অর্থনীতি – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Mon, 03 Jun 2024 06:31:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ১১ লাখ ৯৫ হাজার কোটি টাকার অর্থনীতি সমিতির বিকল্প বাজেট পেশ https://sherakantha.com/2024/06/03/%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a7%af%e0%a7%ab-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/ Mon, 03 Jun 2024 06:31:01 +0000 https://sherakantha.com/?p=131799 Continue reading ১১ লাখ ৯৫ হাজার কোটি টাকার অর্থনীতি সমিতির বিকল্প বাজেট পেশ →]]> সোমবার (৩ জুন) অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে ‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২৪-২৫ : উন্নত বাংলাদেশ অভিমুখী বাজেট’ শীর্ষক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ওই প্রস্তাব উপস্থাপন করেন। এসময় অর্থনীতি সমিতি সাবেক সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত উপস্থিত ছিলেন।প্রস্তাবনায় বলা হয়েছে, আমাদের ঘোষিত বাজেট সম্প্রসারণশীল বাজেট। সুপারিশ সংখ্যা ৩৬১টি।এখানে ২৪টি মূল পয়েন্ট উপস্থাপন করা হয়েছে। যার মধ্যে রয়েছে বৈষম্য ও অসমতা দারিদ্র নিরসন, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা বেষ্টনী, মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সঞ্চয়, রেমিট্যান্স, পুঁজিবাজার, ব্যাংক, বৈদেশিক খাত, রিজার্ভ শক্তিশালীকরণ, সরকারি ঋণ, কৃষি ভূমি, ভূমি মামলা, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়, প্রতিবন্ধী মানুষ, প্রকৃতি ও সরকারি অর্থের সংস্থান প্রভৃতি।

]]>
আন্তর্জাতিক বাজারে বাড়লো গম-ভুট্টার দাম https://sherakantha.com/2023/07/21/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b2/ Fri, 21 Jul 2023 15:32:41 +0000 https://sherakantha.com/?p=131717 Continue reading আন্তর্জাতিক বাজারে বাড়লো গম-ভুট্টার দাম →]]> চলতি সপ্তাহেই ইউক্রেন থেকে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে এসেছে রাশিয়া। এরপরই তারা জানায়, এখন থেকে ইউক্রেনীয় বন্দরগামী যেকোনো জাহাজকে সামরিক জাহাজ হিসেবে বিবেচনা করা হবে। আর এতেই শস্যবাহী জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্ব বাজারে বাড়তে শুরু করেছে গমে ও ভুট্টার দাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে বুধবার (১৯ জুলাই) গমের দাম আগের দিনের চেয়ে ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। এতে প্রতি টন গম বিক্রি হচ্ছে ২৫৩ দশমিক ৭৫ ইউরোতে। অন্যদিকে, ভুট্টার দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। গমের দাম বেড়েছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে এক লাফে গমের দাম বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটিই একদিনে এ শস্যের সর্বোচ্চ দামবৃদ্ধি।

ইউক্রেন থেকে নিরাপদে শস্য রপ্তানি চালু রাখতে গত বছরের জুলাইয়ে এগিয়ে আসে জাতিসংঘ ও তুরস্ক। তাদের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে শস্যচুক্তি হয়। তিন দফা বাড়ানোর পর ১৭ জুলাই শেষ হয় চুক্তির মেয়াদ। রাশিয়া এ দফায় আর মেয়াদ বাড়াতে রাজি হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কৃষ্ণসাগর চুক্তি শেষ হওয়ায় সমুদ্রের মানবিক করিডোর বন্ধ হয়ে গেছে। এ কারণে ২০ জুলাই রাত ১২টা থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে সামরিক জাহাজ বলে বিবেচনা করা হবে। এছাড়া জাহাজে যেসব দেশের পতাকা দেখা যাবে, তাদেরকে রুশ সরকারের পক্ষ থেকে ইউক্রেন সংঘাতে জড়িত বলে বিবেচনা করা হবে।

পুতিনের এ হুমকির পর বেসামরিক জাহাজে হামলায় ইউক্রেনকে দোষারোপের ষড়যন্ত্র করার অভিযোগ আনে হোয়াইট হাউজ। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তার দাবি পূরণ হলে অবশ্যই তিনি শস্যচুক্তিতে ফিরবেন। রাশিয়া যখন ইউক্রেনের সঙ্গে এ চুক্তি করে, তখন শর্ত ছিল— তাদের উৎপাদিত খাদ্যশস্য ও সার বিনা বাধায় আন্তর্জাতিক বাজারে যেতে দিতে হবে ও কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। রাশিয়া দাবি করছে, তাদের ওই দাবিগুলো এখনো পূরণ করা হয়নি। তাই তারা নতুন করে আর চুক্তি নবায়ন করবে না।

