প্রবাসের খবর – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Mon, 17 Jul 2023 05:23:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 এক মিলিয়ন পর্যটকে স্বাগত জানালো মালদ্বীপ https://sherakantha.com/2023/07/17/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97/ Mon, 17 Jul 2023 05:23:19 +0000 https://sherakantha.com/?p=131674 Continue reading এক মিলিয়ন পর্যটকে স্বাগত জানালো মালদ্বীপ →]]> দ্বীপ দেশ মালদ্বীপে এক মিলিয়ন পর্যটকের আগমনকে স্বাগত জানিয়েছে। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১৬ জুলাই) এক মিলিয়ন পর্যটককে স্বাগত জানাতে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে (ভিআইএ-তে)। একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাশিয়ার মস্কো থেকে আগত, আন্তন পাভলো তার সঙ্গী আনাস্তাসিয়া ক্লিনস্কি এবং তাদের মেয়সহ রোববার ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে মালদ্বীপে পৌঁছেছেন। এটি মালদ্বীপে তাদের প্রথম সফর, তারা বলেন আমরা এমন  সংবর্ধনা পাবো এইটা আমাদের কল্পনার বাইরে ছিলো, যা আমাদের নতুন অভিজ্ঞতা। আন্তন পাভলো পরের বছর দুই মিলিয়ন ভ্রমণকারী হিসেবে আসার ইচ্ছা প্রকাশ করেন।

আন্তন ও তার পরিবার বিলাসবহুল বি ভাকারু মালদ্বীপ রিসোর্টে দুই সপ্তাহ থাকবেন।মালদ্বীপ সরকার এবং প্রিমিয়ার ট্যুরিস্ট বোর্ড, মালদ্বীপ মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স কর্পোরেশন (এমএমপিআরসি) এই ধরনের উল্লেখযোগ্য আগমনের মাইলফলক উদযাপন করে থাকে। এই বছর মালদ্বীপে এক মিলিয়ন পর্যটকের আগমন মাইলফলক উদযাপন করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, (এমএমপিআরসি) মালদ্বীপ এয়ারপোর্টস কোম্পানি লিমিটেড (এমএসিএল) এবং মালদ্বীপ ইমিগ্রেশনের সাথে মন্ত্রণালয় এক মিলিয়ন পর্যটক আগমন উপলক্ষে একটি বিশেষ স্বাগত অনুষ্ঠানের আয়োজন করে।মালদ্বীপে প্রতি বছর প্রথম পর্যটক আগমনের দিন পাশাপাশি সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হলে আনুষ্ঠানিকভাবে উদযাপন করার রীতি রয়েছে।

এদিকে, মালদ্বীপের প্রেসিডেন্ট গত ফেব্রুয়ারিতে একটি অনুষ্ঠানে ২০২৩ সালের জন্য ১.৮ মিলিয়ন পর্যটকের আগমন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল। যেহারে দৈনিক ভিত্তিতে মালদ্বীপে পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে  বছরের শেষে শীর্ষ পর্যটন মৌসুমের কারণে নভেম্বর ও ডিসেম্বরে প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদী মালদ্বীপ সরকার।

দ্বীপ দেশ মালদ্বীপে ১৯৭২ পর্যটনের সূচনা হয়েছিল। ৫০ বছর ধরে উদ্যমী ভ্রমণকারীরা মালদ্বীপ ভ্রমণ করছে যা বছরের পর বছর ধরে এর মনোরম সৌন্দর্য দিয়ে ভ্রমণকারীদের আকর্ষণ করছে মালদ্বীপ।মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সোলিহ আশাবাদী, ২০২৮ সালের মধ্যে মালদ্বীপে বছরে ৩.৫ মিলিয়ন পর্যটক ভ্রমণ করবে।

উল্লেখ গত বছর, ১.৬ মিলিয়ন পর্যটক মালদ্বীপে ভ্রমণ করেছে। যা ২০২১ সালে ছিলো  ১.৩ মিলিয়ন।মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে গত বুধবার পর্যন্ত  ৯৮৪,৬৩৫ জন  পর্যটক মালদ্বীপে ভ্রমণ করেছে। এ বছর এখন পর্যন্ত প্রতি মাসে পর্যটকদের আগমন পরিসংখ্যানে দেখা যায়, মালদ্বীপে এখন প্রতিদিন গড়ে ৫১০২ জন পর্যটক ভ্রমণ করতে  আসে। পর্যটকরা গড়ে ৮ দিন মালদ্বীপে থাকেন। এ বছর এখন পর্যন্ত মালদ্বীপে সবচেয়ে বেশি পর্যটক আসে ভারত থেকে, ১১৫৮৩৭ জন । তারপরের স্থানে  রয়েছে রাশিয়া, এসেছে ১১৫৩৩৪ জন। ইউকে থেকে ৮৩৯৪২ জন, চীন থেকে ৭৪৩৪৮ জন, এবং জার্মানি  থেকে এসেছে ৬৪৪৮৪ জন।

