আফগান টি-টোয়েন্টি লিগে তামিম-ইমরুল-সাব্বির! সেরাকণ্ঠ ডট কম : মে ২৬, ২০১৭ নিরাপত্তার কারণে দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে না আফগানিস্তান। তাদের ‘ঘরের মাঠ’ ভারতের নয়ডা। ঘরোয়া টি-টোয়েন্টি লিগ অবশ্য দেশেই আয়োজন করে তারা। সামনের আসরটাও হওয়ার কথা কাবুল স্টেডিয়ামে। নিরাপত্তার ঝুঁকি যেভাবে সর্বোচ্চ পর্যায়ে, সেখানে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কতটা যৌক্তিক, সেই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশনস কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন অন্য কথা। স্পাগিজা ক্রিকেট লিগে বাংলাদেশের তিন ক্রিকেটারের নাম নিলামে থাকলেও বিষয়টা সম্পর্কে জানেনই না তিনি, ‘এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কিছু জানি না। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনও আমাদের সঙ্গে এ নিয়ে কোনও আলোচনা করেনি।’ শুধু বাংলাদেশ নয়; পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররাও ছিলেন নিলামে। পাকিস্তানের ক্রিকেটাররা হলেন- উমর আকমল, সোহেল তানভীর, কামরান আকমল, রুম্মান রইস, সোহেল খান, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ রিজওয়ান। ওয়েস্ট ইন্ডিজের একজন- রায়াড এমরিট। আর জিম্বাবুয়ের থেকে ছিলেন সিকান্দার রাজা, সলোমন মির, শন উইলিয়ামস ও হ্যামিল্টন মাসাকাদজা। এ জাতীয় আরও খবরবাবা দ্বিতীয় বিয়ে করায় মেয়ের আত্মহত্যাকার্ডিফ যাত্রায় ভোগান্তিতে মাশরাফিরাত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩বেনাপোলে ৭৩ কেজি স্বর্ণসহ পাচারকারী আটকবাংলাদেশিদের পাসপোর্ট দিচ্ছে মালয়েশিয়ার ক্লাং পোস্ট অফিসনতুন বছরে গাঁজা সেবন ও চাষের বৈধতা দিলো ক্যালিফোর্নিয়ামালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট চক্রের ৫ বাংলাদেশী আটকআসছে মুন্নাভাই-৩‘রাজধানীতে আগামী মৌসুমে জলাবদ্ধতা থাকবে না’সংগ্রহের পর শাক-সবজি সংরক্ষণে করণীয় : ড. মো: বাশারত আলী সরকারহিরো আলম এবার অনন্ত জলিলের ছবিতেএকাধিক প্রেমিক নিয়ে সুন্দরী মৌর ভয়ংকর প্রতারণার ফাঁদ!
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশনস কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন অন্য কথা। স্পাগিজা ক্রিকেট লিগে বাংলাদেশের তিন ক্রিকেটারের নাম নিলামে থাকলেও বিষয়টা সম্পর্কে জানেনই না তিনি, ‘এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কিছু জানি না। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনও আমাদের সঙ্গে এ নিয়ে কোনও আলোচনা করেনি।’ শুধু বাংলাদেশ নয়; পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররাও ছিলেন নিলামে। পাকিস্তানের ক্রিকেটাররা হলেন- উমর আকমল, সোহেল তানভীর, কামরান আকমল, রুম্মান রইস, সোহেল খান, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ রিজওয়ান। ওয়েস্ট ইন্ডিজের একজন- রায়াড এমরিট। আর জিম্বাবুয়ের থেকে ছিলেন সিকান্দার রাজা, সলোমন মির, শন উইলিয়ামস ও হ্যামিল্টন মাসাকাদজা।