নারী ও শিশু – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Sun, 16 Jul 2023 13:40:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 যে নারীদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি! https://sherakantha.com/2023/07/16/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%ae%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f-2/ Sun, 16 Jul 2023 11:09:39 +0000 https://sherakantha.com/?p=131515 Continue reading যে নারীদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি! →]]> যেকোনো নারীর জন্যই মা হওয়াটা পরম সৌভাগ্যের। তাই তো নারীরা মা হওয়ার পরে যেন পৃথিবীর শ্রেষ্ট সুখ অনুভব লাভ করেন। আর যে নারীর সন্তান হয় না, একমাত্র তিনিই বুঝতে পারেন সন্তান না হওয়ার যন্ত্রণাটা কি।

অপরদিকে, সৃষ্টি কর্তা কোনো কোনো নারীর আবার যমজ সন্তান লাভের সৌভাগ্য দান করে থাকেন। এ কারণে ওই নারীদের আনন্দের পরিমাণ যেন দ্বিগুণ বেড়ে যায়। তবে যমজ সন্তানের ব্যাপারে কিছু চমক প্রদত্ত তথ্য রয়েছে। খবর এবেলার।

কোন মহিলাদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, চলুন জেনে নিই অজানা সেই চমক প্রদত্ত কিছু তথ্য-

১. যমজ সন্তানদের হাতের ছাপ একেবারেই আলাদা। যদিও তাদের জিনের বৈচিত্র এক, তবুও হাতের ছাপ আলাদা।

২. যে সকল নারী লম্বা তাদের যমজ সন্তান হওয়ার সম্ভবনা বেশি থাকে। আইজিএফ প্রোটিন লম্বা নারীদের দেহে বেশি থাকে যা যমজ সন্তান হতে সাহায্য করে।

৩. একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে, যমজ সন্তানদের মায়েরা অনেকদিন বেঁচে থাকেন।

৪. যে সব নারীরা দুগ্ধজাত দ্রব্য বেশি খেয়ে থাকেন, তাদের যমজ সন্তান হওয়ার প্রবল সম্ভাবনা থাকে।

৫. একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের ৪০% যমজ সন্তানের জন্ম আফ্রিকাতে। ওই সমীক্ষা এমনটিই বলছে।

৬. অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, প্রায় ২২% যমজ সন্তানেরা বাঁ-হাতি হয়।

৭. এ ব্যাপারে একটি সমীক্ষা বলছে, যমজ শিশুরা নিজেদের মধ্যে একটি বিশেষ ভাষাতে কথা বলে, যা কিনা একমাত্র তারাই বুঝতে পারে।

]]>
ফেসবুকের মাধ্যমে ১৪ বছর পর মিলল মা-মেয়ে https://sherakantha.com/2021/09/18/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa/ Sat, 18 Sep 2021 10:50:18 +0000 https://sherakantha.com/?p=131309 Continue reading ফেসবুকের মাধ্যমে ১৪ বছর পর মিলল মা-মেয়ে →]]> ২০০৭ সালে নিজের ছয়বছর বয়সী মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিলেন মা। উপায় না দেখে করেছিলেন থানায় অভিযোগ।সন্দেহের তীর ছিল মেয়েটির বাবার দিকে। বাবাই মেয়েটিকে অপহরণ করেছিলেন বলে অভিযোগ তুলেছিলেন মা। কিন্তু খোঁজাখুঁজির পরও মেয়েটি যেন স্রেফ উধাও হয়ে গিয়েছিল।

সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি একরকম চাপাই পড়ে গিয়েছিল। এমনকি থিতিয়ে এসেছিল তদন্তের গতি। তবে ১৪ বছর পর ঘটনা মোড় নেয় অন্যদিকে। পুলিশের কাছে এসে মেয়ের খোঁজ চাওয়ার বদলে মা জানান, ফেসবুকের মাধ্যমে তার এমন একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, যে তার ১৪ বছর আগের হারিয়ে যাওয়া মেয়ে!মায়ের দাবিতে বিভ্রান্ত হয়ে একটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ। তদন্তে ওই দাবির সত্যতা মেলে।

