বিনোদন – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Mon, 17 Jul 2023 04:54:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 আমার কাছে এখন পরিবার আগে, পরে কাজ: আলিয়া https://sherakantha.com/2023/07/17/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%aa/ Mon, 17 Jul 2023 04:54:39 +0000 https://sherakantha.com/?p=131655 Continue reading আমার কাছে এখন পরিবার আগে, পরে কাজ: আলিয়া →]]> ২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভাট। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের অভিনয় প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। আলিয়ার ঝুলিতে আছে একাধিক হিট সিনেমা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বর্তমানে তিনি কাজ নয় পরিবারকেই বেশি প্রাধান্য দিতে চান।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে জানানো হয়, সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি সিনেমায় এক দশক পার করছি এর মধ্যে আমার জীবনেও অনেক পরিবর্তন এসেছে। আমার মনে হয় একটা সময় ছিল যখন আমি কাজের জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক ছিলাম। ঘুমের সময় বাদ দিয়ে শুধু একটানা শুটিং করে যেতাম। কিন্তু এখন আমার জীবন পাল্টে গেছে। এখন আমার একটি পরিবার আছে। আমার একটি কন্যা আছে, আমার স্বামী আছে। এই ১০ বছর আমি আমার বাবা-মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, এমনকি বন্ধুদের সঙ্গেও কাটাতে পারিনি। আর এখন আমি এই মানুষগুলোর সঙ্গেই সময় কাটাতে চাই।

আলিয়া আরও বলেন, ‘কাজ ও পরিবার দুইয়ের মধ্যেই ভারসাম্য আনতে হবে। আমিও পরিবারকে সময় দেয়ার পাশাপাশি কাজও করব বলে ঠিক করেছি। এমনকি আমি দেখেছি খুব বেশি ফোন ঘাঁটলেও অনেক সময় চলে যায়। তাই এই অভ্যাস আমি ছাড়ার চেষ্টা করছি। এতে আমি কখনও সফল হই কখনও ব্যর্থ হই।’

এদিকে চলতি বছরই মুক্তি পাচ্ছে আলিয়ার অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এতে তার বিপরীতে রয়েছেন রণবীর সিং। তাদের পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমি।উল্লেখ্য, বলিউডসূত্রে খবর অনুযায়ী, যশরাজ ফিল্মস এই প্রথমবার নারীকেন্দ্রিক সিনেমা বানাতে চলেছে। আর সেখানেই নাম ভূমিকার থাকবেন আলিয়া। শোনা যাচ্ছে, এই সিনেমায় একজন গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাকে।

]]>
কত সম্পত্তির মালিক হলেন জাস্টিন বিবার? https://sherakantha.com/2023/01/31/%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%9c/ Tue, 31 Jan 2023 12:40:44 +0000 https://sherakantha.com/?p=131580 Continue reading কত সম্পত্তির মালিক হলেন জাস্টিন বিবার? →]]> কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের সম্পদের পরিমাণ ৩০ কোটি ডলারে ছাড়িয়েছে। সম্প্রতি নিজের গানের স্বত্ব ২০ কোটি ডলারে হিপনোসিস সঙ্গস ক্যাপিটালের কাছে বিক্রির পর তার মোট সম্পদ ৩০ কোটির ঘরে। সম্পদ ট্র্যাকিং ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওয়ার্থের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে দ্য ন্যাশনাল।

বিবিসি জানিয়েছে, বিক্রির চুক্তি অনুযায়ী বিবারের ‘বেবি’ ও ‘স্যরি’র মতো হিট গানগুলোর মালিকানা যাচ্ছে হিপনোসিস সঙ্গস ক্যাপিটালের কাছে। কোম্পানিটি গানগুলোর প্রতিবার স্ট্রিম করা বা রেডিও, টিভি বা সিনেমায় ব্যবহার করার সময় অর্থ উপার্জন করবে। কোম্পানিটি বিবারের ২৯০টি গানের স্বত্ব কিনেছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বরের আগ পর্যন্ত প্রকাশিত বিবারের সব গান এই চুক্তির আওতাভূক্ত।