পর্যটকদের থাকার জন্য মালদ্বীপে  ৬০ হাজার ৯৪২টি রুমসহ ১২৫১টি পর্যটন সুবিধা রয়েছে। পর্যটকদের জন্য ৩৮টি আন্তর্জাতিক এয়ারলাইন্স মালদ্বীপে নির্ধারিত ফ্লাইট পরিচালনা করে।

]]>
মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট চক্রের ৫ বাংলাদেশী আটক https://sherakantha.com/2023/01/31/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/ Tue, 31 Jan 2023 12:18:14 +0000 https://sherakantha.com/?p=131563 Continue reading মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট চক্রের ৫ বাংলাদেশী আটক →]]> মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পাশ্ববর্তী সেলাংগরে অভিযান চালিয়ে ভিসা জালিয়াতি চক্রের সাথে জড়িত ৫ বাংলাদেশীসহ ৭ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার(২৮জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজায়মি দাউদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) জাল ওয়ার্ক পারমিট তৈরির সংবাদ পেয়ে সেলাংগরের চারটি  আস্তনায় অভিযান চালিয়ে ৫ জন বাংলাদেশী ও ২ জন স্থানীয় নাগরিককে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বাংলাদেশের ১৭টিসহ বিভিন্ন দেশের ৬০ টি পাসপোর্ট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বেশকিছু পাসপোর্টে জাল ওয়ার্ক পারমিট লাগানো ছিল। এসময় আরো উদ্ধার করা হয় একটি প্রাইভেটকার। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দীর্ঘ ৯ মাস ধরে জাল ওয়ার্ক পারমিট তৈরির কাজ করছে তারা।

একটি জাল ওয়ার্ক পারমিট বিক্রি হতো প্রায় লাখ টাকা। ইতিমধ্যে এই চক্রটি জাল ভিসা বিক্রি করে হাতিয়ে নিয়েছে প্রায় কোটি টাকা। আটককৃতদের বয়স আনুমানিক বয়স ২৮ থেকে ৫০ বছর। তবে কারোর নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগের প্রধান। সবাইকে দেশটির অভিবাসন বিভাগের আইনের ১৯৬৬ ও পাসপোর্ট আইনের ১৯৫৯/৬৩ ধারায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

]]>
বাংলাদেশিদের পাসপোর্ট দিচ্ছে মালয়েশিয়ার ক্লাং পোস্ট অফিস https://sherakantha.com/2021/09/18/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%a6%e0%a6%bf/ Sat, 18 Sep 2021 15:28:32 +0000 https://sherakantha.com/?p=131324 Continue reading বাংলাদেশিদের পাসপোর্ট দিচ্ছে মালয়েশিয়ার ক্লাং পোস্ট অফিস →]]> পুলিশ পাহারায় পাসপোর্ট বিতরণ করছে মালয়েশিয়ার ক্লাং পোস্ট অফিস।  বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নবায়নকৃত পাসপোর্ট নিতে আসা বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে গণঅভিযোগের কারণে সাউথ ক্ল্যাং পুলিশ ১৫ সেপ্টেম্বর (আজ) সকালে পোস্ট অফিস, ক্ল্যাংয়ে শর্তাবলী নিয়ন্ত্রণের মাধ্যমে পাসপোর্ট বিতরণ করছে পোস্ট অফিস।