পুলিশ জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা অ্যাঞ্জেলিকা ভেনস-সালগাদো তার মেয়েকে খুঁজে পেয়েছেন দাবি করে তাদের কাছে আসে। অ্যাঞ্জেলিকা আর যে মেয়েটিকে তিনি নিজের হারিয়ে যাওয়া সন্তান জ্যাকুলিন হার্নান্দেজ বলে দাবি করেছেন তাদের মধ্যকার বার্তা বিনিময় খতিয়ে দেখে পুলিশ। তাদের মধ্যকার বার্তায় জানা গেছে জ্যাকুলিন বর্তমানে মেক্সিকোতে রয়েছেন। অ্যাঞ্জেলিকা মেয়েকে দেখার জন্য টেক্সাস-মেক্সিকো সীমান্তে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে ফ্লোরিডা ও টেক্সাস পুলিশ আঞ্জেলিকা আর জ্যাকুলিনকে সাক্ষাতের সময়ই আটকানোর সিদ্ধান্ত নেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।আশ্চর্যজনকভাবে দেখা যায় যে মেয়েটি সত্যিই জ্যাকুলিন, আঞ্জেলিকার হারিয়ে যাওয়া সেই ছোট্ট মেয়ে। ১৯ বছর বয়সী মেয়েটি তার জীবনের ১৪টি বছরই মেক্সিকোতেই কাটিয়েছে। তবে জ্যাকুলিন কীভাবে মেক্সিকো গেল সে ব্যাপারে পুলিশের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

]]>
বাবা দ্বিতীয় বিয়ে করায় মেয়ের আত্মহত্যা https://sherakantha.com/2021/02/26/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%87/ Fri, 26 Feb 2021 10:43:56 +0000 https://sherakantha.com/?p=131177 Continue reading বাবা দ্বিতীয় বিয়ে করায় মেয়ের আত্মহত্যা →]]> বাবা দ্বিতীয় বিয়ে করায় অভিমান করে শরীরে কেরোসিন ঢেলে মরিয়ম বেগম (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

আজ শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মরিয়মের মৃত্যু হয়।স্থানীয়রা জানান, স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ে করেন জহুরুল ইসলাম। এ কারণে অভিমান করে প্রথম স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে যান।

পরে বাবার দ্বিতীয় বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বাবার বাড়ি চলে আসেন মেয়ে মরিয়ম। দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-মেয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।  একপর্যায়ে বাবার সঙ্গে অভিমান করে ঘরে ঢুকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মরিয়ম।

বুঝতে পেরে মেয়েকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন বাবা জহুরুল ইসলামও। দগ্ধ বাবা-মেয়েকে উদ্ধার করে প্রতিবেশীরা প্রথমে পাটগ্রাম ও পরে রংপুর মেডিক্যাল কলেজ (রকেম) হাসপাতালে ভর্তি করেন।

পরিস্থিতির অবনতি হলে রাতেই আশঙ্কাজনক অবস্থায় মরিয়মকে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বাবা-মেয়ে দু’জনেই দগ্ধ হয়েছেন।মেয়েটির শরীরের অধিকাংশই পুড়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত মরিয়ম ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে এবং হাতীবান্ধা উপজেলার ভোটমারী গ্রামের শামীম মিয়ার স্ত্রী। গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

