খেলা – Sherakantha-সেরা কণ্ঠ https://sherakantha.com Just another WordPress site Mon, 31 Jul 2023 07:29:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ঐতিহাসিক জয়ের পথে অস্ট্রেলিয়া https://sherakantha.com/2023/07/31/%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d/ Mon, 31 Jul 2023 07:29:17 +0000 https://sherakantha.com/?p=131769 Continue reading ঐতিহাসিক জয়ের পথে অস্ট্রেলিয়া →]]> ২০২৩ অ্যাশেজের শেষ ম্যাচটা স্টুয়ার্ট ব্রডের জন্য নিশ্চিতভাবে জিততে চাইবে ইংল্যান্ড। এটাই যে কিংবদন্তি এই পেসারের শেষ টেস্ট। ওভালে চতুর্থ দিনের প্রথম সেশন পর্যন্ত সেই কাজটা ঠিকভাবে করে রেখেছিল ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ৩৮৪ রানের টার্গেট দিয়ে খানিকটা নির্ভার থাকাই যায়। তবে, অস্ট্রেলিয়ার দুই ব্যাটারকে এদিন দেখা গেলো ভিন্ন মেজাজে। আর তার সুবাদে ব্রডের বিদায়ী টেস্টেও জয়ের স্বপ্ন বুনছে অজিরা।

চতুর্থ দিনের শুরুতে ব্যাট হাতে শেষবারের মত ক্রিজে নেমেছিলেন ইংলিশ পেসার ব্রড। নিজের শেষ ইনিংসেও রেকর্ড গড়েই মাঠ ছেড়েছেন তিনি। এতদিন টেস্টে নিজের শেষ বলে ছয় মারার রেকর্ড ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজের ওয়েইন ড্যানিয়েলের। ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার  বিপক্ষেই এমন কীর্তি গড়েছিলেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলেন স্টুয়ার্ট ব্রড।

অপরপাশে জেমস অ্যান্ডারসন আউট হয়ে যাওয়ায় ইনিংস বড় করা হয়নি ব্রডের। এরপর অবশ্য বল হাতেও সফল হননি তিনি। শুধু ব্রডই না, এদিন বল হাতে ব্যর্থ হয়েছেন ইংলিশদের সবাই।  ৩৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বেশ দেখেশুনেই খেলেছেন দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। ৩৮ ওভারে দুজনে যোগ করেছেন ১৩৫ রান। সবশেষ এই মাঠেই ২০১৫ সালে ইংলিশদের বিপক্ষে ওপেনিং জুটিতে শতরান পার করেছিল অজিরা। একইদিনে নিজের ৫ হাজার টেস্ট রানও পার করেছেন উসমান খাজা।

জয়ের জন্য পঞ্চম দিনে অজিদের দরকার আরও ২৪৯ রান। হাতে আছে ৯৮ ওভার। এই ম্যাচ জিতলে ২০০১ সালের পর প্রথমবারের মত ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় উদযাপন করতে পারবে অজি ক্রিকেটাররা।

শেষদিনে অবশ্য বড় এই টার্গেট টপকে যাওয়াটাই অজিদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ওভালে চতুর্থ দিনে ছিল বৃষ্টির হানা। পঞ্চম দিনে তাই মোট ৯৮ ওভারের খেলা রাখা হয়েছে। বৃষ্টিতে খেলা মাঠে না গড়ালেও অবশ্য ক্ষতি নেই অস্ট্রেলিয়ার। ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ নিজেদের দখলে রাখা নিশ্চিত করেছে তারা।

