শিক্ষা – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Mon, 17 Jul 2023 04:59:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ঢাবি’র বিশেষ সমাবর্তন : ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে বঙ্গবন্ধুকে https://sherakantha.com/2023/07/17/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%a1/ Mon, 17 Jul 2023 04:59:01 +0000 https://sherakantha.com/?p=131658 Continue reading ঢাবি’র বিশেষ সমাবর্তন : ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে বঙ্গবন্ধুকে →]]> আগামী অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে আশা করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গর্বিত শিক্ষার্থী ও আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন-বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।  রোববার (১৬ জুলাই) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাবর্তন-বক্তার অক্টোবর মাসের সুবিধাজনক যেকোন দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন আয়োজন করা হবে।বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। এসব বিষয়ে নতুন প্রজন্মের সামনে বক্তব্য উপস্থাপনে বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদ্বিতীয়। তাই জাতির পিতাকে ডিগ্রি প্রদানের বিশেষ সমাবর্তনে তাঁকে সমাবর্তন-বক্তা হিসেবে আমন্ত্রণের সুপারিশ করার জন্য উপাচার্য, ডিন্স কমিটি এবং একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দকে সিন্ডিকেট সভায় ধন্যবাদ জানানো হয়।

]]>
শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ https://sherakantha.com/2023/01/31/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/ Tue, 31 Jan 2023 12:30:50 +0000 https://sherakantha.com/?p=131571 Continue reading শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ →]]> ২০২২ সালের এসএসসি পরীক্ষায় শূন্য ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় শূন্য ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যাদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো থেকে সংগ্রহ করা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয়গুলো হলো-দুর্গাপুরের জুগিশো চয়নিকা গার্লস হাইস্কুল (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-২) ও পুটিয়ার তারাপুর হাইস্কুল (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-১)। দিনাজপুর শিক্ষা বোর্ডের গাইবান্ধা সাদুল্ল্যাপুরের কুঞ্জামহিপুর দ্বিমুখী বিদ্যালয় (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-৩), নীলফামারী ডিমলার পশ্চিম হরিবাড়ী আছিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-২), কুড়িগ্রাম সদরের খামার বড়াইবাড়ী উচ্চ বিদ্যালয় (এমপিওভুক্ত, পরীক্ষার্থী সংখ্যা-৪), দিনাজপুর খানসামা উপজেলার হাজিপাড়া উচ্চ বিদ্যালয় (এমপিওভুক্ত, পরীক্ষার্থী সংখ্যা-৬), পঞ্চগড় জেলার বোদা উপজেলার বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-২)।

যশোর শিক্ষা বোর্ডের অধীন যশোর মনিরামপুর গলদা খারিঞ্চি গার্লস হাইস্কুল (এমপিওভুক্ত, পরীক্ষার্থী সংখ্যা-১), চট্টগ্রাম বোর্ডের চট্টগ্রাম জেলার পাঁচশাইল গ্লোবাল স্কলার স্কুল অ্যান্ড কলেজ (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-১), ময়মনসিংহ বোর্ডের জামালপুরের বিজয়নগর উচ্চ বিদ্যালয় (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-৭)।

এসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য হওয়ার কারণ কী, কী ধরনের সহযোগিতা দিলে এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারবে, তা নিরূপণ করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া ও প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত কার্যাবলী সম্পাদনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত পাঁচ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলসহ, শিক্ষার্থী, পরীক্ষার্থী, পাসের হারের বিস্তারিত তথ্যাদি জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর অনুলিপি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