যুদ্ধ শুরুর পরই রাশিয়া কৃষ্ণসাগরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ফলে এখন দেশটি চুক্তি থেকে বের হয়ে যাওয়ায় কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য আন্তর্জাতিক বাজারে আর যেতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

]]>
ডিজিটাল ক্ষুদ্র ঋণ তহবিলের আকার বাড়লো https://sherakantha.com/2023/07/17/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%a4%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2/ Mon, 17 Jul 2023 05:19:05 +0000 https://sherakantha.com/?p=131671 Continue reading ডিজিটাল ক্ষুদ্র ঋণ তহবিলের আকার বাড়লো →]]> বাড়ানো হয়েছে ডিজিটাল ক্ষুদ্র ঋণের পুনঃঅর্থায়ন তহবিলের আকার। তহবিলটির পরিমাণ বৃদ্ধি করে ৫০০ কোটি টাকা করা হয়েছে। আগে এই তহবিলের আকার ছিলো ১০০ কোটি টাকা।রোববার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে বিবেচনায় নিয়ে তাদেরকে স্বল্প সুদে ডিজিটাল ক্ষুদ্র ঋণ বা বিনিয়োগ প্রদান এবং সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে ইতঃপূর্বে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ১০০ কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়। এই তহবিলের আকার ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ডিজিটাল ক্ষুদ্র ঋণের ক্রমবর্ধমান চাহিদা, আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ও উৎসাহিত করার মাধ্যমে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে এই তহবিলের পরিমাণ বাড়ানো হয়েছে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে বাংলাদেশ ব্যাংক এই তহবিল গঠন করে। এই তহবিল থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন গ্রাহকরা। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ৬ মাস। এ তহবিল থেকে ডিজিটাল মাধ্যম (ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ই-ওয়ালেট ইত্যাদি) ব্যবহার করে তফসিলি ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে।

]]>
৭ মাসে রপ্তানি আয় ৩২.৪৪৭ বিলিয়ন ডলার https://sherakantha.com/2023/02/02/%e0%a7%ad-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%a9%e0%a7%a8-%e0%a7%aa%e0%a7%aa%e0%a7%ad-%e0%a6%ac/ Thu, 02 Feb 2023 12:07:20 +0000 https://sherakantha.com/?p=131623 Continue reading ৭ মাসে রপ্তানি আয় ৩২.৪৪৭ বিলিয়ন ডলার →]]> লক্ষ্যে স্থির হলো হলো রপ্তানি আয়। চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি ৭ মাসে রপ্তানি আয় এলো ৩২ দশমিক ৪৪৭ বিলিয়ন ডলার, যা লক্ষ্যমাত্রার সমান। ৭ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ৩২.৪৩৭ বিলিয়ন ডলার।

জুলাই-জানুয়ারি সাত মাসে প্রবৃদ্ধি কিছুটা পিছালো। এ সময়ে প্রবৃদ্ধি দাঁড়াল ৯.৮১ শতাংশ। আগের মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছিল ১০.৫৮ বিলিয়ন ডলার। এ হিসাবে চলতি বছরে ছুটতে থাকা প্রবৃদ্ধির গতি কিছুটা কমলো।আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে এ প্রতিবেদন প্রকাশ করে রপ্তানি উন্নঢন ব্যুরো (ইপিবি)।

বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান বাজার ইউরোপে যুদ্ধের দামামা আর বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মধ্যেই চলতি বছরের শুরু থেকে রপ্তানি আয়ে ভালো খবর দিয়ে আসছিল। বাড়ছিল আয়। এ সময়ে দেশে ডলারের তীব্র সংকট চলছে। এই সংকটের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছিলো রপ্তানি আয়ে। বাড়ছিল প্রতি মাসেই। এর মধ্যে রপ্তানি আয়ের কার্যাদেশ কিছুটা কমেছিল। রপ্তানিকারকরা বলছিল, মার্চের দিকে রপ্তানি আয় কমে আসতে পারে। কিন্তু তার আগেই জানুয়ারি মাসে কিছুটা কমলো। যদিও চলতি বছরের প্রথম সাত মাস জুলাই-জানুয়ারি সাত মাসের জন্য যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে কমেনি। পাশাপাশি আগের বছরের চেয়ে বেশি আছে প্রায় দশ শতাংশ।চলতি ২০২২-২৩ অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৫৮ বিলিয়ন ডলার। আর জুলাই-জানুয়ারি সাত মাসের লক্ষ্যমাত্রা ছিল ৩২.৪৩৭ বিলিয়ন ডলার।