]]>
১২ রানে লিড নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ https://sherakantha.com/2023/07/29/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/ Sat, 29 Jul 2023 15:10:46 +0000 https://sherakantha.com/?p=131745 Continue reading ১২ রানে লিড নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ →]]> ইংলিশদের জন্য অ্যাশেজে সমতায় ফেরার লড়াই। আর অস্ট্রেলিয়ার চোখ অ্যাশেজের শিরোপায়। এমন সমীকরণের কারণে ওভাল টেস্টে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। যেখানে অজিরা প্রথম ইনিংস শেষ করেছে ১২ রানে এগিয়ে থেকে।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চারটি শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। একটি ম্যাচ হয়েছে ড্র। ফলে শেষ ম্যাচটি জয় বা ড্র হলে অ্যাশেজের শিরোপা এককভাবে অস্ট্রেলিয়ার দখলে থাকবে। তবে স্বাগতিক ইংল্যান্ড প্রথম দুই টেস্ট হেরে মরিয়া হয়ে উঠেছে সিরিজে ফিরতে। তৃতীয় ম্যাচে বেন স্টোকস বাহিনী জয় পেলেও বৃষ্টি বাধায় তাদের হার মানতে হয়েছে চতুর্থ টেস্টে। ম্যাচটি ড্র হওয়ায় অ্যাশেজে ফেরার সম্ভাবনা কমে যায় ইংল্যান্ডের। এবার শেষ ম্যাচটি জিতে অন্তত সিরিজ ড্র করতে চায় তারা।

]]>
মেসির পিএসজি ছাড়ার কারন জানালেন নেইমার https://sherakantha.com/2023/07/21/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8/ Fri, 21 Jul 2023 15:36:48 +0000 https://sherakantha.com/?p=131720 Continue reading মেসির পিএসজি ছাড়ার কারন জানালেন নেইমার →]]> ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকার পিএসজি ছেড়ে চলে যাওয়া নিয়ে নানা গুঞ্জন রয়েছে।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। তবে প্যারিসে মাত্র ২ মৌসুম কাটিয়েই বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফ্রান্স ছেড়ে মেসির চলে যাওয়ার পিছনে অনেকে কিলিয়ান এমবাপের হাত দেখছিলেন। এবার মেসির পিএসজি ছাড়া নিয়ে মুখ খুলেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ নেইমার জুনিয়র।

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জানান, পিএসজিতে মাঠের পারফরম্যান্সে নিজের নামের প্রতি সুবিচার করলেও মাঠের বাইরে কঠিন সময় পার করতে হয়েছে মেসিকে। পিএসজিতে দুই বছরে মেসির পরিবার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

মেসিকে পিএসজি ছাড়ার কারণ জিজ্ঞেস করেন নেইমারও। সেই সময়ের কথা স্মরণ করে ব্রাজিলের তারকা ফুটবলার বলেন, ‘মেসিকে নিয়ে আমার মধ্যে সন্দেহ তৈরি হলে ক্লাব ছাড়ার বিষয়টি নিয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম। তিনি এর জবাবও দিয়েছেন।’

মেসির ক্লাব ছাড়া প্রসঙ্গে নেইমার আরও বলেন, ‘পিএসজিতে দুই বছরে মেসির পরিবার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ তিনি সবকিছুই জিতেছেন। মেসি এমন কোথাও যেতে চেয়েছিলেন যেখানে তাকে সাদরে গ্রহণ করা হবে। তিনি এখন সম্পূর্ণ ভিন্ন একটি জীবন কাটাতে পারবেন। মায়ামিতে তার পরিবারও বেশ স্বস্তিতে থাকবে।’

এদিকে, গুঞ্জন উঠে ছয় বছর কাটানোর পর এই গ্রীষ্মেই পিএসজি ছাড়তে পারেন নেইমার। প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবও ব্রাজিলের এই ফুটবলারকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করে। পিএসজির মূল তারকা এমবাপ্পের সঙ্গে মনোমালিন্য থাকায় নেইমার ক্লাব ছাড়তে পারেন এমন গুঞ্জন উঠে। যদিও এখন অবধি ফরাসি ক্লাবটিতেই আছেন ব্রাজিলের তারকা এই ফুটবলার মেসির বিদায়ের ফলে আগামী মৌসুমে পিএসজির জার্সিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নেইমারকে। মেসির অনুপস্থিতিতে আগামী মৌসুমে নতুন এই চ্যালেঞ্জ কতটুকু পালন করতে পারেন নেইমার সেটিই এখন দেখার বিষয়।