]]>
শিক্ষকদের একটা বড় অংশ ঘটনাচক্রে শিক্ষক: শিক্ষামন্ত্রী https://sherakantha.com/2021/09/18/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%9c-%e0%a6%85%e0%a6%82%e0%a6%b6-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8/ Sat, 18 Sep 2021 10:15:07 +0000 https://sherakantha.com/?p=131297 Continue reading শিক্ষকদের একটা বড় অংশ ঘটনাচক্রে শিক্ষক: শিক্ষামন্ত্রী →]]> আমাদের শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ ঘটনাচক্রে শিক্ষক। যারা হয়তো অন্য কোনো পেশায় না গিয়ে এই পেশায় এসেছেন। আমাদের প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। শুক্রবার মহান শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি আয়োজিত ‘শিক্ষা: ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনের বাস্তাবিক কৌশল’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল প্রমুখ। তাদের স্মরণে এ দিনটি ‘শিক্ষা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। মন্ত্রী বলেন, শিক্ষায় শুধু পরীক্ষা আর সনদের মধ্যেই আমরা আটকে ছিলাম। এখন তাই পরীক্ষায় মূল্যায়নের পদ্ধতি বদলে ফেলছি। আমাদের লক্ষ্য পড়াশোনার মধ্যে আনন্দ নিয়ে আসা। পড়াশুনা যাতে চাপে রূপ না নেয়।

]]>
এসএসসি-এইচএসসি পরীক্ষা হচ্ছে না জুন-আগস্টেও https://sherakantha.com/2021/02/26/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b9/ Fri, 26 Feb 2021 11:06:50 +0000 https://sherakantha.com/?p=131191 Continue reading এসএসসি-এইচএসসি পরীক্ষা হচ্ছে না জুন-আগস্টেও →]]> সরকার আগামী জুনে এসএসসি এবং আগস্টে এইচএসির পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করলেও তা হচ্ছে না। দুটি পরীক্ষায়ই আরও এক থেকে দু’মাস পেছানো হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু গত বছর মার্চে করোনা সংকট শুরু হওয়ার পর অন্যান্য সেক্টরের মতো শিক্ষা খাত বিপর্যস্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে শিক্ষাকার্যক্রম বন্ধ থাকায় এ বছর আগামী জুন-আগস্ট মাসে এসএসসির ৬০ দিন এবং এইচএসসি ৮৪ দিন ক্লাস ধরে পরিমার্জিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষাবোর্ড। ফেব্রুয়ারির মাঝামাঝি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে এমনটি ধরেই এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বর্তমান ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। মার্চ মাসেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি-না তাও অনিশ্চিত। এরই মধ্যে সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় আগামী ২৪ মের পর খোলা হবে এমন ঘোষণার পর এ দুটি পরীক্ষা জুন-আগস্টে হওয়ায় সম্ভাবনা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের প্রায় এক মাস হতে চললেও শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস শুরু হয়নি। ২৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণার পর ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ক্লাস নিয়ে আগস্টের আগে এসএসসি ও সেপ্টেম্বরের আগে এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হবে না।

সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, ৬০ কর্ম দিবস ক্লাস নিয়ে এসএসসি, ৮৪ দিন ক্লাস করে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে। যখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে তখন থেকে এ দিন গণনা শুরু হবে। একটি পরীক্ষা শেষ করে আরেকটি পরীক্ষা আয়োজন করতে অন্তত এক মাস সময় দরকার বলেও জানান। গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে এক লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ১৫ হাজার ৫২৪ জন শিক্ষককেও ভ্যাকসিনের আওতায় এনেই হল ও ক্যাম্পাস খোলা হবে। আর ১৭ মের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা-কর্মচারীদেরও করোনার টিকা নিতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষকের সংখ্যা চার লাখ ছয় হাজার ৪৭৯ জন। আর কর্মচারীর সংখ্যা এক লাখ ৬২ হাজার ৮৬১। মোট শিক্ষক-কর্মচারী পাঁচ লাখ ৬৯ হাজার ৩৩০ জন। এর সঙ্গে মাধ্যমিকের যেসব শিক্ষা কর্মকর্তা রয়েছেন তা যোগ করলে পাঁচ লাখ ৭৫ হাজার ৪৩০ জন।