]]>
সব পেশাতেই আজকের নারীরা https://sherakantha.com/2020/04/02/%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-2/ Thu, 02 Apr 2020 13:46:16 +0000 http://sherakantha.com/?p=130081 Continue reading সব পেশাতেই আজকের নারীরা →]]> বিমানের পাইলট থেকে ডাক্তার, ব্যাংক থেকে করপোরেট জগৎ, প্রকৌশলী থেকে জাহাজের নাবিক, বিজ্ঞানী, শিল্প সংস্কৃতি এমনকি পুলিশ, সামরিক বাহিনী, সাংবাদিকতা, সমাজসেবা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষকতা এমনকি রাজনীতিতেও আজ নারীদের উদ্যম পদচারণা। আজকের নারীরা সব পেশায়ই যোগ্যতা ও শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখে চলেছেন।
বিভিন্ন পেশায় দায়িত্ব পালনের পাশাপাশি নারী এখন কৃতিত্বের সাথে দায়িত্বপালন করে যাচ্ছেন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। পরিবার সামলানোর পাশাপাশি দেশ সেবার এ মহান পেশা বেছে নিচ্ছেন তারা। সফলতার সাথে পালন করছেন চ্যালেঞ্জিং এ পেশা। ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে নারীরা প্রথম পুলিশ হিসেবে নিয়োগ পান। সে সময় সাদা পোশাকে ১৪ জন নারী স্পেশাল ব্রাঞ্চে কাজ করতেন। এরপর ১৯৭৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ পান নারীরা। বর্তমানে পুলিশ বাহিনীতে মহিলা পুলিশ সদস্য আছে শতকরা পাঁচ ভাগেরও বেশি। যারা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে পুলিশ বাহিনীতে তাদের দায়িত্ব পালন করছেন।
সেনাবাহিনীর বিভিন্ন কোরে নারী অফিসার থাকলেও ছিল না নারী সৈনিক। ২০১৫ সালে প্রথম দিকে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীতে নারী সৈনিক যুক্ত হয়। এটি নারী অগ্রযাত্রায় একটি মাইলফলক। তা ছাড়াও ২০১৫ সালে বাংলাদেশের নারীরা বাণিজ্যিক জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশ বিমান বাহিনীতে ২০১৪ সালে প্রথমবার যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়েছিলেন দু’জন নারী। গুরুত্বপূর্ণ সামরিক পেশায় গত এক দশকে বাংলাদেশে নারীরা উল্লেখযোগ্যভাবে অগ্রসর হয়েছেন। সেনাবাহিনীর বিভিন্ন কোরে নারী অফিসার, নারী সৈনিক, বিমান বাহিনীতে নারী বৈমানিক এমনকি বাংলাদেশের নারীরা বাণিজ্যিক জাহাজে নাবিক হিসেবে কাজ করছেন। সামরিক বাহিনীতে নারীদের এ অংশগ্রহণ দেশকে যেমন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি পারিবারিক ও সামাজিক পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা সুপ্রতিষ্ঠিত করছে। জাতিসঙ্ঘ শান্তিমিশনগুলোতে নারীরা অংশ নিচ্ছেন। সাংবাদিকতা পেশা যেমন চ্যালেঞ্জিং, তেমনি ঝুঁকিপূর্ণ কিন্তু এ পেশায়ও নারীর সরব উপস্থিতি দেখা যায়। সংবাদ উপস্থাপনা থেকে রিপোর্টিং, সম্পাদক, ক্যামেরাপারসন, ফটোগ্রাফার সবখানেই নারীরা যোগ্যতা আর মেধা দিয়ে কাজ করে যাচ্ছেন। বিপুল মেয়ে সাংবাদিকতায় আসছে, যা নারীর জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। শুধু শখের বশেই নয়; পেশা হিসেবে নারীরা বিমানের পাইলট, ট্রেনের চালক এমনকি জীবিকা অর্জনের জন্য গাড়ি চালানোকে এখন পেশা হিসেবে বেছে নিচ্ছেন। বর্তমানে অনেক নারীই ব্যক্তিগত বা অফিসিয়াল গাড়িচালক হিসেবে চাকরি করছেন।
বাংলাদেশের নারীদের এই অগ্রগতি দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে সমাজের সব অংশে নারীর ক্ষমতায়নের এই চিত্র বিশ্বের জন্য রোল মডেল হয়ে উঠছে প্রতিনিয়ত। যদি নারী এগিয়ে যায় তবেই এগিয়ে যাবে সমাজ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া যদি আজ বেঁচে থাকতেন, তিনি অনেক খুশি হতেন তার সুলতানার স্বপ্ন এবার পূরণ হতে দেখে।