হিপনোসিস সঙ্গস ক্যাপিটালের প্রতিষ্ঠাতা মার্ক মার্কারিয়াডিস বিবারের গানের স্বত্ব কেনার প্রসঙ্গে বিবিসিকে বলেন, “জনপ্রিয় গানগুলো সোনা বা তেলের চেয়েও বেশি মূল্যবান হতে পারে।”

তথ্য বলছে, ৭০ বছরের কম বয়সী কোনও শিল্পীর গানের স্বত্ব বিক্রির ক্ষেত্রে বিবারের এ চুক্তিটিই সবচেয়ে বড় চুক্তি। মাত্র ২৮ বছর বয়সেই তিনি সংগীত জগতের সবচেয়ে উল্লেখযোগ্য শিল্পীদের একজন, যিনি পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকেই পুনরুজ্জীবিত করেছেন। সূত্র: বিবিসি

]]>
জ্বলন্ত সিগারেট হাতে ভাইরাল পরীমনি https://sherakantha.com/2021/09/18/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87/ Sat, 18 Sep 2021 06:43:39 +0000 https://sherakantha.com/?p=131259 Continue reading জ্বলন্ত সিগারেট হাতে ভাইরাল পরীমনি →]]> চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে আলোচনা থামছেই না। একের পর এক আলোচনা থ্যেকে সমালোচনার জন্ম দিচ্ছেন তিনি। এবার হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে ছবি পোস্ট করেছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাদক মামলায় মাস খানেক হাজতে থাকার পর পরীমণি যখন জামিনে মুক্ত হয় তখন জেল গেটে এসেই বার্তা দেন ‘ডোন্ড লাভ মি বিচ’।

এরপর আবার আলোচনায় আসেন বুধবার, এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির হন তিনি। এ সময় গাড়িতে থেকেই তিনি হাত উঁচিয়ে ভক্তদের অভিবাদন জানান। তখনই তার হাতের তালুতে লেখা একটি বার্তা নজরে আসে সবার। যেখানে তিনি লিখেছেন ‘…ক মি মোর’।

এই নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। আলোচনা-সমালোচনার কেন্দ্রে পরীমনিকে এনেছে এই বার্তা। কেন লিখেছেন, কী অর্থ- এসব নিয়ে মেতেছেন নেটিজেনরা। পরীমনি বলেন, “আমার কষ্ট লাগছে এখন। অনেকেই আমার বার্তাটি ঠিক বুঝতে পারছেন না, ভুল বুঝছেন। সবাই ভাবছেন আমি লিখেছি ‘লাভ মি মোর’। আসলে তো আমি লিখেছি ‘…ক (গালি) মি মোর’।”

কার উদ্দেশে এটি বলেছেন? জবাবে পরীমনি বলেন, যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাঁটাতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে। দম যত দিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাব।

বৃহস্পতিবার রাত ৯টায় ফেসবুকে আবার উত্তাপ ছড়ালেন ঢাকাই ছবির এ নায়িকা। ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। তার একটি ছবিতে হাতে রয়েছে জলন্ত সিগারেট। ক্যাপশনে লেখা- ‘সিগারেট ইন্জুরিয়াস টু হেল্থ’।

এর আগে গত ১ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন পরীমনি। তখনো তিনি হাতের তালুতে মেহেদি দিয়ে একটি বার্তা লিখেছিলেন। সেটি ছিল ‘ডোন্ট লাভ মি বিচ।’ ওই বার্তা নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।

গত ৪ আগস্ট ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে’ অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ওই দিনই রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এরপর র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। এরপর তাকে আদালতে হাজির করলে প্রথমে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আরো দুই দফায় তিন দিনের রিমান্ডে তাকে রিমান্ডে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এমনকি এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। এ জন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। বাসায় নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরো অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন। ২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