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। তৈরি পোশাক কমলেই মোট রপ্তানি আয়ে ঝাঁকুনি লাগে। তথ্য বলছে তৈরি পোশাকের রপ্তানি কিছুটা কমার কারণে মোট রপ্তানি আয়ে এর প্রভাব পড়েছে। জানুয়ারি শেষে তৈরি পোশাক রপ্তানি আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪.৩১ শতাংশ। ডিসেম্বরে এ হার ছিল ১৫.৫৬ শতাংশ।জুলাই-জানুয়ারি ৭ মাসে মোট ২৭.৪১৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানি আয়ের ৮৪.৫০ শতাংশ। আর ডিসেম্বর মাসে এ হার ছিল ৮৪.২০ শতাংশ। মূলত তৈরি পোশাক রপ্তানি আয় কমার কারণেই কমেছে মোট রপ্তানি আয়।

]]>
রিজার্ভ থেকে আর কোনো ফান্ড নয়: গভর্নর https://sherakantha.com/2023/01/30/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d/ Mon, 30 Jan 2023 15:11:19 +0000 https://sherakantha.com/?p=131493 Continue reading রিজার্ভ থেকে আর কোনো ফান্ড নয়: গভর্নর →]]> বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আপাতত আর কোনো ফান্ড গঠন করা হবে না। চলমান ইডিএফ ফান্ড থেকে প্রদানকৃত অর্থ সমন্বয় করে এর আকার ধীরে ধীরে কমানো হবে। ইতোমধ্যে ইডিএফ ফান্ডে এক বিলিয়ন ডলার সমন্বয় হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দেশীয় মুদ্রায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলে (ইএফপিএফ) অংশগ্রহণকারী ব্যাংকগুলোর সাথে চুক্তি সম্পাদনকালে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৪৯টি তফসিলি ব্যাংক অংশ নিয়ে চুক্তিতে স্বাক্ষর করে।

এসময় গভর্নর আরও বলেন, কোভিড-১৯ বা করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে বিরূপ অবস্থা বিরাজ করছে। এ প্রেক্ষিতে দেশের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহকে অধিকতর অভিঘাত সহনশীল করার পাশাপাশি এ খাতের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সম্পূর্ণ অর্থায়নে ১০ হাজার কোটি টাকার একটি রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল (ইফপিএফ) গঠন করা হয়।

এছাড়া, সরকারের অন্তর্ভুক্তিমূলক আর্থসামাজিক উন্নয়ন কৌশলের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় ষান্মাসিকের বিচক্ষণ মুদ্রানীতি ঘোষণা করেছে।পাশাপাশি কৃষক, নারী উদ্যোক্তা, কুটির শিল্পসহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোক্তা এবং রপ্তানিকারক ও ব্যবসায়ীদের জন্য বেশ কয়েকটি প্রণোদনা ঋণ প্যাকেজ বাস্তবায়ন, ব্যাংকগুলোকে নীতি সহায়তা প্রদান, আর্থিক অন্তর্ভুক্তির আওতায় অধিকতর মানুষকে জাতীয় উৎপাদনের সঙ্গে সম্পৃক্তকরণ এবং সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নে বাংলাদেশ ব্যাংক নিরন্তর কাজ করে চলেছে।

আব্দুর রউফ তালুকদার বলেন, নতুনভাবে গঠিত প্রাক-অর্থায়ন তহবিলটিও দেশের রপ্তানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ইএফপিএফ-এর অর্থায়ন কার্যক্রম শীঘ্রই শুরু হবে। মাত্র ৪ শতাংশ সুদে এ তহবিল থেকে কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন রপ্তানিকারকদের দেশি মুদ্রায় ঋণ নেওয়ার সুযোগ থাকবে, যার মেয়াদ হবে ১৮০ দিন। ব্যাংক পর্যায়ে সুদহার হবে ১.৫ শতাংশ।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের স্বাগত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে নতুন এই তহবিলের বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি নির্বাহী পরিচালক নূরুন নাহার তহবিল সম্পর্কে ধারণা সম্বলিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন।

