আন্তর্জাতিক – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Mon, 31 Jul 2023 15:06:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বন্দুকবাজের হামলা, লেবাননে নিহত অন্তত ৫ https://sherakantha.com/2023/07/31/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf/ Mon, 31 Jul 2023 15:06:05 +0000 https://sherakantha.com/?p=131792 Continue reading ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বন্দুকবাজের হামলা, লেবাননে নিহত অন্তত ৫ →]]> লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গুলির লড়াইয়ে মৃত্যু হল পাঁচ জনের। গুরুতর আহত হয়েছেন আরও সাত জন। জানা গিয়েছে, এক সামরিক কর্তাকে খুন করার উদ্দেশ্যে শরণার্থী শিবিরে এসেছিল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। কিন্তু সামরিক কর্তার এক সহযোগীকে খুন করে পালায় সে। তারপরেই গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই শিশু-সহ পাঁচজনের। যদিও জাতিসংঘের মতে, ঘটনায় মৃতের সংখ্যা ৬।

লেবাননে অবস্থিত সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবির রয়েছে এইন এলহিলয়েহতে। প্রায় ৪৫ হাজার ফিলিস্তিনি এখানে বসবাস করেন ১৯৪৮ সাল থেকে। সেখানেই রোববার হামলা হয়েছে বলে সংবাদ সংস্থাগুলির সূত্রে জানা গিয়েছে। শরণার্থী শিবিরের কাছেই সেনা ছাউনিতে একটি মর্টার শেল ছোঁড়া হয়। তাতে এক সেনা সদস্য আহত হন।

তারপরেই শরণার্থী শিবিরে হামলা চালায় এক বন্দুকবাজ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, মাহমুদ খলিল নামে এক সামরিক কর্তাকে হত্যা করতে শিবিরে এসেছিল এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। কিন্তু খলিলের এক সহকারীকে খুন করে পালায় সে। এরপরেই পালটা হামলা হয় শরণার্থীদের এক গোষ্ঠীর উপর।

রবিবার ফিলিস্তিনিদের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, কমান্ডার আশরাফ আল-আরমৌচি-সহ চারজনের মৃত্যু হয়েছে হামলার ফলে। লেবাননের শরণার্থী শিবিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ। হামলায় ৫ জনের মৃত্যুর পরেও একে অপরকে লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে দুই গোষ্ঠী। আতঙ্কিত হয়ে শিবির ছেড়ে পালিয়েছেন বাসিন্দারা।

]]>
পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে হামলায় নিহত বেড়ে ৪৪, আহত শতাধিক https://sherakantha.com/2023/07/31/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac/ Mon, 31 Jul 2023 07:06:31 +0000 https://sherakantha.com/?p=131757 Continue reading পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে হামলায় নিহত বেড়ে ৪৪, আহত শতাধিক →]]> নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৪ জন হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাজাউর জেলায় ওই হামলার ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) একটি সমাবেশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসির।

রোববার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় ওই হামলার ঘটনা ঘটে। জেলার জরুরি কর্মকর্তা সাদ খান জানান, ওই হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন।পুলিশ বলছে, তারা প্রমাণ পেয়েছে যে ভয়াবহ ওই বিস্ফোরনটি একটি সম্ভাব্য আত্মঘাতী হামলা ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আহত লোকজনকে ইতোমধ্যেই হাসপাতালে নেওয়া হয়েছে। ওই হামলার ঘটনায় আহত ১৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে পুরো এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিস্ফোরণের কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলার খার শহরে অনুষ্ঠিত ওই সম্মেলনে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। ওই এলাকা আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত।টেলিভিশনের ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, হামলার পরপরই সেখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের এলাকায় জনসাধারণের চলাফেরা বন্ধ করে দিয়েছে পুলিশ।

ওই সম্মেলনে হতাহতদের জেলা হাসপাতালে ভর্তি করায় সেখানে রোগীর চাপ বাড়তে দেখা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ সেখানে স্বাস্থ্যের জরুরি অবস্থা জারি করেছে।এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জেইউই-এফের জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ বলেন, ওই সমাবেশে তারও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি।