]]>
মেসি আসায় আত্মবিশ্বাস বেড়েছে দলের : টাটা মার্টিনো https://sherakantha.com/2023/07/17/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ac/ Mon, 17 Jul 2023 05:03:09 +0000 https://sherakantha.com/?p=131661 Continue reading মেসি আসায় আত্মবিশ্বাস বেড়েছে দলের : টাটা মার্টিনো →]]> প্রায় দুই মাসের বেশি সময় পার হলেও লিগে জয় পাচ্ছে না ইন্টার মায়ামি। গোল করতে আর ম্যাচ জিততে যেন ভুলেই গিয়েছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের দলটি। দলে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অভিজ্ঞ আর্জেন্টাইন জেরার্ডো টাটা মার্টিনোকে। তবে তাকে এনেও সুফল পাচ্ছেনা তারা। অবশ্য মাঠের পারফর্ম ভালো না হলেও মাঠের বাইরে সময়টা বেশ ভালোই কাটছে তাদের। নতুন করে বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছে তারা। এসেছেন মেসির বার্সা সতীর্থ সার্জিও বুসকেটস। দলীয় কোচ মার্টিনোর বিশ্বাস, মেসির আগমনে তার দলে আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গিয়েছে।

নিজেদের শেষ ম্যাচে সেইন্ট লুইসের কাছে হারার পর এই কোচ বলেন, ‘প্রথমত আমরা অনেক খুশি লিওনেল মেসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করতে পেরে। তবে আমরা চেয়েছিলাম তার প্রেজেন্টেশনের দিনে তাকে একটা জয় উপহার দিতে। কিন্তু আমরা তা করতে পারিনি। এখন ভবিষ্যৎ নিয়ে ভাবছি। বিশ্বসেরা একজন ফুটবলার দলে থাকা মানে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাওয়া। এখন আমাদের লক্ষ্য তাকে ভালোভাবে প্রস্তুত করে সঠিক সময়ে ব্যবহার করা।

এদিকে লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেয়ায় উচ্ছ্বসিত উত্তর আমেরিকা ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের ফুটবল বদলে দেয়ার ক্ষেত্রে মেসি বড় ভূমিকা রাখবেন বলে মনে করেন কনকাকাফ সভাপতি ভিক্টর মোন্টাগ্লিনি।

ভিক্টর মোন্টাগ্লিনি বলে, ‘সবাই আমাদের এই অঞ্চলকে ফুটবলের ভবিষ্যৎ হিসেবে দেখছে। তবে, আমাদের লিগের মান, বা ক্লাবগুলোর অবস্থানের থেকেও বর্তমানে মেসিকে নিয়ে আমরা বিশ্বে আলোচিত। এটা কেবল শুরু। এছাড়া লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেয়া একটা দারুণ ব্যাপার। সে শুধু বিশ্বসেরা ফুটবলারই নন। তিনি ফুটবলের দূত। এটা আমাদের লিগের মান অনেক বাড়িয়ে দিবে। আপনি দেখেছেন তাকে দেখার জন্যই কি পরিমাণ টিকিট বিক্রি হয়েছে। ছাদে উঠে খেলা দেখার জন্যও মানুষ টিকিট নিচ্ছে।

এদিকে, মেসির সঙ্গে ২ বছর ৬ মাসের চুক্তি সম্পন্ন করেছে ইন্টার মিয়ামি। দশ নাম্বার জার্সিতে তাকে ক্লাবে বরণ করে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে ২০২৫ সাল পর্যন্ত থাকবেন এই আর্জেন্টাইন। আগামী ২১ আগস্ট ক্রুজ আজুলের বিপক্ষে এলএমএসের জার্সিতে অভিষেক হতে পারে মেসির।

]]>
হাথুরুসিংহেকে পাচ্ছে বাংলাদেশ https://sherakantha.com/2023/01/31/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a5%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/ Tue, 31 Jan 2023 12:32:58 +0000 https://sherakantha.com/?p=131574 Continue reading হাথুরুসিংহেকে পাচ্ছে বাংলাদেশ →]]> সব জল্পনা কল্পনার অবসান কি চন্ডিকা হাথুরুসিংহেই করলেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিসি) দেওয়া জাতীয় দলের দায়িত্বের প্রস্তাব পুনরায় গ্রহণ করতেই কি অস্ট্রেলিয়ায় চাকরি ছাড়লেন? বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনই কিছু জানাবে না। চুক্তি শেষ হলেই আসবে ঘোষণা।

মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছেড়েছেন দলটির সহকারী কোচ হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে দুই বছর চাকরির পর ব্লুজ ও সিডনি থান্ডারের দায়িত্ব ছেড়েছেন শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট খেলা হাথুরুসিংহে। এর আগে দলটির হয়ে ২০১১-১৪ সাল পর্যন্ত কাজ করেছিলেন তিনি। সেবার দায়িত্ব ছেড়ে হাথুরুসিংহে যোগ দিয়েছিলেন বাংলাদেশে। এবারও তার ঠিকানা বাংলাদেশ।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই নতুন কোচ খুঁজছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে শ্রীধরন শ্রীরামকে রাখা হলেও ওয়ানডে ও টেস্টের জন্য ‘কড়া হেডমাস্টার’ চেয়েছিল বিসিবি। সভাপতি নাজমুল হাসানের প্রথম পছন্দই ছিল হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর সিডনিতে বিসিবি সভাপতি ও কয়েকজন পরিচালকের সঙ্গে হাথুরুসিংহের বৈঠক হয়। ওই বৈঠকেই তার বাংলাদেশে আসা নিশ্চিত হয়ে যায়।

গেলো বছরের শেষ দিকে বাংলাদেশের চাকরি ছাড়েন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ভারত সিরিজের পরপরই তাকে রাখা হবে না জানিয়ে দেওয়া হয়েছিল। বিসিবির ছাঁটাইয়ের আগেই তিনি নিজে ইস্তফা দিয়েছিলেন। বিসিবির কাজও সহজ হয়ে যায়।

সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ নিয়োগ ও বাছাই নিয়ে পরিষ্কার কিছু বলেননি নাজমুল হাসান পাপন। গণমাধ্যম থেকে হাথুরুসিংহের কথা বলা হলেও এড়িয়ে যান বোর্ড প্রধান।তবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার পথে বিসিবি সভাপতি কোচ নিয়োগ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা যে ধরনের কোচ খুঁজছি, ফুল টাইম ওটাতে ও (হাথুরুসিংহে) আছে। অন্য কেউ ফুল টাইম না। কেউ হয়তো দুইশ দিন। কেউ হয়তো একশ দিন। কাউকে আবার আইপিএলে ছেড়ে দিতে হবে। এমন কিছু আবার হাথুরুসিংহের ক্ষেত্রে নেই। সেদিক থেকে মনে হয় যে ওর সম্ভাবনা বেশি।’

ফুল টাইম কোচ সব সময় প্রধান্য দেয় বিসিবি। এবারও হাথুরুসিংহকে ফুল টাইমই পাচ্ছে। তার হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নতুন করে পথ চলতে শুরু করে। এখন বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে তাতে বড় অবদান রেখেছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে তার যাত্রা কেমন যায় সেটাই দেখার।

]]>
অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়লেন ভন https://sherakantha.com/2022/04/14/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c/ Thu, 14 Apr 2022 08:55:11 +0000 https://sherakantha.com/?p=131472 Continue reading অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়লেন ভন →]]> অস্ট্রেলিয়ান পুরুষ দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেফ ভন। রাজ্য দল তাসমানিয়ার কোচিংয়ের দায়িত্ব পালন করতে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। অস্ট্রেলিয়ান প্রধান কোচ হিসেবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের চাকরি পাকাপোক্ত হওয়ার পর পদত্যাগ করলেন ভন। তিনি বলেন, ‘সবকিছু যেভাবে হয়েছে তাতে আমি নিজেকে সত্যিই খুব ভাগ্যবান মনে করছি।’জাতীয় দলে থাকায় যে সুযোগ সুবিধা পেয়েছেন তার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান ভন। ২০২১ সালের জুলাইয়ে মাইকেল ডি ভেনুতোর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব পান ভন। গত বছর অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সঙ্গেও ছিলেন তিনি। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ জয়েরও অংশ ছিলেন ভন। সম্প্রতি পাকিস্তানে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পান।