মন্ত্রীর এমন ঘোষণার পর সংশ্লিষ্টরা বলছেন, করোনার টিকা না দেয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না এটা বলা যায়। অন্যদিকে এই বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী-কর্মকর্তা ও শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে।

জানা গেছে, গত ২৭ জানুয়ারি এনসিটিবিতে কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, স্কুল খোলার পর সরাসরি শ্রেণিকক্ষে ৬০ দিন এসএসসি এবং ৮৪ দিন এইচএসসি ক্লাস করানোর পর ওইটুকু সিলেবাসের উপরের প্রশ্ন তৈরি করে এ দুটি পাবলিক পরীক্ষা নেয়া হবে।

মন্ত্রী জানান, যদি ফেব্রুয়ারির মাঝামাঝিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় তবেই এটা কার্যকর হবে।

এনসিটিবির ওই বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি হবে তাতে ৯ মে এসএসসি এবং ১৫ জুন এইচএসসির সব ক্লাস শেষ করতে হবে এবং জুনে এসএসসি ও জুলাই বা আগস্টে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। এ সময়ের মধ্যে যতটুকু সিলেবাস পড়ানো যাবে ততটুকু সিলেবাস সংক্ষিপ্ত করা হবে। এ সংক্ষিপ্ত সিলেবাস থেকে পরীক্ষা প্রশ্ন ও উত্তরপত্র মূল্যায়ণ করা হবে।

এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়ে মন্ত্রী জানিয়েছিলেন, এইচএসসি পরীক্ষার্থীদের ৮৪ দিন ক্লাস করানো হবে। মোট ৫০৪টা ক্লাস হবে। গড়ে ৩৮টা ক্লাস পাবে।

এর আগে ২৫ জানুয়ারি গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ এসএসসি সিলেবাস কমিয়ে শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করার পরও শিক্ষার্থী-অভিভাবকরা অভিযোগ করেন, তিন মাসের এ সিলেবাস এক বছরেও শেষ করা সম্ভব নয়। এরপর মন্ত্রী সেই সিলেবাস আরো সংক্ষিপ্ত করে নির্দিষ্ট ক্লাস ও দিন উল্লেখ করে দেন। শিক্ষামন্ত্রীর এমন নির্দেশনার পর এনসিটিবির বিশেষজ্ঞরা এসএসসি-এইচএসসির প্রত্যেকটি শ্রেণিতে দুইদিন করে ওয়াকর্শপ করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেন। বিষয় প্রতি সর্বোচ্চ ৩০টি কর্মদিবস ক্লাস নেয়া হবে। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এনসিটিবিতে আয়োজিত এক সভায় সংক্ষিপ্ত সিলেবাস এনসিটিবির পক্ষ থেকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদের কাছে তুলে দেয়া হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় দ্রুত কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে সভা করে সিদ্বান্ত নেবেন। কমিটি মতামত দিলেই শ্রেণিকক্ষে পাঠদান শুরু হব।’ ঈদের আগে শুরু হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্বান্তের অপেক্ষায় আছি।’

