বিজ্ঞান ও প্রযুক্তি – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Sun, 16 Jul 2023 13:44:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 এবার চশমায় শোনা যাবে গান https://sherakantha.com/2023/07/16/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-2/ Sun, 16 Jul 2023 11:17:23 +0000 https://sherakantha.com/?p=131526 Continue reading এবার চশমায় শোনা যাবে গান →]]> প্রযুক্তির জগতে প্রতিনিয়তই এমন চমক আসছে, যা হয়তো বছর পাঁচেক আগেও কল্পনা করতে পারত না । বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আমাদের অবাক করছে বটে। তবে আমরাও এই অগ্রগতির সঙ্গে পা মেলাচ্ছি। এবার আরও একটি অসাধারণ আবিষ্কারের কথা শোনা যাচ্ছে। স্মার্টফোনের পর বাজারে আসতে চলেছে স্মার্ট গ্লাস।

অ্যাপল, স্যামস্যাং, অপোর মতো সংস্থাগুলো ইতোমধ্যে স্মার্ট গ্লাস তৈরির কাজ শুরু করেছে। এই চশমায় এআর (Augmented Reality) প্রযুক্তি থাকবে বলে মনে করা হচ্ছে। এবার একই পথে স্মার্ট গ্লাস তৈরির কাজ শুরু করল চীনা সংস্থা শাওমি। এই চশমা ভার্চুয়াল তথ্য দেবে। ফোনে যেমন ফটো ও ভিডিও আলাদা করে রাখা ও দেখা যায়, এই চশমাতেও তেমনই অপশন থাকবে। ফোনের নোটিফিকেশনও চশমায় দেখা যাবে। এছাড়া হোডফোন ছাড়াই এই চশমায় গান শোনা যাবে।

শাওমি তাদের স্মার্ট গ্লাস এ ফটোথেরাপি ফিচার দিতে পারে। যার ফলে এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশন এ ভোগা ব্যক্তিদের চিকিত্সাও সম্ভব হবে। সাউন্ড ও ভিজুয়াল, দু’রকম সিগনাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে।

]]>
ডিলেট করা মেসেজ পড়া যাবে হোয়াটসঅ্যাপে https://sherakantha.com/2022/04/14/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b9/ Thu, 14 Apr 2022 08:52:14 +0000 https://sherakantha.com/?p=131469 Continue reading ডিলেট করা মেসেজ পড়া যাবে হোয়াটসঅ্যাপে →]]> ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। সারাবিশ্বে রয়েছে হোয়াটসঅ্যাপের কোটি কোটি ব্যবহারকারী। প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে মেটার মালিকানাধীন সাইটটি। এবার নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ডিলিট করা মেসেজও দেখতে পাবেন এখন। হোয়াটসঅ্যাপের একটি জনপ্রিয় ফিচার সেন্ড করা মেসেজ ডিলিট করা। কোনো কারণে অন্য কোনো ব্যবহারকারীর কাছে ভুল মেসেজ পাঠানো হলে তা ডিলিট করা সম্ভব। তবে আপনাকে পাঠানো সেই ভুল মেসেজ কী ছিল তা এখন সহজেই জানতে পারবেন। এজন্য অবশ্য আপনাকে থার্ডপার্টি অ্যাপ ইনস্টল করতে হবে। হোয়াটসঅ্যাপের নিজস্ব কোনো ফিচার নেই যার মাধ্যমে ডিলিট করা মেসেজ আপনি পড়তে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

১. প্রথমে আপনার স্মার্টফোনে গেট ডিলিট মেসেজ (Get Deleted Message) নামের অ্যাপটি ডাউনলোড করুন।

২. এরপর ওই অ্যাপটি একাধিক পারমিশন চাইবে। সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ পারমিশন দিতে হবে।

৩. সব প্রক্রিয়া শেষ হলে আপনি ডিলিট মেসেজ দেখতে পাবেন।

তবে অনেক বিশেষজ্ঞদের মতে, এই থার্ড পার্টি অ্যাপগুলো কোনো মেসেজ পড়তে পারে না। সেগুলো শুধু নোটিফিকেশন থেকে মেসেজ ট্র্যাকই করতে পারে।