ভয়াবহ ওই হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি। হাজিফ হামদুল্লাহ আরও জানিয়েছেন, এর আগেও তাদের দলের কর্মীদের ওপর হামলা হয়েছে। এ বিষয়ে সংসদে কথা তোলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার।এখনো পর্যন্ত কোনও গোষ্ঠী ওই ভয়াবহ হামলার দায় স্বীকার করেনি। তবে চলতি বছর বাজাউর প্রদেশে এ ধরনের বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের স্থানীয় শাখা। এছাড়া তারা এর আগে জেইউআই-এফ দলকে লক্ষ্য করে হামলার কথাও স্বীকার করেছে।

]]>
গলে যাওয়া হিমবাহ থেকে মিলল ৩৭ বছর আগে নিখোঁজ পর্যটকের মরদেহ https://sherakantha.com/2023/07/29/%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf/ Sat, 29 Jul 2023 15:08:12 +0000 https://sherakantha.com/?p=131742 Continue reading গলে যাওয়া হিমবাহ থেকে মিলল ৩৭ বছর আগে নিখোঁজ পর্যটকের মরদেহ →]]> ইউরোপের দেশ সুইজারল্যান্ডে গলে যাওয়া একটি হিমবাহ থেকে মিলেছে ৩৭ বছর আগে নিখোঁজ হওয়া এক পর্যটকের দেহাবশেষ। দেশটির ম্যাটারহর্ন পর্বতমালার নিকটবর্তী একটি গলন্ত হিমবাহ থেকে ওই জার্মান পর্যটকের দেহাবশেষ উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জার্মান ওই পর্যটকের দেহাবশেষ আবিষ্কার একটি বিষয় আবারও সামনে এনেছে যে, ইউরোপের আলপাইন গ্লেসিয়ার বা হিমবাহ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দ্রুত গলছে। এবং বিজ্ঞানীরা হিমবাহের এই দ্রুত গলনের পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছেন।
চলতি মাসের শুরুর দিকে সুইজারল্যান্ডের জারমাত পৌরসভার ঠিক ওপরে অবস্থিত থিওডুল হিমবাহ থেকে ওই জার্মান পর্যটকের দেহাবশেষ উদ্ধার করা হয়। তিনি ১৯৮৬ সালের কোনো এক সময় এই হিমবাহে স্কি করতে এসে নিখোঁজ হয়েছিলেন। একদল পর্যটক প্রথমে তাঁর হাইকিং বুট (পর্বতারোহণের জন্য নির্ধারিত বিশেষ জুতা) দেখতে পান। পরে জুতার কাছে গিয়ে তাঁরা ওই পর্যটকের দেহাবশেষও দেখতে পান।
আজ থেকে ৩৭ বছর আগে নিখোঁজ হওয়া সেই জার্মান পর্যটকের খোঁজে সেই সময় বিরাট আকারের উদ্ধার অভিযান চালানো হয়েছিল। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তিনি সেই থেকে ৩৭ বছর নিখোঁজ ছিলেন। সুইস পুলিশ ওই ব্যক্তির নাম জানাতে পারেনি তবে তাঁরা জানিয়েছে, যখন ওই ব্যক্তি নিখোঁজ হন তখন তাঁর বয়স ছিল ৩৮ বছর।
থিওডুল হিমবাহটি আল্পসের দীর্ঘ এলাকাজুড়ে অবস্থিত। গত কয়েক বছরে এটি অনেকটাই আয়তন হারিয়েছে।

]]>
রাশিয়ার ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নতুন নিষেধাজ্ঞা https://sherakantha.com/2023/07/21/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d/ Fri, 21 Jul 2023 15:24:31 +0000 https://sherakantha.com/?p=131711 Continue reading রাশিয়ার ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নতুন নিষেধাজ্ঞা →]]> রাশিয়ার ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে সহায়তা করে, এমন ইলেকট্রনিকস ও অন্যান্য পণ্য যাতে মস্কো না পায়, সে জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন অর্থ ও পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

ধাতব ও খনি খাতে রাশিয়ার রাজস্ব আয় কমাতে, ভবিষ্যৎ জ্বালানি সক্ষমতাকে দুর্বল করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থায় যেন তারা ঢুকতে না পারে, সেসব বিষয়ও মাথায় রেখে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানায় মার্কিন অর্থ দপ্তর। অর্থ দপ্তরের উপমন্ত্রী ওয়ালি অ্যাডিইয়েমো বলেন, রাশিয়ার সামরিক সক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে সমরাস্ত্র সরবরাহ রুখে দিতে এবং অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়ার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা শত শত কোটি ডলারের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে কিয়েভকে সহায়তা করছে। রাশিয়া বলছে, পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ধ্বংস করে দিতে চায়। তবে পশ্চিমা বিশ্ব রাশিয়ার অভিযোগকে প্রত্যাখ্যান করে উল্টো অভিযোগ করছে, বিনা উসকানিতে ইউক্রেনের ভূখণ্ড দখল করেছে রাশিয়া।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের মধ্যে রাশিয়া ও উত্তর কোরিয়ার দুই নাগরিক রয়েছেন। এসব ব্যক্তি ইয়েভগেনি প্রিগোশিনের ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠানকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের সঙ্গে জড়িত।