]]>
ধর্ষণের শাস্তি ধর্ষকের যৌন সক্ষমতা ধ্বংস https://sherakantha.com/2019/07/13/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af/ Sat, 13 Jul 2019 09:58:28 +0000 http://sherakantha.com/?p=129326 Continue reading ধর্ষণের শাস্তি ধর্ষকের যৌন সক্ষমতা ধ্বংস →]]> শিশু ধর্ষণকারীদের শাস্তি হলো ইনজেকশনের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়ায় যৌন সক্ষমতা ধ্বংস, ইউক্রেনের পার্লামেন্টে এমন একটি আইন পাশ হয়েছে। দেশটির ২৪৭ জন এমপির ভোটে গত বৃহস্পতিবার আইনটি পাশ হয়।নতুন এ আইনের আওতায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী পুরুষদের মধ্যে কেউ যদি ধর্ষণ ও শিশুকে যৌন নিপীড়নকারী হিসেবে প্রমাণিত হয়. তাহলে তাদের বিরুদ্ধে যৌন ক্ষমতা ধ্বংস করে দেওয়ার শাস্তি কার্যকর হবে। এছাড়াও নতুন আইনে শিশুকে ধর্ষণের সর্বোচ্চ সাজা ১২ থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে।

এ আইনকে স্বাগত জানিয়ে দেশটির পুলিশ প্রধান ভিয়াচেস্লাভ আব্রোসকিন বলেন, ইউক্রেনের চারটি অঞ্চলে মাত্র ২৪ ঘণ্টায় পাঁচ শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই অপরাধের ঘটনাগুলো অভিভাবকরা পুলিশের কাছে দায়ের করেছেন। কিন্তু সারাদেশে শিশুদের যৌন হামলার শিকার হওয়ার সঠিক সংখ্যা আমরা ধারণা করতে পারি শুধু। নতুন আইনের কঠোর সাজা ধর্ষণের ঘটনা কমাবে বলে আমরা ধারণা করছি।প্রসঙ্গত, ইউক্রেনে ২০১৭ সালে ৩২০ শিশু ধর্ষণের শিকার হয়। তবে ধারণা করা হয়, বাস্তবে শিশুদের যৌন হামলার শিকার হওয়ার ঘটনা কয়েক হাজার। এরপর পরই দেশটিতে ধর্ষকদের সাজা কঠোর করার দাবি ওঠে।

]]>
৮ দিনে ৪১ শিশু ধর্ষণের শিকার, ৩ জনের মৃত্যু https://sherakantha.com/2019/05/10/%e0%a7%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%a7-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95/ Fri, 10 May 2019 09:15:55 +0000 http://sherakantha.com/?p=128811 Continue reading ৮ দিনে ৪১ শিশু ধর্ষণের শিকার, ৩ জনের মৃত্যু →]]> এ মাসের প্রথম আট দিনে রাজধানীসহ সারা দেশে ৪১ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার শিশুদের মধ্যে মারা গেছে তিন শিশু। এসব শিশুর মধ্যে মেয়ে শিশু ৩৭ জন এবং ছেলে শিশু চারজন। এছাড়া ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে আরো তিন শিশু।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। দেশের ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

দেশে শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগও প্রকাশ করে মানুষের জন্য ফাউন্ডেশন শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটির সমন্বয়ক শাহানা হুদা রঞ্জনা বলেন, ধর্ষণের শিকার শিশুদের আসল সংখ্যাটি হয়ত আরো বেশি।

নারী ও শিশু ধর্ষণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিমও। তিনি বলেন, আমাদের আরো সতর্ক হওয়া উচিত। যারা নীতি-নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের আরো বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, সবাইকেই এ নিয়ে আরো বেশি কথা বলতে হবে।

নার্স তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায়ও শোক ও নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি।

]]>
নিজের প্রেমিকের সাথে সম্পর্ক গড়ায় মেয়েকে খুন করল মা https://sherakantha.com/2019/03/23/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d/ Sat, 23 Mar 2019 07:26:03 +0000 http://sherakantha.com/?p=128759 Continue reading নিজের প্রেমিকের সাথে সম্পর্ক গড়ায় মেয়েকে খুন করল মা →]]> একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন এক মা।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওই মা মেয়েকে হত্যার পর গাড়িতে করে তার মরদেহ হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশকে মেয়ে হত্যার কারণ জানান তিনি।