]]>
গুগল ড্রাইভ থেকে ডিলিট হওয়া ছবি উদ্ধারের উপায় https://sherakantha.com/2021/09/18/%e0%a6%97%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%93/ Sat, 18 Sep 2021 10:19:30 +0000 https://sherakantha.com/?p=131302 Continue reading গুগল ড্রাইভ থেকে ডিলিট হওয়া ছবি উদ্ধারের উপায় →]]> প্রায়শই আমরা অপ্রয়োজনীয় ছবি ও ফাইল ডিলিট করতে গিয়ে ভুলবশত গুরুত্বপূর্ণ জিনিস ডিলিট করে ফেলি। ফলে বিড়ম্বনায় পড়তে হয়। তবে আপনি চাইলে খুব সহজেই ডিলিট হওয়া ছবি, ভিডিও বা ফাইল পুনরুদ্ধার করতে পারবেন। তা হলে চলুন জেনে নেওয়া যাক, গুগল ড্রাইভ ও ফটোস থেকে ডিলিট হওয়া ছবি যেভাবে ফিরিয়ে আনবেন-

ডিভাইস থেকে প্রথমে গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করুন। ওপেন করলে ট্রাশ ফোল্ডার অপশনটি দেখতে পাবেন। ট্রাশ ফোল্ডার ওপেন করার পর আপনি ডিলিট করা সকল ফাইল দেখতে পারবেন। এবার যে ফাইলগুলোকে আপনি ফিরিয়ে বা রি-স্টোর করতে চান তার ওপর রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করলে রি-স্টোর ও ডিলিট ফরএভার নামে দুটি মেনু দেখতে পাবেন। এর পর রি-স্টোর  অপশন সিলেক্ট করলেই ডিলিট হয়ে যাওয়া ফাইল আগের জায়গায় চলে যাবে। এ ক্ষেত্রে মোবাইল ব্যবহারকারীরা ফাইলের ডান পাশে থ্রি ডট বাটনে ক্লিক করলে রি-স্টোর বাটন খুঁজে পাবেন।

আপনি চাইলে ড্রাইভ বিশেষজ্ঞদেরও সাহায্য নিতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে কল করে বা হেল্প ডেস্কে চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে হবে। তবে ৩০ দিন পর্যন্ত আপনি আপনার প্রয়োজনীয় ফাইল রি-স্টোর বা ফিরিয়ে আনতে পারবেন। তবে ৩০ দিনের বেশি হয়ে গেলে পুরনো ফাইলকে আর ফিরিয়ে আনা সম্ভব না।

]]>
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা হ্যাকারদের https://sherakantha.com/2020/09/12/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95%e0%a7%8d/ Sat, 12 Sep 2020 14:43:07 +0000 http://sherakantha.com/?p=130955 Continue reading মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা হ্যাকারদের →]]> ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রচারণা লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে চীনের হ্যাকার গ্রুপ।এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করছে চীন, ইরান এবং রাশিয়ার হ্যাকাররা। এ বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট।এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপকারী রুশ হ্যাকার গ্রুপ স্ট্রনটিয়াম সম্প্রতি রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিভিন্ন সংস্থাসহ অন্তত দুই শতাধিক সংগঠনকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে। স্ট্রনটিয়াম গ্রুপটি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা গ্রু’র মদদপুষ্ট বলে অভিযোগ রয়েছে।এদিকে চীনের জিরকোনিয়াম নামের হ্যাকার গ্রুপ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রচারণা লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে। এছাড়াও ট্রাম্প প্রশাসনের বিশিষ্ট ব্যক্তির ইমেইলও হ্যাক করার চেষ্টা করেছে চীনা হ্যাকাররা।এছাড়া, ইরানি হ্যাকার গ্রুপ ফসফরাস গত মে-জুন মাসে হোয়াইট হাউস কর্মকর্তা এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে হানা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে মাইক্রোসফট।