]]>
৩০ হাজার টাকা দামের মাস্ক পরেন কারিনা! https://sherakantha.com/2021/04/07/%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95/ Wed, 07 Apr 2021 14:03:31 +0000 https://sherakantha.com/?p=131236 Continue reading ৩০ হাজার টাকা দামের মাস্ক পরেন কারিনা! →]]> ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ভক্ত ও অনুরাগীদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর। বেবো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোভিড সচেতনতামূলক একটি পোস্ট দেন বেবো। সেখানে তাকে লুইস ভুটন ব্র্যান্ডের মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের মাস্ক পরা সেই ছবি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, প্রচারের জন্য নয়, মাস্ক পরুন। ছবিতে দেখা যাচ্ছে, কারিনা কালো টি-শার্ট পরা। তার মুখে লুইস ভুটনের মাস্ক। তবে মাস্কটির দাম শুনলে আপনি চমকে উঠবেন। মাস্কটির মূল্য ৩৫৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩০ হাজার টাকার বেশি।লুইস ভুটনের ওয়েবসাইট থেকে জানা গেছে, মাস্কটি ধুয়ে ব্যবহার করা যায়। শুধু কারিনা নন, বলিউডের রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকেও একই মাস্ক পরতে দেখা গেছে।

]]>
ক্যামিও চরিত্রে দীপিকা https://sherakantha.com/2021/02/26/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/ Fri, 26 Feb 2021 10:17:09 +0000 https://sherakantha.com/?p=131165 Continue reading ক্যামিও চরিত্রে দীপিকা →]]> পরিচালক রোহিত শেঠি জোরকদমে শুটিং করছেন তার নতুন চলচ্চিত্র ‘সার্কাস’-এর। ‘কমেডি অব এররস’ থেকে অনুপ্রাণিত হয়ে রোহিত শেঠি বানাচ্ছেন এই চলচ্চিত্র। দমফাটা হাসির গল্প। এতে অভিনয় করছেন রণবীর সিং, বরুণ শর্মা, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং পূজা হেগড়ে। এখন শোনা যাচ্ছে সার্কাসের একটি ‘ক্যামিও’ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। একটি নাচের দৃশ্যে তাকে দেখা যাবে। তবে এই চলচ্চিত্রে দীপিকা কোনোভাবেই ‘আইটেম গার্ল’ নয়। নাচের দৃশ্য ছাড়াও টুকরো টুকরো কয়েকটি দৃশ্যেও তাকে দেখা যাবে। শোনা যাচ্ছে এরই মধ্যে তিনদিন শুটিংও করে ফেলেছেন দীপিকা।বিয়ের পর এ নিয়ে দ্বিতীয় চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করলেন দীপিকা-রণবীর। এর আগে কপিল দেবের বায়োপিক ‘৮৩’-তে একসঙ্গে অভিনয় করেছেন স্বামী-স্ত্রী। অবশ্য ‘৮৩’-তেও ‘ক্যামিও’ করেছেন দীপিকা। এই মুহূর্তে দীপিকা পাড়ুকোন শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে ‘পাঠান’-এর শুটিং করছেন। পাঠানের শুটিংয়ের মধ্যেই তিনি ‘সার্কাস’-এর শুট করলেন। পরিচালক শকুন বাত্রার পরের ছবির শুটিংও দীপিকা শেষ করে ফেলেছেন। এই চলচ্চিত্রের প্রযোজক করণ জোহর। মুম্বাইতে এখন সার্কাসের শুটিং চলছে। শেষ হবে পরের মাসে। ‘কমেডি অব এররস’ থেকে অনুপ্রাণিত হয়ে গুলজারও ছবি বানিয়েছিলেন ‘আঙুর’। তবে সার্কাসের রিলিজ নিয়ে এখনো কিছু ভাবেননি রোহিত শেঠি। মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেত্রীর ‘ফাইটার’।

