রাজধানীর খবর – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Mon, 31 Jul 2023 07:10:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 বায়ুদূষণে বিশ্বের ১০৮ শহরের মধ্যে ঢাকা আজ ১৬তম https://sherakantha.com/2023/07/31/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%81%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ae-%e0%a6%b6/ Mon, 31 Jul 2023 07:10:59 +0000 https://sherakantha.com/?p=131760 Continue reading বায়ুদূষণে বিশ্বের ১০৮ শহরের মধ্যে ঢাকা আজ ১৬তম →]]> ঢাকার বায়ুর মান আজ মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। অন্যদিকে, বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে মালয়েশিয়ার কুচিং শহর। সোমবার (৩১ জুলাই) সকাল ৯টা ২৩ মিনিটে দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

দূষণের শীর্ষে থাকা মালয়েশিয়ার কুচিং শহরের স্কোর হলো ১৬১ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণমাত্রার তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হচ্ছে ১৫৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের দূষণ স্কোর হচ্ছে ১৫১ অর্থাৎ লাহোরের বায়ুর মানও অস্বাস্থ্যকর। এরপর ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি নাম।

তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৬। ঢাকার দূষণ স্কোর হচ্ছে ৮২ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

]]>
ঢাকায় আরও দেড় হাজার ডেঙ্গু শয্যা বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী https://sherakantha.com/2023/07/29/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99/ Sat, 29 Jul 2023 14:49:40 +0000 https://sherakantha.com/?p=131736 Continue reading ঢাকায় আরও দেড় হাজার ডেঙ্গু শয্যা বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী →]]> ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় ঢাকার সব সরকারি হাসপাতালে আরও দেড় হাজার শয্যা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২৯ জুলাই) স্বাস্থ্যমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

শনিবার দুপরে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাহিদ মালেক বলেন, সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে আরও পাঁচ হাজার শয্যা প্রস্তুত রাখা হচ্ছে। যেখানে শয্যা দেওয়া সম্ভব সেখানেই প্রস্তুত করা হচ্ছে। শুধু মেডিক্যাল কলেজগুলোতে না, যেখানে শয্যা দেওয়া সম্ভব অর্থাৎ ঢাকা মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কুয়েত মৈত্রী, কুর্মিটোলা, বার্ন ইনস্টিটিউটসহ যেখানে জায়গা আছে; আমরা বলে দিয়েছি শয্যা প্রস্তুত করার জন্য, কিছু শয্যা বাড়ানোর জন্য।

তিনি বলেন, নতুন করে শয্যাগুলো বাড়ানোর পর যতগুলো শয্যা আছে সেগুলোর সঙ্গে এগুলো যোগ হবে। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালেও শয্যা রাখা হয়েছে। মোট পাঁচ হাজার শয্যা রাখতে বলেছি। এমতাবস্থায় রাজধানীসহ সারা দেশে নতুন করে সাড়ে ৬ হাজার শয্যা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শয্যা বৃদ্ধি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আহমেদুল কবীর বলেন, সবগুলো হাসপাতালের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন। সবাইকে তিনি বলেছেন রোগীদের জন্য নতুন করে আরও ২০০ থেকে ৩০০ শয্যা বৃদ্ধি করতে হবে। মুগদা হাসপাতালকে আমরা নতুন করে শয্যা বৃদ্ধির জন্য বলিনি, কারণ ওইখানে ৬ শতাধিক রোগী ভর্তি আছেন। এছাড়া ডিএনসিসিকে বলেছি ৮০০টির মতো শয্যা সেখানে প্রস্তুত করতে। তিনি বলেন, কুর্মিটোলা হাসপাতালে আমরা আরও ১০০টি বেড প্রস্তুত করার জন্য বলেছি, হাসপাতালটিতে ৬০টি বেড এখনো ফাঁকা আছে। ঢাকা মেডিকেল কলেজকে ১৫০টি এবং কুয়েত মৈত্রী হাসপাতালে আরও ১০০টি শয্যা বাড়ানোর জন্য বলা হয়েছে।

]]>
সবজির দাম স্থিতিশীল, কমেনি আলু ও চিনির দাম https://sherakantha.com/2023/07/21/%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8/ Fri, 21 Jul 2023 15:44:23 +0000 https://sherakantha.com/?p=131726 Continue reading সবজির দাম স্থিতিশীল, কমেনি আলু ও চিনির দাম →]]> স্বস্তি নেই সবজির বাজারেও। পেঁয়াজ, কাঁচা মরিচ ও শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও সেই অর্থে দাম কমেনি। আলু ও চিনির দামও রয়েছে অপরিবর্তিত। শুক্রবার (২১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ছোট চিংড়ি কেজি ৮০০ টাকা, ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে মাঝারি মানের পাবদা। রুই কেজি ৩৫০ টাকা গত সপ্তাহে ছিল ৩০০ টাকা, টেংরা ৫০০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাঙ্গাশের দাম।