]]>
কঠোর হচ্ছে ফেসবুক, জেনে নিন নতুন নিয়ম https://sherakantha.com/2020/09/01/%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf/ Tue, 01 Sep 2020 14:47:37 +0000 http://sherakantha.com/?p=130795 Continue reading কঠোর হচ্ছে ফেসবুক, জেনে নিন নতুন নিয়ম →]]> বর্ণবাদী, অশালীন ও উষ্কানীমূলক কনটেন্টের ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেইসবুক।মঙ্গলবার নিজেদের টার্মস ও সার্ভিসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়াটি। এক নোটিফিকেশনে তারা জানায়, আগামী ১ অক্টোবর থেকে ৩.২ ধারায় এ পরিবর্তন কার্যকর হবে।এর আওতায় ফেইসবুক চাইলে ব্যবহারকারীর কনটেন্ট ডিলিট বা অ্যাক্সেস রেস্ট্রিক্ট করে দিতে পারে। কনটেন্টের কারণে আইনী জটিলতায় জরানোর আশংকা থাকলে ফেইসবুক এই ধারার প্রয়োগ ঘটাতে পারে।এর আগে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ফেসবুক ব্যবহারকারীদেরকে নিরাপদ রাখতে, ক্ষতিকর রাজনৈতিক কনটেন্ট বা সাইবার হামলা প্রতিরোধ করতে প্রতিদিনই তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।সবার সঙ্গে সুস্থ বন্ধুত্ব, বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়াও উদ্যোক্তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম এখন ফেসবুক। এজন্য সব সুবিধা পেতে ফেসবুক ব্যবহারের সময় বিদ্বেষমূলক কমেন্ট, ভুয়া তথ্য ও উস্কানিমূলক প্রচারণা যেন নিজের অ্যাকাউন্ট থেকে করা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

]]>
শিশুদের মানসিক সমস্যা তৈরি করছে সোশ্যাল মিডিয়া https://sherakantha.com/2020/04/02/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%88-2/ Thu, 02 Apr 2020 13:38:51 +0000 http://sherakantha.com/?p=130072 Continue reading শিশুদের মানসিক সমস্যা তৈরি করছে সোশ্যাল মিডিয়া →]]> শিশু-কিশোরদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কুফল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বেশ কিছু চিকিৎসক ও শিশু কল্যাণ বিশেষজ্ঞ।

ব্রিটেনের একজন চিকিৎসক রঙ্গন চ্যাটার্জী বলছেন, কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক সমস্যা এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মধ্যে যে একটা সম্পর্ক আছে তার অনেক প্রমাণ তিনি পেয়েছেন।

সম্প্রতি একদল মার্কিন শিশু কল্যাণ বিশেষজ্ঞ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কাছে একটি চিঠি লেখেন। এতে তারা ‘মেসেঞ্জার কিডস’ নামে বাচ্চাদের মেসেজিং অ্যাপটি বন্ধ করে দেবার আহ্বান জানান।

তারা বলেন, ১৩ বছরের কম বয়েসীদেরকে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে উৎসাহিত করারটা দায়িত্বজ্ঞানহীন।

তারা বলেন, তারা তথ্যপ্রমাণ পেয়েছেন যে সামাজিক মাধ্যমের কারণে কিশোর-কিশোরীদের মানসিকতায় অস্বাভাবিক সব পরিবর্তন হচ্ছে, ১০ বছরের মেয়েও তার দৈহিক বৈশিষ্ট্য নিয়ে হীনমন্যতায় ভুগছে।

ডাক্তার রঙ্গন চ্যাটার্জী বলছেন, তিনি একবার ১৬ বছরের একটি কিশোরকে রোগী হিসেবে পেয়েছিলেন – যে তার নিজের হাত-পা কাটার পর তাকে হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছিল।

“আমি প্রথমে ভেবেছিলাম তাকে বিষণ্ণতা-রোধী ওষুধ দেবো। কিন্তু আমি তার সাথে কথা বলার পর মনে হলো, সামাজিক মাধ্যম ব্যবহার করায় তার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।”

২০১৭ সালে রয়াল সোসাইটি অব পাবলিক হেলথ একটি জরিপ চালায় ১১ থেকে ১৫ বছর বয়স্ক দেড় হাজার কিশোর-কিশোরীর ওপর।