১৪ সেপ্টেম্বর পোস্ট অফিসে পাসপোর্ট নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ লাইনের একটি ভিডিও আপলোড হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সাউথ ক্ল্যাং ওসিপিডি অ্যাসিস্ট শামসুল অমর রামলী বলেন, ১৪ সেপ্টেম্বর পুলিশ স্টেশন ডাকঘরের ম্যানেজারের কাছ থেকে একটি ফোন পেয়েছিল।  ফোনে বলা হয়- ডাকঘরের বাইরে বিদেশিদের একটি বড় দল জড়ো হয়েছে।  নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে (এসওপি) এবং শারীরিক দূরত্ব পালন করছে না।  এর আলোকে পুলিশ কোভিড-১৯ মহামারি সংক্রমণ রোধে সরকার কর্তৃক জারিকৃত এসওপিএন পুরোপুরি মেনে চলছে কিনা তা নিশ্চিত করার জন্য সাউথ ক্ল্যাং পুলিশ এখন থেকে সবসয় ক্ল্যাং পোস্ট অফিসের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নোটিশে বলা হয়, রি-ইস্যু ফরম জমা দেওয়ার সময় অবশ্যই ব্যক্তিগত হোয়্যাটসঅ্যাপ নম্বর দিতে হবে। যাতে পাসপোর্ট জমা শেষে নিজ নিজ মোবাইলে মেসেজ দেওয়া হবে।  পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট জমা দেওয়া কার্যক্রম শুরু হলেও একটি অনিশ্চয়তায় পড়েন বাংলাদেশিরা। এক থেকে তিন মাস বা তার অধিক সময় চলে গেলেও ব্যক্তিগত মোবাইলে মেসেজ তো দূরের কথা- অনলাইনে নামও পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

]]>
গ্রিন কার্ড আবেদনের দরজা খুলল যুক্তরাষ্ট্র https://sherakantha.com/2021/02/26/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be/ Fri, 26 Feb 2021 10:07:54 +0000 https://sherakantha.com/?p=131159 Continue reading গ্রিন কার্ড আবেদনের দরজা খুলল যুক্তরাষ্ট্র →]]> যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের স্থায়ী বসবাসের জন্য ডোনাল্ড ট্রাম্প যে জটিলতা সৃষ্টি করেছিলেন তা কেটে গেছে। ফলে এখন থেকে দেশটিতে গ্রিন কার্ডের জন্য আবারও আবেদন করতে পারবেন অভিবাসীরা।

গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক ঘোষণায় গ্রিন কার্ড বিষয়ে জারি করা ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছিলেন, বৈধ অভিবাসীদের জন্য দরজা বন্ধ করে দেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য সুবিধাজনক নয়। এতে দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ট্রাম্পে যে যুক্তিতে অভিবাসীদের জন্য এই সুবিধা বন্ধ করে দিয়েছিলেন তা ভিত্তিহীন বলে মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, ট্রাম্পের নীতি যুক্তরাষ্ট্রের থাকা পরিবারগুলোকে তাদের প্রিয়জনদের থেকে আলাদা করেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আর অর্থনীতিরও ক্ষতি করেছে।

উল্লেখ্য, গত বছর বিদেশিদের গ্রিন কার্ড প্রদানের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মহামারির অজুহাতে তিনি এই নিষেধাজ্ঞা দেন।

তখন তার যুক্তি ছিল, করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বাড়ছে। এ জন্য আগে মার্কিনিদের রক্ষা করা প্রয়োজন। তাই তিনি গ্রিন কার্ডে নিষেধাজ্ঞা দেন।

সবশেষ ট্রাম্পের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন। এর ফলে যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসীরা এখন থেকে গ্রিন কার্ড সংগ্রহ করে দেশটিতে বসবাস করতে পারবেন।

সূত্র : দ্যা গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট

]]>
করোনাভাইরাস শব্দটি উচ্চারণ নিষেধ এই দেশে, মাস্ক পরা বেআইনি https://sherakantha.com/2020/04/02/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%be/ Thu, 02 Apr 2020 11:11:17 +0000 http://sherakantha.com/?p=130006 Continue reading করোনাভাইরাস শব্দটি উচ্চারণ নিষেধ এই দেশে, মাস্ক পরা বেআইনি →]]> প্রাণঘাতি করোনা’ভা’ইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের সবদেশই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তুর্কমেনিস্তানে ক’রো’না’ভা’ই’রাস শব্দটি মুখে আনাই নিষেধ করা হয়েছে। এমনকি প্রকাশ্যে ক’রো’না’ভা’ই’রাস শব্দটি উচ্চারণ করলে গ্রে’ফ’তার হওয়ার ভয় আছে।

দেশটির শাসক গার্বাঙ্গুলি বার্দিমুখাবেদভ এ শব্দটি নি’ষিদ্ধ করেছেন। তুর্কমেনি সরকারের দাবি, দেশে ক’রো’না’ভা’ইরাস নেই। রেডিও ফ্রি ইউরোপের বরাতে ইনডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