বড় সাইজের পাঙ্গাশ প্রতি কেজি ২০০ এবং মাঝারি সাইজের প্রতি কেজি ১৮০ টাকা। তবে স্বস্তির সুবাতাস বইছে ইলিশের বাজারে। গত সপ্তাহে ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ইলিশ এ সপ্তাহে ৭০০ থেকে ৮০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। সবজির বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া শসা আজ ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৮০ টাকার ঢেঁড়স এখন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বড় লাউ পিস ৬০ টাকা। মাঝারি আকারের লাউ ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। কাঁচামরিচ গত সপ্তাহে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে কমে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে অপরিবর্তিত রয়েছে পটল, বেগুন ও কুশির, দুন্দুল ও ঝিঙার দাম। এছাড়া শাকের মধ্যে পুঁইশাক মানভেদে ৩০ টাকা কেজিতে, কলমি শাক প্রতি আঁটি ১৫ টাকা, পাটশাক প্রতি আঁটি ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বড় সাইজের রসুন (ভারতীয়) গত সপ্তাহে ২২০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে আকারে ছোট রসুন (দেশি) গত সপ্তাহে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে দাম কিছুটা কমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে অপরিবর্তিত দামে ৪৫ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ এবং ৬০ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। এ সপ্তাহে আদার ঝাঁজ কমে ৪০০ টাকা কেজি দরের আদা ১৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এদিকে ফার্মের মুরগির লাল ডিম ১৪৫ টাকা ডজন, কিছুটা আকারে ছোট ডিম ১৪০ টাকা ডজন। গত সপ্তাহে সাইজভেদে ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে ডিম। এছাড়া গত সপ্তাহে ফার্মের সাদা ডিম ১২৫ টাকা ডজন বিক্রি হলেও এ সপ্তাহে ১৪০ টাকা ডজন বিক্রি করা হচ্ছে। অপরদিকে গত সপ্তাহে ২০০ টাকা ডজনে বিক্রি হওয়া হাঁসের ডিম এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। মাংসের বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে কিছুটা কমে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ২৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া কক বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। এছাড়া অপরিবর্তিত দামে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস।

]]>
বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইইউ প্রতিনিধি দলকে বদিউল আলম মজুমদার https://sherakantha.com/2023/07/17/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d/ Mon, 17 Jul 2023 06:19:36 +0000 https://sherakantha.com/?p=131689 Continue reading বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইইউ প্রতিনিধি দলকে বদিউল আলম মজুমদার →]]> দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক- সুজন। রােববার গুলশানে ইউরোপ ইউনিয়নের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। রোববার ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলে চার সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এক ঘণ্টার বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে ড. বদিউল আলম মজুমদার জানান, ইইউ প্রতিনিধি দল আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে প্রতিনিধিদের জানিয়েছে সুজন। সুজন সম্পাদক বলেন, বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব না। বদিউল আলম মজুমদার আরও বলেন, বড় রাজনৈতিক দলের অনড় অবস্থান দেশকে বিপদে নিয়ে যাবে।

]]>
আমি বাবার কাছে থাকতে চাই, মায়ের কাছে যাবো না https://sherakantha.com/2023/02/02/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ae/ Thu, 02 Feb 2023 11:51:29 +0000 https://sherakantha.com/?p=131619 Continue reading আমি বাবার কাছে থাকতে চাই, মায়ের কাছে যাবো না →]]> জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি শিশু নাকানো লায়লা লিনা বাবার সঙ্গে থাকার আকুতি জানিয়েছেন। সে বলছে, ‘আমি আমার বাবার কাছে থাকতে চাই। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। এজন্য বাংলাদেশ ছেড়ে যেতে চাই না।’ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান নাকানো লায়লা লিনা।