এতে দেখা যায় স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রাম তাদের মনে সবচেয়ে বেশি হীনমন্যতা এবং দুশ্চিন্তা সৃষ্টি করে। ১০ জনের মধ্যে ৭ জন বলেছে ইনস্টাগ্রামের কারণে তাদের নিজেদের দেহ নিয়ে মন খারাপ হয়েছে। ১৪ থেকে ১৪ বছর বয়সের তরুণ-তরুণীদের অর্ধেকই বলেছে ফেসবুকের কারণে তাদের মানসিক দুশ্চিন্তা ও অশান্তি বেড়ে গেছে।

শিশুদের মানসিক সমস্যা তৈরি করছে সোশ্যাল মিডিয়াদু-তৃতীয়াংশ উত্তরদাতা বলেছে, ফেসবুকের কারণে সাইবার বুলিইং বা অনলাইনে অপমান-হয়রানি করার প্রবণতা আরো গুরুতর আকার নিয়েছে।

ড. চ্যাটার্জী তার কাছে আসা ছেলেটিকে একটা সহজ সমাধান দিয়েছিলেন – তাকে সামাজিক মাধ্যম ব্যবহার করা কমিয়ে আনতে হবে, রাতে ঘুমাতে যাবার আগে এক ঘন্টার বেশি নয়। তবে কয়েক সপ্তাহ পর এ সময় বাড়ানো যেতে পারে।

“ছয় মাস পর তার অবস্থা লক্ষণীয়ভাবে ভালো হতে শুরু করলো। আমি তার মার কাছ থেকে চিঠি পেলাম যে সে স্কুলে গিয়ে অনেক আনন্দ পাচ্ছে, এবং স্থানীয় লোকজনের সাথেও মিশছে।”

তিনি বলছেন, সোশ্যাল মিডিয়া মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এটা একটা বড় সমস্যা এবং এ ক্ষেত্রে কিছু নিয়মকানুন করা দরকার।”

সাইকিয়াট্রিস্ট লুই থিওডোসিও বলছেন, “দু-তিন বছর আগেও তার সাথে এ্যাপয়েন্টমেন্টের মাঝখানে কোন বাচ্চা তাদের ফোন ব্যবহার করছে, বা টেক্সট করছে – এমন ঘটনা ছিল খুবই অস্বাভাবিক। কিন্তু এখন এটা খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে।”

“বাচ্চারা তাদের ফোন নিয়ে খুব বেশি সময় কাটাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কারণে টিনএজাররা বিষণ্ণতা, দুশ্চিন্তা বা অন্য মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছে – এমন কেসের সংখ্যা বেড়ে গেছে। ”

তিনি বলেন, এসব বাচ্চারা এক কল্পনার জগতে বাস করছে, এতে তাদের শারীরিক স্বাস্থ্য খারাপ হচ্ছে।

তিনি আরো বলেন, অভিভাবকদের জন্য পরিস্থিতি খুব কঠিন হয়ে গেছে। তিনি এমন অভিভাবকের কথাও শুনেছেন যারা ওয়াইফাই রুটার নিজেদের সাথে নিয়ে ঘুমান -যাতে বাচ্চারা মাঝরাতে উঠে ইন্টারনেট ব্যবহার করতে না পারে।

বিশেষজ্ঞরা অভিভাবকদের নানা উপায়ে বাচ্চাদের ইন্টারনেট ব্যবহারের ওপর নজর রাখতে ও তা সীমিত করতে পরামর্শ দিচ্ছেন।

]]>
২৬ কোটি ৬৭ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস https://sherakantha.com/2019/12/20/%e0%a7%a8%e0%a7%ac-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%ac%e0%a7%ad-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac/ Fri, 20 Dec 2019 13:22:51 +0000 http://sherakantha.com/?p=129821 Continue reading ২৬ কোটি ৬৭ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস →]]> অনলাইনে ফাঁস হয়ে গেছে ২৬ কোটি ৬৭ লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বরসহ ব্যক্তিগত নানা তথ্য। সম্প্রতি একটি ডেটাবেইস আকারে রাখা ওই তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে।

