেখে টাকা উদ্ধার করা যায় কিনা। আমানতকারীরা আজকে খেয়ে না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। আমরা চেষ্টা করছি ঋণগ্রহীতাদের কাছ থেকে টাকা উদ্ধারের।’ আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস থেকে ৫ লাখ টাকা এবং তার বেশি ঋণ নিয়ে খেলাপি হওয়া ১৩৭ জনের সশরীরে আদালতে হাজিরার দ্বিতীয় দিন ছিল আজ।

]]>
হজ-ওমরাহ ব্যবস্থাপনায় আইন হচ্ছে https://sherakantha.com/2020/12/28/%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%87/ Mon, 28 Dec 2020 15:33:20 +0000 https://sherakantha.com/?p=131086 Continue reading হজ-ওমরাহ ব্যবস্থাপনায় আইন হচ্ছে →]]> নীতিমালার পরিবর্তে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন করছে সরকার। এজন্য হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, এতদিন পর্যন্ত হজ ব্যবস্থাপনাটা চলত একটা নীতিমালার মাধ্যমে। নীতিমালার মাধ্যমে চলার কারণে কিছু অসুবিধা হতো, অ্যাকশন নেয়া যেত না। কিছু অ্যাকশন নিলে তারা (হজ ও ওমরাহ এজেন্সি) আবার হাইকোর্টে গিয়ে রিট করে এগুলোর বিরুদ্ধে স্থগিতাদেশ নিয়ে আসত।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ২০১১ সালে সৌদি আরব টোটাল হজ ব্যবস্থাপনাটা পরিবর্তন করে দিয়েছে। পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও এখন আইন করে ফেলেছে। হজ ব্যবস্থাপনার সঙ্গে তাল মেলাতে হলে আমাদের রাষ্ট্রীয়ভাবে একটি লিগ্যাল কাঠামো প্রয়োজন। ২০১২ সালে মন্ত্রিসভার একটা নির্দেশনাও ছিল যে হজ ব্যবস্থাপনায় নীতিমালার পরিবর্তে একটি আইন নিয়ে আসতে হবে। সেটাই আজকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে এসেছে।

আইনের উদ্দেশ্য পূরণে হজ ও ওমরাহ ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার হজ ও ওমরাহ ব্যবস্থাপনার লক্ষ্যে সৌদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি, সমঝোতা ও সম্মতিক্রমে সৌদি আরবের যেকোনো স্থানে হজ অফিস স্থাপন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পারবে। এই আইনের অধীনে নিবন্ধন ছাড়া কেউ কোনো হাজী বা হজের কোনো লোকজনকে হ্যান্ডেল করতে পারবে না।

নিবন্ধন কর্তৃপক্ষ যদি দেখে কেউ অনিয়ম করছে তবে উপযুক্ত তদন্ত ও শুনানি করে হজ ও ওমরাহ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। সরকার দৈব-দুর্বিপাক, মৃত্যু, দুর্ঘটনা, হজযাত্রীদের আকস্মিক প্রয়োজন পূরণ ও অপ্রত্যাশিত ব্যয় নির্বাহের জন্য একটি আপদকালীন তহবিল গঠন করবে।

তিনি বলেন, হজের চুক্তি এখানে হওয়ার পর কেউ গিয়ে যদি ওই দেশেও (সৌদি আরব) ঠকায় সেই অপরাধ এখানে করা হয়েছে বলে গণ্য হবে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে ক্রিমিন্যাল বা লিগ্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেয়া যাবে। এটা এই হজ আইনের একটি গুরুত্বপূর্ণ জিনিস। ওখানে তারা ঠকাচ্ছে, তখন এটা কী হবে, সে জন্য তারা (হজ ও ওমরাহ এজেন্সি) অনেক সময় বেনিফিট নিয়ে নিত। এটা আইনে কাভার করে দিয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অনিয়মের জন্য হজ এজেন্সির নিবন্ধন বাতিল করা যাবে এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা করা হবে। ওমরাহ এজেন্সির ক্ষেত্রে নিবন্ধন বাতিল ও ১৫ লাখ টাকা জরিমানা করা যাবে। ক্রিমিন্যাল অফেন্স (ফৌজদারি অপরাধ) করলে পেনাল কোড বা অন্যান্য আইনে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়া যাবে। আর অপরাধের জন্য কোনো হজ এজেন্সিকে যদি পরপর দুই বছর সতর্ক করা হয় তাহলে লাইসেন্স দুই বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল থাকবে।

হজ এজেন্সির অনিয়মের বিষয়ে বলা হয়েছে- হজ ও ওমরাহ যাত্রীদের সঙ্গে চুক্তি ভঙ্গ করা; হজ ও ওমরাহ যাত্রীদের হয়রানি, ভোগান্তি ও আর্থিক ক্ষতিসাধন; অসত্য তথ্য ও প্রতারণার মাধ্যমে নিবন্ধন; আইন বিধি ও সরকারের জারি করা নির্দেশনা ও নিবন্ধন শর্ত লঙ্ঘন।হজ এজেন্সি যদি তাদের স্বত্ব ও নাম পরিবর্তন করতে চায় তবে খসড়া আইন অনুযায়ী নিবন্ধন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