এদিন সকালে বাবা ইমরান শরীফ বলেন, ‘লায়লা লিনা আমার কাছে থাকতে চায়, সে মায়ের কাছে যাবে না। কিন্তু ওর মা ওর ওপর প্রেশার ক্রিয়েট করছে ওকে নিয়ে যেতে। কিন্তু ও যেতে রাজি না। আমি বিষয়টা নিয়ে উদ্বিগ্ন।’ এদিকে বড় মেয়ে নাকানো জেসমিন মালিকাকে (১১) নিয়ে আদালতে এসেছেন মা জাপানি চিকিৎসক নাকানো এরিকো। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমানের আদালতে নাকানো লায়লা লিনাকে মায়ের হেফাজতে নেওয়ার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জানা যায়, মা জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান। মেয়েদের জিম্মা পেতে করোনাভাইরাস মহামারির মধ্যে গতবছর জুলাইয়ে বাংলাদেশে আসেন ওই জাপানি নারী।

জাপানি নারী নাকানো এরিকো দুই মেয়েকে ফেরত পেতে হাইকোর্টে রিট আবেদন করলে তাদের সমঝোতায় আসতে বলেন বিচারক। কিন্তু ওই দম্পতি সমঝোতায় না আসায় কয়েক মাস শুনানির পর হাইকোর্ট দুই সন্তানকে বাবার হেফাজতে রাখার সিদ্ধান্ত দেয়। পাশাপাশি মা যাতে সন্তানদের সঙ্গে দেখা করতে পারেন, তা নিশ্চিত করতে বাবাকে খরচ দিতে বলা হয়।

এদিকে, গত বছরের ১৩ ফেব্রুয়ারি ওই দুই শিশুর বিষয়ে আপিল বিভাগ সিদ্ধান্ত দেয় যে, তারা জিম্মায় থাকবে- তার নিষ্পত্তি হবে পারিবারিক আদালতে হবে এবং তার আগ পর্যন্ত শিশুরা মায়ের কাছেই থাকবে। এরপর আপিল বিভাগ থেকে মামলাটি পারিবারিক আদালতে আসে।

]]>
১৯১ অনলাইন পোর্টালের ডোমেইন বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী https://sherakantha.com/2023/01/30/%e0%a7%a7%e0%a7%af%e0%a7%a7-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%ae/ Mon, 30 Jan 2023 15:19:59 +0000 https://sherakantha.com/?p=131499 Continue reading ১৯১ অনলাইন পোর্টালের ডোমেইন বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী →]]> বর্তমানে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিল করাসহ লিংক বন্ধের জন্য ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দেশ বিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের লিখিত উত্তরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব কথা জানান।এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। হাছান মাহমুদ বলেন, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে অনলাইন নিউজ পোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টি, সর্বমোট ৩৪৬টি অনলাইন পত্রিকা নিবন্ধন দেওয়া হয়েছে। দেশ বিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনাও রয়েছে।তিনি বলেন, ইতোমধ্যে জণমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী ও সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধ করার জন্য ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। অনলাইন সংবাদের মাধ্যমে দেশ বিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হবে।

]]>
অষ্টাদশ বিসিএস ফোরাম স্বাধীনতা দিসব উদযাপন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন https://sherakantha.com/2022/03/27/%e0%a6%85%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac/ Sun, 27 Mar 2022 15:56:44 +0000 https://sherakantha.com/?p=131460 Continue reading অষ্টাদশ বিসিএস ফোরাম স্বাধীনতা দিসব উদযাপন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন →]]> নিজস্ব প্রতিবেদক : অষ্টাদশ বিসিএস ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সংগঠনটির ২০২২-২০২৩ কার্যনির্বাহী পর্যদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর চলচিত্র প্রকাশনা অধিদপ্তরের তথ্য ভবন মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

চলতি কার্যনির্বাহী সংসদের সভাপতি সুরাইয়া পারভীন শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চলতি কমিটির মহাসচিব রফিকুল ইসলাম, বিদায়ী কমিটির সভাপতি একেএম এনামুল করিম ও মহাসচিব মোঃ শাহ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাডার কো-অর্ডিনেটর আয়েশা সিদ্দিকা শেলী এবং বর্তমান কমিটির দপ্তর সম্পাদক জাহিদ বিন মতিন।

সভাপতির বক্তব্যে সুরাইয়া পারভীন শেলী বলেন, নতুন কমিটির উদ্যোগে এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আশা করি সফলতার সাথে আমাদের কার্যক্রম সকলের সহযোগিতার ভিত্তিতে আমরা সম্পন্ন করতে পারবো। তিনি বলেন, আমরা সকলেই বন্ধু-ভিন্ন ভিন্ন ক্যাডার, বন্ধু আমরা সবার। সকলে সকলের বিপদে-আপদে পাশে থাকবো। সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।