আজ থেকে ঠিক ১৪ বছর আগে শাহরুখ খানের ওপর ভর করে ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পথচলা শুরু করেন দীপিকার। বলা যায়, এ মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকা দীপিকা (তারপরই রয়েছেন আলিয়া ভাট)। বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের মতে, বলিউডের নারী তারকাদের মধ্যে দীপিকা সবচেয়ে বেশি ‘ব্যাংকেবল’।

দীপিকার এই সাফল্যমণ্ডিত ক্যারিয়ার এখন যতটা সহজ মনে হয়, ততটা সহজ কিন্তু নয়। তিন বছর আগে যেমন তাকে ‘পদ্মাবত’ ছবির জন্য প্রাণনাশের হুমকি, গলা-নাক কাটার হুমকি সহ্য করতে হয়েছে। এ ছাড়া প্রেম-সংক্রান্ত বিভিন্ন বিতর্ক তো দীপিকার নিত্যসঙ্গীই বলা যায়। দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় বলিউডে আত্মপ্রকাশ করার কারণে পড়াশোনায় আর এগোতে পারেননি। রান্নাবান্নায় বেশ ঝোঁক আছে দীপিকার। তিনি পাকা রাঁধুনিও।দীপিকা নিজের ক্যারিয়ারের প্রতি যেমন যত্নশীল, সমাজের প্রতিও তেমনটাই। সুযোগ পেলেই বিভিন্ন দাতব্য সংস্থার জন্য নিজের উপার্জিত অর্থ দান করেন। বিয়ের আগে সাত বছর, বিয়ের পরে দুই বছর। বলা যায়, প্রেমের ক্রিজে ছক্কা হাঁকিয়ে চলেছেন দীপবীর।

তবে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডের রুপালি দেয়ালের আস্তর মুছে দিয়েছিল। বলা হয়েছিল, বলিউড তারকাদের মাদক সেবন এখন ওপেন সিক্রেট। হাতেগোনা কয়েকজন তারকা ছাড়া বাকিরা কমবেশি সবাই নাকি মাদকে আসক্ত। অভিনেত্রী কঙ্গনা রানাউত জোর গলায় বলেছেন বলিউডের মাদক সেবন নিয়ে। সেই তালিকায় উঠে এসেছিল দীপিকা পাড়ুকোনের নাম।

পরে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) কর্তৃক দীপিকাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ভক্তদের কটাক্ষ, গণমাধ্যমে নানা সমালোচনা হয় এই অভিনেত্রীকে নিয়ে। সবমিলিয়ে রীতিমতো বেশ কোণঠাসা হয়ে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে সেসব এখন পুরনো। সম্প্রতি সব ঝেড়ে ফেলে আবার ছন্দে ফিরছেন দীপিকা।

]]>
চি‌কিৎসার জন্য কার্গো বিমানে সিঙ্গাপুর যাচ্ছেন ফারুক https://sherakantha.com/2020/09/12/%e0%a6%9a%e0%a6%bf%e2%80%8c%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%bf/ Sat, 12 Sep 2020 13:47:52 +0000 http://sherakantha.com/?p=130923 Continue reading চি‌কিৎসার জন্য কার্গো বিমানে সিঙ্গাপুর যাচ্ছেন ফারুক →]]> রাজধানীর এক‌টি বেসরকা‌রি হাসপাতালে কয়েক‌দিন ধ‌রে চি‌কিৎসাধীন ‌ঢাকাই ছবির মিয়াভাই খ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হো‌সেন পাঠান ফারুক।রক্তে সংক্রমনের কারণে ফারুকের শা‌রীরিক অবস্থা ক্রমান্বয়ে অবন‌তির দিকে যাচ্ছে বলে জা‌নিয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক। তাই তাকে উন্নত চি‌কিৎসার জন্য সিঙ্গাপুর নিতে চাইছিলেন।