গত সপ্তাহে একটি অনলাইন ফোরামে উন্মুক্ত তথ্য হিসেবে থাকা এসব ফেসবুক ব্যবহারীর তথ্য ডাউনলোড করে রাখা যাচ্ছিল। এক পর্যায়ে অবশ্য তা সরিয়ে নেওয়া হয়। ফাঁস হয়ে যাওয়া এসব ব্যক্তিগত তথ্য স্প্যামিং ও ফিশিংয়ের মতো প্রতারণামূলক কাজে ব্যবহার হতে পারে বলে ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের।

ফেসবুকের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে- মানুষের ব্যক্তিগত তথ্য আরও ভালোভাবে সংরক্ষণের জন্য নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনার আগের এসব তথ্য সংগ্রহ করা হতে পারে।

যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান কম্পারিটেক বলছে, সম্প্রতি নিরাপত্তা বিশেষজ্ঞ বব ডিয়াচেঙ্কো ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ডেটাবেইস খুঁজে পান। এসব তথ্যে ব্যবহারকারীদের নাম, আইডি ও ফোন নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত রয়েছে।

অবশ্য এটিই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার ফেসবুকের ক্ষেত্রে তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। গত নভেম্বরেই তথ্য ফাঁস হয়ে যায় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের। এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাদের।