চলতি কমিটির মহাসচিব রফিকুল ইসলাম বলেন, বৈশ্বিক অতিমারির কারণে আমাদের অভিষেক আয়োজন কিছুটা বিলম্বিত হয়েছে। তবে এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সুষ্ঠু পরিকল্পনা ও রূপরেখার ভিত্তিতে সৌহাদ্য-সম্প্রীতি বজায় রেখে আমাদের কার্যক্রম পরিচালিত হবে। এর আগে বিদায়ী কমিটির সভাপতি ও মহাসচিব নতুন কমিটির সভাপতি -মহাসচিব এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। পরে সকল সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পরেই অনুষ্ঠিত হয় পরিচিত পর্ব। অনুষ্ঠানে আগত অষ্টাদশ বিসিএস ফোরামের কর্মকর্তাগণ তাদের নিজেদের পরিচয় তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্ককৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

]]>
বাণিজ্যমেলার উদ্বোধন কাল https://sherakantha.com/2021/12/31/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/ Fri, 31 Dec 2021 14:27:03 +0000 https://sherakantha.com/?p=131432 Continue reading বাণিজ্যমেলার উদ্বোধন কাল →]]> ইংরেজি নতুন বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) ২৬তম আসরের পর্দা উঠছে। আগামীকাল শনিবার পূর্বাচল নতুন শহরে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী চলবে এ মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন।আজ শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেলার এক্সিবিশন সেন্টারে রপ্তানি উন্নয়ন ব্যুরো এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, রপ্তানি বাণিজ্য উন্নয়নের অন্যতম প্রধান কৌশল হচ্ছে পণ্য উন্নয়ন ও পণ্যের বাজার সৃষ্টি। আর পণ্যের বাজার সৃষ্টির অন্যতম প্রধান কৌশল হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজন ও মেলায় অংশগ্রহণ। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাণিজ্যমেলার নবনির্মিত এই স্থায়ী ভেন্যুতে এবারের মেলা আয়োজনের মধ্য দিয়ে দেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও সম্প্রসারণে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়।দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল হতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজন করা হচ্ছে। এবারই প্রথমবারের মতো স্থায়ী কমপ্লেক্সে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।সংবাদ সম্মেলনে বলা হয়, অন্যান্য বছরের মতো মাসব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত)। মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের ৪০ টাকা, শিশুদের ২০ টাকা।এবার মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কারপেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহ-সামগ্রী, চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি।বাণিজ্যমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল ও ১৫টি ফুড স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রিত এক্সিবিশন সেন্টারের ১৪ হাজার ৩৬৬ বর্গমিটার (প্রায় ১ লাখ ৫৫ হাজার বর্গফুট) আয়তনের দুটি হলে (হল-এ ও হ-বি) সব স্টল বরাদ্দ দেওয়া হয়। মেলা কমপ্লেক্সের বাইরে (সম্মুখ ও পেছনে) প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও ফুড স্টল নির্মাণ করা হয়েছে। মেলা চলাকালীন যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

]]>
ঢাকা বিভাগে সাড়ে তিন হাজার মাদক কারবারি, শিগগিরই গ্রেপ্তার https://sherakantha.com/2021/09/24/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be/ Fri, 24 Sep 2021 09:51:58 +0000 https://sherakantha.com/?p=131376 Continue reading ঢাকা বিভাগে সাড়ে তিন হাজার মাদক কারবারি, শিগগিরই গ্রেপ্তার →]]> চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের তথ্যমতে, শুধু ঢাকাতেই সাড়ে তিন হাজার মাদক কারবারি রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, তালিকা ধরে শিগগিরই অভিযান শুরু করবে তারা।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা বিভাগের প্রধান ও সংস্থাটির অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।
তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর আগেও মাদক কারবারিদের তালিকা তৈরি করেছিল। দুই মাস আগে পূর্বের তালিকা হালনাগাদ করা হয়েছে। আমরা ঢাকা বিভাগের মাদক কারবারিদের গ্রেফতারে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।
তিনি বলেন, ইতি মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভিন্ন অভিযান পরিচালনার জন্য লোকবল ও লজিস্টিক সার্পোট কিছুটা বেড়েছে। আমরা অভিযানের সংখ্যাও বৃদ্ধি করেছি।
সম্প্রতি রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকায় অভিযান চালিয়ে ৫৬০ গ্রাম আইস ও ১২০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দাবি, এটি এখন পর্যন্ত ঢাকায় জব্দ হওয়া আইসের সবচেয়ে বড় চালান। এ সময় দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য কোটি টাকা।