এর বাইরে আরেক ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ও ক্রেমলিনের মালিকানাধীন জ্বালানি কোম্পানি গাজপ্রম–নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ওখরানা রয়েছে। রাশিয়ার ছয়জন উপমন্ত্রী, এফএসবি নিরাপত্তা সংস্থার একজন উপপরিচালক এবং স্মোলেনস্ক অঞ্চলের গভর্নর এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এই নিষেধাজ্ঞা আরোপের কারণে যুক্তরাষ্ট্রে থাকা ওই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পদ, তাদের স্বার্থসংশ্লিষ্ট সম্পদ জব্দ করা হবে। এ ছাড়া মার্কিন কোনো নাগরিক বা এই দেশে বসবাসরত কোনো ব্যক্তির সঙ্গে তাদের লেনদেন করার সুযোগ থাকবে না। অর্থ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিভিন্ন ইলেকট্রনিকস প্রতিষ্ঠানের অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করছে, যা ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কিরগিজস্তান, সংযুক্ত আরব আমিরাত ও সার্বিয়াভিত্তিক কোম্পানিও রয়েছে।

অর্থ দপ্তর আরও জানায়, কিরগিজস্তানভিত্তিক এলএলসি আরএম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সামরিক ও বেসামরিক সরঞ্জামাদি সরবরাহ করেছে রাশিয়াকে। নিষেধাজ্ঞা আরোপ করা প্রতিষ্ঠানের মধ্যে রাশিয়ার এক ডজন প্রতিষ্ঠান রয়েছে, যারা বিদেশি প্রযুক্তি আমদানি করে এবং প্রায় ৩০টি প্রতিষ্ঠান রয়েছে, যারা অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা গবেষণার সঙ্গে যুক্ত।

]]>
মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী https://sherakantha.com/2023/07/17/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%87-%e0%a6%95%e0%a7%8d/ Mon, 17 Jul 2023 06:24:24 +0000 https://sherakantha.com/?p=131692 Continue reading মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী →]]> মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গতকাল রোববার দেশটির শিয়ালকোটে ল্যাপটপ বিতরণের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, আগামী মাসে (আগস্ট) সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই তারা অন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১২ আগস্ট শেষ হচ্ছে শেহবাজ শরীফ নেতৃত্বাধীন জোট সরকারের পাঁচ বছরের মেয়াদ। তবে সময় শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
শেহবাজ শরীফ বলেন, সামনের মাসে আমাদের সরকার তার মেয়াদ পূর্ণ করছে। আমরা আশা করছি, মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবো। এর আগে গতকাল রোববার সকালে একটি চেক বিতরণ অনুষ্ঠানে শেহবাজ শরীফ বলেছিলেন, যদি সামনের নির্বাচনে সুযোগ পেলে পুরো দল উন্নয়নের পথ পাকিস্তানের ভাগ্য পরিবর্তন করে ফেলবে। তিনি বলেন, তিনি জনগণের রায় মেনে নেবেন। তবে তার আগে পিএমএল-এন সরকারের পাঁচ বছর ও পিটিআই এর চার বছরের শাসনামল বিচার করতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন শেহবাজ।
নওয়াজ শরীফের ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করে শেহবাজ বলেন, তার শেষ সময় খুবই খারাপ গেলেও তিনি তরুণদের মাঝে ল্যাপটপ দিতে পেরেছিলেন, প্রয়োজনে ঋণ দিতে পেরেছিলেন, বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান চুক্তি করতে সমর্থ হয়েছিলেন। অন্যদিকে ইমরান খান পিএমএল-এনকে ভয় পেতেন। তিনি বিরোধী নেতাদর মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠান। পিএমএল-এন সরকার যেই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল তা সহ্য করতে পারেনি ইমরান খানের সরকার। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পতনের পর ১৫ মাস ক্ষমতায় থাকলেন শেহবাজ শরিফ। পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর ২০১৮ সালের ১২ আগস্ট যাত্রা শুরুর করেছিল ইমরান খান নেতৃত্বাধীন পিটিআই সরকার। ২০২২ সালের এপ্রিলে আস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইমরান খান। এরপর শেহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) জোট ক্ষমতা গ্রহণ করে।