]]>
নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী https://sherakantha.com/2020/10/24/%e0%a6%a8%e0%a7%88%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%95%e0%a7%87/ Sat, 24 Oct 2020 13:28:30 +0000 http://sherakantha.com/?p=131008 Continue reading নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী →]]> স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড়া দেয়া হবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। শনিবার (২৪ অক্টোবর) টাঙ্গাইলে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিলেন জনতার পুলিশ হতে। সেই লক্ষে পুলিশ বাহিনী জণগনের সাথে কাজ করে যাচ্ছে। পুলিশের স্লোগান ‘জনতাই পুলিশ, পুলিশ জনতা’।

এছাড়াও করোনায় পুলিশের কার্যক্রম প্রশসংনীয়। করোনা আক্রান্তদের লাশ ও করোনায় আক্রান্তদের লাশ স্বজনরা রাস্তায় ফেলে গেলেও পুলিশ সেই লাশ উদ্ধার করে দাফন করেছে। অন্যদিকে পুলিশের জনবল বৃদ্ধি, প্রশিক্ষনের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো দক্ষ করা হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের কাজ চলছে। ইতিমধ্যে পুলিশ বাহিনীতে দুইটি হেলিকপ্টার যোগ করার প্রক্রিয়া চলমান। এছাড়া করোনার মধ্যে অন্যান্য হাসপাতালে চিকিৎসা সেবা দিতে হিমসিম খেলেও পুলিশ হাসপাতাল রোগীদের সেবা দিয়ে মানুষের বিশ্বস্ততা অর্জন করেছে। পরে তিনি ঘাটাইলের সাবেক এমপি মরহুম মতিউর রহমানের কবরের জিয়ারতে উদ্দেশ্যে রওনা হন।

এসময় উপস্থিত ছিলেন-টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক প্রমুখ।

]]>
অ্যাটর্নি জেনারেলের করোনা পজিটিভ, সিএমএইচএ ভর্তি https://sherakantha.com/2020/09/05/%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8/ Sat, 05 Sep 2020 13:35:56 +0000 http://sherakantha.com/?p=130833 Continue reading অ্যাটর্নি জেনারেলের করোনা পজিটিভ, সিএমএইচএ ভর্তি →]]> রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলম করোনা পজিটিভ। চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী বলেন, হ্যাঁ, আমরা শুনেছি ওনার করোনা পজিটিভ। কোভিড-১৯ এ আক্রান্ত অ্যাটর্নি জেনারেল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন বলেও জানান তারা।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, করোনা আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল সিএমএইচ-এ চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সেখানকার কর্মরত ডাক্তাররা সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত আছেন।এর আগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে যান জ্যেষ্ঠ আইনজীবী এসএম মুনির।ওইদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির), ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেলসহ শতাধিক আইনজীবী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন, ড. বশির উল্লাহ, গিয়াস উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান মনিরসহ অন্যান্য আইনজীবীরা এসময় উপস্থিত ছিলেন।

]]>
৫০৫৪ নার্স নিয়োগ কেন অবৈধ নয় : হাইকোর্ট https://sherakantha.com/2020/09/01/%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%ab%e0%a7%aa-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7/ Tue, 01 Sep 2020 13:47:05 +0000 http://sherakantha.com/?p=130782 Continue reading ৫০৫৪ নার্স নিয়োগ কেন অবৈধ নয় : হাইকোর্ট →]]> সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ করা পাঁচ হাজার ৫৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রিট আবেদনকারী ৫১ জনের নিয়োগ দিতে কেন নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারির আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার অনিক আর হক ও ব্যারিস্টার বিভূতি তরফদার। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা সামসাদ।

রিট আবেদনে বলা হয়, চার হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য ২০১৭ সালের ১০ আগস্ট বিজ্ঞপ্তি জারি হয়। ওই বিজ্ঞপ্তির আলোকে ১৬ হাজারের বেশি আবেদনকারী পরীক্ষায় অংশ নেন। পিএসসি ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ হন ১১ হাজার ৩৫৭ জন। এরপর সংশ্লিষ্টদের সনদ যাচাই শেষে ২০১৮ সালের ১১ জুন এক হাজার ১৭ জনের ফল বাতিল করে নোটিশ দেয় পিএসসি। ফলে চূড়ান্তভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয় ১০ হাজার ৩৪০ জনকে। পরবর্তীতে তাদের মধ্যে মেধা তালিকা অনুসারে পাঁচ হাজার ১০০ জনকে নিয়োগ দিতে পিএসসি ২০১৮ সালের ১৯ আগস্ট সরকারকে সুপারিশ করে। ওই সুপারিশ অনুযায়ী সরকার তাদের নিয়োগ দেয়।

পরবর্তীতে গত মার্চে করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সরকার ছয় হাজার নার্স নিয়োগের জন্য পিএসসির কাছে চাহিদাপত্র দেয়। এর আলোকে ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫০৫৪ জনকে নিয়োগের জন্য গত ৩০ এপ্রিল সরকারের কাছে সুপারিশ করে পিএসসি। এরপর সরকার তাদের সকলকে নিয়োগ দেয়। নিয়োগ পাওয়াদের মধ্যে অযোগ্যতার কারণে পাঁচজনের আবেদনপত্র ২০১৮ সালের ১১ জুন বাতিল করে পিএসসি। এ অবস্থায় ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নিয়োগ বঞ্চিত ৫১ জন রিট আবেদন করেন।

শুনানি নিয়ে নার্স পদে ৫০৫৪ জনকে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রিট আবেদনকারী ৫১ জনকে নিয়োগ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

]]>