]]>
গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিদায়ী টুর্নামেন্ট খেলবেন আফ্রিদি https://sherakantha.com/2021/12/10/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9f%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6/ Fri, 10 Dec 2021 10:32:43 +0000 https://sherakantha.com/?p=131405 Continue reading গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিদায়ী টুর্নামেন্ট খেলবেন আফ্রিদি →]]> আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন কয়েকবছর আগেই। তবে এখনও শহীদ আফ্রিদি মাতিয়ে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। তবে তাকে আর মাঠের ক্রিকেটে বেশিদিন দেখা যাবে না। আসন্ন পাকিস্তান সুপার লিগই আফ্রিদির ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।

পিএসএলে এবার মুলতানস সুলতান থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিয়েছেন আফ্রিদি। দলটিতে নাম লিখিয়েই আফ্রিদি জানালেন, শেষটাও রাঙাতে চান ট্রফি দিয়েই।গত বছর মুলতান সুলতানের হয়ে পিএসএল মাতান শহীদ আফ্রিদি। সেই টুর্নামেন্ট শেষে তিনি নিজের শেষ আসরে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেন। এবং তা-ই হলো। বিদায়ী পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রতিনিধিত্ব করবেন শহীদ আফ্রিদি।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ জানুয়ারি মাঠে গড়াবে পিএসএলের নতুন আসর। তার অনেক আগেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দল গোছানো শুরু করে দিয়েছে। আফ্রিদিকে তো ভিড়িয়েছেই দলে, আফ্রিদির সঙ্গে মুলতান থেকে কোয়েটায় যোগ দিয়েছেন জেমস ভিন্সও। দু’জন ছাড়াও দলে ভিড়িয়েছে ইফতিখার আহমেদ ও ইংলিশ ক্রিকেটার জেমস ভিন্সকে।

গ্ল্যাডিয়েটর্সে যোগ দিয়ে উচ্ছ্বসিত  আফ্রিদি, ‘আমি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিতে পেরে আনন্দিত, এমন একটি দল যারা ২০১৯ সালে শিরোপা জেতা সত্ত্বেও শেষ কয়েকটি আসরে উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। এটিই আমার শেষ পিএসএল আসর। আমার স্বপ্ন ২০১৭ সালে পেশোয়ার জালমির হয়ে যেমনটা করেছিলাম, সেই শিরোপা জয় দিয়েই বিদায় নিতে পারব।’

পিএসএলের আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ১২ই ডিসেম্বর লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে অনুষ্ঠিত হবে। এর আগে প্রতিটি দলই সর্বোচ্চ আটজন খেলোয়াড় ধরে রাখতে পারবে।

]]>
পেলে ফের আইসিইউতে https://sherakantha.com/2021/09/18/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87%e0%a6%89%e0%a6%a4%e0%a7%87/ Sat, 18 Sep 2021 09:26:01 +0000 https://sherakantha.com/?p=131288 Continue reading পেলে ফের আইসিইউতে →]]> হাসপাতাল থেকে বাসায় ফেরার সাতদিনের মাথায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। স্থানীয় সময় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে। খবর রয়টার্সের।

চলতি মাসের শুরুতে তার কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর সাতদিন আগে তাকে হাসাপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিইউ কেন্দ্রে ভর্তি করা হয়।

তবে পেলের মেয়ে কেলি নাসিমেন্ত জানিয়েছেন তারা বাবার অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অনেকেই আমার বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাদের আর অস্থিরতার মধ্যে রাখতে চাই না। তিনি স্বাভাবিক আছেন। স্বাভাবিকভাবেই সেরে উঠছেন।’

পেলে লম্বা সময় ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন এবং ঠিকমতো হাঁটতে পারেন না। তাছাড়া করোনার কারণে তিনি জনসম্মুখে আসেন না বললেই চলে। তার সান্তোসের বাড়ির আঙ্গিনায় গুটিকয়েকবার দেখা গেছে তাকে।পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলেছিলেন। গোল করেছিলেন ৭৭টি। যা ব্রাজিলের হয়ে করা যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।