]]>
ইউক্রেনকে এফ-১৬ দেবে না যুক্তরাষ্ট্র https://sherakantha.com/2023/01/31/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ab-%e0%a7%a7%e0%a7%ac-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81/ Tue, 31 Jan 2023 12:35:27 +0000 https://sherakantha.com/?p=131577 Continue reading ইউক্রেনকে এফ-১৬ দেবে না যুক্তরাষ্ট্র →]]> মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে না ওয়াশিংটন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের কাছে অত্যাধুনিক সমরাস্ত্রের তালিকা পাঠিয়েছেন। এই তালিকার শীর্ষে ছিল যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। সোমবার সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, তিনি ইউক্রেনকে এফ-১৬ দিয়ে সহযোগিতা করবেন কিনা। জবাবে বাইডেন সাফ জবাব দেন, না।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের প্রথম বার্ষিকী সামনে আসার সাথে সাথে ইউক্রেনকে সমর্থনকারী জোটের সমর্থনের প্রদর্শন হিসাবে বাইডেন ইউরোপে ভ্রমণ করতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের লজিস্টিক হাব হিসেবে পোল্যান্ডকে বিবেচনা করা হচ্ছে। ইউরোপ সফরের সময় বাইডেন পোল্যান্ড যাবেন কিনা জানতে চান সাংবাদিকরা। তিনি বলেছেন, আমি পোল্যান্ডে যাচ্ছি। যদিও আমি জানি না কবে।

]]>
লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আক্রমণ থামাবেন না পুতিন https://sherakantha.com/2022/04/14/%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/ Thu, 14 Apr 2022 08:45:59 +0000 https://sherakantha.com/?p=131466 Continue reading লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আক্রমণ থামাবেন না পুতিন →]]> রাশিয়ার লক্ষ্যগুলো পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১২ এপ্রিল) তিনি বলেছেন, ইউক্রেনীয় বিরোধিতা এবং উল্লেখযোগ্য সংখ্যক নিষেধাজ্ঞা সত্যেও তাদের অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে।

এদিন পুতিন বলেন, রুশ সেনারা ইউক্রেনের রাজধানীর দখল ভালোভাবেই নিতে পেরেছে। এখন তারা ডনবাস অঞ্চলের দিকে মনোযোগ দেবে। মঙ্গলবার ইউক্রেন বলেছে, সেনাদের (ইউক্রেনীয়) ওপর বিষাক্ত পদার্থ নিক্ষেপ করা হয়েছে। পদার্থটি কী হতে পারে তা তারা স্পষ্ট নয়।

তবে পশ্চিমা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, রাশিয়ার রাসায়নিক অস্ত্রের কোনো ধরনের ব্যবহার করলে এই ধ্বংসাত্মক যুদ্ধ আরও গুরুতর হয়ে উঠবে। পশ্চিমা কর্মকর্তাদের মতে, রাজধানী কিয়েভ দখল, সরকার পতন এবং একটি মস্কো-বান্ধব শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করেছিল।

ছয় সপ্তাহ পর পুতিন মঙ্গলবার জোর দিয়ে বলেন, তার আক্রমণের লক্ষ্য ছিল মস্কো-সমর্থিতদের নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের কিছু অংশের জনগণকে রক্ষা করা এবং ‘রাশিয়ার নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, রাশিয়ার কাছে বিশেষ সামরিক অভিযান শুরু করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না এবং অঙ্গীকার করে বলেন, এর সম্পূর্ণ সমাপ্তি এবং নির্ধারিত কাজগুলি পূরণ না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে। আপাতত পুতিনের বাহিনী ডনবাসে একটি বড় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। যেখানে ২০১৪ সাল থেকে রাশিয়ান-মিত্র বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে লড়াই চলছে এবং রাশিয়া এই অঞ্চলের স্বাধীনতার দাবিকে স্বীকৃতি দিয়েছে।