মধ্য এশিয়ার এ দেশটি ২০০৬ সাল থেকে শা’সন করছে বার্দিমুখাবেদভের কর্তৃত্ববাদী সরকার। দ’ম’ন’পী’ড়’নমূলক শা’সন ব্যবস্থা কায়েম থাকায় সেখানে সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নেই। গুটিকয়েক স্বতন্ত্র সংবাদ মাধ্যমের মধ্যে রয়েছে ক্রনিকলস অব তুর্কমেনিস্তান নামে একটি ওয়েবসাইট।

ওয়েবসাইটটিতে প্রকাশিত খবরে বলা হয়, সরকার রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমকে ক’রো’না’ভা’ইরাস শব্দটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল, স্কুল ও অফিসে বিতরণকৃত পুস্তিকা থেকেও শব্দটি সরানোর নির্দেশ দিয়েছে।

রেডিও ফ্রি ইউরোপের প্রতিনিধিরা জানাচ্ছেন যে, জনসম্মুখে এ রোগ নিয়ে আলোচনা করলে, এমনকি মাস্ক লোকজনকে আ’ট’ক করছে সাদা পোশাকের পুলিশ।

রিপোর্টার্স উইদাউট বর্ডারের ইউরোপ ও মধ্য এশিয়া ডেস্কের প্রধান জিয়ান ক্যাভিলিয়ের বলেন, ‘তথ্য বাধাগ্রস্ত করার ফলে তুর্কমেন নাগরিকরাই শুধু ঝুঁ’কিতে পড়ছে না, এতে প্রেসিডেন্ট গুর্বাঙ্গলি বার্দিমুখামেদভের কর্তৃত্বই প্রবলভাবে ফুটে উঠছে।

তবে ক’রো’না’ভা’ই’রাস নিয়ে যে তুর্কমেনিস্তান লড়াই করছে না, তা নয়। সেদেশে এরই মধ্যেই রেস্তোরাঁ, জিম, খেলাধুলা বন্ধ করা হয়েছে। স্কুলে ছুটি দেয়া হয়েছে। তবে কি কারণে ছুটি, তা বলা হয়নি! শুধু মাস্ক পরাকে সেদেশে বেআইনি ঘোষণা করা হয়েছে।

]]>
মালয়েশিয়ায় ৪,০০০ বাংলাদেশী বানিয়েছে সেকেন্ড হোম https://sherakantha.com/2019/09/27/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%aa%e0%a7%a6%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/ Fri, 27 Sep 2019 06:22:53 +0000 http://sherakantha.com/?p=129701 Continue reading মালয়েশিয়ায় ৪,০০০ বাংলাদেশী বানিয়েছে সেকেন্ড হোম →]]> মালয়েশিয়া সরকারের রাষ্ট্রীয় প্রোগ্রাম ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ এ বাংলাদেশের ব্যবসায়ী, সরকারের বিভিন্নপর্যায়ের আমলা, রাজনীতিবিদ থেকে শুরু করে নানা পেশার চার হাজারের বেশি নাগরিক ইতোমধ্যে নাম লিখিয়েছে। এরমধ্যে অনেকে সপরিবারে ব্যবসাবাণিজ্যের পাশাপাশি দেশটিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে।

মালয়েশিয়ার মিনিস্ট্রি অ্যান্ড ট্যুরিজম আর্টস অ্যান্ড কালচারের ওয়েব সাইটের সর্বশেষ তথ্য (২০১৮ সালের জুন) অনুযায়ী পৃথিবীর ১৩০টি দেশের ৪০ হাজার নাগরিক ‘মাইয়েশিয়া মাই সেকেন্ড হোমে’র (এমএম২এইচ) বাসিন্দা হয়েছে। যারা দেশটিতে সেকেন্ড হোমের বাসিন্দা হয়েছে তার মধ্যে প্রথম স্থানে রয়েছে চীনা ও দ্বিতীয় জাপানীরা। আর তালিকার তৃতীয় স্থানেই রয়েছে বাংলাদেশের নাম।