]]>
একটি চিহ্নিত মহল ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী https://sherakantha.com/2021/02/26/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b2-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ae/ Fri, 26 Feb 2021 06:15:55 +0000 https://sherakantha.com/?p=131116 Continue reading একটি চিহ্নিত মহল ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী →]]> শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সবকিছুতে বিফল হয়ে একটি চিহ্নিত মহল এখন আমাদের ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখছি একটি চিহ্নিত মহল দেশকে অস্থিতিশীল করার জন্য সরকারকে বেকায়দায় ফেলার জন্য বারবারই অপচেষ্টা চালাচ্ছেন। কখনও ভাস্কর্যের নামে আন্দোলন করছেন, কখনও বিদেশি একটি সংবাদমাধ্যমে মিথ্যা নানান তথ্য প্রচার করছেন, সাজানো নাটক প্রচার করছেন। সেগুলোর সবকিছুতে বিফল হয়ে এখন আমাদের ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের ছাত্রসমাজের হাতেই আমরা আমাদের ভাষা আন্দোলন পেয়েছি, ভাষার অধিকার পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, গণতন্ত্রের আন্দোলনে ছাত্রসমাজ অনন্য ভূমিকা পালন করেছে। আজকে যখন বৈশ্বিক সংকট চলছে, সেই সময়ে শিক্ষাবান্ধব সরকার, বঙ্গবন্ধুকন্যার সরকার সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছে। এটা সকল উপাচার্যদের সঙ্গে আলাপ-আলোচনা করে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ৭ কলেজের ক্ষেত্রে কেন আমরা ব্যতিক্রম করছি আমরা একান্তই মানবিক কারণে। কারণ তারা তিন বছর পিছিয়ে আছে।তিনি বলেন, আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাদেরকে পরীক্ষা দেবার (যেগুলো চলছিল, যেগুলো ঘোষিত আছে) সেগুলো যথারীতি চলবে-এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সারা দেশে আছে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য মহোদয় এখানে আছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে, তারা সম্পূর্ণ সেশনজটমুক্ত করেছেন।  সে কারণে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর কাছে আমার বিনীত অনুরোধ, তারা কোনো ধরনের আন্দোলনে যাবেন না এবং তারা তিন মাস পর পরীক্ষা দেবেন। তাদের মধ্যে কারো যদি বিসিএস পরীক্ষা নিয়ে অনেক শিক্ষার্থীর মাঝে এক ধরনের অস্থিরতা ছিল।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ৪৩তম বিসিএসের আবেদনের একটা তারিখ দেয়া আছে।  পরীক্ষারও একটা নির্ধারিত তারিখ ছিল। এখানে সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মহোদয়ও আছেন। ওনাদের সঙ্গেও আমরা আলাপ-আলোচনা করেছি। ৪৩তম বিসিএসে আবেদনের সময়, পরীক্ষার সময় এবং এই কতদিন পরীক্ষা পেছানোর কারণে কারও যদি বয়সের সমস্যাও দেখা দেয়  সেই সমস্যা সমাধানের ব্যবস্থাটা সরকার করবে। এই সিদ্ধান্তও আমরা সেদিনই দিয়েছিলাম। কাজেই এই তিন মাস যদি পরীক্ষা না হয় স্বাস্থ্যবিধি মানার জন্য, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য, সার্বিক নিরাপদের জন্য আমি মনে করি, বৃহত্তর স্বার্থে আমাদের সকল শিক্ষার্থীরা বিষয়টা বুঝবেন। আমি মনে করি তারা বৃহত্তর স্বার্থ বুঝেন, জাতীয় স্বার্থ বুঝেন, তারা সবাই সেটিকে মেনে নেবেন। সাময়িক অসুবিধা হয়তো অনেকেরই হবে, অনেকে টিউশনি করে পড়াশোনা করেন, অনেকে নিজ অর্থায়নে এখন হলের বাইরে বিভিন্ন জায়গায় মেস ভাড়া করে আছেন, কষ্টে আছেন অনেকেই। আমরা তাদের এই কষ্টগুলো বুঝি।নানা সীমাবদ্ধতা স্বত্ত্বেও বৃহত্তর স্বার্থে এখন আন্দোলন না করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের এই করোনাসংক্রমণটি আবার ছড়িয়ে গিয়ে সারা বিশ্বে যেখানে সাফল্য অর্জন করেছে, সেই সাফল্য যেন ম্লান না হয়ে যায়। একটু কষ্ট হলেও সরকারের সিদ্ধান্ত তারা মেনে নেবেন।