ডনবাসের একটি কৌশলগত বন্দর শহর মারিউপোল। এখানকার একটি ইউক্রেনীয় রেজিমেন্ট দাবি করেছে, একটি ড্রোন শহরের ওপর বিষাক্ত পদার্থ ছিটিয়েছে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশেষজ্ঞরা জানার চেষ্টা করছেন এই বিশেষ পদার্থটি কী হতে পারে। তিনি বলেন, বিশ্ববাসীর এখনই প্রতিক্রিয়া জানানো উচিত।

তিনি বলেন, কিয়েভের অন্যান্য শহরতলিতে নারী ও শিশুদের প্রতি ‘ধর্ষণ’ ও অন্যান্য অমানবিক নিষ্ঠুরতার’ প্রমাণ পাওয়া যাচ্ছে। ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, কর্মকর্তারা ধারণা করছেন মারিউপোলে রাশিয়া সম্ভবত ফসফরাস অস্ত্র ব্যবহার করেছে। যা ভয়াবহ দগ্ধ করে, কিন্তু এটি রাসায়নিক অস্ত্র হিসাবে শ্রেণীবদ্ধ নয়।

মারিউপোল শহরের মেয়র ভাদিম বয়চেঙ্কো সোমবার বলেন, রুশ সেনাদের অবরোধের ফলে ১০ হাজারেরও বেশি বেসামরিক লোক মারা গেছে। শুধুমাত্র মারিউপোলে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক মারিউপোলে ইউক্রেনীয় সেনারা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা স্বীকার করেছেন। তিনি এক টুইটে বলেছেন, তারা (সেনারা) অবরুদ্ধ হয়ে আছে, এবং রসদ সরবরাহ নিয়ে সমস্যা হচ্ছে।

পোডোলিয়াক টুইটে জানান, দেড় মাসেরও বেশি সময় ধরে আমাদের রক্ষকরা (রাশিয়ান) সেনাদের থেকে শহরটিকে রক্ষা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো রাশিয়ার আক্রমণকে “গণহত্যা” বলে উল্লেখ করেছেন।

একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য ৭৫০ মার্কিন ডলারের সামরিক সহায়তার আরেকটি প্যাকেজ প্রস্তুত করছে, যেটি শিগগিরই ঘোষণা করা হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, তারা পশ্চিম খমেলনিটস্কি অঞ্চলের স্টারোকোস্টিয়ানটিনিভ এবং কিয়েভের কাছে একটি গোলাবারুদ ডিপো এবং বিমানের হ্যাঙ্গার ধ্বংস করতে ব্যবহৃত বায়ু- এবং সমুদ্র-চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

]]>
ওমিক্রন আতঙ্কে সৌদির গ্র্যান্ড মসজিদে ফের বিধিনিষেধ আরোপ https://sherakantha.com/2021/12/31/%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/ Fri, 31 Dec 2021 14:46:15 +0000 https://sherakantha.com/?p=131448 Continue reading ওমিক্রন আতঙ্কে সৌদির গ্র্যান্ড মসজিদে ফের বিধিনিষেধ আরোপ →]]> করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্ক এবং নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় সৌদি আরবের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম পুনরায় চালু করেছে দেশটির সরকার।বুধবার (২৯ ডিসেম্বর) দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) থেকে সেটি কার্যকর হয় বলে জানা গেছে। করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব কমতে শুরু করলে দেশটির কর্তৃপক্ষ অক্টোবরে এ দুই মসজিদ থেকে স্বাস্থ্যবিধি শিথিল করেছিল।

বুধবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সামাজিক দূরত্ব মেনে চলার ব্যবস্থা পুনরায় জারি করা হবে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৭টা থেকে নতুন বিধি কার্যকর হতে যাচ্ছে।জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মীরা ধর্মপ্রাণ মুসল্লিরা কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবেন সেসব নিয়ম কানুন নিয়ে পরিকল্পনা করছেন। এরই মধ্যে মসজিদের করিডোরসহ ভেতরের বিভিন্ন জায়গায় এ সংক্রান্ত তথ্যাবলি জানানোর জন্য লাগানো হয়েছে স্টিকার। এই প্রতিরোধমূলক ব্যবস্থা মদিনার মসজিদে নববীতেও প্রয়োগ করার কথা জানান তিনি।

তবে মসজিদে মুসল্লিদের প্রবেশে সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।এদিকে, স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ, ৫৫ হাজার ৪১৭ জন। একই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন এবং মোট মৃত্যু হয়েছে আট হাজার ৮৭৫ জনের।