অব‌শে‌ষে ডাক্তারদের পরাম‌র্শে তা‌কে আগামীকাল জরুরিভা‌বে সিঙ্গাপুর নেয়া হ‌চ্ছে। ‌বে বি‌শেষ কো‌নো ফ্লাইট বা এয়ার অ্যাম্বু‌লে‌ন্সে নয়।পণ্যবাহী কার্গো বিমানে করেই তি‌নি আগামীকাল সকালের এক‌টি ফ্লাইটে দেশ‌টিতে যাবেন বলে নি‌শ্চিত করেছেন ফারুকের স্ত্রী ও তার ব্যক্তিগত সহকারী।

রোববার সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের একটি ফ্লাইটে করে এ অভিনেতাকে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হবে। তার সঙ্গে স্ত্রীও যাবেন।এ প্রস‌ঙ্গে ফারহানা ফারুক বলেন, করোনাভাইরা‌সের কারণে এখনও যাত্রীবাহী বিমানের ফ্লাইট নিয়মিত নয়। এদিকে অপেক্ষা করার মতো সময়ও আমা‌দের হাতে নেই।

উনার শরীর বেশ অসুস্থ। তাই কার্গো বিমানে করেই সিঙ্গাপুর যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। কয়েক‌দিন ধরেই মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, তারা অনুমতি দেয়ার পরই রওয়ানা দি‌চ্ছি।

ত‌বে কা‌র্গো বিমা‌নে ক‌রেই কেন সিঙ্গাপুর যে‌তে হ‌চ্ছে, এয়ার এম্বু‌লেন্স নয় কেন? এমন প্রশ্নের জবা‌বে ফারুক ব‌লেন, আমি তো বি‌শেষ কেউ নই। সারাজীবন অভিনয় করে‌ছি। রাজনী‌তি ক‌রে‌ছি দেশ‌কে ভা‌লো‌বে‌সে, বঙ্গবন্ধু‌কে ভা‌লো‌বে‌সে।

আমার সামর্থ অনুযায়ী আমি চলা‌ফেরা করার চেষ্টা ক‌রে‌ছি। তাছাড়া এয়ার অ্যাম্বু‌লে‌ন্সের খরচের বিষয়‌টিও দেখ‌তে হ‌বে। সিঙ্গাপুর গি‌য়ে কী প‌রিমান অর্থ লাগ‌বে সেটার বিষ‌য়েও সতর্ক থাক‌তে হ‌বে।তাই আগে থে‌কেই সব চিন্তার ম‌ধ্যে রাখ‌ছি। তাই কা‌র্গো আর অন্য বিমা‌নের স‌ঙ্গে তফাৎ খুঁজ‌ছি না এখন। আমার যাওয়াটা জরুরি, তাই যেভা‌বে পার‌ছি দ্রুত যা‌চ্ছি।

সংসদ সদস্য হি‌সে‌বে সরকারের পক্ষ থে‌কে কী কো‌নো সহায়তা করা হ‌চ্ছে না? জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, সরকারী পর্যায় থে‌কে আমার চিকিৎসার জন্য সর্বোচ্চ সচেতন র‌য়ে‌ছেন সবাই। সকাল-বিকাল খোঁজ নিচ্ছেন, শা‌রীরিক অবস্থা জান‌তে চাইছেন।