]]>
আলোয় চলবে নতুন যুগের কম্পিউটার https://sherakantha.com/2019/12/20/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d/ Fri, 20 Dec 2019 12:35:35 +0000 http://sherakantha.com/?p=129799 Continue reading আলোয় চলবে নতুন যুগের কম্পিউটার →]]> বর্তমানে ‘কোয়ান্টাম সুপ্রিমেসি’র মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে তামাম বিশ্ব। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই — তাহলে কি আজকের যুগের সাধারণ ইলেকট্রনিক কম্পিউটারের বদলে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘কোয়ান্টাম কম্পিউটার’? না, কোটি কোটি টাকা ঢাললেও সেরকম সম্ভাবনা এখনই নেই। বিজ্ঞানীরা অথবা গুগল, আইবিএমের মতো বহুজাতিক সংস্থাগুলির ধারণা কিন্তু এমনটাই। কেন? প্রথমত, এই কোয়ান্টাম প্রযুক্তি এখনও একদমই সূচনা-পর্বে। সুপার কন্ডাক্টিং পদার্থ দিয়ে তৈরি এই কম্পিউটার শুধুমাত্র অতিশীতল (প্রায় শূন্য কেলভিন) উষ্ণতায় সঠিকভাবে কাজ করবে যা আপনার আমার ধরা ছোঁয়ার বাইরে। শুধুমাত্র ল্যাবরেটরিতেই সম্ভব। দ্বিতীয়ত, মজার ব্যাপার হল কোয়ান্টাম কম্পিউটারের অলৌকিক দক্ষতার পরিসর সীমিত। ব্যাঙ্কিং, ই-কমার্স বা কিছু বিশেষ গবেষণায় কোয়ান্টাম কম্পিউটার দক্ষ হলেও দৈনন্দিন অতিসাধারণ সব কাজ, যা বাড়ির ডেস্কটপ বা ‘পিসি’ দিয়ে করা যায়, সেই কাজে এই কম্পিউটার আজকের ইলেকট্রিক কম্পিউটারগুলির থেকে আদৌ পারদর্শী হবে কি না তর্কসাপেক্ষ। বরং ইলেকট্রনিক কম্পিউটারের বদলে শীঘ্রই যা বাজারে আসতে চলেছে তা হল ‘ফোটনিক কম্পিউটার’। আনতে চলেছে ইনটেল, আইবিএম অ্যাপলের মতো বড় বড় সংস্থাগুলি। ইলেকট্রনিক্সের সঙ্গে এর তফাতটা কোথায়?
ভেবে দেখুন, আমাদের হাতের মুঠোয় বন্দি তন্বী স্মার্ট ফোন, ডেস্কের উপর রাখা ছিমছিমে টেলিভিশন কিংবা ল্যাপটপ, এই ইলেকট্রনিক যন্ত্রগুলো সবই চলে তড়িৎ শক্তিতে। সে বোঝে শুধু ভোল্টেজের ওঠানামা। যদি ভোল্টেজ কম দেওয়া হয় তবে বোঝে ‘০’ আর বেশি দিলে (সাধারণত ৫ ভোল্ট) ‘১’। যা কিছু কাজ, জটিল গাণিতিক হিসেব-নিকেশ, রকেট উৎক্ষেপণ থেকে গেম খেলা, চ্যাট বা সিনেমা দেখা, সবই হয় এই ‘০’ ও ‘১’-এর কম্বিনেশনে। শুধুমাত্র দুটি ‘বিট’ ০ এবং ১ এর সমন্বয়ে তৈরি এহেন গাণিতিক শাখাকে বলে ‘বাইনারি সিস্টেম’, যা ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহার হয়।
ইলেকট্রনিক যন্ত্রে উপযুক্ত সেমিকন্ডাক্টিং মাধ্যম যেমন সিলিকন-এ তড়িৎ বা ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে নিজের সুবিধা মতো কাজে লাগানো হয়। যন্ত্রগুলির মধ্যে থাকে ক্ষুদ্রাতিক্ষুদ্র ‘স্যুইচ’ বা ট্রানজিস্টার। যা ভিতরের সার্কিটের মধ্যে তড়িৎ প্রবাহের পরিমাণ ও অভিমুখকে আমাদের প্রয়োজন অনুসারে নিয়ন্ত্রণ করে। বাইরে থেকে কি-প্যাডের মাধ্যমে আমরা আসলে এই স্যুইচগুলোই অন বা অফ করে সার্কিটের ভোল্টেজে নিয়ন্ত্রণ করে থাকি। আজকের উন্নত কম্পিউটারে এরকম কয়েক কোটি স্যুইচ বা ট্রানজিস্টার থাকে। যেগুলিকে আমরা বাইরে থেকে নিমেষের মধ্যে অন বা অফ করতে পারি।
কম্পিউটারের স্পিড কত বেশি হবে তা অনেকাংশে নির্ভর করে কত দ্রুত এই স্যুইচগুলো অফ বা অন করা যায়। এককথায় কম্পিউটারের ক্লক-স্পিড-এর উপর। যেমন, আমাদের কম্পিউটারের এই ক্লকগুলির স্পিড সাধারণত গিগা (১০৯) হার্ৎজ হয়। যার অর্থ হল, এই কম্পিউটারের কন্ট্রোলিং স্যুইচগুলি সেকেন্ডে প্রায় ১০৯ (একশো কোটি) বারের বেশি অন-অফ করা যায়। ‘Windows’-এর ‘run’-এ গিয়ে ‘dxdiag’ টাইপ করলেই প্রসেসর স্পিড কত তা দেখা যায়। বুঝতেই পারছেন, সেকেন্ডে কয়েকশো কোটি সংখ্যাটা নেহাতই ছোট নয়। কিন্তু, সাতশো কোটি মানুষের দৈনন্দিন চাহিদা এতেও মেটে না।
কী করে এই কম্পিউটারগুলিকে আরও ছোট, গতিশীল ও সুদক্ষ করে তোলা যায়, তার জন্য নিরন্তর গবেষণা চলছে। সমস্যা এখানেই। ইলেকট্রন ধাতব তারের মধ্যে দিয়ে অপেক্ষাকৃত কম গতিতে চলাচল করে। এই গতি আলোর বেগের কয়েকশো ভাগের এক ভাগ। আবার ইলেকট্রনিক সার্কিট ইচ্ছেমতো ছোট করা সম্ভব না। কারণ, যখনই দু’টি ইলেট্রনিক সার্কিট কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে তড়িৎ-কণা বা চার্জ জমিয়ে রাখার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। এই ঘটনাকে বলে ধারকত্ব বা Capacitance. এরা তখন পাত্রের মতো ইলেকট্রনগুলিকে এদের মধ্যে বন্দি করে ফেলে। ফলে, আমরা যতই তাড়াতাড়ি বাইরে থেকে স্যুইচগুলিকে নিয়ন্ত্রণের চেষ্টা করি না কেন, বন্দি ইলেকট্রনগুলি সহজে নড়াচড়া করতে পারে না। তাই কম্পিউটারের স্পিডও তার আকার যত ছোট হয়, তত কমতে শুরু করে। এই সমস্যার সমাধানেই আজ আমরা আলোকবিজ্ঞানের একটি শাখা ফোটোনিক্স বা আলোক-কণা বিজ্ঞানের শরণাপন্ন।