]]>
৩১ জানুয়ারি পর্যন্ত ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ https://sherakantha.com/2021/12/10/%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4/ Fri, 10 Dec 2021 10:36:30 +0000 https://sherakantha.com/?p=131409 Continue reading ৩১ জানুয়ারি পর্যন্ত ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ →]]> আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ভারতে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন রূপান্তরিত ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিজিসিএ।

ডিজিসিএ বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, যেসব দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি রয়েছে ভারতের, সেসব দেশে ফ্লাইট চলাচলে কোনো বাধা নেই। ৩১ জানুয়ারির পর আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও সব রুটে নাও চলতে পারে ভারতীয় যাত্রীবাহী উড়োজাহাজগুলো। করোনা সংক্রমণ এড়াতে বাছাই করা কিছু রুটে চলতে পারে ভারতের বিমান। এছাড়া, জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত যাত্রীবাহী বিমানের ফ্লাইট বন্ধ থাকলেও বরাবরের মতো চালু থাকবে পণ্যবাহী আন্তর্জাতিক কার্গো ফ্লাইটগুলো।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয় ভারতের সরকার। অবশ্য তার কিছুদিন পর এয়ার বাবল চুক্তির অধীনে শর্তসাপেক্ষে কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগ চালু করে দেশটি।

মহামারির কারণে প্রায় দুবছর স্থগিত রাখার পর গত ২৬ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানিয়েছিল, আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট ফের শুরু করছে ভারতের সরকার।

এর মধ্যেই গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় ওমিক্রন। তার দু’দিন পর এই ধরনটিকে উদ্বেগজনক ধরন হিসেবে তালিকভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইতোমধ্যে বিশ্বের ৫৭ টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন।

ডিজিসিএর কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লি বিমানবন্দর সব দেশের প্রধান সব আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা টেস্টে বুথ স্থাপন করা হবে এবং বাইরের দেশ থেকে ভারতে এসে পৌঁছানো সব বিদেশি যাত্রীকে বিমানবন্দর ত্যাগের আগেই বাধ্যতামূলকভাবে কোভিড টেস্ট করতে হবে।

]]>
টানা তৃতীয়বার ক্ষমতায় ট্রুডো https://sherakantha.com/2021/09/21/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9f%e0%a7%8d/ Tue, 21 Sep 2021 09:33:53 +0000 https://sherakantha.com/?p=131352 Continue reading টানা তৃতীয়বার ক্ষমতায় ট্রুডো →]]> আবারও ক্ষমতায় এলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও সোমবার অনুষ্ঠিত ৪৪তম সাধারণ নির্বাচনে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে, জয়ের খবরে এক বক্তব্যে জাস্টিন ট্রুডো একে ‘ক্লিয়ার ম্যান্ডেট’ বলে উল্লেখ করেছেন।এদিকে, মঙ্গলবার মন্ট্রিলে বক্তব্য প্রদানকালে জাস্টিন ট্রুডো সমর্থকসহ, বিরোধী দলীয় নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কয়েক বছর ধরে আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা অনেক এগিয়েছি। চলুন, সবাই একসঙ্গে কাজ করি। এসময় কানাডায় নতুন দিন সূচনা করার প্রতিশ্রুতিও দেন ট্রুডো।এবার করোনা মহামারির মধ্যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে দুই বছর আগে নির্বাচন দিয়েছেন ট্রুডো।নির্বাচনের প্রাথমিক ফলাফলের পাওয়া তথ্যে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে এককভাবে সরকার গঠনে যেকোনো দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয় পেতে হবে। ​অন্যদিকে, বিরোধী নেতা এরিন ও’টুলের রক্ষণশীল দল ১২১ এগিয়ে রয়েছে।​
সংসদের ৩৩৮টি আসনে ভোটার দুই কোটি ৭০ লাখ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। এবার মেইলের মাধ্যমেও বহু ভোট পড়েছে। এবারের ভোটে করোনা মহামারি ছাড়াও দেশের অর্থনীতি, আবাসন, জলবায়ু সঙ্কট, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও ভোটারদের মনে দাগ কেটেছে। তবে ট্রুডো কতটুকু স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে পারবেন সে শঙ্কা থেকেই যাচ্ছে।

]]>