গ্রেফতারকৃত ওই মায়ের নাম রোসা রিভেরা। তার বয়স ২৮ বছর। রবিবার দুপুরের দিকে ১১ বছর বয়সী মেয়েকে হত্যার পর গাড়ির পেছনের আসনে বসিয়ে উইনি পালমার হাসপাতালে নিয়ে যান তিনি। এসময় তার হাতে ছিল রক্তাক্ত একটি পকেট ছুরি।
পুলিশ বলছে, নিহত ওই মেয়ের নাম আলেদা রিভেরা। তার শরীরের সামনে এবং পেছনের অংশে প্রায় ১৫ বার ছুরিকাঘাত করা হয়েছে।

ওরল্যান্ডো পুলিশ বলছে, রোসা রিভেরার ডান হাত কেটে গেছে। তার এই কেটে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে কি-না; এমন প্রশ্নের জবাবে রোসা বলেছেন, নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন। তিনি বলেন, আমার মেয়ে আর নেই।
তাকে গ্রেফতারের পর ওরল্যান্ডো মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে তাকে পাঠিয়ে দেয়া ওরেঞ্জ কাউন্টি কারাগারে। তার বিরুদ্ধে প্রথম মাত্রার খুনের অভিযোগ আনার হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, ওরল্যান্ডোতে নিজ বাসায় খুন হয়েছে আলেদা রিভেরা। প্রতিবেশিরা পুলিশকে জানিয়েছেন, রোববার সকালের দিকে মায়ের প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন আলেদা রিভেরা। তবে তার মায়ের এই অভিযোগ অস্বীকার করেছিলেন ১১ বছর বয়সী মেয়ে আলেদা।

তদন্তকারী কর্মকর্তারা যখন রোসা রিভেরাকে জেরা করেন তখন তিনি বলেন, একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে বিরত রাখতেই খুন করেছেন মেয়েকে।

]]>
৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়াই ছিল ডা. আকাশের স্ত্রী মিতুর মূল উদ্দেশ্য https://sherakantha.com/2019/02/02/%e0%a7%a9%e0%a7%ab-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87/ Sat, 02 Feb 2019 08:36:39 +0000 http://sherakantha.com/?p=128564 Continue reading ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়াই ছিল ডা. আকাশের স্ত্রী মিতুর মূল উদ্দেশ্য →]]> দীর্ঘ নয় বছর প্রেম। প্রচণ্ড ভালোবাসতেন প্রেমিকাকে। বিয়ের কয়েকদিন আগে জানতে পারেন বিভিন্ন ছেলের সাথে হোটেলে রাত কাটায় তার প্রেমিকা। এরপরেও সব ভুলে বিয়ে করে শুরু করে সংসার। এর কিছুদিন পরে আবার জানতে পারে নতুন কিছু পরকীয়া প্রমিকদের সাথে রাত কাটাচ্ছে তার স্ত্রী। এতকিছু সহ্য না করতে পেরে অবশেষে নিজের জীবন দিয়ে দিলেন।

বলছিলাম চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার মোস্তফা মোরশেদ প্রকাশ আকাশের কথা। পেশায় ছিলেন চিকিৎসক।বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ৪টার দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ডাক্তার মুসতাফা মুরশেদ আকাশ। সেখানে নিজের আত্মহত্যার কথা জানান তিনি। স্ট্যাটাসে নিজের স্ত্রীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা এবং ছবি ও এসএমএসের স্ক্রিন শট পোস্ট করেন তিনি। পোস্টে আত্মহত্যার জন্য নিজের বউকে দায়ী করেন। পাশাপাশি শ্বশুর শাশুড়িকেও দায়ী করেন তিনি।