ইলেকট্রনিক্সের মতোই আলোকবিজ্ঞানের ব্যবহার সর্বত্র। হাজার কোটি আলোকবর্ষ দূরে দুই দানবিক যমজ কৃষ্ণগহ্বরের সংঘর্ষে তৈরি অতি দুর্বল মহাকর্ষীয় তরঙ্গের পরিমাপ থেকে অতিক্ষুদ্র অণু-পরমাণুর কম্পনের মাধ্যমে এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ সময় মাপার নিখুঁত ঘড়ি তৈরি পর্যন্ত বিস্তার আলোকবিজ্ঞানের। আবার সমুদ্রের নীচে পাতা মাইলের পর মাইল দীর্ঘ অপটিক্যাল ফাইবার কেবলের সৌজন্যে আজ আমাদের বাড়িতে দ্রুত-গতি ব্রডব্যান্ড ইন্টারনেট যা আমার আপনার নিত্যসঙ্গী। আলোক ঝলমল পুজো প্যান্ডেলের LED লাইট, ছানি অপারেশনে ব্যবহৃত লেসার রশ্মি বা আপনার টেবিলে অযত্নে লালিত ধুলোমাখা সিডি, সবই আলোকবিজ্ঞানের দান।
খামখেয়ালি আলোর দ্বৈতসত্তাও রয়েছে। সে কখনও তরঙ্গধর্মী, আবার কখনও কণাধর্মী। যে কোনও বস্তু থেকে যখন আলো তরঙ্গের মতো প্রতিফলিত হয় তখন আমরা বস্তুটিকে দেখতে পাই। আবার আলোককে ছোট ছোট একগুচ্ছ কণা বা ফোটনের সমন্বয় হিসেবে না ভাবলে আলোক-তড়িৎক্রিয়ার ব্যাখ্যা করা সহজসাধ্য হয় না। আইনস্টাইন এই আলোক-তড়িৎক্রিয়া আবিষ্কারের মাধ্যমে আলোক কণাধর্ম প্রমাণ করেই ১৯২১ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। এই আলোক-কণা বা ফোটন ভরহীন, চার্জবিহীন এক ধরনের বোসন কণা যা আলোর বেগে ছুটে চলে।
ফোটোনিক কম্পিউটারগুলিতে থাকে ছোট ছোট লেজার। লেজার অন থাকলে ১, আর বন্ধ থাকলে ০ বোঝায়। নিরলস গবেষণায় আবিষ্কৃত হয়েছে অপিটক্যাল ট্রানজিস্টার বা স্যুইচ। যা আলোর গতিবিধি এবং লেজারগুলির অন-অফ নিয়ন্ত্রণ করে। শুরুতে তামার তারের বিকল্প হিসেবে আসে, অতিসূক্ষ্ম কাচের তার। যাদের বলে অপটিক্যাল ওয়েভ গাইড। এরা মানুষের চুলের প্রায় ১০০ ভাগের এক ভাগ হলেও বিনাবাধায় আলোকে সার্কিটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিমেষে পৌঁছে দেয়। দেখা যায়, ফোটনিক টেকনোলজি ব্যবহার করে আরও ছোট আকারের কম্পিউটার তৈরি করা যায়, যার ক্লক-স্পিড কমপক্ষে কয়েক হাজারগুণ বেশি (১০১২ বা টেরা-হার্ৎজ)। এছাড়াও ফোটন ভর ও চার্জহীন হওয়ায়, ফোটোনিক্স সার্কিটে খুব কম তাপ উৎপন্ন হয়। ফলে শক্তির অপচয় কমে।
নতুন যুগের কম্পিউটারে ইলেকট্রনিক্সের বদলে যে ফোটোনিক্স আসতে চলেছে, তা বুঝতে পেরেছে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, জামার্নি, ফ্রান্স, সুইজারল্যান্ড, চীন, জাপান, তাইওয়ান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলি। সেজন্য সেখানকার বিশ্ববিদ্যালগুলিতে পুরোদমে শুরু হয়েছে ফোটনিক্সের গবেষণা। ভারতের প্রথম সারির গবেষণাকেন্দ্র এবং আইআইটি গুলিতেও ফোটোনিক্স নিয়ে পড়াশোনা ও রিসার্চ করার সুযোগ তৈরি হয়েছে। অর্থাৎ, কয়েক ধাপ এগিয়ে এই ফোটোনিক্সই আমাদের উন্নততর ‘কোয়ান্টাম কম্পিউটার’ তৈরির লক্ষ্যে বিপ্লব আনতে চলেছে। এক কথায় ইলেকট্রনিক যুগের অবসান অবশ্যম্ভাবী। নতুন যুগের সূচনা হবে আলোকবিজ্ঞানের হাতেই।
(লেখক: খড়্গপুর আইআইটির ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক)
সূত্র: বর্তমান
]]>
ফেসবুক চালাতে লাগবে ছবি ও মোবাইল নাম্বার https://sherakantha.com/2019/08/02/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%93/ Fri, 02 Aug 2019 12:10:29 +0000 http://sherakantha.com/?p=129450 Continue reading ফেসবুক চালাতে লাগবে ছবি ও মোবাইল নাম্বার →]]> বড় পরিবর্তন আসছে ফেসবুকে। ভুয়া অ্যাকাউন্ট মুছে দিতে এমন চিন্তা করছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার, নিজ সম্পর্কে তথ্য না থাকলেই ফেক অ্যাকাউন্ট! লগ-ইন করার জন্য ফেসবুক চাইবে মোবাইল ফোন নাম্বার ও ছবি। ভেরিফাইয়ের পরই মিলবে লগ-ইন করার সুযোগ।