এছাড়া, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর. এফ. হোসেন তাদের বক্তৃতায় তহবিলটি যথাযথভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগম, একই বিভাগের ইএফপিএম ইউনিটের পরিচালক মোহাম্মদ ইব্রাহীম ভূঁইয়া ও অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংকসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণ চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগম এবং স্ব-স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ স্বাক্ষর করেছেন।

প্রসঙ্গত, রপ্তানি খাতকে সহায়তা করতে বর্তমানে আরও দুটি তহবিল চালু রয়েছে। এগুলো হচ্ছে- ৭০০ কোটি ডলারের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ), ৫ হাজার কোটি টাকার প্রাক জাহাজীকরণ তহবিল। এছাড়া দেশীয় শিল্প ও রপ্তানিমুখী শিল্পের যন্ত্রপাতি এবং কাঁচামাল আমদানির জন্য রয়েছে আরও তিনটি তহবিল। এর একটি মধ্যে ২০ কোটি ডলারের, একটি ২০ কোটি ইউরো ও বিশ্বব্যাংকের সহায়তায় রয়েছে আরও একটি তহবিল।

ইডিএফ থেকে বৈদেশিক মুদ্রায় রপ্তানি শিল্পের কাঁচামাল আমদানির জন্য ঋণ দেওয়া হয়। এর চাহিদা ব্যাপক। কিন্তু আইএমএফ এ তহবিলের আকার ছোট করতে বলেছে। এছাড়া বিভিন্ন তহবিলে বরাদ্দ বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে বাদ দিতে বলেছে।এ ছাড়া বৈদেশিক মুদ্রায় গঠিত বাকি তিনটি তহবিলের ব্যবহার কম। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রায় গঠিত তিনটি তহবিলের আকার ছোট করে আনছে। প্রাক জাহাজীকরণ তহবিলের ব্যবহার কম হওয়ায় এর বিভিন্ন শর্ত শিথিল করেছে।

দেশীয় মুদ্রায় গঠিত নতুন ইএফপিএফ তহবিল থেকে অর্থ নিলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেড় শতাংশ সুদ দিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। এর বিপরীতে গ্রাহকদের কাছ থেকে ব্যাংক ৪ শতাংশ সুদ আদায় করতে পারবে। এটি একটি ঘূর্ণায়মান তহবিল হবে। তহবিলের বিনিয়োগ থেকে সুদ আদায় হয়ে এর আকার বাড়ানো হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ তহবিলের কার্যক্রম চলমান থাকবে। সরাসরি রপ্তানিকারক ও প্রচ্ছন্ন রপ্তানিকারকরা এ তহবিল থেকে ঋণ পাবেন।

তহবিল থেকে বস্ত্র, পোশাক, নিটওয়্যার শিল্পের উদ্যোক্তারা ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে কাঁচামাল আমদানি করতে যে অর্থের প্রয়োজন হবে তার পুরোটাই ঋণ হিসাবে পাবেন। তবে ২০০ কোটির বেশি ঋণ দেওয়া যাবে না। স্থানীয় ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে সর্বোচ্চ ১৫০ কোটি টাকা ঋণ দেওয়া যাবে। ঋণের একটি কিস্তি পরিশোধের পর আবার ঋণ নেওয়া যাবে। তবে নিয়ন্ত্রণবহির্ভূত কোনো কারণে রপ্তানির মূল্য দেশে না এলে দ্বিতীয় দফায় ঋণ নিতে পারবেন।

প্যাকেজিং শিল্পের উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ কোটি টাকা, প্লাস্টিক শিল্পের উদ্যোক্তাদের সর্বোচ্চ ১০ কোটি টাকা, সিরামিক খাতের উদ্যোক্তাদের সর্বোচ্চ ৭ কোটি টাকা এবং অন্য রপ্তানিকারকদেরকে সর্বোচ্চ ৫ কোটি টাকার ঋণ দেওয়া যাবে। ঋণের মেয়াদ হবে ছয় মাস। তবে যৌক্তিক কারণে রপ্তানির মূল্য দেশে না এলে এর মেয়াদ আরও তিন মাস বাড়ানো যাবে। কোনো ঋণখেলাপি আলোচ্য তহবিল থেকে ঋণ পাবেন না। ঋণ গ্রহীতাদের সার্বিক ঝুঁকি ও সম্ভাবনার বিষয়গুলো ব্যাংক বিশ্লেষণ করে গ্রাহক বাছাই করবে।