এমনটাও আমা‌কে বলা হ‌য়ে‌ছে, আমার কিছু লাগবে কী না? কিন্ত যতক্ষণ আমার সামর্থ্য আছে ততক্ষণ কিছু নি‌তে চাই না। আমি সবার কাছে শুধু দোয়া চাই।যেন সুস্থ হয়ে আবারও যা‌তে মানু‌ষের সেবায় ফিরতে পারি। য‌দি কখনও বিপ‌দে প‌ড়ে যাই তাহ‌লে সেটা তখনই জান‌তে পার‌বেন। এখনই আমি হতাশ হ‌তে চাই না।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট শরী‌রে জ্বর নি‌য়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ফারুক। সেখা‌নে তখন ক‌’রো’নাসহ নানাবিধ পরীক্ষা করা হ‌য়ে‌ছিল। পরীক্ষায় ক‌রোনা নে‌গে‌টিভ এসেছিল।ত‌বে শা‌রীরিক সমস্যার কারণ কী সেটা নির্ধারণ করা সম্ভব হয়‌নি। এরপর কিছুটা সুস্থ হ‌য়ে ২৬ আগস্ট বাসায় ফি‌রে যান। বাসায় গি‌য়ে আবার জ্বরে আক্রান্ত হন। ফের ৩১ আগস্ট আবারও একই হাসপাতালে ভর্তি হন।

এ সময় আবারও তার ক‌রোনা পরীক্ষা করা হয় এবং সেটাও নে‌গে‌টিভ আসে। একই সময় টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়। এগু‌লোর ফলাফলও ছিল নেগেটিভ। কিন্তু জ্বর কিছু‌তেই কম‌ছিল না।এরপর পা‌রিবা‌রিক সিদ্ধা‌ন্তে তা‌কে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ হাসপাতা‌লেও পরীক্ষা নী‌রিক্ষা ক‌রে রোগ নিরুপণ এবং শা‌রিরীর অবস্থার উন্ন‌তি না হওয়ায় সেখান থে‌কেই ডাক্তাররা তা‌কে সিঙ্গাপুর নেয়ার পরামর্শ দেন ব‌লে জানা গে‌ছে। সেই প্রে‌ক্ষি‌তে আগামীকাল উন্নত চি‌কিৎসার জন্য সিঙ্গাপুর যা‌চ্ছেন এই অভিনেতা ও সংসদ সদস্য।

]]>
নিয়মিত গাঁজা খেতেন সুশান্ত: রিয়া চক্রবর্তী https://sherakantha.com/2020/08/28/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%96%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8/ Fri, 28 Aug 2020 15:08:11 +0000 http://sherakantha.com/?p=130762 Continue reading নিয়মিত গাঁজা খেতেন সুশান্ত: রিয়া চক্রবর্তী →]]> ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে ভারতে চলছে সিনেমার মতো ট্র্যাজিক। একের পর এক চমকের জন্ম দিচ্ছে এই মৃত্যু। অনেকে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেছেন। রিয়ার বিপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর হাতেও। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই গ্রেফতার হতে পারে রিয়া।

এদিকে সুশান্তের মৃত্যুর পর থেকেই সংবাদমাধ্যম এড়িয়ে চলছিলেন রিয়া। কিন্তু গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) নিজেকে সাধু জাহির করতে এলেন টেলিভিশনের সামনে। ফাঁটালেন একের পর এক বোমা!

ভারতীয় সংবাদমাধ্যম ‘আজ তাক’ এ অতিথি হিসেবে গতকাল বৃহস্পতিবার আসেন রিয়া চক্রবর্তী। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি সুশান্তের উপরেই অভিযোগ এনে বলেন, সদ্য প্রয়াত ভারতীয় এই তরুণ অভিনেতা নাকি জীবদ্দশায় নিয়মিত গাঁজা সেবন করতো। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় সুশান্ত গাঁজা সেবন করতেন বলেও জানান এই অভিনেত্রী।

রিয়া বলেন, জানি না একজন মৃত ব্যক্তির নামে এগুলো বলা ঠিক হবে কি না। কিন্তু সুশান্ত মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। তাই সে প্রায় নিয়মিতই মারিজুয়ানা (গাঁজা) নিত। একজন প্রেমিকা হিসেবে আপনি বাঁধা দিয়েছেন কি না, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে রিয়া বলেন, সুশান্ত এক কথার মানুষ ছিল। সে একবার যেটা করার সিদ্ধান্ত নিত, সেটা সে করতোই। পৃথিবীর কেউ তাকে থামাতে পারতো না। রিয়া আরও বলেন, নেশা ছাড়ার জন্য আমি ওকে সবসময়ই চাপ দিতাম। কিন্তু সে আমার কথা শুনতো না।