পরিসংখ্যানে ঘেঁটে দেখা গেছে, মালয়েশিয়া মাই সেকেন্ড হোমে চাইনিজ ১১ হাজার ৮২০ জন। জাপানিজ চার হাজার ১৮ জন। আর বাংলাদেশীর সংখ্যা চার হাজার ১৮ জন। এরপর যথাক্রমে ব্রিটেন দুই হাজার ৬০৮ জন, দক্ষিণ কোরিয়া দুই হাজার ৬৯ জন, সিঙ্গাপুর এক হাজার ৪২১ জন, ইরান এক হাজার ৩৮১ জন, তাইওয়ান এক হাজার ৩৪৭ জন, পাকিস্তান এক হাজার ১৭ এবং ভারতের এক হাজার আটজন।

‘মাই এক্সপার্ট’ নামক ওয়েব সাইটে বাংলাদেশীদের বর্তমান শেয়ার সর্বোচ্চ ১০ পারসেন্ট অফ দ্য টোটাল মালয়েশিয়া মাই সেকেন্ড হোম (এমএম২এইচ) প্রকল্পের বেনিফিশিয়ারি বলে উল্লেখ রয়েছে। মালয়েশিয়া মাই সেকেন্ড হোমে আবেদনের ক্রাইটেরিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে, যাদের বয়স ৫০+ (বেশি) তাদের জন্য লিকুইড এসেট-এর পরিমাণ থাকতে হবে সাড়ে তিন লাখ মালয়েশিয়ান রিংগিত। বাংলাদেশী টাকায় ৭৩ লাখ টাকা।

সাথে মাসিক আয় দেখাতে হবে ১০ হাজার মালয়েশিয়ান রিংগিত। অপর দিকে আবেদনকারী যাদের বয়স ৫০ এর নিচে তাদের জন্য লিকুইড এসেট থাকতে হবে পাঁট লাখ মালয়েশিয়ান রিংগিত। সাথে মাসিক আয় ১০ হাজার রিংগিত। ভিসা পারমিট পাওয়ার আগে যাদের বয়স ৫০ এর নিচে তাদের জন্য মালয়েশিয়ান ব্যাংকে তিন লাখ রিংগিত ফিক্সড ডিপোজিট জমা করতে হবে। আবেদনকারী এক বছর পর সেখান থেকে দেড় লাখ রিংগিত উত্তোলন করতে পারবে।

তবে দ্বিতীয় বছরে অবশ্যই একই পরিমান ব্যালেন্স লেনদেনের পর জমা থাকতে হবে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রাম পর্যন্ত। অপর দিকে আবেদনকারী ৫০-এর ওপরে হলে দেড় লাখ রিংগিত দিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখতে হবে।

এ ক্ষেত্রে এক বছর পর আবেদনকারী তার জমা রিংগিত থেকে ৫০ হাজার রিংগিত উত্তোলন করতে পারবে। এই তালিকার আবেদনকারীকে অবশ্যই এক লাখ রিংগিত ব্যাংকে ব্যালান্স টাকা জমা রাখতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, এই প্রক্রিয়া ও নিয়ম মেনেই ২০০২ সাল থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত মোট দেশটিতে চার হাজার ১৮ জন বাংলাদেশী সেকেন্ড হোম প্রকল্পের বাসিন্দা হয়েছেন।

সেই হিসেবে দেশ থেকে শুধু হুন্ডির মাধ্যমে সেকেন্ড হোম প্রজেক্টে নগদ টাকাই পাচার হয়েছে প্রায় চার হাজার ২১৯ কোটি টাকার মতো। যদিও মালয়েশিয়া মাই সেকেন্ডে হোম প্রজেক্টটি দেশটির রাষ্ট্রীয় প্রোগ্রাম হওয়ার কারণে কোন কোন দেশের কতজন নাগরিক সেকেন্ড হোমের মালিক হয়েছেন সেই তথ্য মালয়েশিয়া সরকার অদ্যাবধি গোপন রেখেছে।

তবে অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ থেকে ক্ষমতাসীন দল এবং সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি আমলা বিভিন্ন দফতর সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী পেশাজীবী এমনকি দেশটিতে শ্রমিক হিসেবে পাড়ি জমানোদের মধ্যে অনেকে সেকেন্ড হোমের স্থায়ী বাসিন্দা হয়েছেন এবং দেশটিতে বসবাসের পাশাপাশি ব্যবসাবাণিজ্য করছেন। কেউ কেউ আবার ফ্ল্যাট কিনে ভাড়া দিয়েছে।