]]>
১৫ শতাংশ ঋণ পরিশোধে থাকা যাবে খেলাপিমুক্ত https://sherakantha.com/2021/12/31/%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%af/ Fri, 31 Dec 2021 14:36:30 +0000 https://sherakantha.com/?p=131439 Continue reading ১৫ শতাংশ ঋণ পরিশোধে থাকা যাবে খেলাপিমুক্ত →]]> করোনার কারণে চলতি বছর একজন ঋণগ্রহীতার যে পরিমাণ পরিশোধ করার কথা তার ১৫ শতাংশ পরিশোধ করলে আর খেলাপি হবেন না। ছোট উদ্যোক্তাদের পাশাপাশি বড়রাও এ সুবিধা পাবেন। পাশাপাশি ইডিএফের ঋণসীমা বাড়ানো ও স্বল্পমেয়াদি বিদেশি ঋণ পরিশোধে ব্যবসায়ীদের দাবিও পর্যালোচনা করা হবে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় জানানো হয়েছিল, ব্যাংকের ঋণ পরিশোধের বিশেষ সুবিধার মেয়াদ আর বাড়ছে না। তবে ওই সভায় ক্ষুদ্র গ্রাহকদের ঋণ পরিশোধের ক্ষেত্রে বিশেষ সুবিধার সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছিলো। যেখানে মাত্র ১৫ শতাংশ অর্থের মাধ্যমেই খেলাপিমুক্ত থাকতে পারবেন ক্ষুদ্র উদ্যোক্তারা।

দুদিন আগের এ সিদ্ধান্তের পর বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ১৮ জন শীর্ষ ব্যবসায়ীর প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন- বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিআইসি সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল, এমসিসিআই নতুন সহ-সভাপতি টিএম কামরুল ইসলামসহ এফবিসিসিআইয়ের বোর্ড সদস্যরা।বৈঠকে ব্যবসায়ী নেতারা আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছেরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভা শেষে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ১৫ শতাংশের সুবিধা ছোট-বড় সবাইকে দেওয়ার দাবি জানিয়েছি। গভর্নর এ বিষয়ে সম্মতি দিয়েছেন। একইসঙ্গে ইডিএফ ঋণসীমা বাড়ানো, স্বল্পমেয়াদি বিদেশি ঋণ পরিশোধের দাবিও জানিয়েছি। তবে এ বিষয়ে তারা পরে জানাবেন।বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, চলমান বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের অনেকেই বায়ারদের কাছে পণ্য দিলেও অর্থ ফেরত পায়নি, এতে খেলাপি হয়েছে। আগামী সপ্তাহে এসব বিষয়ে পর্যালোচনা করে জানাবে বাংলাদেশ ব্যাংক। তবে সার্বিকভাবে আমরা সন্তুষ্ট হতে পারিনি।

এদিকে সভার পরপরই কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে  এক্ষণে, সিএমএসএমই খাতে বিতরণকৃত ঋণ বিনিয়োগের অনুরূপ বিআরপিডি সার্কুলার-১৯, ২০২১ আওতায় সুবিধাপ্রাপ্ত অন্যান্য ঋণ বিনিয়োগের বিপরীতেও জানুয়ারি, ২১ হতে ডিসেম্বর, ২১ পর্যন্ত প্রদেয় কিস্তি, অর্থের ২৫ শতাংশের পরিবর্তে ন্যূনতম ১৫ শতাংশ আদায় হলে উক্ত ঋণ, বিনিয়োগ হিসাবসমূহ অশ্রেণিকৃত হিসেবে প্রদর্শন করা যাবে। এবং সংশ্লিষ্ট ঋণ, বিনিয়োগের ভবিষ্যত আদায় ঝুঁকি বিবেচনায় নিয়ে ২০২১ সালের আরোপিত সুদ, মুনাফা আয়খাতে স্থানান্তর করা যাবে। তবে ইতোপূর্বের নির্দেশনা অনুযায়ী ২ শতাংশ অতিরিক্ত জেনারেল প্রভিশন সংরক্ষণ করতে হবে।ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