]]>
বলিউড তারকাদের প্রতি চীনা পণ্যের বিজ্ঞাপন না করার আহ্বান https://sherakantha.com/2020/06/20/%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a1-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8/ Sat, 20 Jun 2020 10:01:35 +0000 http://sherakantha.com/?p=130402 Continue reading বলিউড তারকাদের প্রতি চীনা পণ্যের বিজ্ঞাপন না করার আহ্বান →]]> বিনোদন ডেস্ক :  চীনা পণ্যের বিজ্ঞাপন না করার জন্য বলিউড তারকাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) এই আহ্বান জানিয়েছে।ইন্দো-চীন সীমান্তে উত্তেজনার কারণে অনেকেই বেশ কিছুদিন ধরে ভারতে চীনা পণ্য বর্জনের ডাক দিয়ে আসছেন। সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পর চীনের উৎপাদিত পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে সিএআইটি।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক খোলা চিঠিতে আমির খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, ক্যাটরিনা কাইফসহ অন্যদের চীনা পণ্যের বিজ্ঞাপন না করার আহ্বান জানায়। এছাড়া অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শিল্পা শেঠি, মাধুরী দীক্ষিতসহ বেশ কয়েকজন তারকাকে চীনা পণ্য বর্জনের জন্য ‘ভারতীয় সামান-হামারা অভিমান’ ক্যাম্পেইনে যোগ দিতে অনুরোধ করেছে ব্যবসায়ীক সংগঠনটি।

এর আগে আরশাদ ওয়ার্সি, মিলিন্দ সুমন, রণবীর শোরের মতো বলিউড তারকারা চীনা পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি নিজেরাও চীনা পণ্য ব্যবহার করবেন না বলে জানান।

]]>
স্বাস্থ্যকর্মীদের ২০ হাজার জোড়া জুতা দিলেন প্রিয়াঙ্কা https://sherakantha.com/2020/04/22/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/ Wed, 22 Apr 2020 16:05:35 +0000 http://sherakantha.com/?p=130256 Continue reading স্বাস্থ্যকর্মীদের ২০ হাজার জোড়া জুতা দিলেন প্রিয়াঙ্কা →]]> বিনোদন ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় দিনরাত মানুষের সেবা দিয়ে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। এরকম স্বাস্থ্যকর্মীকে ২০ হাজার জোড়া জুতা উপহার দিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এর মধ্যে ভারতের কেরালা, মহারাষ্ট্র, হরিয়ানা ও কর্ণাটকের স্বাস্থ্যকর্মীদের ১০ হাজার ও লস অ্যাঞ্জেলেসের স্বাস্থ্যকর্মীদের আরো ১০ হাজার জোড়া জুতা উপহার দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে এই অভিনেত্রী বলেন, দেশজুড়ে যে সকল স্বাস্থ্যকর্মী কাজ করছেন তারা প্রকৃত সুপারহিরো, তারা প্রতিদিন আমাদের সুরক্ষা নিশ্চিত করছেন এবং সামনে থেকে লড়াই করছেন। তাদের সাহস, অঙ্গীকার এবং আত্মত্যাগের কারণে এই বৈশ্বিক মহামারির সময় অসংখ্য জীবন রক্ষা পাচ্ছে। আমরা দেখতেও পাই না তাদের জুতা জোড়া কেমন, অন্তত তাদের কিছুটা স্বস্তি দিতে পারি। এই সংকটময় পরিস্থিতিতে তারা পোশাক ও জুতা জোড়া পরিষ্কারের সময় পান না। আমরা তাদের এই বিষয়ে সহযোগিতা করতে পেরে আনন্দিত এবং আশা করছি এই সহযোগিতা তাদের ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করবে।