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের একটি কনডোনিয়ামের ভেতরে ৮-১০ জন বাংলাদেশীর সেকেন্ড হোমের বাসিন্দা হওয়ার অস্তিত্ব পাওয়া গেছে। যেখানে ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা এবং ট্রাভেল এজেন্সির মালিকসহ অন্য পেশার বাংলাদেশীর নাম পাওয়া গেছে। এর মধ্যে গুলশানের একটি ট্রাভেল এজেন্সির মালিক কামরুল হুদা দুই হাজার স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট কিনে ফেলে রেখেছেন। বাকি যাদের নামে ওই কনডোনিয়ামে ফ্ল্যাট রয়েছে তাদের মধ্যে দু’জন পুরান ঢাকার ব্যবসায়ী বলে জানা গেছে।

মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রজেক্ট ছাড়া বিপুল বিত্ত বৈভবের সুনির্দিষ্ট তথ্যসহ কামরুল হুদার নামে দুই বছর আগেই দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়ে। অভিযোগ সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনে ২০১৭ সালের ১২ নভেম্ব^রে ২৭/১ তিলপাড়া ঢাকার ফাইজুল্লাহ হাসান নামক ব্যক্তি উল্লেখ করেন, কামরুল হুদা একজন আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী, মাফিয়া ডন ও অবৈধ সম্পদের অধিকারী।

তিনি দেশের প্রভাবশালী ব্যক্তিদের নাম বিক্রি করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে অবৈধ অর্থ পাচার করছেন। বিশ্বের বিভিন্ন ব্যাংকে তার একাউন্ট আছে। অথচ তার দৃশ্যমান বৈধ আয়ের কোনো উৎস নাই। এর মধ্যে মালয়েশিয়ায় তার সেকেন্ড হোম (ফ্ল্যাট) রয়েছে। অভিযোগের পর কামরুল হুদাকে দুদকে তলবও করা হয়েছিল। সর্বশেষ কামরুল হুদার প্রতারণার শিকার হন গুলশানের অটো গ্যালাক্সির মালিক।

উল্লেখ্য সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকাসহ সারা দেশে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। ক্যাসিনোর সন্ধানে র্যাব পুলিশের বিশেষ অভিযানে ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ নেতাদের হেফাজত থেকে বস্তা বস্তা টাকা আর ফিক্সড কোটি কোটি টাকার ব্যাংকের ডিপোজিট উদ্ধার হয়েছে।

এখন সময় এসেছে মালয়েশিয়াসহ বিশ্বের যেসব দেশে বাংলাদেশীরা সেকেন্ড হোম গড়ে তুলেছেন তাদের পরিচয় উদঘাটনের পাশাপাশি কিভাবে কাদের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা ‘নিরাপদে’ দেশ থেকে পাচার হয়েছে সেই রহস্য আইন প্রয়োগকারী সংস্থার উদঘাটন করা জরুরি হয়ে পড়েছে বলে অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন।

]]>
ভিসা লাগবে না কাতার যেতে https://sherakantha.com/2019/05/10/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87/ Fri, 10 May 2019 10:04:55 +0000 http://sherakantha.com/?p=128839 Continue reading ভিসা লাগবে না কাতার যেতে →]]> আগামী জুন মাসের ৪ তারিখ থেকে আগস্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত দুই মাসের কিছু বেশি সময়ের জন্য ‘সামার ইন কাতার’ কর্মসূচি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

এ সময়ে যে কেউ দেশটিতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে কাতারে যারা অবস্থান করছেন তারা তাদের আত্মীয়-স্বজন, বন্ধু বা অন্য কোনো অতিথিকে কোনো ধরনের ফি ও প্রতিবন্ধকতা ছাড়াই দেশটিতে নিতে পারবেন।

গতকাল রোববার কর্মসূচি ঘোষণার সময় কাতার ন্যাশনাল টুরিজম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আকব আল বাকের বলেন, এখন যে কেউ কোনো ঝক্কি ছাড়াই এই নির্দিষ্ট সময়ের জন্য কাতারে আসতে পারবেন।তবে একই সাথে তিনি জানিয়েছেন, যে কয়টি দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে তাদের নাগরিকদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না।

২০১৭ সালের জুন মাস থেকে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের ওপর অবরোধ আরোপ করে। বর্তমানে ৮০টি দেশের নাগরিকদের ভিসা ছাড়া কাতারে ভ্রমণের সুবিধা রয়েছে। এ তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও আগামী দুই মাসের বিশেষ এই কর্মসূচিতে বাংলাদেশ অন্তর্ভূক্ত থাকবে।