]]>
নিউজিল্যান্ডে বিশেষভাবে তৈরি ট্রাউজার পরে খেলবেন বাংলাদেশ দল https://sherakantha.com/2021/02/26/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87/ Fri, 26 Feb 2021 06:27:50 +0000 https://sherakantha.com/?p=131128 Continue reading নিউজিল্যান্ডে বিশেষভাবে তৈরি ট্রাউজার পরে খেলবেন বাংলাদেশ দল →]]> নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে ইতোমধ্যে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ সফরে বিশেষভাবে তৈরি ট্রাউজার পরে খেলতে নামবে বাংলাদেশ দল।বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছায় তামিম-রিয়াদ বাহিনী।দেশটিতে পৌঁছেই ৩৫ সদস্যের দলের সবাই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। ফল নেগেটিভ এলে এরপর ক্রাইস্টচার্চের লিংকন ইউনিভার্সিটি হাইপারফরম্যান্স সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে সবাই।

সারা বিশ্বের করোনা পরিস্থিতির কারণে লালার মাধ্যমে বলের উজ্জ্বলতা ধরে রাখার বিষয়টি কঠোরভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। এর ফলে পুরনো বল নিয়ে সমস্যায় পড়ছেন বোলাররা। রিভার্স সুইং আদায়ে সবারই বেশ কষ্ট হচ্ছে। টাইগারদের সেই কষ্ট লাঘবের উদ্দেশ্যেই এবার বিশেষ ক্ষমতার ট্রাউজার বানিয়েছে জাতীয় দলের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবারের তৈরি ট্রাউজারে বিশেষত্ব রয়েছে। এর কাপড় থাইল্যান্ড থেকে আনা হয়েছে। সাধারণ কাপড়ের চেয়ে এটি কিছুটা ভিন্ন হবে। এতে ঘষলে বলের উজ্জ্বলতা আরো বেশি সময় ধরে রাখা যাবে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মেহতাবউদ্দিন সেন্টু গণমাধ্যমকে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুশীলনের জন্য আমরা এ বিশেষ ট্রাউজার দিয়েছিলাম। খেলোয়াড়রা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছে। তাই নিউজিল্যান্ডে আমরা মূল ম্যাচের জন্য এ ট্রাউজার দিয়েছি। এটি কার্যকর হলে দীর্ঘমেয়াদে এ ট্রাউজার ব্যবহার করা হবে।’

]]>
দলে ফিরলেও আপাতত নেতৃত্ব পাচ্ছেন না সাকিব https://sherakantha.com/2020/09/05/%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a4-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/ Sat, 05 Sep 2020 13:56:01 +0000 http://sherakantha.com/?p=130845 Continue reading দলে ফিরলেও আপাতত নেতৃত্ব পাচ্ছেন না সাকিব →]]> আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে যাচ্ছেন সাকিব আল হাসান। তার আগে আজ থেকেই তিনি বিকেএসপিতে শুরু করেছেন ব্যক্তিগত অনুশীলন। শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট থেকে যে তিনি খেলবেন, তাতে কোনো সন্দেহ নেই। নিষিদ্ধ হওয়ার আগে টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন সাকিব। তবে দলে ফিরলেও তিনি কোনো ফরম্যাটেই আপাতত নেতৃত্ব ফিরে পাচ্ছেন না।

সাকিব নিষিদ্ধ হওয়ার পর টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ। আর সাদা পোশাকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন মুমিনুল হক। করোনার কারণে নিজেদেরকে প্রমাণের তেমন সুযোগ তারা পাননি। সাকিবকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে কিনা- এমন প্রশ্নে গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেছেন, না, এখনই ক্যাপ্টেন্সি বদলানোর কোনও ভাবনা নেই। মুমিনুল আছে, সেই থাকবে। নেতৃত্বে পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।ভারতীয় এক বুকির ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে না জানানোয় ২ বছর নিষিদ্ধ (১ বছর স্থগিত) হয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অল-রাউন্ডারের এই পরিণতিতে পুরো ক্রিকেটবিশ্ব হতভম্ব হয়ে গিয়েছিল। নির্বাসনের আগে তিনিই ছিলেন অধিনায়ক, দলের সেরা তারকা। কামব্যাকের পরেও সেরা তারকা তিনিই থাকবেন। নেতৃত্বের মুকুট ফিরে পান বা নাই পান, সাকিব থেকে যাবেন ক্রিকেটপ্রেমীর হৃদয়ে। তার প্রত্যাবর্তনটা হবে সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথের মতো, সাধারণ ক্রিকেটার হিসেবে।

]]>