তিনি বলেন, মাদকটির প্রতি গ্রামের দামই প্রায় ১০ হাজার ৫০০ টাকা। এই মাদকসেবন ব্যয়বহুল হওয়ায় সচ্ছল পরিবারের ছেলেমেয়েরাই এই মাদকের সঙ্গে জড়িত হয়। এই গ্রেপ্তার পাঁচজনও সচ্ছল পরিবারের। যেমন- জাকারিয়া অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে এসেছে। তারেক আহম্মেদ যুক্তরাজ্য থেকে এসেছে। এছাড়া জসিম উদ্দিন বাড়ি ও গাড়ির মালিক। সবাই অর্থ ও বিত্তশালী।
এরা কেন জড়িয়ে পড়ছে এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, মূলত এরা প্রলোভনে এই অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। আইসের দাম অনেক বেশি হওয়ায় মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্টরা অধিক টাকা আয়ের লোভে প্রলোভন দেখিয়ে এসব কাজে তাদের নিয়ে আসে।
তিনি বলেন, যারা ইয়াবা কারবার করে তারা নতুন করে মিয়ানমার থেকে আইস মাদকের কারবারে যুক্ত হওয়ার চেষ্টা করছে। এছাড়াও বর্তমানে আইস মাদকে যুক্ত হচ্ছে বিত্তশালীরা। গ্রেফতার আসামীদের সবার অবস্থা ভালো ও তারা বিত্তশালী।  তাদের কেউ ইংল্যান্ড থেকে বিবিএ করেছেন, কেউ আবার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন। তারাই রাজধানীর অভিজাত এলাকায় করছেন মাদকের কারবার। তারা সেবনের পাশাপাশি ভয়ানক মাদক আইস কারবারের সিন্ডিকেট গড়ে তুলেছেন।
এসব মাদকের উৎস মিয়ানমার। নাফ নদী পথে গভীর সমুদ্র হয়ে মাদকের এসব চালান দেশে আসছে বলেও জানান তিনি। তিনি বলেন, ক্রিস্টাল মেথ (আইস) একটি ভয়ঙ্কর মাদক যা ইয়াবার থেকে বহুগুন শক্তিশালী। এই মাদক মানুষের মস্তিস্কের নিউরোনে ব্যপক প্রভাব ফেলে। এটি একটি ক শ্রেণির মাদকদ্রব্য।

]]>
সোহরাওয়ার্দী হাসপাতালে টিকার দাবিতে প্রবাসীদের বিক্ষোভ https://sherakantha.com/2021/09/18/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9f/ Sat, 18 Sep 2021 09:13:52 +0000 https://sherakantha.com/?p=131285 Continue reading সোহরাওয়ার্দী হাসপাতালে টিকার দাবিতে প্রবাসীদের বিক্ষোভ →]]> শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকার দাবিতে বিক্ষোভ করছেন প্রবাসীরা। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে টিকার দাবিতে তারা স্লোগান দিতে থাকেন।  এ সময় প্রবাসীরা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন।  এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রবাসীদের মধ্যে বেশ কয়েকজন জানান, ম্যাসেজ আসার পর আমরা টিকা নিতে এসেছি।  কিন্তু এখানে মডার্না ও ফাইজারের প্রথম ডোজ নেই। আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।  এখন আমরা কী করব? অনেক টাকা খরচ করে টিকার জন্য গ্রাম থেকে ঢাকায় এসেছি।  বার বার কেনো আমাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে?

হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানিয়েছেন, হাসপাতালে ফাইজার ও মডার্নার টিকা নেই।  এখন সিনোফার্মের টিকা চলছে।  এই টিকা প্রবাসীরা না দিলে আমরা কী করতে পারি? প্রবাসীরা সিনোফার্ম নিলে এখনই দিতে পারবো।  আমাদের কাছে শুধু দ্বিতীয় ডোজের জন্য মডার্না আছে।

তিনি বলেন, মিটিং করার সময় হাসপাতালের পরিচালক আমাদের জানিয়েছেন, এখানে ফাইজার এবং মডার্নার টিকা নেই। এক ঘণ্টা আলোচনা শেষে বাইরে এসে বিষয়টি সবাইকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কেউ বিশ্বাস করছে না।  সে কারণে হাসপাতালের ভেতরে এখনো বিক্ষোভ চলছে।

]]>