]]>
নতুন সিনেমা হল তৈরিতে ১০ কোটি টাকা দেবে ব্যাংক https://sherakantha.com/2021/12/10/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%95/ Fri, 10 Dec 2021 09:39:00 +0000 https://sherakantha.com/?p=131397 Continue reading নতুন সিনেমা হল তৈরিতে ১০ কোটি টাকা দেবে ব্যাংক →]]> নতুন সিনেমা হল তৈরিতে পুনঃঅর্থায়ন স্কিম থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা দেবে ব্যাংক। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে,  নতুন সিনেমা হল নির্মাণ এবং বিদ্যমান সিনেমা হল সংস্কার ও আধুনিকায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক বলছে, চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বিদ্যমান সিনেমা হলগুলো সংস্কার ও আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল নির্মাণের উদ্দেশ্যে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ দেবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, একই ভবনে একটি কোম্পানি/ব্যক্তি মালিকানাধীন (একক বা যৌথভাবে) সিনেপ্লেক্স যত সংখ্যক স্ক্রিন বিশিষ্ট হোক না কেন, তা আলোচ্য পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রাপ্তির ক্ষেত্রে একটি ইউনিট হিসেবে বিবেচিত হবে। এরূপ নতুন একটি ইউনিট স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ কোটি টাকা এবং বিদ্যমান একটি ইউনিট সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ কোটি টাকা ঋণ সুবিধা প্রাপ্য হবে। তবে ঋণ প্রদানের পূর্বে যাচিত ঋণ চাহিদার বিষয় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক পর্যালোচনান্তে নিশ্চিত হতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও বলছে, পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে একটি সিনেমা হল/সিনেপ্লেক্স এর আসন সংখ্যা ন্যূনতম ১০০ হতে হবে। এছাড়া ভাড়াকৃত/ইজারাকৃত স্থাপনায় বিদ্যমান/নির্মিতব্য সিনেমা হল/সিনেপ্লেক্স এর মালিকপক্ষের সঙ্গে ভবন মালিকের ভাড়া/ইজারা চুক্তির মেয়াদ প্রদেয় ঋণ পরিশোধের জন্য নির্ধারিত মেয়াদের চেয়ে কমপক্ষে ৫ বছর বেশি হতে হবে।

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশের আবহমান সংস্কৃতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দর্শকদেরকে সুস্থধারার বিনোদনে আকৃষ্ট করার লক্ষ্যে দেশব্যাপী বিদ্যমান সিনেমা হল/সিনেপ্লেক্স সংস্কার ও নতনু নতুন সিনেমা হল/সিনেপ্লেক্স নির্মাণের উদ্দেশ্যে গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় স্বল্প সুদে বিতরণযোগ্য ঋণের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

]]>
সহজ হলো বি‌দেশ ভ্রমণে টাকা নেওয়ার পদ্ধতি https://sherakantha.com/2021/09/24/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%bf%e2%80%8c%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/ Fri, 24 Sep 2021 09:36:09 +0000 https://sherakantha.com/?p=131372 Continue reading সহজ হলো বি‌দেশ ভ্রমণে টাকা নেওয়ার পদ্ধতি →]]> বি‌দেশ ভ্রমণে এনডোর্সমেন্ট বা টাকা নেওয়ার পদ্ধতি সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থে‌কে পাসপোর্টের মেয়াদ যত‌ বছরের থাক‌বে তত বছ‌রের জন্য একস‌ঙ্গে বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট করা‌ যা‌বে। অর্থাৎ যদি কারও পাসপোর্ট এর মেয়াদ পাঁচ বছর থাকে তাহলে তিনি পাঁচ বছরের জন্য একসঙ্গে ৬০ হাজার ডলার এনডোর্স করাতে পারবেন। তবে নিয়ম অনুযায়ী বছরে ১২ হাজার ডলারের বেশি খরচ করতে পারবেন না।বৃহস্প‌তিবার (২৩ সে‌প্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক‌টি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হ‌য়ে‌ছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক সংশ্লিষ্ট নিবাসী বাংলাদেশি ব্যক্তির অনুকূলে তার পাসপোর্টের মেয়াদ থাকাকালীন আন্তর্জাতিক কার্ডে বৈদেশিক মুদ্রা ছাড় ও নির্ধারণ করতে পারবে। ত‌বে এডি ব্যাংককে নির্দিষ্ট কয়েকটি শর্ত মেনে চলতে হবে। যেমন, বাৎসরিক সীমা ১২ হাজার মার্কিন ডলার অতিক্রম কর‌তে পার‌বে না। ভ্রমণ কোটার অব্যবহৃত অংশ পরবর্তী বছরে স্থানান্তর করা যাবে না। এছাড়া বিদেশে চাকরি ও ইমিগ্র্যান্ট হিসেবে কিংবা শিক্ষার জন্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদকালীন এনডোর্সমেন্ট করা যাবে না বলে সার্কুলারে বলা হয়েছে। তবে সম্পূরক কার্ডধারী ব্যক্তি তার ভ্রমণ কোটার আওতায় এ সুবিধা পাবেন।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে জানুয়ারির ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত ভ্রমণ কোটা প্রযোজ্য হয়ে থাকে। তবে নির্দিষ্ট ভ্রমণ পরবর্তী বছরের মধ্যে পড়লে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত একটি কোটা এবং জানুয়ারির ১ তারিখ থেকে অন্য বছরের কোটা ব্যবহার করতে হবে।