এছাড়া এর আগে প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেয়ার ফান্ড, ইউনিসেফ, গুঞ্জ, ডক্টরস উইদাউথ বর্ডার, নো কিড হাংরি, স্যাগ-আফট্রা সহ প্রায় দশটির মতো সংস্থায় সাহায্যের হাত বাড়িয়েছেন। তবে কী পরিমাণ অর্থ তারা দান করেছেন তা প্রকাশ করেননি।

প্রিয়াঙ্কা বলেন, ‘অন্য সময়ের চেয়ে এখন আমাদের চারপাশের মানুষের বেশি সাহায্যের প্রয়োজন। যে সকল সংস্থাগুলো নিম্নআয়, গৃহহীন, চিকিৎসক, স্বেচ্ছাসেবক, শিশুদের খাবার এবং অবশ্যই সংগীত ও বিনোদন ইন্ডাস্ট্রির মানুষের সাহায্য করছে তাদের অনুদান দেয়া আমার ও নিকের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আপনার সাহায্যও তাদের প্রয়োজন। সাহায্য করার জন্য আপনাদের অনুরোধ করছি। কোনো দানই ছোট নয়, সেটি ১ মার্কিন ডলার হোক না কেন। সবাই মিলেই আমরা পরিবর্তন আনতে পারি।

]]>
টাকা সরকারকে না দিয়ে ইউনিসেফকে দিলেন সাইফ-কারিনা https://sherakantha.com/2020/04/02/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf/ Thu, 02 Apr 2020 14:03:00 +0000 http://sherakantha.com/?p=130091 Continue reading টাকা সরকারকে না দিয়ে ইউনিসেফকে দিলেন সাইফ-কারিনা →]]> মরনঘাতী ভাইরাস করোনা মোকাবিলার জন্য আর্থিক সাহায্য করেছেন ভারতের বড়সড় সেলিব্রিটিরা৷ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকর, শিল্পা শেট্টি, অনুষ্কা-বিরাট, ধোনি, বরুণ ধাওয়ানও। তবে অনেক তারকাই এখনো এ নিয়ে মুখ বা হাত কোনোটাই খোলেননি। সে নিয়ে সমালোচনাও হচ্ছে খুব।

তালিকায় ছিলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। অবশেষে তারা হাত খুলেছেন। তবে দেশের প্রধানমন্ত্রীর তহবিল পিএম কেয়ারে আর্থিক সাহায্য করেননি তারা। এই তারকা দম্পতি ইউনিসেফে টাকা দিলেন। সে নিয়ে শুরু হয়েছে নতুন হৈ চৈ।

ইনস্টাগ্রামে কারিনা লিখলেন, ‘এই কঠিন সময়ে আমাদের একসঙ্গে থাকবে হবে। কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে হবে। আমাদের তিনজনের পক্ষ থেকে তাই ছোট্ট প্রচেষ্টা৷ ছোট্ট সাহায্য ইউনিসেফ, গিভ ইন্ডিয়া, আইএএইচভিকে ৷’ মেসেজের শেষে লিখলেন তিনজনের নাম, কারিনা কাপুর খান, সাইফ আলি খান ও তৈমুর।

কারিনার ওই ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর শোরগোল। কেন অনুদানের বিষয় নিয়ে ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম উল্লেখ করেও এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের কথা সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়ে কেন ভারতকে সাহায্য করছেন না, এমন প্রশ্নও করতে শুরু করেন অনেকে। কেউ কেউ আবার বলতে শুরু করেছেন ইউনিসেফ, গিভ ইন্ডিয়ার মতো সংস্থায় অনুদানের কথা বলে সস্তায় প্রচার পেতে চাইছেন সাইফিনারা।

]]>