এরপর বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোর ৫ টার দিক চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ডি ব্লকের ২ নম্বর রোডের ২০ নম্বরের নিজ বাসায় শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন তিনি।আকাশের সঙ্গে সংসার করার কোনো ইচ্ছাই ছিল না স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর। পরিবারের চাপ আর স্বামীর প্রচণ্ড ভালোবাসায় অনেকটা করুণা করে স্বামীকে ডিভোর্স দেননি মিতু।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য জানান মিতু। ঘটনার পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান মিতু।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে নগরীর নন্দনকানন এলাকায় তানজিলা হক চৌধুরী মিতুকে তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।এরপর মিতুর স্বীকারোক্তি অনুযায়ী আমানত শাহ (র.) মাজার এলাকা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। এর আগে আকাশের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে পুলিশ।শুক্রবার বিকালে মিতুসহ ৬ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চান্দগাঁও থানায় মামলা করেছেন আত্মহত্যাকারী চিকিৎসকের মা জমিরা খানম।

মামলায় মিতু, তার বাবা আনিসুল হক চৌধুরী, মা এবং আমেরিকা প্রবাসী এক বোন ও মিতুর দুই বয়ফ্রেন্ডকে আসামি করা হয়েছে।সাত বছরের প্রেমের সূত্র ধরে তিন বছর আগে ২০১৬ সালে পারিবারিকভাবে মিতুর সঙ্গে আকাশের বিয়ে হয়। বিয়ের পর মিতু বেশি সময় কাটিয়েছেন মা-বাবার সঙ্গে আমেরিকায়। মাঝেমধ্যে মিতু স্বামীর কাছে আসতেন। দেশে আসার পরও মিতু স্বামীর বাসায় নয়, বেশির ভাগ সময় থাকতেন তার বাবার চান্দগাঁও এলাকার বাসায়। মিতুও পেশায় একজন ডাক্তার। ২০১৪ সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

ডা. আকাশের এক আত্মীয় বলেন, ‘বিয়ের পর মিতুকে নিয়ে সুখে ছিল না আকাশ। বিয়ের আগে মিতু দীর্ঘ সময় মা-বাবার সঙ্গে আমেরিকায় ছিল। সে ওই দেশের কালচার মেনে চলার চেষ্টা করত। বিয়ের পর একাধিক বয়ফ্রেন্ডের সঙ্গে অবাধ মেলামেশা পছন্দ ছিল না আকাশের। তাদের বিয়ের কাবিননামা ছিল ৩৫ লাখ টাকা। মিতুকে ডিভোর্স দিলে আইন অনুযায়ী দিতে হতো কাবিনের সব টাকা। মিতুর বেপরোয়া স্বভাব চরিত্র এবং চালচলন পছন্দ না হলেও আকাশ বাধ্য হয়ে মুখ বুঝে মেনে নিয়েছিল। এ কারণেই বেপরোয়া জীবন যাবন করে আকাশের কাছ থেকে ডিভোর্স নিয়ে সেই ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়াই ছিল মিতুর উদ্দেশ্য।’

ডা. আকাশের ছোট ভাই নেওয়াজ মোরশেদ বলেন, ‘গত ১৪ জানুয়ারি আমেরিকা থেকে দেশে ফিরে মিতু। ঘটনার দিন মিতু আকাশের সঙ্গে বাসায় ছিল। মিতুর পরকীয়ার বিভিন্ন বিষয় নিয়ে আকাশের সঙ্গে বুধবার রাতে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মিতু রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়ে নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করে আকাশ। এ ঘটনায় শুক্রবার বিকালে মিতুসহ ৬ জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে।’

নগর পুলিশের উত্তর জোনের এডিসি মো. মিজানুর রহমান বলেন, ‘ডা. আকাশ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তানজিলা হক চৌধুরী মিতু, তার পরিবারের সদস্য ও বন্ধুদের ব্যাপারে যেসব অভিযোগ করেছেন সেসব বিষয় যাচাই করা হচ্ছে। মিতুকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বামীর অভিযোগের কিছু বিষয় স্বীকার করেছেন, আর কিছু বিষয় এড়িয়ে গেছেন।’এদিকে মৃত্যুর আগে আত্মহত্যার জন্য আকাশ তার ফেসবুক স্ট্যাটাসে স্ত্রী তানজিলা হক মিতুকে দায়ী করেছেন।