পাসপোর্টের মেয়াদ থাকাকালীন বৈদেশিক মুদ্রা ছাড় বা নির্ধারণ সুবিধা গ্রহণ করা না হলে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে ঘটনাত্তর এনডোর্সমেন্ট করার সুবিধা সার্কুলারে রাখা হয়েছে।

যৌক্তিক কারণে কার্ডের মাধ্যমে ভ্রমণ ব্যয় বাৎসরিক কোটা সীমা অতিক্রম করলে ওই অর্থ গ্রাহকের নিবাসী বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি দ্বারা সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। এ জাতীয় হিসাব না থাকলে পরবর্তী বছরের ভ্রমণ কোটার সঙ্গে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার সমন্বয় করা যাবে।এতে আরও বলা হয়েছে, পাসপোর্টের মেয়াদ থাকাকালীন বৈদেশিক মুদ্রা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ছাড়করণের সুবিধা বিদেশগামী যাত্রীদের ভ্রমণ সহজ করবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা।

]]>
সঞ্চয়পত্রে কমল মুনাফার হার https://sherakantha.com/2021/09/21/%e0%a6%b8%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%9f%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9/ Tue, 21 Sep 2021 09:43:05 +0000 https://sherakantha.com/?p=131355 Continue reading সঞ্চয়পত্রে কমল মুনাফার হার →]]> জাতীয় সঞ্চয়পত্রের স্কিমগুলোর মুনাফার হার কমিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন হার অনুযায়ী, ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের স্কিমে মুনাফার হার আগের মতো রাখা হলেও, এর বেশি পরিমাণ স্কিমে মুনাফার হার কমানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যারা নতুন করে সঞ্চয়পত্র কিনবেন, শুধু তাদের জন্য পরিবর্তিত এ হার কার্যকর হবে। এছাড়া আগের কেনা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর সেটি পুনঃবিনিয়োগ করলে তখন নতুন মুনাফার হার কার্যকর হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয়ের জন্যই নতুন এই মুনাফার হার প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে বর্তমানে মেয়াদ শেষে ১১ দশমিক ২৮ শতাংশ মুনাফা পাওয়া যায়। তবে নতুন নিয়মে এই সঞ্চয়পত্রে যারা ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগ করবেন তারা মেয়াদ শেষে মুনাফা পাবেন ১০ দশমিক ৩০ শতাংশ হারে। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মুনাফার হার হবে সাড়ে ৯ শতাংশ। তবে ১৫ লাখ টাকা পর্যন্ত মুনাফার হার আগের মতোই থাকবে।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রে বর্তমানে মেয়াদ শেষে মুনাফার হার ১১.০৪ শতাংশ। সেটি এখন ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে কমিয়ে করা হয়েছে ১০ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা পাওয়া যাবে ৯ শতাংশ। তবে ১৫ লাখ টাকা পর্যন্ত মুনাফার হার আগের মতোই থাকবে।

অবসরভোগীদের জন্য নির্ধারিত পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে মেয়াদ শেষে এত দিন ১১.৭৬ শতাংশ হারে মুনাফা পাওয়া যেত। এখন এই সঞ্চয়পত্রে যারা ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগ করবেন তারা মেয়াদ শেষে মুনাফা পাবেন ১০ দশমিক ৭৫ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে এই হার হবে ৯ দশমিক ৭৫ শতাংশ। তবে ১৫ লাখ টাকা পর্যন্ত মুনাফার হার আগের মতোই থাকবে।