বে প্রতিদিন যারা ফেসবুক ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়! সমস্যায় তারাই পড়বেন যাদের একাধিক অ্যাকাউন্ট রয়েছে।

একই রকম ছবি দিয়েও খোলা একাধিক অ্যাকাউন্টগুলোও ফেক অ্যাকাউন্টের তালিকায় পড়বে।

অনেকেই ফেসবুক থেকে তাদের সঠিক অ্যাকাউন্ট মুছে ‘নকল’ অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করছেন। অনেক সময় মোবাইল নাম্বার ও ছবি ছাড়াই তারা এসব অ্যাকাউন্ট ব্যবহার করেন।

যে অ্যাকাউন্টগুলো বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ চালানোর জন্য ব্যবহার করা হয়। এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে তাদের মোবাইল নাম্বার ও প্রোফাইলের ছবি দিতে বাধ্য করবে ফেসবুক।

]]>
তিনশ’ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরাল ফেসবুক https://sherakantha.com/2019/05/25/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8/ Sat, 25 May 2019 11:28:17 +0000 http://sherakantha.com/?p=128918 Continue reading তিনশ’ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরাল ফেসবুক →]]> তিনশ’ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। প্রতিষ্ঠানের সর্বশেষ এনফোর্সমেন্ট রিপোর্টে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

২০১৮ সালের অক্টোবর হতে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত কী পরিমাণ পোস্ট এবং অ্যাকাউন্টের ওপর পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিস্তারিত প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে। এই ছয় মাসের মধ্যে তিনশ’ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেসবুক।

ভুয়া অ্যাকাউন্টের পাশাপাশি এই সময়ের মধ্যে রেকর্ড ৭০ লাখ “ঘৃণামূলক বক্তব্যের” পোস্ট সরিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যমটি।এছাড়া কী পরিমাণ মুছে ফেলা পোস্টের জন্য আপিল করা হয়েছে এবং যাচাইয়ের পর তা অনলাইনে ফেরত আনা হয়েছে তাও প্রথমবারের মতো জানিয়েছে ফেইসবুক।

]]>