]]>
ওমানে বাংলাদেশীসহ এক হাজার প্রবাসী গ্রেফতার https://sherakantha.com/2019/03/23/%e0%a6%93%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/ Sat, 23 Mar 2019 07:21:45 +0000 http://sherakantha.com/?p=128756 Continue reading ওমানে বাংলাদেশীসহ এক হাজার প্রবাসী গ্রেফতার →]]> ওমানে ফ্রি ভিসায় আসা শ্রমিকদের ফের ধরপাকড় শুরু হয়েছে। মাত্র এক সপ্তাহে এক হাজারেরও বেশি শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারদের বেশির ভাগই বাংলাদেশী। তবে এদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশী রয়েছে এ বিষয়ে কোনো কিছু জানায়নি।

দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। সরকারি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাস্কাটসহ ওমানের বিভিন্ন এলাকা থেকে ১৫ থেকে ২০ মার্চের মধ্যে এসব প্রবাসীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৫৩২ জনকে ফ্রি ভিসার ফ্রিল্যান্স কাজ করার জন্য, স্পনসরদের থেকে পালিয়ে কাজ করার দায়ে ৩০৩ জনকে এবং যথাযথ বৈধ কাগজপত্র ছাড়া ওমানে থাকার অপরাধে ১৬৫ জনকে গ্রেফতার করা হয়। ওমান পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান চালানো হচ্ছে মূলত শ্রম বাজারকে পরিষ্কার করার জন্য। সাপ্তাহিক তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মোট ৪১০ কর্মীকে বহিষ্কার করাহয়েছিল। বেশিরভাগ শ্রমিক গ্রেফতার হয়েছে ওমানে বসবাসের অনুমতিসহ শ্রম আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের জন্য।

গ্রেফতার হওয়া ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে মন্তব্য করে সরকারি কর্মকর্তা বলেন, ‘এত গ্রেফতারের পরও বিপুল সংখ্যক শ্রমিক এখনো যথাযথ কাজের অনুমতি ছাড়া চাকরি করছে। ‘ছত্রভঙ্গের সময় ধরা পড়ে শতাধিক শ্রমিক, যারা স্পনসরের অধীনে কাজ করছিলেন না।

ফ্রি ভিসার ব্যপারে শ্রম আইনের উদ্ধৃতি দিয়ে কর্মকর্তা বলেন, ‘কোনো প্রবাসী শ্রমিক অথবা কর্মচারী যদি ওমানের পরিচালক সম্পর্কিত কোনো লাইসেন্স ছাড়াই কাজ করে অথবা নিয়োগকর্তা ছাড়া অন্য কোনো নিয়োগকর্তার সঙ্গে কাজ করে, তবে তাকে শাস্তি দেয়া হবে।’

অর্থাৎ কেউ যদি কোনো ওমানির সঙ্গে চুক্তি করে ফ্রি ভিসা দিয়ে কোনো ব্যক্তি কে ওমান এনে অন্য কোথাও কাজ করায়, তাহলে এর জন্য এক মাসেরও বেশি কারাদণ্ড এবং এক হাজার ওমানি রিয়েল বাংলাদেশী টাকায় দুই লক্ষাধিক টাকা জরিমানা করা হবে।

তথাকথিত ‘ফ্রিল্যান্স’ ফ্রি ভিসার শ্রমিকদের কথা উল্লেখ করে কর্মকর্তা বলেন, ‘সরকারের জারি করা ‘ফ্রি ভিসা’ নামে কিছুই নেই।

‘নিয়োগকর্তারা তাদের দেশে আনতে অনুমতি দেয়া ছাড়া অন্য একজন নিয়োগকর্তার অধীনে কাজ করার অনুমতি দেয়া হয় না। ২০০৯ সাল পর্যন্ত একজন শ্রমিক তার মালিককে কমিশন দিয়ে অন্য জায়গায় কাজ করতে পারলেও এখন তা সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে দেশটির সরকার। কোম্পানি বা ব্যক্তি যারা অবৈধভাবে শ্রমিকদের ওমানে নিয়ে এলে কাজ করালে বা চাকরি প্রদান করে, তারা অবশ্যই বিদ্যমান আইনের অধীনে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

]]>
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানিতে আগমনে ব্যাপক প্রস্তুতি https://sherakantha.com/2019/02/02/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8-2/ Sat, 02 Feb 2019 08:20:03 +0000 http://sherakantha.com/?p=128555 Continue reading প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানিতে আগমনে ব্যাপক প্রস্তুতি →]]> একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে তিনি সম্ভাব্য ১৫ ফেব্রুয়ারি জার্মানিতে অবস্থান করবেন।

মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাইডলাইনে বৈঠক হতে পারে শেখ হাসিনার। জানা গেছে, নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ অতিথিরা আসছেন।
তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। সেখানে চলমান রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি তুলে ধরতে পারেন তিনি।
সফরের প্রস্তুতি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জার্মানি সফরকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ, জার্মানি শাখা ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
চতুর্থ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর শেখ হাসিনার প্রথম বিদেশ সফরে ইউরোপ আগমনে সর্বকালের সর্বশ্রেষ্ট সংবর্ধনার আয়োজনের প্রস্তুতি চলছে । এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ, জার্মানি শাখার সভাপতি বশিরুল আলম চৌধুরী (সাবু) এবং সাধারণ সম্পাদক শেখ বাদল আহম্মেদ সকল সদস্যকে মিউনিখে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগতম জানানোর অনুরোধ করেছেন।
জার্মানি শাখার সাধারণ সম্পাদক শেখ বাদল আহম্মেদ জানান, সর্বকালের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ইউরোপীয় আওয়ামী লীগ,  জার্মান আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ সর্ব ইউরোপের সকল অঙ্গ সংঘটন এর সকল প্রবাসীদের উপস্থিতি ও সর্বাত্মক সমর্থন জানাতে একান্ত ভাবে কামনা করছি ।

]]>
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের দারুণ সুখবর দিলেন মাহাথির মোহাম্মদ https://sherakantha.com/2018/08/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/ Wed, 15 Aug 2018 05:31:22 +0000 http://sherakantha.com/?p=127946 Continue reading মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের দারুণ সুখবর দিলেন মাহাথির মোহাম্মদ →]]> বাংলাদেশ থেকে লাখ লাখ লোক জীবিকার তাগিদে বিদেশে যায় ,তার মধ্যে অন্যতম দেশ মালয়েশিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি পাড়ি জমিয়েছে।বাংলাদেশ থেকে এখনও মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক অনেক বাংলাদেশি ।আর তাদের জন্য চলে এল বিশাল সুখবর।

জানা যায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাক্তার মাহাথির মোহাম্মদ বলেছেন, আমরা বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে সকল বৈধ এজেন্টদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্ত করে দিবো। একটি সিস্টেমের আওতায় বাংলাদেশ, নেপালসহ সকল দেশের শ্রমিক আমদানি করা হবে।

আজ মঙ্গলবার পার্লামেন্টে তিনি এসব কথা বলেন।সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া শ্রমিক রফতানিতে অনিয়ম হচ্ছে বলেও অভিযোগ তিনি।তাই তিনি সকল সিন্ডিকেট স্থগিতের ঘোষণা দিয়েছেন। শুধু বৈধ সকল এজেন্ট শ্রমিক রপ্তানি করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিদেশী অবৈধ কর্মীরা আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে উঠেছে উল্লেখ করে মাহাথির মোহাম্মদ বলেন, নিগারা সুম্মার অন্তর্ভুক্ত সকল দেশ থেকে শ্রমিক আনতে শীগ্রই স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয় একটি কমিটি করা হবে। যাদের দায়িত্ব থাকবে সকল বিদেশী শ্রমিক আমদানির বিষয়টি দেখা।

তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে বিগত সরকারের সময় শ্রমিক আমদানি করার জন্য যেই প্রক্রিয়া ছিল এতে করে মনোপলি কিছু সিন্ডিকেট শ্রমিকদের জিম্মি করে ১৫ থেকে ২০ রিঙ্গিত নেওয়ার মতো অভিযোগ আছে।

আমরা বাংলাদেশ সরকরের সাথে আলোচনা করে সকল বৈধ এজেন্টদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্ত করে দিবো। এবং একটি সিস্টেমের আওতায় বাংলাদেশ, নেপালসহ সকল দেশের শ্রমিক আমদানি করা হবে।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ যদি এমন পদক্ষেপ নেয় তাহলে মালয়েশিয়ায় বৈধ ভাবে বাংলাদেশিরা যেতে পারবে।এর আগেও দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাংলাদেশ থেকে জনবল নেয়ার ঘোষনা দিয়েছিল তা নানা প্রক্রিয়রি মাঝে থেমে যায়।

]]>