]]>
শিক্ষা ঋণ চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী https://sherakantha.com/2020/09/12/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/ Sat, 12 Sep 2020 14:38:01 +0000 http://sherakantha.com/?p=130948 Continue reading শিক্ষা ঋণ চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী →]]> সরকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ চালু করার কথা ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)আয়োজিত করোনাকালে ই-লার্নিং শীর্ষক অনলাইন আলোচনায় তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সহজে শিক্ষা চালিয়ে নিতে শিক্ষা ঋণ দেওয়া যেতে পারে। আমি সংসদে বলেছি, প্রধানমন্ত্রী মাথা নেড়ে সম্মতি জানিয়েছেন। আমরা এখন থেকে শিক্ষা ঋণ দেওয়ার কথা ভাবছি। কীভাবে শিক্ষার্থীদের সক্ষম করে তুলবো, যেখানে যতটুকু প্রয়োজন আছে সেটা যেন তারা মেটাতে পারেন। এসব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। কোনওভাবেই যেন শিক্ষার্থীরা বৈষম্যের শিকার না হয়।

ই লার্নিং ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনির্ভাসিটি অব সারে এর উপ-উপাচার্য অধ্যাপক ওসামা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ। আলোচনায় অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. কারম্যান জেড লামাংনা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মুরাদ হোসেন মোল্লা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি’র ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমদ, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইশতিয়াক আজিম প্রমুখ।

]]>
আ.লীগ সরকারই মেধার মূল্যায়ন করে: গণশিক্ষা প্রতিমন্ত্রী https://sherakantha.com/2020/09/05/%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/ Sat, 05 Sep 2020 14:37:19 +0000 http://sherakantha.com/?p=130865 Continue reading আ.লীগ সরকারই মেধার মূল্যায়ন করে: গণশিক্ষা প্রতিমন্ত্রী →]]> প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেছেন, মেধার মূল্যায়ন আওয়ামীলীগ সরকারই করে। আওয়ামীলীগ সরকারের আমলে নিয়োগ বাণিজ্য নেই। মেধা ভিত্তিক নিয়োগ দিচ্ছে সরকার। নিয়োগ পরীক্ষায় যারা ভালো করছে তারাই বিনা টাকায় চাকরি পাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ করে বলেন, তোমাদের ভালো করে লেখাপাড়া করতে হবে। সুশিক্ষিতরাই পারবে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে। অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করায় দাতা সংস্থা পিকেএসএফ ও আরডিআরএস বাংলাদেশেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বঙ্গবন্ধু ফাউন্ডেশন রয়েছে, সেখানে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আবেদন করলে তাদের সহায়তা দেওয়া হয়।

শনিবার দুপুরে রৌমারী উপজেলা কনফারেন্স রুমে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পিকেএসএফের আর্থিক সহায়তায় ও আরডিআরএসের বাস্তবায়নে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার অতিদরিদ্র পরিবারের ২১জন মেধাবী শিক্ষার্থীদের প্রতিজনকে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন।

এতে কর্ম সহায়ক প্রকল্পের আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমম্বনয়কারী গৌতম কুমার হালদারের সভাপত্বিতে আরও বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাব্বি বাবু, আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সিনিয়র ক্রেডিট অফিসার ময়েন উদ্দিন পাটোয়ারী, রৌমারী এলাকা ব্যবস্থাপক ফিরোজ জামান ও সাজেদুর রহমান, স্কুল ফিডিং কর্মকর্তা মো. জয়নাল আবেদিন ও মশিউর রহমান প্রমূখ।

]]>
পরিস্থিতি অনুকূলে এলেই এইচএসসি পরীক্ষা : মন্ত্রণালয় https://sherakantha.com/2020/08/28/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%8f/ Fri, 28 Aug 2020 14:43:41 +0000 http://sherakantha.com/?p=130743 Continue reading পরিস্থিতি অনুকূলে এলেই এইচএসসি পরীক্ষা : মন্ত্রণালয় →]]> চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যখন পরিস্থিতি অনুকূলে আসবে তখন পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু করোনা একেবারে নির্মূল হচ্ছে না তাই, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কীভাবে পাবলিক পরীক্ষার আয়োজন করা যায় সে বিষয়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধানদের অংশগ্রহণে করোনাকালীন ও করোনা পরবর্তী শিক্ষাব্যবস্থা নিয়ে এক অনলাইন সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়।একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কী হতে পারে, সে বিষয়েও একটি প্রস্তাবনা তৈরির নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