পরিবার সঞ্চয়পত্রের পাঁচ বছর মেয়াদ শেষে মুনাফার হার বর্তমানে ১১ দশমিক ৫২ শতাংশ। তবে এখন থেকে এই সঞ্চয়পত্রে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কমিয়ে করা হয়েছে সাড়ে ১০ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার সাড়ে ৯ শতাংশ। ১৫ লাখ টাকা পর্যন্ত এর মুনাফার হার আগের মতোই থাকবে।

ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবে মুনাফার হারে কোনো পরিবর্তন আসেনি। এই স্কিমের মুনাফার হার সাড়ে ৭ শতাংশ রাখা হয়েছে।

ডাকঘর সঞ্চয় ব্যাংকে তিন বছর মেয়াদি হিসাবে বর্তমানে মুনাফার হার ১১ দশমিক ২৮ শতাংশ। তবে নতুন নিয়মে এখন ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার হবে ১০ দশমিক ৩০ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগে হবে ৯ দশমিক ৩০ শতাংশ।

এ ছাড়া ওয়েজ আর্নার’স ডেভলপমেন্ট ফান্ডের বর্তমান মুনাফার হার ১১ দশমিক ২০ শতাংশ। তবে নতুন হারে ১৫ লাখের বেশি বিনিয়োগ করলে মুনাফা মিলবে ১০ দশমিক ২৭ শতাংশ। আর ৩০ লাখের বেশি বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে ৯ দশমিক ৩৩ শতাংশ। এ ছাড়া বিনিয়োগ ৫০ লাখের বেশি হলে ৮ দশমিক ৪০ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে।

]]>
অতিরিক্ত চাল-গম কেনা হবে না : অর্থমন্ত্রী https://sherakantha.com/2021/04/07/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8/ Wed, 07 Apr 2021 13:20:41 +0000 https://sherakantha.com/?p=131216 Continue reading অতিরিক্ত চাল-গম কেনা হবে না : অর্থমন্ত্রী →]]>  প্রয়োজনের অতিরিক্ত চাল ও গম কেনা হবে না বলে জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা বেশি চাল কিনবো না, বেশি কিনলে আমাদের কৃষক সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে। আবার গমও বাড়তি কিনব না যাতে আমাদের কনজিউমারদের সাফার করতে না হয়।

বুধবার (০৭ এপ্রিল) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৮টি প্রস্তাব উত্থাপন করা হয়।

তিনি বলেন, ক্রয় সংক্রান্ত কমিটিতে উপস্থাপিত প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৪টি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ১টি, খাদ্য মন্ত্রণালয়ের ১টি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি এবং সেতু বিভাগের ১টি প্রস্তাব ছিল। এরমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়নি। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের অপর একটি প্রস্তাবে পুনঃদরপত্রের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ৬টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ৫৬৬ কোটি ৭১ লাখ ৭৯ হাজার ১৬০ টাকা।

অর্থমন্ত্রী বলেন, বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক মেসার্স পি কে অ্যাগ্রি লিংক প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪১১ দশমিক ৯৩ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ১৭৪ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ২০০ টাকা।

অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেক বেশি চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, সেই চাল ঠিকমতো দেশে ঢুকছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, চাল আমাদানির অনুমোদন দেওয়া হয়েছে আমাদের যতটুকু প্রয়োজন সেই পরিমাণ। কিন্তু সেখান থেকে যখন কোনো সাপ্লাইয়ার তা সময়মতো দিতে পারে না তখন আমরা এটাকে পরিবর্তন করে আরেক জায়গায় চলে যাই।

মুস্তফা কামাল বলেন, আমাদের খাদ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে একদম ইন্টিগ্রিটেড ওয়েতে দেখে কী পরিমাণ চাল দরকার। এগুলো নির্ধারণ হয় আমাদের প্রয়োজন এবং আগামীর প্রয়োজন, পরবর্তী ফসল কখন আসবে, সেটিকে মাথায় রেখে আমাদের কাজটি করতে হয়।

অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জি টু জি পদ্ধতিতে ভারতের ন্যাশনাল ফেডারেশনের অব ফার্মাস প্রকিউরমেন্ট প্রসেসিং অ্যান্ড রিটেলিং কো- অপারেটিভ লিমিটেড ((এনএসিওএফ) থেকে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

]]>