]]>
শাহজালাল বিমানবন্দরে সৌদি ফেরত নারীকর্মীর আত্মহত্যার চেষ্টা https://sherakantha.com/2018/08/29/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6/ Wed, 29 Aug 2018 04:00:36 +0000 http://sherakantha.com/?p=128007 Continue reading শাহজালাল বিমানবন্দরে সৌদি ফেরত নারীকর্মীর আত্মহত্যার চেষ্টা →]]> ঢাকায় শাহজালাল বিমানবন্দরে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন সৌদি আরব ফেরত এক নারী কর্মী।

মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরের বাথরুমে কীটনাশক পানের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি শেখ তরিকুল ইসলাম।

ওই নারী বলছেন, সৌদি আরবে প্রতারিত হওয়ায় তিনি আত্মহত্যার চেষ্টা চালান।

তরিকুল বলেন, “এই নারী বিমান বন্দরের বাথরুমে কীটনাশক পান করেন। বাথরুমে তার অবস্থা দেখে আশেপাশের কয়েকজন চেচাঁমেচি শুরু করলে তাকে উদ্ধার করা হয়।”

এই নারী এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি ২০১৬ সালের ১৭ মার্চ সৌদি আরব গিয়েছিলেন। গত ২৮ জুলাই দেশে ফিরলেও তার লাগেজ আসেনি। লাগেজের খোঁজ নিতে মঙ্গলবার বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।

]]>
নারীদের রাইড শেয়ারিং চালু করল ‘ও ভাই’ https://sherakantha.com/2018/04/27/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1-%e0%a6%b6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2/ Fri, 27 Apr 2018 13:28:20 +0000 http://sherakantha.com/?p=127591 Continue reading নারীদের রাইড শেয়ারিং চালু করল ‘ও ভাই’ →]]> আগামী শনিবার থেকে নারী রাইডারদের নিয়ে নারীদের জন্য বিশেষ সেবা চালু করতে যাচ্ছে ‘ও ভাই সলিউশনস লিমিটেড’-এর জনপ্রিয় রাইড শেয়ারিং সেবা প্ল্যাটফর্ম ‘ও ভাই’। এরই মধ্যে নিবন্ধিত বেশ কিছু নারী রাইডারসহ আরো ৫০ জন নারী রাইডারকে এ সেবাদানে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই তারা রাইডার হিসেবে এ সেবাদান কার্যক্রমে যুক্ত হবে। এ ছাড়া অপেশাদার নারীদের জন্য ‘ও ভাই’ তাদের নিজস্ব প্রশিক্ষণকেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ও ভাই’ অ্যাপের অন্তর্ভুক্ত ‘ও বোন’ অপশনে গিয়ে শুধু নারীরাই রাইড শেয়ারিং সেবা গ্রহণ করতে পারবে। ঢাকার নারীদের সড়কপথে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছন্দে চলাচলের জন্য ‘ও ভাই’ এই সেবা নিয়ে এসেছে। ‘ও ভাই’ প্রাথমিক প্রশিক্ষণের মাধ্যমে নারী রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করছে। এই অ্যাপে একটি ‘ইন-অ্যাপ’ এসওএস ফিচার রয়েছে, যার মাধ্যমে নারীরা যেকোনো সময় ‘ও ভাই’ মূল সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবে। ‘ও ভাই’ দেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। নতুন একটি উদ্যোগ হলেও এরই মধ্যে ইমার্জেন্সি এসওএস, বাধ্যতামূলক হেলমেট, ৫০ কিলোমিটারের গতি নিয়ন্ত্রক, পরিচ্ছন্নতা ও বিভিন্ন রকমের পেমেন্ট অপশনসহ নানা আকর্ষণীয় ফিচারের মাধ্যমে এ সেবা জনপ্রিয়তা অর্জন করেছে।

]]>