]]>
সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয় খোলার পরিবেশ হয়নি : গণশিক্ষা সচিব https://sherakantha.com/2020/08/23/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6/ Sun, 23 Aug 2020 11:30:42 +0000 http://sherakantha.com/?p=130703 Continue reading সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয় খোলার পরিবেশ হয়নি : গণশিক্ষা সচিব →]]> আগামী সেপ্টেম্বর মাসে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার মতো পরিবেশ এখনও হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন।এছাড়া স্কুলে স্কুলে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেয়ার প্রস্তাবনার সার-সংক্ষেপের অনুমোদন এখনও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফেরত আসেনি বলেও তিনি জানান।রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এসব কথা বলেন।এর আগে গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেছিলেন, করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাব অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। যখন এটা থামবে তখন আমরা খুলব।এ প্রসঙ্গে সাংবাদিকরা গণশিক্ষা সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষামন্ত্রী কিন্তু গতকাল বলেছেন যে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনও কোনো পরিবেশ তৈরি হয়নি। আপনারা নিজেরাও বোঝেন আসলে পরিবেশ তৈরি হয়েছে কি হয়নি।‘এখন যে অবস্থা, এখনও কিন্তু ২০-২২ শতাংশ আক্রান্ত। সেই হিসাবে আমাদের শিশুদের-শিক্ষকদের স্কুল খুললে অভিভাবকরা চলে আসবে। তাদের আমরা ঝুঁকির মধ্যে ফেলব কেন, সেটা আমাদের চিন্তা করতে হবে। আমরা মনে করছি যে আসলে তো এখনও পরিবেশ তৈরি হয়নি।সচিব আরও বলেন, উন্নত দেশ যারা স্কুল খুলেছিল, তারাও কিন্তু এখন আবার বন্ধ করে দিয়েছে। সেজন্য আমরা মনে করছি যে, আমাদের বাচ্চাদের ঝুঁকির মধ্যে না ফেলাটাই সমীচীন হবে। সেজন্য আমরা সরকারের সঙ্গে আলোচনা করে দুই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেব স্কুল কখন খোলা যায়। করোনার কারণে এবছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষার বদলে স্কুলে স্কুলে নেয়ার প্রস্তাব করে গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠায় প্রাথমিক মন্ত্রণালয়।এ বিষয়ে সচিব বলেন, আমরা বলেছি যে স্ব স্ব স্কুল পরীক্ষা নেবে যদি খুলতে পারে। কেন্দ্রীয় পরীক্ষা না নেয়ার জন্য প্রস্তাবনা আছে। এর বাইরে হচ্ছে যে স্কুলগুলোর, যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে স্ব স্ব স্কুল পরীক্ষা নেবে। তবে সেই অনুমোদন এখনও আসেনি।

]]>
একাদশ শ্রেণিতে ভর্তি শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ https://sherakantha.com/2020/07/19/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0-2/ Sun, 19 Jul 2020 13:18:42 +0000 http://sherakantha.com/?p=130654 Continue reading একাদশ শ্রেণিতে ভর্তি শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ →]]> ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ কার্যক্রম ৯ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলা হয়।

জানা গেছে, এ বছর ভর্তি প্রক্রিয়ায় এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া ভর্তিতে আবেদন ফি ও ভর্তি ফি কিছুটা বাড়ানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘ লকডাউনের পর অফিস-কারখানা-যানবাহন চালু করলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে ৬ অগাস্ট পর্যন্ত।

এদিকে, মে মাসে মাধ্যমিকের ফল ঘোষণা হলে ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি শুরুর পরিকল্পনার কথা জানায় ঢাকা শিক্ষা বোর্ড। কিন্তু ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়া হলেও মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় একাদশে ভর্তি পিছিয়ে যায়।

জানা গেছে, এবার ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে। তারাই এবার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবে।

]]>